فَلَمَّا آسَفُونَا انتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ
Falamma asafoona intaqamna minhum faaghraqnahum ajmaAAeena
YUSUFALI: When at length they provoked Us, We exacted retribution from them, and We drowned them all.
PICKTHAL: So, when they angered Us, We punished them and drowned them every one.
SHAKIR: Then when they displeased Us, We inflicted a retribution on them, so We drowned them all together,
KHALIFA: When they persisted in opposing us, we punished them and drowned them all.
৫৪। এ ভাবেই সে তার সম্প্রদায়কে হতবুদ্ধিকরে ফেললো , ফলে তারা তার কথা মেনে নিল। সত্যই তারা ছিলো [আল্লাহ্র বিরুদ্ধে ] বিদ্রোহী এক সম্প্রদায়।
৫৫। শেষ পর্যন্ত যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো ৪৬৫৬ আমি তাদের উপরে প্রতিশোধ নিলাম এবং তাদের সকলকে ডুবিয়ে দিলাম ৪৬৫৭।
৪৬৫৬। আল্লাহ্ অসীম ধৈর্য্যশীল। সর্বোচ্চ পাপী ও কঠোর হৃদয় সত্যত্যাগী , বিদ্রোহীদেরও তিনি বারে বারে সুযোগ দান করেন অনুতাপ করার জন্য। কিন্তু সে সুযোগ যারা গ্রহণ করে না , তারা অবশ্যই আল্লাহ্র ন্যায় বিচারের সম্মুখীন হবে এবং আল্লাহ্র শাস্তি তাদের উপরে বজ্রের মত নেমে আসবে।
৪৬৫৭। দেখুন [ ৭ : ১৩৬ ] আয়াত।
আয়াতঃ 043.056
অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্যে।
And We made them a precedent (as a lesson for those coming after them), and an example to later generations.
فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ
FajaAAalnahum salafan wamathalan lil-akhireena
YUSUFALI: And We made them (a people) of the Past and an Example to later ages.
PICKTHAL: And We made them a thing past, and an example for those after (them).
SHAKIR: And We made them a precedent and example to the later generations.
KHALIFA: We rendered them a precedent and an example for the others.
৫৬। এবং পরবর্তীদের জন্য আমি তাদের করে রাখলাম অতীত কালের দৃষ্টান্ত ৪৬৫৮।
৪৬৫৮। আল্লাহ্র শাস্তিস্বরূপ ফেরাউন ও তাঁর দলবল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এবং অতীতের দৃষ্টান্ত রূপে পৃথিবীর ইতিহাসে থেকে যায় যেনো , ভবিষ্যতের মানুষ তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
আয়াতঃ 043.057
যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল, তখনই আপনার সম্প্রদায় হঞ্জগোল শুরু করে দিল
And when the son of Maryam (Mary) is quoted as an example [i.e. ’Iesa (Jesus) is worshipped like their idols), behold! Your people cry aloud (laugh out at the example).
وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ
Walamma duriba ibnu maryama mathalan itha qawmuka minhu yasiddoona
YUSUFALI: When (Jesus) the son of Mary is held up as an example, behold, thy people raise a clamour thereat (in ridicule)!
PICKTHAL: And when the son of Mary is quoted as an example, behold! the folk laugh out,
SHAKIR: And when a description of the son of Marium is given, lo! your people raise a clamor thereat.
KHALIFA: When the son of Mary was cited as an example, your people disregarded it.
রুকু – ৬
৫৭। যখন মরিয়ম পুত্র [ ঈসার ] দৃষ্টান্ত উপস্থাপন করা হয় ৪৬৫৯ , দেখো , তোমার সম্প্রদায় তাতে শোরগোল তোলে [ উপহাস করে ] ! –
৫৮। এবং তারা বলে, ” আমাদের দেবতাগুলি শ্রেষ্ঠ না সে ? ” ওরা কেবল বাক্-বিতন্ডার উদ্দেশ্যেই তোমাকে এ কথা বলে থাকে। নিশ্চয়ই তারা তো এক কলহপ্রিয় সম্প্রদায়।
৪৬৫৯। আল্লাহ্ হযরত ঈসাকে ইসরাঈলীদের নিকট প্রেরণ করেন সত্য প্রচারের জন্য। কিন্তু ইসরাঈলীরা তাকে আল্লাহ্র রাসুল বলে গ্রহণ করে নাই। তাঁর প্রচারিত ধর্মই হচ্ছে খৃষ্টধর্ম। তাঁর অন্তর্ধানের পরে খৃষ্টানেরা তাদের ধর্মকে ত্রিতত্ববাদীরূপে প্রতিষ্ঠিত করে এবং হযরত ঈসাকে আল্লাহ্র পুত্ররূপে পূঁজা করতে শুরু করে। হযরত মুহম্মদের [ সা ] সময়ে বহু গোড়া খৃষ্টান ধর্মালম্বী গোত্র হযরত ঈসার পূঁজা করতো। হযরত মুহম্মদ [ সা ] প্রচার করেন আল্লাহ্র একত্ববাদে। এ কথা আল্ – কোরাণে ঘোষণা করা হয় যে, আল্লাহ্র পরিবর্তে যাদের ‘ ইবাদত করা হয় তারা জাহান্নামের ইন্ধন ‘ [ ২১ : ৯৮ ] ” খৃষ্টানগণ ঈসা [আঃ]কে আল্লাহ্র শরীক করে এবং তার উপাসনা করে। সুতারাং কোরাণের ভাষ্য অনুযায়ী যদি তাঁদের দেবদেবীরা জাহান্নামের ইন্ধন হয় তবে সেই সাথে হযরত ঈসাও [ আ ] জাহান্নামের ইন্ধন হবেন। সে এই হিসেবে আমাদের উপাস্যগুলি থেকে শ্রেষ্ঠ নয়। তাদের এই বক্তব্যের কোনও সারবত্তা ছিলো না , তা ছিলো মিথ্যা বাকবিতন্ডা ও শ্লেষোক্তি মাত্র।হযরত ঈসা [ আ ] ছিলেন রসুলদের মধ্যে অন্যতম প্রধান রাসুল। তিনি আল্লাহ্র অবতার ছিলেন না। বা তাঁর সম্বন্ধে খৃষ্ট ধর্মের লোকেরা যা প্রচার করে তার সাথে হযরত ঈসার কোনও সম্পর্ক নাই।
