৪৬৪১। ‘পূর্ব ও পশ্চিমের ব্যবধান’ – আক্ষরিক অর্থে প্রাচ্য ও মধ্য প্রাচ্যের মধ্যে পার্থক্য। অধিকাংশ তফসীরকারের মতে এর অর্থ নিরক্ষরেখা থেকে গ্রীষ্মে ও শীতে সূর্যের দূরতম স্থানের অবস্থান। দেখুন [ ৩৭ : ৫ ] আয়াতের টিকা ৪০৩৪। এই বাক্যটি উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে যে ব্যবধান – অর্থাৎ দেখা হওয়ার কোনও সুযোগই নাই।
আয়াতঃ 043.039
তোমরা যখন কুফর করছিলে, তখন তোমাদের আজকের আযাবে শরীক হওয়া কোন কাজে আসবে না।
It will profit you not this Day (O you who turn away from Allâh’s remembrance and His worship, etc.) as you did wrong, (and) that you will be sharers (you and your Qarîn) in the punishment.
وَلَن يَنفَعَكُمُ الْيَوْمَ إِذ ظَّلَمْتُمْ أَنَّكُمْ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ
Walan yanfaAAakumu alyawma ith thalamtum annakum fee alAAathabi mushtarikoona
YUSUFALI: When ye have done wrong, it will avail you nothing, that Day, that ye shall be partners in Punishment!
PICKTHAL: And it profiteth you not this day, because ye did wrong, that ye will be sharers in the doom.
SHAKIR: And since you were unjust, it will not profit you this day that you are sharers in the chastisement.
KHALIFA: It will not console you on that day, as transgressors, that both of you will share in the retribution.
৩৯। যখন তোমরা দুনিয়াতে পাপ করেছিলে, আজ তা তোমাদের কোন কাজে আসবে না ৪৬৪২। সেদিন তোমরা উভয় পক্ষ শাস্তির ব্যাপারে পরস্পর অংশীদার ।
৪৬৪২। পাপী ও তার মন্দ সঙ্গী কেহই শাস্তি থেকে রেহাই পাবে না। সেদিন অনুতাপ কোন কাজে আসবে না। যদিও মন্দ সর্বদা অন্যের মন্দ কামনা করে থাকে। তবুও মন্দ সঙ্গীও শাস্তিযোগ্য হবে এই সংবাদও কোনও পাপীর আত্মাতে সান্তনা দিতে সক্ষম হবে না। প্রত্যেকেই প্রত্যেকের ব্যক্তিগত দায় দায়িত্বে আবদ্ধ থাকবে।
আয়াতঃ 043.040
আপনি কি বধিরকে শোনাতে পারবেন? অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত, তাকে পথ প্রদর্শণ করতে পারবেন?
Can you (O Muhammad SAW) make the deaf to hear, or can you guide the blind or him who is in manifest error?
أَفَأَنتَ تُسْمِعُ الصُّمَّ أَوْ تَهْدِي الْعُمْيَ وَمَن كَانَ فِي ضَلَالٍ مُّبِينٍ
Afaanta tusmiAAu alssumma aw tahdee alAAumya waman kana fee dalalin mubeenin
YUSUFALI: Canst thou then make the deaf to hear, or give direction to the blind or to such as (wander) in manifest error?
PICKTHAL: Canst thou (Muhammad) make the deaf to hear, or canst thou guide the blind or him who is in error manifest?
SHAKIR: What! can you then make the deaf to hear or guide the blind and him who is in clear error?
KHALIFA: Can you make the deaf hear; can you make the blind see, or those who are far astray?
৪০। [ হে মুহম্মদ ] তুমি কি বধিরকে শুনাতে পারবে ৪৬৪৩, অথবা অন্ধকে অথবা যে সুস্পষ্ট ভুলের মাঝে আছে তাকে পথ দেখাতে পারবে ? ৪৬৪৪
৪৬৪৩। দেখুন আয়াত [ ৩০ : ৫২-৫৩ ]। পাপের পথ বড় পিচ্ছিল। একবার যে এই পথে আসে সে অতি দ্রুত পাপের অতলে তলিয়ে যায়।যত সে পাপের অতলে তলিয়ে যেতে থাকে, তত তার বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা , দূরদৃর্ষ্টি , বিচক্ষণতা প্রভৃতি মানসিক দক্ষতা সমূহের অবলুপ্তি ঘটতে থাকে। শেষ পর্যন্ত তাদের আধ্যাত্মিক জগতের অবলুপ্তি ঘটে বা আত্মার মৃত্যু ঘটে। যেহেতু তারা ইচ্ছাকৃত ভাবে আল্লাহ্র করুণাকে অস্বীকার করেছে; কোনও বাইরের শক্তির ক্ষমতা থাকে না তাদের সঠিক পথে পরিচালিত করার।
৪৬৪৪। সত্যকে অনুসন্ধান করতে যেয়ে কেউ যদি ভুল পথে পরিচালিত হয়, তবে তাদের সঠিকপথে ফিরে আসার সম্ভাবনা থাকে। এমনকি ভুলে এবং সংকল্পের দৃঢ়তার অভাবে বিপথে পরিচালিত হলে, তাদেরও ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যে সত্যকে জানার পরে ইচ্ছাকৃত ভাবে সত্যকে প্রত্যাখান করে এবং স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত হয় তার আর ফিরেআসার সম্ভাবনা নাই।
আয়াতঃ 043.041
অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই, তবু আমি তাদের কাছে থেকে প্রতিশোধ নেব।
And even if We take you (O Muhammad SAW) away, We shall indeed take vengeance on them.
فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُم مُّنتَقِمُونَ
Fa-imma nathhabanna bika fa-inna minhum muntaqimoona
YUSUFALI: Even if We take thee away, We shall be sure to exact retribution from them,
PICKTHAL: And if We take thee away, We surely shall take vengeance on them,
SHAKIR: But if We should take you away, still We shall inflict retribution on them;
KHALIFA: Whether we let you die before it or not, we will surely requite them.
৪১। যদি আমি তোমাকে সরিয়েও নেই তবুও আমি তাদেরশাস্তি দিব ৪৬৪৫।
৪২। অথবা আমি তাদের যে [ শাস্তির ভীতি ] অঙ্গীকার করেছি আমি তোমাকে তা দেখাব। কেননা ওদের উপর আমি অবশ্যই ক্ষমতা রাখি।
৪৬৪৫। দেখুন [ ৮ : ৩০ ] আয়াত।রাসুলের [ সা ]জীবন শিক্ষা দেয়, কিভাবে নবুয়তের প্রথম যুগে মক্কাবাসীরা রাসুলের [সাঃ] বিরুদ্ধে চক্রান্ত করে, হত্যার ষড়যন্ত্র করে এবং শেষ পর্যন্ত দেশ ত্যাগে বাধ্য করে। তারা সর্বদা রাসুলের [ সা ] বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করতো।এই আয়াতে বলা হয়েছে যে যদি তাদের ষড়যন্ত্র সাফল্যলাভ করতো তবুও তারা আল্লাহ্র পরিকল্পনা ব্যর্থ করতে পারতো না। তারা তাদের পাপের শাস্তিকে প্রতিহত করতে পারতো না। দেখুন আয়াত [ ১০ : ৪৬ ] ও টিকা ১৪৩৮।
