• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

Aabar Jadi Ichha Karo by Narayan Sanyal

প্রসঙ্গটা একদিন হঠাৎ চিত্রলেখাও তুলে বসে। প্রতিদিন আহার্য পরিবেশনের অবকাশে দু-চারটে কথাবার্তা হয়। পাশের ঘরে আন্নাকালী উৎকর্ণ হয়ে পড়ে থাকে। চিত্রলেখা অবশ্য তাকে ভ্রূক্ষেপ করে না। মামীর মুখঝামটা তার গা-সওয়া। সে যেন সারাটা দিনমান প্রতীক্ষা করে থাকে অভুক্ত মানুষটার জন্য। সেদিন হঠাৎ বলে বসে, — একটা কথা বলব ফাদারদা? আপনার পিছনে নাথানিয়াল টিকটিকি লাগিয়েছে, জানেন?

ভিন্সেন্ট মৃদু হাসে।

আপনি জানেন, তা বুঝতে পারি। কিন্তু গোয়েন্দাটা কে তা জানেন?

না, কে?

–আমার মামা।

-ও।

চন্দ্রভান আর কথা বাড়ায়নি। নীরবে আহার-পর্ব সমাধা করে যায়। চিত্রলেখা অন্য প্রসঙ্গের অবতারণা করে, আর একটা কথা। আপনি ঐ বাতাসীর কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করুন।

-কেন বল তো?

–মেয়েটা ভাল নয়।

-আমি জানি। কিন্তু দুধ তো আমি পয়সা দিয়ে কিনি না। কোম্পানি ওকে পয়সা দেয়।

চিত্রলেখা আকাশ থেকে পড়ে। বলে, মামাকে জিজ্ঞাসা করব তো! তা পয়সা যেই দিক দুধ তো অন্য লোকের কাছেও পাওয়া যায়

চন্দ্রভান হেসে বলে, তুমি ওর উপর কোন কারণে রেগে আছ। ও কিন্তু তোমার উপকারই করতে চায়। বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞাসা করে দেখ–

-কী জিজ্ঞাসা করব?

–ও আমার কাছে তোমার নামে কি বলেছে!

আপনার কাছে আমার নামে লাগিয়েছে। ভারী আস্পর্ধা তো! আচ্ছা!

সাবধান কিন্তু শেষ পর্যন্ত হতে পারেনি চন্দ্রভান। বরং পাঁচজনের কাছে বারে বারে শোনা সাবধানবাণী ওকে আরও বেপরোয়া করে তোলে। কিসের ভয়, কাকে ভয়? সে ঈশ্বরের দূত, এসেছে যীশুর বাণী প্রচার করতে। ফাদার শারদাঁর মন্ত্র শিষ্য সেভয় করবে কেন? কাকে?

পরের রবিবার। সান্ধ্য উপাসনাসভায় ভিন্সেন্ট লক্ষ্য করে দেখে পিছনের সারিতে বসে আছে সপার্ষদ পঞ্চানন হালদার। নাথানিয়াল কেবলমাত্র সেই প্রথম দিনই এসেছিলেন। পাঁচুবাবু কখনও আসেনি। সন্ধ্যাবেলাটা সে অন্যত্র ব্যস্ত থাকে। ছুকরি পাড়ার একটি ঘরে সে বাঁধাবাবু। চন্দ্রভান বুঝতে পারে, সে আকর্ষণ ছেড়ে ওকে আজ এই উপাসনাসভায় যোগ দিতে হয়েছে নিতান্ত প্রয়োজনবোধে। সাহেবের কাছে চুলি কাটতে হবে। ভিন্সেন্ট কি বলে, কি করে সব তাকে জেনে যেতে হবে। তাই পিছনের সারিতে গা-ঢাকা দিয়ে বসে আছে চুপচাপ।

যেন প্রতিশোধ নিতেই ভিন্সেন্ট বেছে নিল সেন্ট মার্কের দশম অধ্যায়ের সেই অনবদ্য গল্পটি। বললে

প্রভু যীশুর সামনে হঠাৎ একজন বণিক ছুটে এসে নতজানু হয়ে বললে, মহান প্রভু, আপনি বলুন, কী করলে আমি সেই অনন্ত স্বর্গলোকে যেতে পারব? শুনে প্রভু বললেন, আমাকে কেন মিছিমিছি মহান প্রভু বলছ? একমাত্র ঈশ্বরই মহান। তাঁর দশটি আদেশ তো শুনেছ–পরের বউকে মায়ের মত দেখবে, কাউকে হিংসা করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, অন্যায় করবে না, বাপ-মাকে ভক্তি করবে। শুনে বণিকটি বললে, এ সবই তো আমি ছেলেবেলা থেকে মেনে চলেছি প্রভু। তাহলে আমার। উদ্ধারের আর কোন বাধা নেই তো? প্রভু বললেন, না, আছে। তোমার একটিমাত্র দোষ। তুমি অনেক টাকার মালিক। যা কিছু সম্পদ তুমি জমিয়ে তুলেছ তা গরীব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও। এস, আমার সঙ্গে এই ক্রুশকাষ্ঠের ভার ভাগ করে নাও। আমাকে অনুসরণ কর। একথা শুনে লোকটি সরে পড়ল। অনেকের রক্ত-জলকরা অনেক টাকা সে জমিয়েছে। তার মায়া সে ছাড়তে পারল না।…তখন প্রভু তাঁর শিষ্যদের দিকে ফিরে বললেন, ছুঁচের ফুটো দিয়ে একটা উটের পক্ষে গলে যাওয়া অসম্ভব, কিন্তু তার চেয়ে অসম্ভব কোন ধনী ব্যক্তির পক্ষে এ স্বর্গরাজ্যে প্রবেশ করা!

— ঈশাক রুহিদাস দাঁড়িয়ে উঠে প্রশ্ন করে, ফাদারদা, সগ্‌গে কয়লাকুঠি আছে?

এমন প্রশ্নের জবাব বাইবেলে খুঁজে পায়নি ভিন্সেন্ট; কিন্তু এ-জাতীয় প্রশ্নের জবাবও তাকে দিতে হয়। সে জানে ঐ সব নিরক্ষর বাগদি, ভূঁইহার, সাঁওতাল, কোল মুণ্ডাদের কাছে বাইবেল বর্নিত স্বর্গরাজ্য ধারনার বাইরে। হিংসা দ্বেষ মাৎসর্যশূন্য একটা চিরশান্তির অমরধাম ওরা কল্পনা করতে পারবে না। তাই বলে, –থাকতে পারে, কিন্তু সেখানকার মালকাটারা দু-বেলা ভরপেট খেতে পায়, তাদের গায়ে জামা আছে, তাদের বাড়ির ছাদ দিয়ে জল পড়ে না, আর তারা কয়লার আগুনে রান্না করে।

আন্টুনি বলে, –ঈ বাবা! তা হেই ফাদারদা, সিখানকার খাদের লিয়মটো কি? সেলাম বাজাতে ভুল হই গেলি সিখানে কি হাজরি কাটা যাবেক লাই?

বোধহয় এ-জাতীয় অপরাধে আন্টুনির এ সপ্তাহে হাজরি কাটা গেছে। তাই ওটাই তার বেদনার স্থল। ভিন্সেন্ট বলে, না। সেখানে অমন ঘড়ি ঘড়ি সেলাম বাজানোর কানুন নেই। সেখানকার মালকাটারা কাউকে সেলাম করে না–মুন্সি সর্দার-গিনতিদার হলারম্যান-ওভারম্যান মায় ম্যানেজারকে পর্যন্ত সেলাম করে না। একমাত্র সেলাম বাজায় ভগবানকে, ঈশ্বরকে।

শ্রোতৃবৃন্দের চোখ বড় বড় হয়ে যায়। এ বড় আজব কয়লাকুঠি তো! এবার উঠে দাঁড়ায় যোসেফ। বলে, বেহেস্তের বাতটো ছাড়ান দেন কেনে ফাদারদা। সিধে হিসাবটা আমারে বুঝায়ে দেন। ইখানে আমরা কারে সেলাম বাজাব? ভগমানরে, না ঐ উয়াদের?

নাটকীয়ভাবে হাতখানা সে বাড়িয়ে দেয় ওদিক পানে, যেখানে আঁধারে ঘাপটি মেরে বসে আছে পাঁচু হালদারের দল। ভিন্সেন্ট ইতস্ততঃ করে। এ-প্রশ্নের জবাব দেওয়া মানে প্রত্যক্ষ বিদ্রোহ–সে এখানে এসেছে ওদের আত্মার উন্নতি কামনায়। বিদ্রোহের আগুন জ্বালতে নয়। কী জবাব দেবে ভেবে পায় না। ওর দ্বিধা-দ্বন্দ্ব অন্তর্হিত হল যোসেফের পরবর্তী প্রশ্নে, উ কিতাবটোর ভিতর ই-কথা কিছু লিখে নাই? দেখেন কেনে?

Page 33 of 121
Prev1...323334...121Next
Previous Post

নাসরীন জাহানের গল্প

Next Post

আমার জবানবন্দি – নির্মল সেন

Next Post

আমার জবানবন্দি - নির্মল সেন

টেনিদা আর সিন্ধুঘোটক - নারায়ণ গঙ্গোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In