• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 11, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কথা অমৃতসমান – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Katha Amritsaman by Nrisingha Prasad Bhaduri

ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করে রাখতে চেয়েছিলেন বটে, কিন্তু এতটা তিনি আশঙ্কা করেননি। তার স্নেহ-লালিত দুর্যোধন যে এইভাবে পাণ্ডবদের পুড়িয়ে মারার ব্যবস্থা করবেন, এতটা তিনি আশঙ্কা করেননি। কিন্তু বাস্তবে তাই ঘটেছে। দুর্যোধন অমাত্য পুরোচনকে কাজে লাগিয়ে জতুগৃহ বানানোর ব্যবস্থা করেছেন এবং তাতেই এই অগ্নিকাণ্ড ঘটেছে–এ কথা কারও অজানা রইল না। উচ্চস্তরের কূটনীতিকরা রাজনৈতিক উদ্দেশ্য-সাধনের জন্য যাকে কাজে লাগান, তাকেও তারা নির্দ্বিধায় মেরে ফেলেন। কারণ তাতে সাক্ষী-প্রমাণ লুপ্ত হয়ে যায় এবং কূটনীতিক নিজে তার অভীষ্ট রহস্য ভেদ করতে দেন না। অমাত্য পুরোচনের মৃত্যু রহস্যজনক হলেও এইভাবেই জনগণের হৃদয়ে ব্যাখ্যাত হয়েছে। বলে মনে করি।

ধৃতরাষ্ট্র পাণ্ডবদের মৃত্যু চাননি। তিনি চাননি যে, তাঁর ছোট ভাই পাণ্ডুর বিধবা পত্নী কুন্তী এইভাবে অপমৃত্যু বরণ করুন। অতএব পাণ্ডবদের মৃত্যুতে ধৃতরাষ্ট্রের যথেষ্ট কষ্ট হল এবং তিনি বহুতর বিলাপ করলেন। তিনি এমনও বললেন–আজকেই আসলে আমার ভাই পাণ্ডু মারা গেলেন। তাঁর বংশগৌরব পাণ্ডবরা এবং তার বিধবা পত্নী কুন্তী মারা যাওয়ায় আজকেই বাস্তবে পাণ্ডু মারা গেলেন–অদ্য পাণ্ডুতো রাজা মম ভ্রাতা মহাযশাঃ।

পাণ্ডবদের এই কষ্টকর মৃত্যু-সংবাদ শ্রবণ করে ধৃতরাষ্ট্র বিশ্বস্ত পুরুষদের আদেশ দিলেন বারণাবতে যাবার জন্য–গচ্ছন্তু পুরুষাঃ শীঘ্র নগরং বারণাবত। কুলোচিত নিয়ম অনুসারে পাণ্ডবদের অন্তিম সংস্কার সম্পন্ন করার জন্যও আদেশ দিলেন ধৃতরাষ্ট্র। কুন্তী এবং পাণ্ডবদের শ্রাদ্ধ-শান্তির জন্য তথা কৌরবকুলের মঙ্গলের জন্যও যেসব মাঙ্গলিক কাজ তার নিজের তথা কৌরবদের সম্পন্ন করার কথা, তার জন্য বিশেষ অর্থও মঞ্জুর করা হল রাজকোষ থেকে–পাণ্ডবানাঞ্চ কুত্যাশ্চ তৎ সর্বং ক্রিয়তাং ধনৈঃ।

রাজাদেশের পর ধৃতরাষ্ট্র তার পুত্রদের নিয়ে পাণ্ডবদের উদ্দেশে তর্পণ করার জন্য গঙ্গার দিকে যাত্রা করলেন। তাদের বেশ-বাস অশৌচ পালনরত মানুষের মতো। মাথায় উষ্ণীষ নেই, গায়ে রাজোচিত অলঙ্কার নেই, পরনে একটি মাত্র বস্ত্র–একবস্ত্রা নিরানন্দা নিরাভরণ–বেষ্টনাঃ। ধৃতরাষ্ট্র এবং কৌরবদের সঙ্গে গঙ্গায় উপস্থিত হলেন আরও দুজন ভীষ্ম এবং বিদুর। গঙ্গায় জলতর্পণের পর কৌরবকুলের অনেকের মুখেই রোদন-বিকার শোনা গেল। হস্তিনাপুরের পুরবাসীরাও যথেষ্ট রোদন করতে লাগল। কেউ যুধিষ্ঠিরের নাম ধরে, কেউ ভীম-অর্জুনের, কেউ বা নকুল-সহদেবের নাম করেও কাঁদতে থাকল। কুন্তীর উদ্দেশেও তাঁদের অনেকের শোকাবেগ উচ্ছলিত হল। সকলে কাঁদলেন ধৃতরাষ্ট্র কাঁদলেন, ভীষ্ম কাদলেন, সকলেই কাঁদলেন, কিন্তু সকলের সঙ্গে গলা মিলিয়ে একজনই শুধু সাভিনয়ে অল্প-অল্প কাঁদলেন। তিনি বিদুর। কারণ তিনি সর্বশেষ খবরটি জানেন যে, পাণ্ডবরা জতুগৃহের আগুন থেকে বেঁচে গঙ্গার পরপারে চলে গেছেন–বিদুরস্তু-অল্পশশ্চক্রে শোকং বেদ পরং হি সঃ।

ধৃতরাষ্ট্রের আদেশে যে সমস্ত বিশ্বস্ত পুরুষ বারণাবতে যাবার জন্য প্রস্তুত হল, তাদের পৌঁছনোর আগেই একটি দ্রুতগামী রথ এসে বারণাবতে এসে জতুগৃহের সামনে থামল। রথে দুজন আরোহী পুরুষ। বারণাবতের একে-তাকে জিজ্ঞাসা করে এই দুই পুরুষ জতুগৃহের সামনে এসে উপস্থিত হয়েছেন। বারণাবতের জনপদবাসীরা এই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তেমন চেনে না। কিন্তু এই দুই পুরুষের মধ্যে একজনের ব্যবহার ব্যক্তিত্ব এমনই অসাধারণ যে, কেউ তাঁকে অবহেলা করতে পারছে না। তিনি যা বলছেন, তাই তারা করছে। তিনি যা জিজ্ঞাসা করছেন, বারণাবতবাসীরা তাদের বিশ্বাসমতো সব কথার জবাব দিচ্ছে।

পৌর-জনপদবাসীরা অগ্নিদগ্ধ যে মৃতদেহগুলিকে পাণ্ডব এবং কুন্তী বলে সন্দেহ করছিল, সেই মৃতদেহগুলিকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন। তার যে খুব বিশ্বাস হল, তা নয়। তবে পাণ্ডবদের মৃত্যু সম্বন্ধে অবিশ্বাসটাও তিনি প্রকাশ করলেন না। সব দেখাশোনা হয়ে গেলে এই মহাপ্রাজ্ঞ ব্যক্তি সহারোহীকে বললেন–পাণ্ডবদের অস্থি-সঞ্চয় করতে। তিনি নিজেই এ কাজ করতেন, কিন্তু তার হাতে এখন একটুও সময় নেই। তাকে এই মুহূর্তে চলে যেতে হবে ভারতবর্ষের পশ্চিমে এক প্রত্যন্ত প্রদেশে। রাজনৈতিক দিক দিয়ে তার ব্যস্ততা এতটাই যে, তাঁর এখন এক মুহূর্তও অপেক্ষা করার সময় নেই। অথচ পাণ্ডবদের মৃত্যু-ঘটনা কতটা সত্যি আর কতটা রটনা–এটা তাঁর নিজে এসে দেখার প্রয়োজন ছিল। বস্তুত পাণ্ডব ভাইদের তাঁর বড় দরকারও।

কিন্তু মৃতদেহগুলি পরীক্ষা করার পর তিনি মনে মনে নিশ্চিন্ত হয়ে গেলেও লোক-দেখানোর জন্যই তিনি সহারোহী পুরুষকে পাণ্ডবদের অস্থি-সঞ্চয় করতে বললেন এবং নিজে ঘটনাস্থল থেকে চলে গেলেন।

বারণাবতে অকস্মাৎ আগত এই দুই পুরুষের সম্বন্ধে আমরা এতক্ষণ কিছু পরিচয় জানাইনি এই কারণে যে, মহাভারতের কবি পাণ্ডবদের নিয়ে ব্যস্ত থাকায় এই ঘটনাটি জানাবার অবসর পাননি। আমরা মহাভারত পাঠকদের জানিয়ে দিতে চাই যে, মহাভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে বারণাবতে এই দুই পুরুষের অকস্মাৎ আগমন অত্যন্ত জরুরী। আপনারা ভাবতেও পারবেন না যে, এই দুই পুরুষের একজন হলেন দ্বারকাবাসী কৃষ্ণ এবং অন্যজন তারই বংশের আরেক পুরুষ সাত্যকি। যাঁরা মনে করেন–মহাভারতের সভাপর্বে দ্রুপদের রাজবাড়ির স্বয়ংবর সভায় কৃষ্ণা-দ্রৌপদীর বিয়েতে যোগ দিতে আসার সময়েই প্রথম যদুসিংহ কৃষ্ণ মহাভারতের রঙ্গমঞ্চে প্রবেশ করেন, তাদের জানাই কৃষ্ণ পাণ্ডবদের খোঁজে প্রথম এসেছিলেন বারণাবতে এবং এই কাহিনী আমার স্বকপোলকল্পিত নয়। এ কাহিনী আছে খিল হরিবংশে।

Page 433 of 449
Prev1...432433434...449Next
Previous Post

বাঙালীর ইতিহাস (আদিপর্ব) – নীহাররঞ্জন রায়

Next Post

সতী শোভনা – পাঁচকড়ি দে

Next Post

সতী শোভনা - পাঁচকড়ি দে

গোবিন্দরাম - পাঁচকড়ি দে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In