আয়াতঃ 043.042
অথবা যদি আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখিয়ে দেই, তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে।
Or (if) We show you that wherewith We threaten them, then verily, We have perfect command over them.
أَوْ نُرِيَنَّكَ الَّذِي وَعَدْنَاهُمْ فَإِنَّا عَلَيْهِم مُّقْتَدِرُونَ
Aw nuriyannaka allathee waAAadnahum fa-inna AAalayhim muqtadiroona
YUSUFALI: Or We shall show thee that (accomplished) which We have promised them: for verily We shall prevail over them.
PICKTHAL: Or (if) We show thee that wherewith We threaten them; for lo! We have complete command of them.
SHAKIR: Rather We will certainly show you that which We have promised them; for surely We are the possessors of full power over them.
KHALIFA: Or, we may show you (the retribution) we promised for them. We are in full control over them.
৪১। যদি আমি তোমাকে সরিয়েও নেই তবুও আমি তাদেরশাস্তি দিব ৪৬৪৫।
৪২। অথবা আমি তাদের যে [ শাস্তির ভীতি ] অঙ্গীকার করেছি আমি তোমাকে তা দেখাব। কেননা ওদের উপর আমি অবশ্যই ক্ষমতা রাখি।
৪৬৪৫। দেখুন [ ৮ : ৩০ ] আয়াত।রাসুলের [ সা ]জীবন শিক্ষা দেয়, কিভাবে নবুয়তের প্রথম যুগে মক্কাবাসীরা রাসুলের [সাঃ] বিরুদ্ধে চক্রান্ত করে, হত্যার ষড়যন্ত্র করে এবং শেষ পর্যন্ত দেশ ত্যাগে বাধ্য করে। তারা সর্বদা রাসুলের [ সা ] বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করতো।এই আয়াতে বলা হয়েছে যে যদি তাদের ষড়যন্ত্র সাফল্যলাভ করতো তবুও তারা আল্লাহ্র পরিকল্পনা ব্যর্থ করতে পারতো না। তারা তাদের পাপের শাস্তিকে প্রতিহত করতে পারতো না। দেখুন আয়াত [ ১০ : ৪৬ ] ও টিকা ১৪৩৮।
আয়াতঃ 043.043
অতএব, আপনার প্রতি যে ওহী নাযিল করা হয়, তা দৃঢ়ভাবে অবলম্বন করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন।
So hold you (O Muhammad SAW) fast to that which is inspired in you. Verily, you are on a Straight Path.
فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
Faistamsik biallathee oohiya ilayka innaka AAala siratin mustaqeemin
YUSUFALI: So hold thou fast to the Revelation sent down to thee; verily thou art on a Straight Way.
PICKTHAL: So hold thou fast to that which is inspired in thee. Lo! thou art on a right path.
SHAKIR: Therefore hold fast to that which has been revealed to you; surely you are on the right path.
KHALIFA: You shall steadfastly preach what is revealed to you; you are in the right path.
৪৩। সুতারাং তোমার প্রতি যে প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন কর। অবশ্যই তুমি সরল পথে রয়েছ ৪৬৪৬।
৪৬৪৬। মন্দ ও দুষ্টরা যা খুশী করুক যা খুশী বলুক , যতখুশী ষড়যন্ত্র করুক, এই আয়াতের মাধ্যমে আল্লাহ্ তাঁর নবীকে উৎসাহিত করেছেন , যে সত্য তাঁর কাছে প্রেরণ করা হয়েছে তা দৃঢ়ভাবে অনুসরণ করার জন্য। রাসুলের পথই হচ্ছে সরল পথ।
আয়াতঃ 043.044
এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্যে উল্লেখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন।
And verily, this (the Qur’ân) is indeed a Reminder for you (O Muhammad SAW) and your people (Quraish people, or your followers), and you will be questioned (about it).
وَإِنَّهُ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ
Wa-innahu lathikrun laka waliqawmika wasawfa tus-aloona
YUSUFALI: The (Qur’an) is indeed the message, for thee and for thy people; and soon shall ye (all) be brought to account.
PICKTHAL: And lo! it is in truth a Reminder for thee and for thy folk; and ye will be questioned.
SHAKIR: And most surely it is a reminder for you and your people, and you shall soon be questioned.
KHALIFA: This is a message for you and your people; all of you will be questioned.
৪৪। [কুর-আন ] তোমার জন্য এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ ৪৬৪৭। এবং শীঘ্রই তোমাদের [সকলকে ] হিসাব গ্রহণের জন্য আনা হবে।
৪৬৪৭। ‘Zikrun ‘ প্রেরিত বার্তা , স্মারক বস্তু , স্মৃতিচিহ্ন , স্মৃতি। কোরাণ হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য স্মারক বার্তা বা সম্মানের বস্তু। এর থেকে দ্বিবিধ অর্থ করা যায়। ১) কোরাণ হচ্ছে সত্যের প্রেরিত বার্তা এবং পথ প্রদর্শক রাসুলের [ সা ] এবং তাঁর অনুসারীদের জন্য। ২) কোরাণের প্রত্যাদেশ রাসুলকে [ সা ] এবং যাদের মধ্যে ও যে ভাষাতে তিনি তা প্রচার করেন, তাদের সম্মানীয় অধিষ্ঠানে অধিষ্ঠিত করে যার ফলে তাদের সারা পৃথিবীতে সম্মানের সাথে স্মরণ করা হয়। আল্লাহ্ তাদের বিশেষ সম্মান দান করেছেন, সুতারাং সে সম্মানের দায়-দায়িত্বও তাদের বহন করতে হবে। কোরাণে বর্ণিত আদেশ নিষেধ পালন করা হয়েছে কিনা সে সম্বন্ধে প্রশ্ন করা হবে। যারা তা শুনবে তাদের সকলকেই হিসাব দিতে হবে যে কোরাণের বাণী দ্বারা তারা আধ্যাত্মিক দিক থেকে কতটুকু উপকৃত হয়েছে। আয়াতে ” তোমার সম্প্রদায়” দ্বারা কারও কারও মতে কোরাইশ গোত্রকে বোঝানো হয়েছে। আবার কেহ কেহ বলেন এর দ্বারা সমগ্র উম্মতকে বোঝানো হয়েছে। কোরাণ সকলের জন্যই সম্মান ওসুখ্যাতির কারণ।
