• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, আগস্ট 9, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

একটানা পুরো একটি রাত এবং একটি দিনের ধকলে শরীর ভেঙে আসছিল আফজল হোসেনের। রাত জাগার কারণে চোখ টকটকে লাল, কপালের দু’পাশের শিরা দপ দপ করছে। বয়স তো কম হয়নি।

আফজল হোসেন বিনুর দু’হাত জড়িয়ে ধরে বলল, আপনেগো ইস্টিমারে তুইলা দিয়া যাইতে পারলে শান্তি পাইতাম। কিন্তুক–

সে কী বলতে চায়, বুঝতে পারছিল বিনু। তাদের স্টিমার ধরাতে হলে দু’চারদিন হয়তো তারপাশায় থেকে যেতে হবে আফজল হোসেনকে। কিন্তু সেটা তো সম্ভব নয়।

বিনু বলল, চিন্তা করবেন না, আমরা ঠিক স্টিমার ধরতে পারব। আপনি বাড়ি গিয়ে ভাল করে বিশ্রাম করুন।

বিমর্ষ মুখে আফজল হোসেন বলল, কী আর করন, যাই তাইলে (তা হলে)। ধীরে ধীরে মুঠো খুলে বিনুর হাত ছেড়ে দেয় সে। বলতে থাকে, যদিন পারেন কইলকাতায় গিয়া চিঠি লেইখা পৌঁছ সম্বাদটা দিয়েন। তাইলে নিচ্চিন্ত হমু। আমাগো গেরামের নাম তো জানেনই। মামুদপুর, বিক্রমপুর। জিলা ঢাকা। এই লেইখা দিলেই হইব। একটু ভেবে ফের বলে, জানি না, বডারের (বর্ডারের) উই পার থিকা চিঠিপত্তর এই ধারে আসে কিনা–

কে বলবে, আফজল হোসেন নামে এই লোকটার সঙ্গে মাত্র চব্বিশ ঘন্টা আগে এক সংকটের মুহূর্তে তার আলাপ। আপ্লুত, অভিভূত বিনু বলে, নিশ্চয়ই লিখব।

আফজল হোসেন আর দাঁড়ায় না, ভিড়ের ভেতর দিয়ে নৌকোঘাটের ওধারে যেখানে হামিদদের নৌকোটা বাঁধা আছে, ক্লান্ত পা ফেলে ফেলে সেদিকে চলে যায়।

আমরাও যাই ছুটোবাবু–রাজেক আর তমিজও চলে যায়। তারা ‘গয়নার নাও’ ধরে রাজদিয়া ফিরে যাবে। কিন্তু কয়েক পা গিয়ে ফিরে আসে রাজেক। বলে, মামুদপুরের এই মিঞাছাবের লাখান মানুষ আমি আর দেখি নাই ছুটোবাবু। ফেরেশতা (দেবদূত), ফেরশতা– বলেই ভিড়ের মধ্যে মিশে যায়।

ঠিক একই কথা ভাবছিল বিনু। রাজদিয়ার লারমোর সাহেবকে বাদ দিলে আফজল হোসেনের মতো আর কাউকে কখনও দেখেনি। আমৃত্যু এই মানুষটাকে মনে করে রাখবে সে।

জনসমুদ্রে যতক্ষণ না আফজল হোসেন বিলীন হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে বিনু।

.

৩.০৮

পাশেই ছিল ঝিনুক। বলল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কোমর থেকে পা পর্যন্ত ছিঁড়ে পড়ছে।

দুর্বল শরীরে এতক্ষণ যে দাঁড়িয়ে আছে, সেটা ঝিনুকের পক্ষে ভীষণ কষ্টকর। ব্যস্তভাবে এধারে ওধারে তাকায় বিনু। একটু ফাঁকা জায়গা পেলে ঝিনুককে বসাবে, নিজেও বসবে।

হঠাৎ একটা গলা কানে এল, ছুটোবাবু না?

কণ্ঠস্বর চেনা চেনা, কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারল না বিনু।

ফের শোনা গেল, এই যে, এইখানে–

এবার চোখে পড়ল। সড়কের ডান পাশে ঘাসে-ভরা নাবাল জায়গায় আরও অনেকের সঙ্গে বসে আছে হরিন্দ। তার গা ঘেঁষে একটি পনের ষোল বছরের সদ্য যুবতী এবং দু’টো ছেলে। এক ছেলের বয়স এগার বার, অন্যটার সাত আট। আর রয়েছে কপাল পর্যন্ত ঘোমটা টানা আধবয়সী সধবা একটি মেয়েমানুষ–খুব সম্ভব হরিন্দর স্ত্রী। ওদের সঙ্গে কিছু লটবহরও রয়েছে। একটা ঢাক, পুরনো টিনের। বাক্স, আধছেঁড়া পাটি দিয়ে জড়ানো বালিশ, কাঁথা, বিছানার চাদর আর ছোটখাটো দু’চারটে পুঁটলি।

হরিন্দকে বিনু প্রথম দেখেছিল সুজনগঞ্জের হাটে। কোন এক জমিদার সম্বন্ধে নাকি রটে গিয়েছিল, সে আপাদমস্তক স্ত্রৈণ, স্ত্রীর এমনই বশীভূত যে স্ত্রী যদি বলে সুর্য পশ্চিম দিকে উঠে পুবে অস্ত যায়, লোকটা নাকি ঘাড় কাত করে তক্ষুনি তাতে সায় দেয়। রটনাটা যে আগাগোড়া মিথ্যে, তা প্রমাণ করার জন্য জমিদার হরিন্দকে সুজনগঞ্জে পাঠিয়েছিল। হরিন্দ ওখানকার বিষহরিতলার পাশের মাঠে ঢেঁড়া পিটিয়ে হাটের লোকজন জড়ো করে জানিয়ে দিয়েছিল, সেই জমিদারবাবুটি স্ত্রৈণ নয়।

এতদিন পর, অসীম উৎকণ্ঠায় যখন তার মন ভরে আছে, সুজনগঞ্জের হাটের সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে হাসি পেল।

দ্বিতীয় বার হরিন্দকে ওই সুজনগঞ্জের হাটেই দেখা গিয়েছিল। তখন যুদ্ধ চলছে। কয়েকজন হোমরা চোমরা অফিসারকে নিয়ে এস ডি ও সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব ওয়ারের জন্য সোলজার রিক্রুট করতে এসেছিলেন। সেবারও তোক জোটাবার কাজে হরিন্দকে লাগানো হয়েছিল। ঢেঁড়া পিটিয়ে সারা হাটটা বিষহরিতলার পাশের মাঠে টেনে এনেছিল সে।

এরপর বারকয়েক হরিন্দর সঙ্গে দেখা হয়েছে। দু’চারবার তাদের রাজদিয়ার বাড়িতেও এসেছে সে। ভাটির দেশে না কোথায় তার বাড়ি, মনে পড়ছে না বিনুর। পালা পার্বণে ঢাক বাজানো ছাড়া, হাটে হাটে ঘুরে চেঁড়া দিয়ে বেড়াত সে।

বিনু লক্ষ করল, হরিন্দর চোখের নিচে কালি, গাল ভাঙা, একমুখ খাড়া খাড়া দাড়ি, কণ্ঠার হাড় চামড়া কুঁড়ে বেরিয়ে এসেছে। ছেলেমেয়েগুলোর চেহারা শীর্ণ, চাউনি ভয়কাতর। একটা অদৃশ্য আতঙ্ক যেন তাদের তাড়া করছে।

চেনা লোক দেখে একটু ভরসা পায় বিনু। ঝিনুককে সঙ্গে করে হরিন্দদের কাছে চলে আসে।

হরি বলে, কইলকাতায় চলছেন?

হ্যাঁ। আস্তে মাথা নাড়ে বিনু। প্রশ্নটা অনাব্যশক, তবু জিজ্ঞেস করে, তোমরাও যাচ্ছ?

হ– বুক তোলপাড় করে দীর্ঘশ্বাস পড়ে হরিন্দর। সে বলে, দ্যাশের আর আশা নাই ছুটোবাবু। কইলকাতায় গ্যালে পরানটা যদিন  বাঁচান যায়– ঝিনুকের দিকে তাকিয়ে জানতে চায়, লগে কেঠা (কে)? বৌঠাইন নিকি?

আফজল হোসেনও ঝিনুককে তার স্ত্রী ভেবেছিল। ঝিনুক তার জীবনের সর্বস্ব, শ্বাসবায়ুর মতো অপরিহার্য। কিন্তু এটা তো ঠিক, তাদের বিয়ে হয়নি। একটি অনাত্মীয়, অবিবাহিত তরুণীকে এক যুবক সঙ্গে নিয়ে চলেছে, দেশজোড়া সন্ত্রাসের আবাহাওয়াতেও তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, এসব আগে মাথায় আসে নি বিনুর।

Page 249 of 359
Prev1...248249250...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In