• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

হ। ক্যামনে যে সোংসার চলব, উপরআলাই জানে। অতগুলা প্যাট (এতগুলো পেট)।

হাসেমদের কথা শুনে বিনুর মনে হচ্ছে, ওরা কামলা শ্রেণীর মানুষ, হদ্দ গরিব। গ্রামের বড় ধানী গৃহস্থদের, বিশেষ করে বামন কায়েতদের বাড়ি এবং জমিতে কাজ করে পেটের ভাত জোটাত। পয়সাওলা। হিন্দুরা চলে যাওয়ায় তারা বিপাকে পড়ে গেছে।

কপাটে কান রেখে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে ছিল বিনু। না, ওই লোকদুটোর দিক থেকে দুশ্চিন্তার কোনও কারণ নেই। আফজল হোসেনের ভয়ে তারা অন্তত এই বাড়িতে আঙুল ছোঁয়াতে সাহস করবে না। শেকল খুলে এই ঘরে তাদের ঢোকারও সম্ভাবনা নেই। ধনঞ্জয় বারুইর পরিত্যক্ত বাস্তুভিটাতে দাঁড়িয়ে তারা শুধু আক্ষেপই করতে পারে। তার বেশি কিছু নয়।

কথা বলতে বলতে মতিন এবং হাসেম একসময় চলে যায়। তাদের গলার স্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসতে থাকে। এই মুহূর্তে, অদ্ভুত এক পরিস্থিতিতে জীবনমৃত্যুর মাঝখানের সূক্ষ্ম সীমারেখায় যখন তারা দাঁড়িয়ে আছে, ওই দুটো গরিবের চাইতেও গরিব মানুষের প্রতি সহানুভূতিই বোধ করে বিনু। ঘরের সব জানালাকপাট বন্ধ। হাসেম আর মতিনকে দেখার উপায় ছিল না, তবু হতদরিদ্র লোকদুটো তার মনে ছাপ রেখে যায়।

দরজার পাশ থেকে ঝিনুকের কাছে চলে আসে বিনু। মেয়েটা গভীর ঘুমে ডুবে আছে। শ্বাসপ্রশ্বাসের তালে তালে তার বুক খুব ধীরে ধীরে ওঠানামা করছে। কয়েক পলক ঝিনুকের দিকে তাকিয়ে থাকার পর ফের পেছনের সেই জানালাটার কাছে চলে আসে সে। যতক্ষণ পারে ঝিনুক ঘুমোক। ঘুম কিছুটা সময়ের জন্য হলেও মস্তিষ্ক থেকে দুর্ভাবনা, ভয়, আতঙ্ক মুছে দেয়।

সাবধানে জানালার পাল্লা খুলে নলখাগড়ার ঝোপ, খাল, খালের ওধারে আদিগন্ত ধানের খেতগুলের দিকে তাকাল বিনু। এই জানালাটাই এই মুহূর্তে বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগের একমাত্র পথ।

কতকাল ধরে হেমন্ত ঋতুর জল-বাংলাকে দেখে আসছে বিনু। সোনালি-সবুজে ভরা ধানের খেত, ঠাণ্ডা নরম রোদ, আকাশের এ কোণে ও কোণে ছন্নছাড়া নিরীহ কিছু মেঘ, হালকা কুয়াশা, আকাশের নীল ছুঁয়ে ছুঁয়ে ঝাঁকে ঝাঁকে ভাসমান শঙ্খচিল, বসুন্ধরার এই প্রান্তে প্রকৃতির সমস্ত কিছু আগের মতোই রয়েছে। কোথাও এতটুকু হেরফের নেই। কিন্তু মানুষ? আগাগোড়া প্রায় সবাই বদলে গেছে। কী প্রচণ্ড রিষ, কী তীব্র শক্রতা তাদের মনে! চোখেমুখে কী ভয়ঙ্কর আক্রোশ! আবহমান কালের নিসর্গ ঋতুতে ঋতুতে একই নিয়মে পাক খেয়ে যায়। গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ হেমন্ত শীত বসন্ত। হাজার বছর আগে হেমন্ত যা ছিল, আজও তা-ই আছে। কিন্তু মাত্র কয়েক বছর আগের মানুষ আর তেমনটি নেই। মানুষের মতো অন্য কিছুই বুঝি বদলে যায় না।

যতক্ষণ না আফজল হোসেন তাদের তারপাশায় পৌঁছনোর ব্যবস্থা করে দিচ্ছে, এই ঘরে আটকে থাকতে হবে। অনবরত আতঙ্কের মধ্যে থাকলে তার উগ্রতা বোধহয় কমে আসে। অনুভূতিগুলো কেমন। যেন ভোতা হয়ে যায়। ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা, কিন্তু তা নিয়ে এখন সেভাবে ভাবেছ না বিনু। দু’চোখে অপার শূন্যতা নিয়ে অনেক দূরে হেমন্তের শস্যক্ষেত্রগুলোর ওধারে ঝাঁপসা দিগন্তরেখার দিকে তাকিয়ে থাকে সে।

হঠাৎ একটানা তীক্ষ্ণ ধাতব আওয়াজ কানে আসে। বিনু চমকে ওঠে। চোখ দুটো জানালার খুব কাছে নিয়ে বাইরের দিকটা ভাল করে দেখতে চেষ্টা করে। কিন্তু এধারে জঙ্গল টঙ্গল ছাড়া অন্য কিছু নেই। নোকজন বা বাড়িঘর চোখে পড়ছে না। মামুদপুর গ্রামের বাড়ি টাড়ি সবই সামনের দিকে।

কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর উঠোনের দিকের একটা জানালার কাছে চলে এল বিনু। কান খাড়া করে বুঝার চেষ্টা করল, শব্দটা ঠিক কোত্থেকে আসছে। মনে হল, খুব কাছে নয়, বেশ খানিকটা দূরে কেউ লোহা বা ওই জাতীয় কোনও ধাতুর ওপর শক্ত ভারী কিছু দিয়ে ক্রমাগত ঘা মারছে।

আফজল হোসেন সাবধান করে দিয়েছিল, তবু ভীষণ কৌতূহল হচ্ছে বিনুর। খুব সন্তর্পণে জানালাটা খুলে এক আঙুলের মতো ফাঁক করল সে। না, উঠোনে কেউ নেই। সাহস করে জানালাটা আরও একটু খুলল। উঠোনের ওধারে রাজেক এবং তমিজ যে ঘরটায় আছে, সেটার দরজা জানালা বন্ধ। অর্থাৎ আফজল হোসেনের নিষেধাজ্ঞা তারা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে।

জানালা খোলার সঙ্গে সঙ্গে ধাতব শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছে। এবার হদিস পাওয়া গেল। এই ঘর থেকে কোনাকুনি প্রায় শ’পাঁচেক হাত দূরে দু’টো লোক একটা ঘরের চালে বসে আছে। একজন হাতুড়ি জাতীয় কিছু দিয়ে সামনে বাড়ি মারছে। আরেকজন অন্য কোনও যন্ত্র ঘুরিয়ে ঘুরিয়ে কী যেন খুলবার চেষ্টা করছে। খুব সম্ভব দুই টিনের জোড়ের মুখের ভ্রু বা পেরেক।

চট করে সেই লোক দুটোকে মনে পড়ে গেল। খানিকক্ষণ আগে এ বাড়ির উঠোনে দাঁড়িয়ে তারা কথা বলছিল। অবশ্য তখন বন্ধ দরজার এধার থেকে তাদের দেখা সম্ভব ছিল না। নিশ্চয়ই ওরা হাসেম এবং মতিন, আর দূরের ওই ঘরটা কোনও এক রাজেন শীলের। বিনু আগেই শুনেছিল, হাসেমরা রাজেন শীলের ঘরের টিন খুলে নিয়ে যাবে। এখন সেই কাজটাই করছে।

একদৃষ্টে তাকিয়েই আছে বিনু। হাসেম এবং মতিনকে দেখতে দেখতে হঠাৎ রাজেন শীলের জন্য অদ্ভুত বিষাদে তার মন ভরে যায়। লোকটাকে সে দেখে নি, কোনওদিন দেখা হওয়ার সম্ভাবনাও নেই। পিতৃপুরুষের বাসস্থানে নতুন টিন দিয়ে ঘর ছেয়েছিল রাজেন। এই বাড়ির সঙ্গে কত মায়ায় জড়িয়ে ছিল সে। হয়তো ভেবেছিল, বাপ-ঠাকুরদার মতো সন্তানসন্ততি নিয়ে আজীবন এখানেই কাটিয়ে যাবে। ভেবেছিল, মামুদপুর গ্রামের ভিটেমাটির সঙ্গে তাদের বন্ধন অচ্ছেদ্য। গভীর মমতা দিয়ে পুরুষানুক্রমে যা তারা গড়ে তুলেছিল, কে ভাবতে পেরেছে, একদিন সেখান থেকে অস্তিত্বের সবগুলো শেকড় উপড়ে নিয়ে সীমান্ত পেরিয়ে ওপারে চলে যেতে হবে?

Page 240 of 359
Prev1...239240241...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In