• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

হিরণ বলল, চার পাঁচদিন নয়, আজ যাচ্ছে। কালকের দিনটা থেকে পরশু বিনু চলে আসবে। ওকে আর আটকে রাখবে না। ওর এখানে অনেক কাজ।

যুগল বলল, আইচ্ছা আইচ্ছা, আগে তো ছুটোবাবু যাউক। হের (তার) পর দেখা যাইব।

বিনু লক্ষ করল, মুকুন্দপুরে গিয়ে তার দু’একদিন থেকে আসার ব্যাপারে এতটুকু আপত্তি করে নি ঝিনুক। রাজদিয়ায় রাজেকের নৌকোয় ওঠার পর থেকে এক লহমাও তাকে কাছছাড়া করতে চাইত না সে। কিছুক্ষণের জন্য বিনু কোথাও গেলে কেঁদেকেটে জগৎ সংসার তোলপাড় করে ফেলত। বিনুই তখন তার একমাত্র ভরসা। একমাত্র অবলম্বন। তাকে বাদ দিয়ে বেঁচে থাকার কথা ভাবতে পারত না মেয়েটা। মনে হত, দিকদিশাহীন, অথৈ সমুদ্রে ভেসে যাবে।

কিন্তু সুধাদের কাছে এসে পায়ের তলায় শক্ত জমির স্পর্শ পেয়েছে ঝিনুক। এখানে সে নিরাপদ। বিঘহীন। সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত। দু’তিন দিন কেন, বিনু যদি পুরো একটি সপ্তাহও মুকুন্দপুরে কাটিয়ে আসে, সে বাধা দেবে না। বিনুকে ছাড়াও দুই ডানায় তাকে ঘিরে রাখার মতো আরও দু’জনকে সে পেয়ে গেছে। সুধা আর হিরণ।

৩.৩১-৩৫ দু’আড়াই বছর কলকাতায়

৩.৩১

দু’আড়াই বছর কলকাতায় এবং তার আশেপাশে থেকে এই বিশাল শহরের রাস্তাঘাট সম্পর্কে যথেষ্ট সড়গড় হয়ে উঠেছে যুগল। কত নম্বর বাস বা ট্রাম কোন কোন রুটে চলে, সব তার মুখস্থ।

এখন ভরদুপুর। বাসে ভিড় ছিল না। ছড়িয়ে ছিটিয়ে কিছু প্যাসেঞ্জার এধারে ওধারে বসে আছে।

বিনু জানালার ধার ঘেঁষে বসেছিল। যে মনিবের বাড়িতে কামলা খেটেছে, তার নাতির পাশে গা ঠেকিয়ে বসতে ভীষণ কুণ্ঠা হচ্ছিল যুগলের। প্রায় ধমক দিয়ে বসিয়ে দিয়েছে বিনু।

টিকিস ঢিকিস করে বাস চলেছে। সারা গায়ে আলস্য জড়ানো। যেন কোথাও সেটার যাবার তাড়া নেই।

একেকটা স্টপেজ আসে, পাদানিতে দাঁড়িয়ে খসখসে, চেরা গলায় কনডাক্টর চেঁচিয়ে যায়, মুদিয়ালি, কালীঘাট, হাজরা, ভবানীপুর, ধম্মোতলা–খালি গাড়ি, খালি গাড়ি

যতখানি সম্ভব স্পর্শ বাঁচিয়ে জড়সড় হয়ে বসে আছে যুগল।

বিনু জিজ্ঞেস করল, বেশ কিছুদিন তো এখানে কাটালে। কেমন লাগছে?

যুগল বলে, ভালা না ছুটোবাবু। পদ্মা নাই, ম্যাঘনা নাই, ধলেশ্বরী নাই, কালাবদর নাই, আইড়ল খা নাই– এইটা একটা দ্যাশ হইল! রুখাশুখা মাটি। কইলকাতার কিনার দিয়া বড় একখান খাল চইলা গ্যাছে। হেইটার নাম গঙ্গা। এই নিকি নদী! শুইনা আমি আটাস (অবাক)। ইচ্ছা হয়, এই পারের মানুষগুলার ঘেটি ধইরা উইপারে লইয়া গিয়া দেখাই নদী কারে কয়। পদ্ম-ম্যাঘনা দেখলে সুমুন্দির পুতেরা ভিরমি খাইব।

বিনু হাসে।

যুগল থামে নি, জবর জবর নদী না থাকলে কি সুখ হয় ছুটোবাবু?

বিনু জানে, বিশাল বিশাল খাল, বিল, নদী ছাড়া অন্য কিছু ভাবতে পারে না যুগল। পূর্ব বাংলার শতদিকে ছড়িয়ে পড়া শত জলধারা তার রক্তের ভেতর মিশে আছে। আজন্ম।

যুগলের অভিযোগের তালিকা অফুরন্ত। সে একনাগাড়ে বলে যায়, হের (তার) পর মাছের কথাই ধরেন। ভাগনা টাটকিনি সুবর্ণ খউরকা (সুবর্ণ খড়কে), খলা বইচা কাঁচকি বজুরি ট্যাংরা, ভাল জাতের চাইপলা (চাপিলা), বড় বড় বাইন। এইখানের মাইনষে বাপের জন্মে এই হগল মাছের নামও শোনে নাই। চৌখেও দ্যাখে নাই। থাকনের মইদ্যে রুইত, মিরগ্যাল (মৃগেল), কাতলা, ইচা (চিংড়ি), ভ্যাকট (ভেটকি), পাইশ্যা (পার্শে), আর লোনা জলের মাছ।

বিনু হাসতে থাকে।

যুগল বলে যায়, নানা কিসিমের মাছ থাকব, জবর জবর নদী থাকব, হাওর থাকব। তয় না একখান দ্যাশ!

বোঝা যায়, দেশভাগের পর সীমান্তের এপারে এসে যুগলের আক্ষেপের শেষ নেই।

ধর্মতলায় পৌঁছে গেল বিরা। সেখানে নেমে অন্য একটা বাস ধরে শিয়ালদায় তাকে নিয়ে এল যুগল। এখান থেকে ট্রেনে আগরপাড়া যেতে হবে। তারপর পায়ে হেঁটে কিংবা সাইকেল রিকশায় মুকুন্দপুর।

শিয়ালদায় পৌঁছতেই যুগলের সেই কথাটা মনে পড়ে গেল বিনুর। জিজ্ঞেস করল, তখন বললে, রাস্তায় তোমার কী কাজ আছে। ভুলে গেছ নাকি?

যুগল বলে, ভুলি নাই। কামটা আমার এই শিয়ালদার ইস্টিশনে। কী কাজ সেটা বিস্তারিত বুঝিয়ে দিল। আগে প্রায় রোজই মুকুন্দপুর থেকে শিয়ালদায় টহল দিয়ে যেত। পায়ে চোট খাওয়ার পর এখন সপ্তাহে একদিনই আসতে পারে। ফি বেস্পতিবার হাসপাতালে পা ড্রেস করাতে তাকে ছুটতে হয় বহু দূরে লেকের ধারে। সকালের দিকে ভীষণ তাড়াহুড়ো থাকে। সাড়ে ন’টার ভেতর ণা পৌঁছলে ডাক্তারের দেখা পাওয়া যাবে না। মুকুন্দপুর থেকে এতটা ছোটাছুটিই সার। তবে পা ড্রেস করিয়ে ফেরার সময় তার হাতে অঢেল সময়। তখন সে আতিপাতি করে শিয়ালদা সাউথ আর মেনের সব প্ল্যাটফর্ম এবং বাইরের চত্বরে অগুনতি উদ্বাস্তুর ভিড়ে রাজদিয়া এলাকার এবং তার শ্বশুরবাড়ি ভাটির দেশের চেনাজানা মানুষজন খুঁজে বেড়ায়। তাদের কাউকে পেলে মুকুন্দপুরে টেনে নিয়ে যায়।

যুগল বলল, চিনাজানা আত্মজন একলগে থাকলে মনের বল বাড়ে। আমার পরানে একখান সাধ আছে ছুটোবাবু।

বিনু উৎসুক চোখে তাকায়, কী সাধ?

যুগল বলে, মুকুন্দপুররে একখান রাইজদা কি ভাটির দ্যাশ বানামু। ততখানি বাহারের হইব। তভু যতখানি পারন যায়।

অভিভূতের মতো তাকিয়েই থাকে বিনু। অক্ষরপরিচয়হীন এই যুবক কী আশ্চর্য রকমের স্বপ্নদর্শী। পূর্ব বাংলার এক রমণীয় ভূখণ্ডকে সে সীমান্তের এপারে নতুন করে নির্মাণ করতে চায়।

Page 327 of 359
Prev1...326327328...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In