• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

বিনু বলল, সে তোমাকে ভাবতে হবে না। আসছে বেস্পতিবার হাসপাতালে পা দেখিয়ে হিরণদাদের বাড়িতে তো যাচ্ছই। তখন টাকাটা পেয়ে যাবে।

যুগল বলল, ট্যাকা নিমু। তয় একখান কথা ছুটোবাবু।

বিনু উৎসুক দৃষ্টিতে তাকায়, কী কথা?

যেইদিন পারুম ট্যাকাটা কিন্তুক আপনেরে ফিরত দিমু। না কইতে পারবেন না।

বিনু জানে, যুগলের আত্মসম্মান বোধ প্রখর। সে ঋণী থাকতে চায় না। বলল, ঠিক আছে, দিও–

বাইরের মলিন আলোটুকু কে যেন কোন ফাঁকে এক টানে সরিয়ে নিয়ে গেছে। বিলের জল এবং ওধারের নিবিড় গাছপালা এখন ঘন কুয়াশায় আর অন্ধকারে একাকার। কখন সন্ধে নেমে গিয়েছিল, বিনুরা খেয়াল করে নি।

সমস্ত চরাচর জুড়ে সবুজ আলো জ্বেলে লক্ষ কোটি জোনাকি উড়ছে। দুরের জঙ্গল থেকে পেঁচা এবং নাম না-জানা পাখিরা কর্কশ গলায়, চেঁচিয়ে উঠছে। আঁধার খান খান করে ভৌতিক শব্দ করে চিৎকার করছে খটাশেরা। কোথায় যেন শিয়ালদের মজলিশ বসেছে। তারা একটানা ডেকে চলেছে। মুকুন্দপুরের কুকুরগুলো সমঝদার শ্রোতা হয়ে নীরবে বসে নেই। চড়া গলায় গজরাতে গজরাতে অদৃশ্য শিয়ালদের হাঁকাহাঁকি লক্ষ করে তাড়া করে যাচ্ছে। এছাড়া চারপাশ একেবারে নিঝুম।

বিনুর মনে হল, মহাপৃথিবীর বাইরে কোনও অচেনা, অলৌকিক ভূখণ্ডে সে যেন চলে এসেছে।

জানালা দিয়ে শীতল হাওয়া বিলের জল ছুঁয়ে ছুঁয়ে হু হু করে ঘরে ঢুকছিল। হঠাৎ সম্বিত ফিরে পাওয়া মানুষের মতো যুগল বলে ওঠে, ইস, আন্ধার হইয়া গ্যাছে। বাতাস জবর টালকি (ঠাণ্ডা) লাগতে আছে। শশব্যস্তে উঠে গিয়ে ঘরের জানালাগুলো বন্ধ করতে করতে স্বর উঁচুতে তুলে সে ডাকাডাকি করতে লাগল, পাখি–পাখি–

রান্নাঘর থেকে পাখির গলা ভেসে এল, কী কও?

ছুটোবাবু আন্ধারে বইসা আছে। তর হুশ নাই। অহনই বাত্তি আঙ্গাইয়া (জ্বালিয়ে) গণশার হাতে পাঠাইয়া দে–

একটু পরে বছর পাঁচেকের একটা ছেলে জ্বলন্ত হেরিকেন ঘরের মাঝখানে নামিয়ে রেখে চলে গেল। মুহূর্তে ঘরটা আলোয় ভরে যায়।

উঠোন পেরিয়ে খানিক আগে এখানে আসার সময় রান্নাঘরে দুটো ছেলেকে দেখেছিল বিনু। তাদের মধ্যে এও ছিল। বলল, এই বুঝি গণেশ?

যুগল ঘাড় হেলিয়ে দেয়, হ। আমার বড় পোলা। ছুটোটার নাম কাত্তিক। হেয় (সে) পাকের ঘরে তার মায়ের কাছে রইছে।

একটু ভেবে বিনু জিজ্ঞেস করে, ছেলেদের কী ব্যবস্থা করেছ?

কুন ব্যবোস্তার কথা কন ছুটোবাবু?

একটু আগে লেখাপড়ার কথা বলছিলে না? ছেলেদের স্কুলে ভর্তি করেছ?

হঠাৎ আলো নিবে গেল যেমন হয়, মুখটা তেমনি কালো হয়ে গেল যুগলের। চুপচাপ কিছুক্ষণ বসে থাকে সে। মুহ্যমান। বিমর্ষ। তারপরে বলে, না ছুটোবাবু। ইস্কুল আছে হেই আগরপাড়ায়। ভত্তি করুম ক্যামনে? দুই আড়াই মাইল হাইটা পোলা দুইটারে লইয়া ক্যাঠা (কে) হেইখানে যাইব, ক্যাঠাই বা ফিরাইয়া আনব? পাখির তো সংসারের কাম থাকে। হেয় (সে) বাড়ি ছাইড়া বাইর হইতে পারব না। আমারও সোময় নাই। ভূরে উইঠা মাছ মাইরা পাইকারগো কাছে দৌড়াইতে হয়। পোলাগো নিয়া ইস্কুলে যামু ক্যামনে?

এ এক গভীর সমস্যা। আগে তো অন্নচিন্তা। তারপর ছেলেদের পড়াশোনার ভাবনা। কী উত্তর দেবে, ভেবে পেল না বিনু।

যুগল থামে নি, অনেকদিন ভাবছি, আমাগো মুকুন্দপুরে একখান ইস্কুল খোলন দরকার। হুদা (শুধু) কাত্তিক গণশার লেইগা না, এইখানের অন্য পোলামাইয়াগো লেইগাও। তাগো বাপ-মায়েরাও ইস্কুলের কথা কয়। আমিও খোঁজে আছি ছুটোবাবু।

বিনু জিজ্ঞেস করে, কিসের খোঁজে?

মাস্টারের। রাইজদা তাজপুর দেলভোগ গিরিগুঞ্জ, এই হগল জাগা থিকা মেলা মাস্টার দ্যাশ ছাইড়া চইলা আইছে। তাগো কেওরে (কাউকে) কেম্পে কি শিয়ালদার ইস্টিশানে পাইয়া গেলে মুকুন্দপুরে লইয়া আসুম। তেনারে দিয়া ইস্কুল বসানের ইচ্ছা। হে ছাড়া

তা ছাড়া কী?

একজন ডাক্তর কি কবিরাজেরও দরকার। রোগ ব্যারাম হইলে রুগীরে মাচানে শুয়াইয়া কান্ধে তুইলা হেই আগরপাড়ায় যাইতে হয়। কী যে কষ্ট!

পলকহীন যুগলের দিকে তাকিয়ে থাকে বিনু। মুগ্ধ। অভিভূত। রাজদিয়ায় যে নিরক্ষর যুবকটি হেমনাথের বাড়িতে কামলা খাটত, পাট জাগ দিত, ধানবোনা এবং ধানকাটার তদারক করত, অথৈ জলধারায় নৌকো বাইতে বাইতে ভাটিয়ালি গাইত আর মনের সুখে মাছ মেরে বেড়াত সেই মানুষ বিল এবং জঙ্গলে ঘেরা মুকুন্দপুরের এই বিজন ভূখণ্ডে একটি পরিপূর্ণ জনপদ গড়ার স্বপ্ন দেখছে। এখানে স্কুল বসাবে, চিকিৎসার ব্যবস্থা করবে। লেখাপড়া বা রোগ সারাবার জন্য দূরে কোথাও ছুটতে হবে না।

বিনু কী বলতে যাচ্ছিল, হঠাৎ সামনের বিশাল খোলা চত্বরের ওধারের কোনও ঘর থেকে বয়স্ক মেয়েমানুষের কাতর, করুণ কান্নার ধ্বনি হেমন্তের অন্ধকার এবং কুয়াশা চিরে চিরে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে।

সচকিত বিনু জিজ্ঞেস করে, কে কাঁদছে যুগল?

হেরিকেনের আলোয় চোখে পড়ে, যুগলের সারা মুখ বিষাদে ছেয়ে গেছে। সে বলে, গৌরাঙ্গ বিশ্বাসের বউ।

গৌরাঙ্গ বিশ্বাস কে?

আপনে কি চিনবেন? দেলভভাগে ওনাগো বাড়ি আছিল।

বিনু জানায় গৌরাঙ্গ বিশ্বাসকে সে চেনে না। জিজ্ঞেস করল, কাঁদছে কেন?

পাকিস্থানে উনাগো বস্যের মাইয়ারে (যুবতী মেয়েকে) কাইড়া লইয়া গ্যাছে। হেই দুঃখে কান্দে। যতদিন বাচব, ততদিন কাইন্দাই যাইব।

Page 338 of 359
Prev1...337338339...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In