৫৩। ” তাহলে কেন তাকে স্বর্ণ বালা দেয়া হলো না, অথবা কেন তার সাথে ফেরেশতারা সারিবদ্ধ ভাবে এলো না ? ” ৪৬৫৫
৪৬৫৫। সম্ভবতঃ প্রাচীন মিশরে, স্বর্ণালঙ্কার ছিলো রাজকীয় পদমর্যদার পরিচায়ক। কারণ স্বর্ণালঙ্কার সম্পদের পূর্বাভাষ দান করে। সাধারণ মানুষ সম্পদের পূঁজারী।তারা মানুষের মূল্য নির্ধারণ করে থাকে তার সম্পদের পরিমাণ দ্বারা এবং সাজসজ্জা , গাড়িঘোড়া ও অনুচরবৃন্দ দ্বারা। ফেরাউনের মাঝেও সেই একই মানসিকতা বিরাজ করেছিলো। এ কারণেই ফেরাউন মুসার নিকট দাবী করে যে প্রকৃতপক্ষে মুসা যদি নিজেকে আল্লাহ্র প্রতিনিধি দাবী করে থাকেন , তবে তাঁর স্বর্ণালঙ্কার কই ? ফেরেশতারা কেন তাঁকে সারিবদ্ধভাবে অনুসরণ করে না? এ ভাবেই পার্থিব বিষয়বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা জাগতিক অভিজ্ঞতার উর্দ্ধে উঠতে অক্ষম। সে কারণেই পার্থিব বিষয়বুদ্ধি সম্পন্ন কোরাইশরা নবীজির কাছেও ঐ একই রকম প্রমাণের দাবী জানিয়েছিলো। যদিও এরূপ প্রমাণ দাবী করা শিশুসুলভ আচরণ। তবুও পৃথিবীর জনারণ্যে অধিকাংশ লোকই এই মানসিকতার অধীন। ফেরাউনের সভাসদরাও ছিলো এরূপ মানসিকতার দ্বারা আক্রান্ত। অল্প কয়েক জন মিশরবাসী আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুসার প্রচারিত বাণীকে গ্রহণ করে। কিন্তু অধিকাংশ মিশরবাসী ফেরাউনের যুক্তির অনুসরণ করে ফলে তাদের আল্লাহ্র শাস্তি স্বরূপ লোহিত সাগরে ডুবে মৃত্যু বরণ করতে হয়।
আয়াতঃ 043.054
অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
Thus he [Fir’aun (Pharaoh)] befooled and misled his people, and they obeyed him. Verily, they were ever a people who were Fâsiqûn (rebellious, disobedient to Allâh).
فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوهُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ
Faistakhaffa qawmahu faataAAoohu innahum kanoo qawman fasiqeena
YUSUFALI: Thus did he make fools of his people, and they obeyed him: truly were they a people rebellious (against Allah).
PICKTHAL: Thus he persuaded his people to make light (of Moses), and they obeyed him. Lo! they were a wanton folk.
SHAKIR: So he incited his people to levity and they obeyed him: surely they were a transgressing people.
KHALIFA: He thus fooled his people, and they obeyed him; they were wicked people.
৫৪। এ ভাবেই সে তার সম্প্রদায়কে হতবুদ্ধিকরে ফেললো , ফলে তারা তার কথা মেনে নিল। সত্যই তারা ছিলো [আল্লাহ্র বিরুদ্ধে ] বিদ্রোহী এক সম্প্রদায়।
৫৫। শেষ পর্যন্ত যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো ৪৬৫৬ আমি তাদের উপরে প্রতিশোধ নিলাম এবং তাদের সকলকে ডুবিয়ে দিলাম ৪৬৫৭।
৪৬৫৬। আল্লাহ্ অসীম ধৈর্য্যশীল। সর্বোচ্চ পাপী ও কঠোর হৃদয় সত্যত্যাগী , বিদ্রোহীদেরও তিনি বারে বারে সুযোগ দান করেন অনুতাপ করার জন্য। কিন্তু সে সুযোগ যারা গ্রহণ করে না , তারা অবশ্যই আল্লাহ্র ন্যায় বিচারের সম্মুখীন হবে এবং আল্লাহ্র শাস্তি তাদের উপরে বজ্রের মত নেমে আসবে।
৪৬৫৭। দেখুন [ ৭ : ১৩৬ ] আয়াত।

আয়াতঃ 043.055
অতঃপর যখন আমাকে রাগাম্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জত করলাম। তাদের সবাইকে।
So when they angered Us, We punished them, and drowned them all.