• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 28, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেরী সাহেবের মুন্সী – প্রমথনাথ বিশী

Keri Saheber Munshi by Pramathanath Bishi

কি হল সেখানে? শুধায় দুজনে।

মিঃ স্মিথ আর রেশমী এসে পৌঁছেছে। প্রকাণ্ড বজরা, নিশান উড়ছে, ডঙ্কা বাজছে সবাই গিয়েছে, এস এস।

বলে উত্তরের অপেক্ষা না করে, যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে বেরিয়ে গেল।

চল ডাঃ টমাস, Predigal son-কে অভ্যর্থনা করি গিয়ে।

তার পর বলল, এবারে আর শূন্য হাতে ফেরে নি, বিদেশিনী Ruth-কেও সঙ্গে এনেছে।

অপ্রসন্ন টমাস ও কৌতূহলী রাম বসু ধীরপদে গঙ্গার দিকে এগোয়।

.

৩.২০ মোতি রায়

মোতি রায় সেকালের কলকাতার একজন দুর্ধর্ষ বাবু। তিনু রায় কাশীবাবু প্রভৃতি যে কজন বিখ্যাত বাবু ছিল, মোতি রায় তাদের অন্যতম। তার বাড়িঘর, জমিদারি, সিন্দুকভরা কোম্পানির কাগজ আর আকবরী মোহর, আট-দশখানা ব্রহাম ফিটন ব্রাউনবেরি গাড়ি, খান-পাঁচসাত পালকি, বাগানবাড়ি, দশ-বারোজন রক্ষিতা, তিনটি পরিবার-অন্যান্য বাবুদের ঈর্ষার ও অনুকরণের স্থল। বাগবাজারে গঙ্গার ধারে যেখানে এক সময়ে পেরিন সাহেবের বাগানবাড়ি ছিল, তার কাছে একটা মহল্লা জুড়ে মোতি রায়ের বাড়ি, কাছারি ও আস্তাবল। বর্গির হাঙ্গামার ভয়ে হুগলি জেলা থেকে মোতি রায়ের পূর্বপুরুষ কলকাতায় আসে। তার পরে তার যোগাযোগ ঘটে কোম্পানির সাহেবদের সঙ্গে। ১৭৫৬ সালে সিরাজদ্দৌলার তাড়া খেয়ে কোম্পানির সাহেবরা যখন ফলতায় গিয়ে আশ্রয় নেয়, তখন মোতি রায়ের পিতামহ রাম রায় সেখানে রসদ ও টাকা যুগিয়ে কোম্পানির প্রিয়পাত্র হয়ে ওঠে। তার পরে ক্লাইভ যখন পলাশী যাত্রা করে, রাম রায়। শতকরা বারো টাকা সুদে প্রচুর টাকা ধার দেয় কোম্পানিকে। পলাশীর যুদ্ধে কোম্পানির শাসন কায়েম হলে রাম রায়ের সৌভাগ্যের দরজা খুলে গিয়ে অচিরকালের মধ্যে সে কলকাতা-সমাজের মাথা হয়ে ওঠে। নবকৃষ্ণ, উমিচাঁদ, রাজবল্লভ, গোবিন্দ মিত্রের ঠিক নীচের থাকেই হল তার স্থান। বর্তমানে দুই পুরুষের অর্জিত বিত্ত ও প্রতাপ লাভ করে মোতি রায় দুর্ধর্ষ বাবুগিরিতে সমর্পিতপ্রাণ।

চণ্ডী বক্সীর সঙ্গে সেকালের কলকাতার যাবতীয় বিত্তশালী ও বাবুর পরিচয় ছিল। এবারে কলকাতায় এসে চণ্ডী মোতি রায়ের কাছে আত্মসমর্পণ করল! কিন্তু তার আগে বাজার থেকে কিছু ভাল ঘি, মানকচু, খেজুরগুড় প্রভৃতি সংগ্রহ করে নিল।

মৃত্যুঞ্জয় বলল, দাদা, একটা বড়লোককে কি এইসব ভেট দেওয়া চলে?

চণ্ডী বললে, যে দেবতা যে ফুলে তুষ্ট। ওদের কি টাকা-পয়সা দিয়ে সন্তুষ্ট করবার সাধ্য আছে? গ্রামজাত এইসব দ্রব্য পেলে কলকাতার লোকে খুশি হয়।

তার পর সেগুলো নিজের বাড়িতে তৈরী বলে মোতি রায়ের পায়ের কাছে রেখে বশংবদ হাসি হেসে হাতজোড় করে দাঁড়াল।

কি খবর চণ্ডী?

সময়োচিত কিছু ভূমিকা করে সমস্ত বিষয় নিবেদন করল চণ্ডী।

হঠাৎ মোতি রায়ের চাপা-পড়া হিন্দু প্রাণ জাগ্রত হয়ে উঠল, বলল, কি সর্বনাশ! মেয়েটা শেষে খ্রীষ্টানের হাতে পড়ল? এমনভাবে চললে হিন্দুধর্ম আর কদিন থাকবে?

সেইজন্যেই তো হুজুরের কাছে এসেছি।

দেখা যাক কতদূর কি করা যায়। মেয়েটা কোথায় কার কাছে আছে খোঁজ নাও।

চণ্ডী ও মৃত্যুঞ্জয় সাহেবপাড়ায় ঘুরে ঘুরে রেশমীর সন্ধান করে। সে নিশ্চয় জানে, এহেন অমূল্য বস্তু লুকিয়ে রাখার পক্ষে দেশী পাড়া যথেষ্ট নিরাপদ নয়। সাহেবপাড়ার চাপরাশী, আরদালি, সরকার, খানসামার দল হয়ে উঠল তার আরাধনার পাত্র।

ওদিকে মোদা বুড়ি বলে, বাবা চণ্ডী, মা কালী দর্শন তো হল, এবারে ফিরে চল।

চণ্ডী আসল কথা ভাঙে না, কি জানি কি রকম প্রতিক্রিয়া ঘটে। বলে, আর দুটো দিন সবুর কর মাসি, তার পরেই রওনা হব।

একদিন ভুলক্রমে মৃত্যুঞ্জয় বলে ফেলেছিল যে, তারা রেশমীর সন্ধান করছে; শুনে বুড়ি ক্ষেপে উঠে বলল, ঐ জাতখেয়ানো হতভাগীর নাম আমার কাছে কর না, ও মরেছে।

তার পরে লুকিয়ে লুকিয়ে সারারাত কাঁদল মোদা।

দিন-পনেরো সাহেবপাড়ায় গবেষণা করে চণ্ডী রেশমীর সাকুল্য সংবাদ সংগ্রহ করে ফেলল, আর তখনই গিয়ে উপস্থিত হল মোতি রায়ের বাড়িতে। মোতি রায় তখন ইয়ার বন্ধুদের নিয়ে বুলবুলির লড়াই দেখছিল। চণ্ডীকে ইশারায় অপেক্ষা করতে আদেশ করল।

তামাশা শেষ হলে মোতি রায় শুধাল, কিছু খবর পেলে?

চণ্ডী কাঁদ-কাঁদ স্বরে বলল, হুজুর, আপনার অনুমান যথার্থ, হিন্দুধর্ম এবারে রসাতলে গেল।

কেন, কি হয়েছে বল তো?

হুজুর, মেয়েটা কেবল সাহেবের ঘরে থেকেই সন্তুষ্ট নয়, একটা সাহেব তাকে বিয়ে করতে চায়। তাই দুজনে পালিয়ে শ্রীরামপুরে পাদ্রীদের কাছে গিয়েছে, খ্রীষ্টান হয়ে সাহেবকে বিয়ে করবে।

কি সর্বনাশ। বলে বসে পড়ে মোতি রায়।

এখন উপায়?

উপায় হুজুর, বলে চণ্ডী।

শোন চণ্ডী, আমার ছিপ নৌকোখানা নিয়ে তোমরা শ্রীপুরে যাও, যেমন করে পার মেয়েটাকে ছিনিয়ে নিয়ে এস।

শেষে গোলমাল বাধবে না তো হুজুর?

সঙ্গে চার-পাঁচজন পাইক বরকন্দাজ দেব।

সে তো দেবেনই হুজুর, সে গোলমালের কথা বলছি না। তবে সাহেবের মুখ থেকে ছিনিয়ে আনলে কোম্পানি না রাগ করে।

মোতি রায় বলে, শ্রীরামপুরের পাত্রীদের সঙ্গে কোম্পানির বনিবনাও নেই। ওরা ওখানে স্থান পায় নি বলেই শ্রীরামপুরে যেতে বাধ্য হয়েছে। না, কোন গোলমাল হবে না।

চণ্ডী পাদপূরণ করে বলে, আর হলে তো হুজুর আছেনই।

হাঁ,আমি আছি। তোমরা এখনই রওনা হয়ে যাও, আমি সব হুকুম করে দিচ্ছি।

Page 100 of 152
Prev1...99100101...152Next
Previous Post

প্রমথনাথ বিশীর গল্পসমগ্র – প্রমথনাথ বিশী

Next Post

ডুগডুগির আসর – প্রশান্ত মৃধা

Next Post

ডুগডুগির আসর - প্রশান্ত মৃধা

দারোগার দপ্তর - প্রিয়নাথ মুখোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In