• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Uttal Somoyer Itikotha by Prafulla Roy

এদিকে পুনর্বাসনের দু’জন কর্মী কোত্থেকে দুটো চেয়ার নিয়ে এসেছিল শেখরনাথ আর বিনয়ের জন্য। তারা বসে পড়লেন।

সনাতন লা-ডিনদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বৃন্দাবনের ওপর ফের চড়াও হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছিল।–’আমারে ছাইড়া দ্যান, ছাইড়া দ্যান—’

শেখরনাথ বললেন, ‘ছেড়ো না। ধরে রাখো—’ সনাতনকে জিগ্যেস করলেন, কেন তুমি বৃন্দাবনের গলা টিপে ধরেছিলে?

সনাতন গলা থেকে বিষ উগরে দিল।–’উই খানকির পুত আমার বউরে ভাগাইয়া লইয়া আন্ধারমানে (আন্দামানে) পলাইয়া আইছে। ওই যে মাগি মুহে (মুখে) কাপড় গুইজা কানতে (কাঁদতে) আছে ও আমার বউ। মাগি বেবুশ্যার থিকাও খারাপ কত্তা।‘

শেখরনাথ হকচকিয়ে গিয়েছিলেন। বিনয় এবং অন্য সবাই হতভম্ব। এমন একটা সুন্দরী মেয়ে সনাতনের মতো গাল-ভাঙা, খাড়া খাড়া চুল, আধাবয়সি সনাতনের স্ত্রী হতে পারে, এটা ভাবাই যায় না।

শেখরনাথ তার গাম্ভীর্য বজায় রেখে সনাতনকে বললেন, ‘মুখ থেকে আর একটা নোংরা কথাও বের করবে না। যদি না শোন, লা-ডিনরা তোমার ছালচামড়া তুলে ফেলবে।‘

এবার ডুকরে কেঁদে উঠল সনাতন। –’কত্তা, সাধে কি আর মুহ (মুখ) থিকা গালি বাইর অয় (বেরোয়)? আমার কী সব্বনাশটা ওই শয়তানে করছে, একবার ভাইবা (ভেবে) দ্যাহেন (দেখেন)?’

শেখরনাথের দৃষ্টি এবার বৃন্দাবনের ওপর গিয়ে পড়ল।–’সনাতন যা বলছে তা কি ঠিক?’

সনাতনের হাত থেকে মুক্তি পেয়ে বৃন্দাবন উঠে বসেছিল। জোরে জোরে বেশ কিছুক্ষণ শ্বাস টেনে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। সে অপরাধীর মতো মুখ নামিয়ে রইল।

শেখরনাথ তীক্ষ্ণ চোখে তাকে লক্ষ করছিলেন। মায়াকে দেখিয়ে ফের জিগ্যেস করলেন, এই মেয়েটি কি সত্যিই তোমার বিয়ে-করা বউ?

বৃন্দাবনের মাথা আরও নুয়ে পড়ল। মায়া একনাগাড়ে কেঁদেই যাচ্ছিল। আর কান্নার তোড় হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল।

শেখরনাথ কড়া গলায় বৃন্দাবনকে বললেন, ‘চুপ করে থাকলে চলবে না। যা বললাম তার উত্তর দাও। আসল ব্যাপারটা কী, আমাকে জানাও।‘

সনাতন জ্বলন্ত চোখে বৃন্দাবনের দিকে তাকিয়ে আছে। সে বলল, ‘অর (ওর) কইলজায় (কলিজায়) কি সাচা (সত্যি) কথা কওনের (বলার) সাহস আছে? আমিই আপনেরে কই (বলি) কত্তা—’

কী ভেবে শেখরনাথ বললেন, ‘আচ্ছা, বল—’

সনাতন শুরু করল। তাদের আদি বাড়ি ছিল ফরিদপুরে। দেশভাগের পর পাকিস্তানে থাকা গেল না। সংসারে তার স্ত্রী মায়া এবং সে ছাড়া অন্য কেউ নেই। লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের সঙ্গে তারাও কলকাতায় চলে আসে। ফরিদপুরে নিজেদের গ্রাম এবং আশপাশের কয়েকটা এলাকা ছাড়া জন্মের পর থেকে দূরে আর কোথাও যায়নি সনাতন। কলকাতার মতো বিশাল শহরে এসে একেবারে দিশাহারা হয়ে পড়েছিল।

শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে, এবং সামনের বিরাট চত্বরে সাত-আট হাত লম্বা এবং ছ’সাত হাত চওড়া চৌকো জায়গার চারপাশে ইট বসিয়ে সীমানা তৈরি করে কয়েক শ’ উদ্বাস্তু ফ্যামিলি থাকে, সরকারি-বেসরকারি লঙ্গরখানায় গিয়ে খায়।

সনাতন তার বউ মায়াকে নিয়ে এইরকম একটা ছোট জায়গায় কোনওরকমে ঘাড় গুঁজে থাকত। তাদের ঠিক পাশের খোপটায় ছিল বৃন্দাবনরা। সে থাকত তার খুড়াখুড়ি (কাকা-কাকিমা) আর দুই খুড়তুতো ভাইবোনের সঙ্গে। তার বাপ-মা রায়টে মারা গেছে। ওদের বাড়ি ঢাকা ডিস্ট্রিক্টে।

বছরখানেক শিয়ালদায় কাটানোর পর বৃন্দাবনের খুড়াখুড়িরা যাদবপুর-নাকতলার কাছে জবরদখল কলোনিতে খানিকটা জমি জোগাড় করে চলে যায়। কিন্তু বৃন্দাবন শিয়ালদা স্টেশনের মাটি কামড়ে পড়ে রইল। সে কিছুতেই জবরদখল কলোনিতে যাবে না। তখন কি সনাতন জানত তলায় তলায় মায়ার সঙ্গে বৃন্দাবনের পিরিত শুরু হয়েছে। এদিকে সরকারি কর্তারা আন্দামানে পাঠানোর জন্য রোজ শিয়ালদা স্টেশনে এসে ছিন্নমূল মানুষগুলোকে সমানে বোঝাচ্ছে। একদিন সনাতনের চোখে ধুলো ছিটিয়ে মায়াকে নিয়ে উধাও হয়ে যায় বৃন্দাবন। সনাতন উন্মাদের মতো মায়ার অনেক খোঁজ করেছে। কিন্তু তার হদিশ পায়নি। শেষ পর্যন্ত সেও আন্দামানে পুনর্বাসনের জন্য চলে এসেছে। যা কখনও ভাবতে পারেনি, জেফ্রি পয়েন্টে এসে তারই সন্ধান পেল।

সনাতন বলতে লাগল, ‘কাইল (কাল) সন্ধ্যায় আমরা এহানে (এখানে) আইছি। আইজ (আজ) সকালে ঘুম থিকা উইঠা চা-চু (চা এবং খাবার) খাইয়া ভাবলাম নয়া জাগাহান (জায়গাটা) কেমুন, এটু ঘুইরা দেহি (দেখি)। ঘুরতে ঘুরতে দ্যাখলাম উই দুই হালা হালি (শালা-শালী) খ্যাতে (জমিতে) কাম করতে আছে। মাথায় য্যান (যেন) আগুন ধইরা গেল। বিন্দাবনের উপুর ঝাপাইয়া পইড়া গলার নলি জাইতা (টিপে) ধরলাম। কথা শেষ করে হাঁপাতে লাগল সনাতন। একটু পর আবার বলল, ‘হগল (সকল) খুইলা কইলাম। অহন (এখন) বিচার করেন কত্তা।‘

শেখরনাথ সোজাসুজি মায়ার দিকে তাকালেন।’সনাতন এতক্ষণ যা বলল তা কি ঠিক?

যে মেয়েটা ভয়ে লজ্জায় আতঙ্কে কুঁকড়ে ছিল, সমানে কাঁদছিল, আচমকা সে সটান দাঁড়িয়ে পড়ল। বলল, ‘হ, ঠিকই কইছে।‘ তারপর সনাতনের দিকে আঙুল বাড়িয়ে দিল।–’অরে কয়ডা কথা জিগান (জিগ্যেস করুন) বড় কত্তা। দ্যাশে (দেশে) থাকতে নিশাভাং (নেশাভাং কইরা আমারে রোজ পিটাইত না? সোক্সার (সংসার) খরচের টাকাপয়সা দিত না। কতদিন না খাইয়া উপাস দিয়া যে থাকছি! তভু অরে (ওকে) ছাইড়া যাই নাই। কিন্তুক কইলকাতায় আইয়া যহন (যখন) বুঝলাম মাইয়ামাইনষের দালালগো কাছে আমারে বেইচা (বেচে) দেওনের (দেওয়ার) মতলব করছে করছে তহন (তখন) বিন্দাবনের লগে পলাইয়া আন্ধারমানে চইলা আইছি। নাইলে (না হলে) এতদিনে আমি বাজাইরা মাইয়ামানুষ (বেশ্যা) অইয়া (হয়ে) যাইতাম। বিন্দাবন আমারে বাঁচাইয়া দিছে। অহন আইছে সোয়ামিগিরি ফলাইতে। জিগান, অরে (ওকে), যা কইলাম সাচা না মিছা?’

Page 153 of 205
Prev1...152153154...205Next
Previous Post

ক্রান্তিকাল – প্রফুল্ল রায়

Next Post

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Next Post

কেয়াপাতার নৌকো - প্রফুল্ল রায়

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

Comments 2

  1. আবু জাফর says:
    3 বছর ago

    ভালো ছিল

    জবাব
  2. বিষ্ণু পদ বিশ্বাস says:
    3 বছর ago

    এর আগে– অনেক দিন আগে কেয়া পাতার নৌকা পড়ার সৌভাগ্য হয়েছিল, তখন বয়স ছিল কুড়ি একুশ, এখন বাষট্টি , ঠিক তেমনই আগ্রহ নিয়ে উপন্যাসটি শেষ করলাম। কম্পিউটারাইজড প্রিন্টের জন্য কিছু মুদ্রন প্রমাদ থাকলেও ভীষন ভালো লাগলো। প্রফুল্ল রায়ের লেখা খুব ভালো লাগে। তবে শেষটা জানা গেল না।পরনতি কি হল জানার জন্য মনটা উতলা হয়ে থাকলো।

    জবাব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In