• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

.

আজ বেস্পতিবার।

ক’দিন সারা কলকাতায় অবিরল পাক খাওয়ার পর আজ শরীর একেবারে ছেড়ে দিয়েছে। বাড়ি থেকে কারোরই বেরুতে ইচ্ছা করছে না।

তা ছাড়া, ফি বেস্পতিবার যুগল আসে। যুদ্ধের আমলের মিলিটারি হাসপাতালে পা ড্রেস করিয়ে এ বাড়িতে দুপুরটা কাটিয়ে যায়। অতদূর থেকে এসে হিরণদের কাউকে না পেলে জখম পা নিয়ে এতটা ছোটাছুটিই সার। খুবই কষ্ট হবে যুগলের।

সকালে এক দফা চা হয়ে গেছে। এখন সাড়ে দশটার মতো বাজে। বাইরের ঘরে আরও একবার। চা নিয়ে বসেছে বিনু আর হিরণ।

ভেতরে রান্নার তোড়জোড় চলছে। সেখান থেকে ঝিনুক আর সুধার অস্পষ্ট কথাবার্তা ভেসে আসছে। মাঝে মাঝে কোনও মজার কথায় দু’জনে হেসে কুটিপাটি হচ্ছে।

বিনু খুব একটা চা খেত না। সকালে এক কাপ, বিকেলে এক কাপ। কিন্তু হিরণদের কাছে এসে সঙ্গগুণে চায়ের মাত্রাটা অনেক বেড়ে গেছে।

জানালার বাইরে পরিষ্কার নীলাকাশ। সকালের দিকে যে কুয়াশা ছিল, এখন তার লেশমাত্র নেই। ঝলমল রোদ ছড়িয়ে আছে চারদিকে, তবে আগের মতো আঁঝ নেই। উত্তরে বাতাস ক্রমশ শীতল হচ্ছে। শীতঋতু যে লম্বা পায়ে এগিয়ে আসছে, টের পাওয়া যায়।

এ ক দিন যেখানে যেখানে ঘোরা হয়েছে, যে কটা সিনেমা দেখা হয়েছে, সে সব নিয়ে লঘু মেজাজে গল্প হচ্ছিল। হঠাৎ হিরণ বলল, কলকাতায় চলে এসেছ। আর কখনও রাজদিয়ায় ফেরার প্রশ্নই নেই। কী করবে, কিছু ঠিক করেছ?

হিরণ কী জানতে চাইছে, বুঝতে না পেরে বিনু বলল, কী করব বলতে?

তুমি তো বি. এ পাস করেছ।

হ্যাঁ।

কিসে অনার্স ছিল?

ইংরেজিতে।

হিরণ জিজ্ঞেস করল, পড়াশোনা কি চালিয়ে যাবে? তা হলে ইউনিভার্সিটিতে গিয়ে ফর্ম টর্ম এনে অ্যাডমিশানের ব্যবস্থা করতে হয়। একটু ভেবে বলল, এ বছরের ক্লাস অবশ্য অনেক আগেই শুরু হয়ে গেছে। শুনেছি, উদ্বাস্তু ছাত্রদের ব্যাপারে ইউনিভার্সিটি খুব সিমপ্যাথেটিক। দেরিতে হলেও ভর্তি করে নিতে পারে।

অনেকক্ষণ চুপ করে থাকে বিনু। ছেচল্লিশের দাঙ্গার পর থেকে পূর্ব বাংলার আবহাওয়া বিষবাষ্পে ভরে যাচ্ছিল। সারাক্ষণ উৎকণ্ঠা। সারাক্ষণ মৃত্যুভয়। সবচেয়ে বড় সংকট তখন ঝিনুককে নিয়ে। প্রায় বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল সে। কী করে তাকে সুস্থ, স্বাভাবিক করে তুলবে সেটাই ছিল বিনু। হেমনাথ স্নেহলতা এবং শিবানীর একমাত্র চিন্তা। তারপর তো বিরাট ঝুঁকি নিয়ে প্রবল আতঙ্কের মধ্যে ঝিনুককে নিয়ে এপারে চলে এল বিনু। এর ভেতর অন্য কিছু ভাবার সময় পায় নি সে।

কিন্তু এটা তো ঠিক, সামনে বিপুল ভবিষ্যৎ। একটি যুবকের পক্ষে হাত-পা গুটিয়ে বসে থাকা তো সম্ভব নয়। সুধাদের কাছে আসার পর কটা দিন হইচই আর অফুরান আনন্দে যেন আকাশে উড়ছিল বিনু। সেখান থেকে একটানে হিরণ তাকে বাস্তবের কঠিন জমিতে নামিয়ে এনেছে।

বিনু বলল, বাবা ফিরে আসুন। তিনি কী বলেন, শুনি—

হিরণ সায় দেয়, তা তো বটেই। হঠাৎ কী মনে পড়ায় দ্বিধান্বিতভাবে বলে, তবে–

কী?

তোমার ছোটদিকে কিছু বলল না। আমি যতদূর জানি, শ্বশুরমশাইর আর্থিক অবস্থা খুব খারাপ।

বিনু চমকে ওঠে। যে অবনীমোহন যুদ্ধের আমলে দাপটে আসামে গিয়ে কনট্রাক্টরি করেছেন, তিনি যে আর্থিক দিক থেকে দুরবস্থায় পড়েছেন, রাজদিয়ায় থাকতে এমন খবর তাদের কাছে পৌঁছয় নি। ইদানীং না হয় চিঠিপত্র পাওয়া যাচ্ছে না। কিন্তু ছমাস আগেও ডাক চলাচলে কোনও গোলমাল ছিল না। সুধারা, সুনীতিরা নিয়মিত চিঠি লিখত। কিন্তু তারাও কেউ ঘুণাক্ষরে কিছু জানায় নি।

হিরণ বলছিল, চিন্তা করো না, তোমার পড়ার ব্যাপারটা আমি দেখব।

বিনুর আত্মসম্মানে বাধছিল। ভগ্নিপতির পয়সায় পড়াশোনা চালাতে তার মন মোটেও সায় দিচ্ছে না। সে বলল, দেখুন হিরণদা, এটা হয় না।

হিরণ বুঝতে পারছিল, বিনুর কোথায় আটকাচ্ছে। সে জোর করল না। শুধু বলল, আর দেরি করলে ইউনিভাসির্টিতে ভর্তি হতে মুশকিল হবে।

বিনু উত্তর দিল না।

কিছুক্ষণ চুপচাপ।

তারপর হিরণ বলল, তোমার আপত্তিটা কোথায়, আন্দাজ করতে পারছি। ঠিক আছে, ইচ্ছে যখন নেই, আমার সাহায্য নাই নিলে। আমার অন্য একটা কথা ভেবে দেখতে পার।

হিরণ যে তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, বিনু তা জানে। উৎসুক সুরে জিজ্ঞেস করল, কী কথা?

একটা চাকরি বাকরি করলে। ফাঁকে ফাঁকে পড়ে প্রাইভেট এম.এ’টা দিলে।

এই পরামর্শটা মনে ধরল বিনুর। অবনীমোহন সম্পর্কে যে খবরটা পাওয়া গেল, তাতে তার বোঝা বাড়ানো ঠিক হবে না। ঝিনুক আর সে গিয়ে থাকবে। দুটো মানুষের দায়িত্ব তো কম নয়। তার ওপর পড়াশোনার খরচ। না, রোজগারের একটা ব্যবস্থা তাকে করতেই হবে।

বিনু ব্যগ্রভাবে বলল, আমি তো এখানকার কিছুই চিনি না। চাকরি পেতে হলে কী করতে হবে?

আমাদের ফুড ডিপার্টমেন্টে মাস দুয়েকের ভেতর কিছু লোক নেওয়া হচ্ছে। রিফিউজিদের প্রায়োরিটি দেওয়া হবে। তুমি গ্র্যাজুয়েট, তার ওপর অনার্স। তোমার চাকরি আশা করি হয়ে যাবে। বর্ডার স্লিপটা আছে তো?

আছে।

ইন্টারভিউর সময় ওটা দেখতে চাইবে।

ভেতরে ভেতরে উদীপ্ত হয়ে উঠেছে বিনু। সে হাসল, আমি যে ওপার থেকে এসেছি তার প্রমাণ চাই, এই তো?

হ্যাঁ। হিরণ আস্তে মাথা নাড়ে, ও, আসল ব্যাপারটাই তো বলা হয় নি। তোমার ম্যাট্রিকুলেশন, আই.এ, বি.এ’র সার্টিফিকেট আর ডিগ্রি নিয়ে এসেছ তো?

Page 324 of 359
Prev1...323324325...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In