• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, আগস্ট 9, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

নাসের আলিও তা-ই বললেন।

ঝিনুক জোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি আর পারছি না, পারছি না, পারছি না।

তাকে এই মুহূর্তে বাইরে বার করে নিয়ে যাওয়া কোনওভাবেই সম্ভব নয়। কেননা, শুধু সামনে আর পেছনেই না, দু’পাশেও অসংখ্য মানুষ।

বিনু বলল, এই স্টিমারটা ধরতে না পারলে এখানেই পড়ে থাকতে হবে। আবার কবে স্টিমার আসবে তার ঠিক নেই। ঝিনুককে নিজের গায়ের সঙ্গে লেপটে দু’হাতে জড়িয়ে রেখে চারদিকের ধাক্কা সামলাতে থাকে সে।

ঝিনুক আর কিছু বলে না। তার নির্জীব রোগা শরীর নেতিয়ে পড়েছে। ঘাড় ভেঙে মাথাটা বিনুর বুকের ওপর যেন ঝুলছে।

গম্ভীর ভোঁ বাজিয়ে ওদিকে স্টিমারটা জেটির গায়ে এসে ভিড়েছে। নোয়াখালি কি সিলেট জেলার খালাসিরা স্টিমার থেকে মোটা মোটা লোহার শেকল জেটির দিকে ছুঁড়ে দিল। জেটিঘাটে আর একদল খালাসি তৈরিই ছিল। তারা শেকলগুলো লুফে মোটা মোটা লোহার থামে বেঁধে ফেলল।

বিনু জানে, স্টিমারটা নারায়ণগঞ্জ থেকে আসছে। জলযানটাতে ঠাসা ভিড়। অর্থাৎ নারায়ণগঞ্জ থেকেই মানুষ তুলতে তুলতে সেটা এখানে এসে পৌঁছেছে।

স্টিমারটা তেতলা। নিচের ডেক থেকে ওপর পর্যন্ত সর্বত্র ছন্নছাড়া উদ্বাস্তুরা দলা পাকিয়ে রয়েছে। কোথাও একটা কুটো ফেলার মতো ফঁক আছে বলে মনে হয় না। এধারে তারপাশা স্টিমারঘাটে হাজার কয়েক লোক ওটায় ওঠার জন্য সমানে ধস্তাধস্তি করছে।

পোক্ত শেকল দিয়ে বাঁধার পর খালাসিরা গ্যাংওয়ে পেতে জেটির সঙ্গে স্টিমারকে জুড়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে গ্যাংওয়ের সরু পথ ধরে পাড়ের লোকজন স্টিমারে ঢুকে পড়তে থাকে।

স্টিমার কানায় কানায় বোঝাই ছিল। তারপরও কী প্রক্রিয়ায় যে আরও দু’আড়াই শ’ মানুষ ঠেসে ঠেসে ঢুকে পড়ল, নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না বিনুর।

হুড়োহুড়ির কারণে জমাটবাঁধা ভিড়টা একদিকে একটু আলগা হয়ে গিয়েছিল। সেই ফাঁক দিয়ে জেটির কাছাকাছি চলে এসেছে বিনুরা, কিন্তু স্টিমার পর্যন্ত পৌঁছোনা গেল না। তার আগেই গ্যাংওয়ে তুলে ফেলেছে খালাসিরা; জেটির মোটা লোহার থামগুলো থেকে শেকল খুলে দিয়েছে। তবু মরিয়া হয়ে অনেকেই স্টিমারে ঝাঁপিয়ে পড়তে চাইছিল। খালাসিরা দাঁত মুখ খিঁচিয়ে তাদের বাপান্ত করতে করতে চেঁচাচ্ছে, পুঙ্গির পুতেরা, গাঙ্গের পানিতে পইড়া মরতে চাও?

জানের মায়া নাই?

যা শালারা, জেটির ভিতরে সান্দ্‌ (ঢোক) গিয়া–

ঠেলে, ধাক্কা মেরে জলের কিনার থেকে খালাসিরা উদ্ভ্রান্ত মানুষগুলোকে জেটির মাঝখানে ঢুকিয়ে দেয়।

সন্ধে নেমে গিয়েছিল বেশ খানিকক্ষণ আগে। জেটিঘাটে অসংখ্য আলো জ্বলে উঠেছে। গোয়ালন্দগামী স্টিমারটার একতলা থেকে তেতলা পর্যন্ত শুধু আলো আর আলো।

আকাশপাতাল কাপিয়ে বিকট শব্দ করে একসময় স্টিমারের ইঞ্জিন চালু হল। বিরাট বিরাট চাকাগুলো পাহাড়প্রমাণ ঢেউ তুলে দুরন্ত বেগে ঘুরতে শুরু করেছে। নদীতীরের বাঁধন ছিন্ন করে স্টিমারটা গুরুগম্ভীর ভো দিতে দিতে ক্রমশ দূরে সরে যেতে লাগল।

এদিকে সমস্ত জেটিঘাট জুড়ে কান্নার রোল উঠেছে। যারা স্টিমারে উঠতে পারেনি, প্রবল হতাশায় তারা ভেঙে পড়েছে। কেউ কাঁদছে চাপা গলায়, কেউ হাউ হাউ করে। তাদের হয়তো ধারণা, গোয়ালন্দের এটাই শেষ স্টিমার। সীমান্ত পেরিয়ে ইন্ডিয়ায় যাওয়া বুঝি তাদের হল না।

বিনু আগেই বুঝে গিয়েছিল, আজকের স্টিমারে তাদের পক্ষে ওঠা কোনওভাবেই সম্ভব নয়। জেটির মুখ পর্যন্ত চলে আসতে পেরেছে। আশা করা যায়, এরপর যে স্টিমার আসবে সেটায় হয়তো জায়গা পেয়ে যাবে। তাও যদি না পারে, তার পরের স্টিমারে।

হরিন্দর গলা কানে এল, ছুটোবাবু, এইখানে আসেন। এই যে, এই দিকে—

বিনুর চোখে পড়ল, জেটিঘাটের ভেতরে এক কোণে বউ ছেলেমেয়ে নিয়ে বসে আছে হরিন্দ। চোখাচোখি হতে সে হাত নাড়তে লাগল।

বিনুদের সামনে এখনও পঞ্চাশ ষাট জনের নিরেট পাঁচিল। সেটা ভেদ করে ঝিনুককে নিয়ে আর এগুনো যাচ্ছে না। কেউ এক বিঘত জায়গাও ছাড়তে রাজি নয়। জেটির ওধারের গেটের দিকে যতটা এগিয়ে থাকা যাবে, স্টিমার এলে আগে উঠে পড়ার তত বেশি সুযোগ।

বিনু আর পেরে উঠছিল না। পা এবং মাথা টলছে। টের পাচ্ছিল, শরীরের অবশিষ্ট শক্তিটুকু ক্ষয়ে আসছে। যত পলকা আর রোগাই হোক, একটি তরুণীর দেহের ভারে তার শিরদাঁড়া বেঁকে দুমড়ে যাচ্ছে।

হরিন্দ বিনুদের লক্ষ করছিল। লাফ দিয়ে উঠে পড়ে সে। সামনের লোকগুলোকে ঠেলে সরাতে সরাতে চেঁচাতে থাকে, উনাগো (ওঁদের) আসতে দ্যাও–সরো সরো—

লোকগুলো রুখে ওঠে, ক্যান, পিছের মানুষ আগে যাইব ক্যান? কেওরে সুমখে যাইতে দিমু না।

আমরা এক লগে আইছি। গুতাগুতিতে ওনারা পিছাইয়া পড়ছিল। আটকাইও না, পথ ছাড়–

ক্যান ছাড়ুম? পিছাইয়া যহন পড়ছে, পিছাইয়াই থাকব।

হরিন্দ আর কিছু বলে না। লোকটার অলৌকিক ক্ষমতা। হাতে পায়ে তার বিদ্যুৎ খেলতে থাকে। গায়ের জোরে ভিড়ের ভেতর দিয়ে পথ করে করে বিনু এবং ঝিনুককে তার বউ ছেলেমেয়েরা যেখানে বসে ছিল সেখানে নিয়ে আসে। সেই পুরনো সুজনিটা ক্ষিপ্র হাতে পেতে দিয়ে বলে, বৌঠাইনরে তরাতরি শোয়াইয়া দ্যান। বড় কাহিল হইয়া পড়ছে।

নির্জীব, মৃতপ্রায় ঝিনুককে শুইয়ে দেয় বিনু। বাইরে আকাশ থেকে হিম নামছে, নদীর ওপর দিয়ে হেমন্তের ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু জেটির ভেতরটা বেশ গরম। চারদিকে থিকথিকে ভিড়। এত মানুষ এক জায়গায় ঠাসাঠাসি করে থাকলে যা হয়, তাদের গায়ের তাপে এবং উষ্ণ নিঃশ্বাসে এখানকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে আছে।

Page 257 of 359
Prev1...256257258...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In