• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Uttal Somoyer Itikotha by Prafulla Roy

.

শেখরনাথদের ঘরেই বাড়তি একটা তক্তপোষ এনে বিছানা-টিছানা পেতে সুভাষ মজুমদারের থাকার বন্দোবস্ত করে দিয়েছিল পরিতোষ বণিকরা। রাত্তিরে খাওয়া দাওয়ার পর বেশি রাত পর্যন্ত কেউ জেগে রইলেন না। সবাই ঘুমিয়ে পড়লেন।

পরদিন সকালে সবার আগে ঘুম ভাঙল সুভাষ মজুমদারের। তিনি শেখরনাথ এবং বিনয়কেও জাগিয়ে দিলেন। বললেন, ‘কাকা, আমি কিন্তু একটু পরেই জঙ্গলে গিয়ে ঢুকব।‘

‘হ্যাঁ হ্যাঁ, তোমার চা আর সকালের খাবারের ব্যবস্থা করছি।‘ শেখরনাথ বেরিয়ে গিয়ে হাঁকডাক করে পরিতোষ এবং পুনর্বাসনের অন্য কর্মীদের ঘুম থেকে তুলে রুটি, আলুভাজা আর হালুয়া,বানাতে বললেন। জেফ্রি পয়েন্টে সবার সকালের খাবার হল আগের দিনের তৈরি বাসি রুটি, গুড় আর বিদেশের চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো থেকে পাঠানো পাউডার মিল্ক গুলে জ্বাল দিয়ে এক গেলাস করে গরম দুধ। এমনকি রিহ্যাবিলিটেশনের যত বড় অফিসারই আসুন না কেন, বাসি রুটি টুটি দিয়ে তাঁদেরও ব্রেকফাস্ট করতে হয়। কিন্তু যে মানুষটা জীবনের প্রচন্ড ঝুঁকি নিয়ে জারোয়াদের এলাকায় যাবে, তাকে ওই ধরনের খাবার দিতে চান নি শেখরনাথ।

কয়েক মিনিটের ভেতর সুভাষের জন্য টাটকা খাবার তৈরির তোড়জোড় শুরু হল। ইতিমধ্যে উদ্বাস্তুরা জেগে উঠেছে। তাদের আগাছা সাফ করার জন্য নিজের নিজের জমিতে যেতে হবে। তাই তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেছে।

উপসাগর থেকে মুখটুখ ধুয়ে এসে সুভাষ মজুমদার তার ব্যাগগুলো বেশ ভাল করে গুছিয়ে নিলেন। সেগুলোতে রয়েছে নানা রকমের বিস্কুট, লাড়ু আর গজা জাতীয় শুকনো মিষ্টি। আর আছে। লাল, নীল, হলুদ, সবুজ–এমন নানা রঙের কাপড়ের টুকরো। তিন চার ফুটের মতো লম্বা, ফুট দুয়েক চওড়া।

গোছগাছ হয়ে গেলে চা-খাবার টাবার খেয়ে সারা গায়ে হালকা নীল রঙের লোশন মেখে নিলেন সুভাষ মজুমদার। বিনয় একদৃষ্টে তাকে লক্ষ করছিল। এই বিশেষ লোশন মাখার কারণ জানে সে। জঙ্গলে ঢুকলে গাছের মাথা থেকে থোকায় থোকায় জোঁক গায়ের ওপর এসে পড়ে। এই তরল পদার্থটির মধ্যে রাসায়নিক এমন কিছু তীব্র জিনিস মেশানো থাকে যাতে গায়ে পড়েই জোঁকেরা শুকনো পাতার মতো ঝুর ঝুর করে ঝরে পড়ে। নইলে তারা রক্ত চুষে মানুষের শরীর ছিবড়ে করে ফেলে দেবে। বিনয় আন্দাজ করে নিল ফল-মিষ্টি, কাপড়-টাপড় জারোয়াদের জন্যই আনা হয়েছে। এসব নিয়েই সুভাষ মজুমদার হিংস্র অরণ্যবাসীদের এলাকায় পা রাখবেন। তার অনুমানটা যে সঠিক সেটা জানা গেল। সুভাষ মজুমদার বললেন, ‘কাকা, আর দেরি করা যাবে না। এবার আমাকে বেরুতে হবে।

তিনি ব্যাগগুলো তুলতে যাবেন, শেখরনাথ বাধা দিলেন–’না না, লা-ডিন ধনপতদের ডাকছি। পেরিমিটার রোড পর্যন্ত তারা ওগুলো নিয়ে যাবে। তোমাকে বইতে হবে না।‘

পেরিমিটার রোড অবধি, কেননা তারপর জেফ্রি পয়েন্টের কারও এমন বুকের পাটা নেই যে জারোয়াদের চৌহদ্দিতে গিয়ে ঢুকতে পারে।

ডাকাডাকি করে লা-ডিনদের আনানো হল। শেখরনাথের নির্দেশে তারা তিনটে ব্যাগ কাঁধে তুলে নিল। এবার সোজা উত্তর দিকে যেতে হবে। সবার আগে আগে শেখরনাথ, বিনয় এবং সুভাষ মজুমদার। তাদের পেছনে পরিতোষ এবং পুনর্বাসনের কর্মীরা।

উদ্বাস্তুরা লম্বা লম্বা ব্যারাকগুলোর এধারে দাঁড়িয়ে চা রুটি-টুটি খাচ্ছিল। শেখরনাথদের, বিশেষ করে সুভাষ মজুমদারকে দেখে তাদের খাওয়া বন্ধ হল। কালই সারা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুরা জেনে। গেছে এই চরম দুঃসাহসী, অকুতোভয় মানুষটি তাদেরই জন্য প্রচন্ড বিপদের ভয়কে উড়িয়ে দিয়ে জারোয়াদের বোঝাতে জঙ্গলে যাবেন। খাবার-দাবার ফেলে তারাও দল বেঁধে পিছু পিছু চলল। কারও মুখে টু শব্দটি নেই। আড়াই তিনশো মানুষ নিঃশব্দে পা ফেলছে শুধু। পাহাড় জঙ্গলে ঘেরা বিশাল এই জেফ্রি পয়েন্ট জুড়ে অনন্ত স্তব্ধতা নেমে এসেছে। অথচ আন্দামানের এক কোণে এই দুর্গম ভূখণ্ড অন্য দিন সকাল হতে না-হতেই সরগরম হয়ে ওঠে।

পেরিমিটার রোড অবধি এসে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। উঁচু উঁচু টঙগুলোতে যে বুশ পুলিশরা দিবারাত্রি নজরদারি চালায় তারা পর্যন্ত অবাক বিস্ময়ে সুভাষ মজুমদারকে দেখছে।

লা-ডিনদের কাছ থেকে ব্যাগগুলো নিলেন সুভাষ মজুমদার। কাপড়ের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলেন তিনি, আর দুই হাতে অন্য দু’টো ব্যাগ। তারপর সবার দিকে তাকিয়ে একটু হাসলেন। –’চলি। আপনারা ভয় পাবেন না। আশা করি সব ঠিক হয়ে যাবে।‘

বিনয় মানুষটিকে যত দেখছিল ততই তার বিস্ময় বাড়ছিল। কোথায় তিনি ভয় পাবেন তা নয়, উলটে অগুনতি মানুষকে সাহস দিচ্ছেন।

সুভাষ মজুমদার সামনের দিকে পা বাড়ালেন। বিনয়ের সমস্ত শরীর আমূল কেঁপে গেল। সুভাষ বলেছেন, কার নিকোবর-এ দু’টি জারোয়া ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়েছেন, মিডল আন্দামানের জারোয়াদের মধ্যে গিয়েও কাজ করেছেন। কিন্তু এর আগে কখনও দক্ষিণ আন্দামানের, বিশেষ করে জেফ্রি পয়েন্ট অঞ্চলের জারোয়াদের সঙ্গে যোগাযোগ করেন নি বা করার সময় পাননি। এখানকার জারোয়ারা হয়তো তাঁকে দেখামাত্র দূর থেকে ঝাঁকে ঝাকে তির ছুঁড়তে থাকবে কিংবা অন্য কোনওভাবে হামলা চালাবে। গভীর অরণ্য থেকে হয়তো কোনও দিনই তাঁর ফেরা হবে না। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের নিদারুণ সংকট থেকে বাঁচাতে এসে তার প্রাণটাই চলে যাবে কিনা, কে জানে।

Page 182 of 205
Prev1...181182183...205Next
Previous Post

ক্রান্তিকাল – প্রফুল্ল রায়

Next Post

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Next Post

কেয়াপাতার নৌকো - প্রফুল্ল রায়

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

Comments 2

  1. আবু জাফর says:
    3 বছর ago

    ভালো ছিল

    জবাব
  2. বিষ্ণু পদ বিশ্বাস says:
    3 বছর ago

    এর আগে– অনেক দিন আগে কেয়া পাতার নৌকা পড়ার সৌভাগ্য হয়েছিল, তখন বয়স ছিল কুড়ি একুশ, এখন বাষট্টি , ঠিক তেমনই আগ্রহ নিয়ে উপন্যাসটি শেষ করলাম। কম্পিউটারাইজড প্রিন্টের জন্য কিছু মুদ্রন প্রমাদ থাকলেও ভীষন ভালো লাগলো। প্রফুল্ল রায়ের লেখা খুব ভালো লাগে। তবে শেষটা জানা গেল না।পরনতি কি হল জানার জন্য মনটা উতলা হয়ে থাকলো।

    জবাব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In