• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

আফজল হোসেন ফের বলে, ধনা বারই আছিল আমার পোলাপান কালের বন্দু। জিলা বোডের ইস্কুলে কয় বচ্ছর একলগে পড়ছি, এক লগে দুই জনে গাঙ হাতইরা (সাঁতরে) পারাপার করছি, বাইচ খেলছি। রাইতে পলাইয়া গিয়া গাবতলির গঞ্জে যাত্রা শুনছি। একই বচ্ছর দুই জনের বিয়া হইছিল। হে যে কী আনন্দ আর মাতামাতি! পাকিস্থান হওনের পর পরই ধনারা কইলকাতায় চইলা যাইতে চাইছিল। আমি তারে বুঝাইয়া সুঝাইয়া আটকাইছি। কিন্তুক দিন বিশেক আগে এইখানে যা ঘটল, আর ভরসা পাইলাম না। ধনারা হগল (সব) ফেলাইয়া গেল গিয়া। যাওনের সময় বাড়িঘর জমিজেরাত আমারে দেখতে কইয়া গ্যাছে। যদিন সুদিন ফিরে, অরা আবার দ্যাশে আইব। কিন্তুক

নিজের অজান্তেই বিনু জিজ্ঞেস করল, কিন্তু কী?

সুদিন আর ফিরব কিনা, জানি না।

একটু চুপচাপ।

তারপর আফজল হোসেন ফের বলল, ধনার ছাড়া-বাড়িতেই দিনের বেইলটা আপনেগো থাকতে হইব।

গ্রামের জনহীন এলাকায় কেন তাদের নিয়ে আসা হয়েছে, এবার খানিকটা আঁচ করতে পারল বিনু। জঙ্গলে সাপখোপ, বিছে বা হিংস্র জন্তু-জানোয়ারের ভেতর বসে থাকার চেয়ে নির্জন বাড়িতে দিনটা কাটানো অনেক নিরাপদ। তা ছাড়া, গ্রামের এই অংশে অন্য এলাকার লোকজন খুব সম্ভব তেমন আসে না। যদি আসত, আফজল হোসেন নিশ্চয়ই তাদের এখানে টেনে আনত না।

কিছুক্ষণ চুপ করে থেকে আফজল কী যেন ভাবে। তারপর কিছুটা কুণ্ঠার সুরে বলে, আপনেগো আমার বাড়ি লইয়া যাইতে পারলে ভালা লাগত। কিন্তুক’ বলতে বলতে হঠাৎ থেমে গেল সে।

উৎসুক চোখে আফজলের দিকে তাকাল বিন, তবে কোনও প্রশ্ন করল না।

আগের কথার খেই ধরে আফজল এবার বাকিটা বলল, কিন্তুক আমার পোলা দুইটার মনের গতিক ভালা না। উই যে বাড়িখান দ্যাখেন– আঙুল বাড়িয়ে বেশ খানিকটা দূরে একটা পোড়া বাড়ির ধ্বংসস্তূপ দেখাতে লাগল সে, উইটা আছিল গোসাইগো (গোস্বামীদের)। দ্যাশভাগের আগে। কী যে দাপট আছিল তাগো, ভাবতে পারবেন না। হিন্দু হইলেও কামার কুমার যুগী ঋষি (চর্মকার) জাউলাগা মানুষ বইলা মনে করত না। মুসলমানরা তাগো চৌখে পুকা-মাকড়ের থিকাও খারাপ। মুসলমানগো ছাওয়া (ছায়া) গায়ে লাগলে তাগো নিকি দোজখে (নরকে) যাইতে হইত। হেই বার, তহন যুজ্যু চলতে আছে, আমার বড় পোলা কামাল মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে আই.এ পড়ে, গরমের ছুটিতে গেরামে আইসা জুতা পায়ে গোসাইগো বাড়ির হাতায় ঢুকছিল। গোসাইগো কী গুসা (রাগ)! লোক দিয়া ধইরা খুটিতে বাইন্ধা ব্যাতের বাড়ি মারতে মারতে কামালরে বেহুশ কইরা ফেলাইছিল। হেই থিকা কামাল আর আমার দুটো পোলা শোভান হিন্দুগো উপুর রাগ পুইষা রাখছে। আমি বুঝাই, হগল হিন্দু তো গোসাইগো লাখান না। তাগো কী দুষ? পোলারা বোঝে না। তাগো লাখান গেরামের আরও মেলা (অনেক) মানুষ আছে–জবর মাথাগরম। এইর লেইগা আপনেগো বাড়ি লইয়া গ্যালাম না। আসেন–

নারকেল গুঁড়ির পইঠা ভেঙে আগে আগে ওপরে উঠতে লাগল আফজল হোসেন। তাদের পেছনে বিনুরা।

ঘরটা বাইরে থেকে শেকল তুলে বন্ধ করে রাখা ছিল। শেকল খুলে বিনুদের নিয়ে ভেতরে ঢুকল আফজল। ঘরটায় দুটো বড় তক্তপোষ রয়েছে, আছে বেশ কিছু বাক্সপেটরা। দুটো তক্তপোষেই লেপ কথা তোষক বালিশ মশারি ডাঁই হয়ে আছে। বোঝা যায়, বহুদিন ধরে তিল তিল করে সযত্নে গড়ে ভোলা সাজানো সংসার ফেলে ধনঞ্জয় বারুইরা চলে গেছে।

আফজল হোসেন বিনুকে বলল, আপনে বিবিজানরে লইয়া এই ঘরে জিরাইয়া লন (বিশ্রাম করুন)। উঠোনের ওধারের একটা ঘর দেখিয়ে বলল, আপনেগো দুই মাঝি সুমখের (সামনের) উই ঘরে দিনের বেইলটা (বেলাটা) থাকব। সে আগেই ধরে নিয়েছে বিনু এবং ঝিনুক স্বামী-স্ত্রী। তারা যখন বিশ্রাম করবে তখন একই ঘরে অন্য কারোর থাকা ঠিক নয়। তাই রাজেক এবং তমিজের জন্য আলাদা ব্যবস্থা করে দিল।

বিনু আস্তে মাথা নাড়ল।

আফজল এবার বলে, যতখানি সোময় এইখানে থাকবেন, সুমখের দিকের জানলা কপাট খুলবেন না। গেরামের হগলে জানে, ধনা বারই হেগো (তাদের) জমিজেরাত আমার হাতে দিয়া গ্যাছে। কেও এই বাড়িতে আসে না, তভু ধরেন হটাৎ কইরা আইসা পড়ল। সাবধানে থাকন ভাল। রাজেক এবং তমিজকেও একই পরামর্শ দিল সে। কেননা, এই অঞ্চলে কেউ তাদের চেনে না। দৈবাৎ কারোর চোখে পড়ে গেলে হয়তো জেরা করে করে বিনুদের খবর বার করে ফেলবে। ঝুঁকি নেওয়া কোনওভাবেই উচিত নয়।

বিনু এবং রাজেক জানায়, তারা দরজা জানালা খুলবে না।

একটু কী ভেবে আফজল বলল, এট্টা কথা জিগাই, কিছু মনে কইরেন না।

বিনু বলল, না, মনে করব না। কী জানতে চান বলুন—

আপনেরা কি বামন?

এমন একটা অদ্ভুত পরিবেশে, প্রাণ বাঁচানোর জন্য যখন তারা অজানা গ্রামের পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছে, তাদের ঘিরে যখন শুধুই অনিশ্চয়তা এবং আতঙ্ক, সেই সময় জাতপাতের প্রশ্নটা কেন। উঠল, বিনুর বোধগম্য হয় না। চমকে উঠে সে বলে, না–কায়স্থ। কেন?

প্রশ্ন করার কারণটা এবার বুঝিয়ে দিল আফজল হোসেন। কাল কখন দুটি ভাত খেয়ে তারা নৌকোয় উঠেছিল। আজ কিছুক্ষণ আগে সামান্য মুড়িটুড়ি খেয়েছে। এখন বাকি দিনটা বারুইদের ছাড়া বাড়িতে কাটাতে হবে। পেটে ভাত না পড়লে ভীষণ কাহিল হয়ে পড়বে বিনুরা। আফজল হোসেন জানে, হিন্দুরা, বিশেষ করে বামুনরা তাদের হাতের রান্না খায় না। বামুনদের জাতবিচার আর ছোঁয়াছুঁয়ির ব্যাপারে ভীষণ কড়াকড়ি।

Page 237 of 359
Prev1...236237238...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In