২৯। হ্যাঁ , আমি এদের এবং এদের পূর্বপুরুষদের এই জীবনে ভোগের সামগ্রী দিয়েছিলাম, যতদিন না সত্যের [ কুর-আন ] আগমন ঘটলো এবং একজন রাসুল সব কিছু সুস্পষ্ট করে দিলো ৪৬৩২।
৪৬৩২। লক্ষ্য করুন আয়াতটিতে আল্লাহ্ নিজেকে একবচনে প্রথম পুরুষ ব্যবহার করে ‘আমি ‘ শব্দটি ব্যবহার করেছেন।এর মাধ্যমে আল্লাহ্ ইব্রাহীমের বংশধরদের দুটি শাখার উপরে তাঁরঅনুগ্রহ ও সযত্ন তত্বাবধানের গুরুত্বকে প্রকাশ করেছেন। এখানে বর্ণনা প্রসঙ্গে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছেন মক্কাবাসী। মক্কাবাসীদের আল্লাহ্ জীবন ভোগের বিভিন্ন উপকরণ দান করেন,যতক্ষণ না তাদের নিকট সত্যসহ আল্লাহ্র রাসুলেরা আগমন ঘটে।
আয়াতঃ 043.030
যখন সত্য তাদের কাছে আগমন করল, তখন তারা বলল, এটা যাদু, আমরা একে মানি না।
And when the truth (this Qur’ân) came to them, they (the disbelievers in this Qur’ân) said: ”This is magic, and we disbelieve therein.”
وَلَمَّا جَاءهُمُ الْحَقُّ قَالُوا هَذَا سِحْرٌ وَإِنَّا بِهِ كَافِرُونَ
Walamma jaahumu alhaqqu qaloo hatha sihrun wa-inna bihi kafiroona
YUSUFALI: But when the Truth came to them, they said: “This is sorcery, and we do reject it.”
PICKTHAL: And now that the Truth hath come unto them they say: This is mere magic, and lo! we are disbelievers therein.
SHAKIR: And when there came to them the truth they said: This is magic, and surely we are disbelievers in it.
KHALIFA: When the truth came to them, they said, “This is magic, and we are disbelievers therein.”
৩০। কিন্তু যখন তাদের নিকট সত্যের [ কুর-আনের ] আগমন হলো , তারা বলেছিলো , ” এটা একটা যাদু , এবং আমরা তা প্রত্যাখান করি।” ৪৬৩৩
৪৬৩৩। পৌত্তলিক মক্কাবাসীরা রাসুলের [ সা ] প্রচারিত আল্লাহ্র বাণীর অপূর্ব ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব অনুভব করতে অক্ষম হয়। যার ফলে আল্লাহ্র বাণীর মোহনীয় প্রভাব যা মানুষকে সত্যপথে আকর্ষণ করে, তাকে তারা যাদুবিদ্যা বলে আখ্যায়িত করে।
আয়াতঃ 043.031
তারা বলে, কোরআন কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না?
And they say: ”Why is not this Qur’ân sent down to some great man of the two towns (Makkah and Tâ’if)?”
وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ
Waqaloo lawla nuzzila hatha alqur-anu AAala rajulin mina alqaryatayni AAatheemun
YUSUFALI: Also, they say: “Why is not this Qur’an sent down to some leading man in either of the two (chief) cities?”
PICKTHAL: And they say: If only this Qur’an had been revealed to some great man of the two towns?
SHAKIR: And they say: Why was not this Quran revealed to a man of importance in the two towns?
KHALIFA: They said, “If only this Quran was sent down through another man from the two communities (Mecca or Yathrib) who is prominent!”
৩১। তারা আরও বললো, ” এই কুর-আন কেন অবতীর্ণ করা হলো না দুই [প্রধান ] জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির উপর ? ” ৪৬৩৪
৪৬৩৪। প্রতিটি মানুষই তার অভিজ্ঞতার দাস। পৃথিবীর সাধারণ মূল্যবোধ অনুযায়ী যারা সম্পদশালী , তারাই পৃথিবীতে প্রভাব , প্রতিপত্তি ও ক্ষমতার অধিকারী। সে দিক থেকে রাসুল [ সা ] ছিলেন এতিম , অসহায় ও এক গরীব বালক মাত্র। এরূপ একজন এতিম বালক যৌবনে কেন এত আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হবে – এছিলো তাদের নিকট এক বিস্ময়। আল্লাহ্ যদি এই বিশেষ ক্ষমতা কাউকে দিতেই চান; তাদের মতে, তা পাওয়ার যোগ্যতা পবিত্র নগরী মক্কা বা উর্বর উদ্যান সমৃদ্ধ নগরী তায়েফ , এই দুই নগরীর যে কোনও সমৃদ্ধশালী , ও ক্ষমতাধারী ব্যক্তির প্রাপ্য হওয়া উচিত। দুই জনপদ দ্বারা মক্কা ও তায়েফকে বুঝানো হয়েছে।
আয়াতঃ 043.032
তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে, আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম।
Is it they who would portion out the Mercy of your Lord? It is We Who portion out between them their livelihood in this world, and We raised some of them above others in ranks, so that some may employ others in their work. But the Mercy (Paradise) of your Lord (O Muhammad SAW) is better than the (wealth of this world) which they amass.
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
Ahum yaqsimoona rahmata rabbika nahnu qasamna baynahum maAAeeshatahum fee alhayati alddunya warafaAAna baAAdahum fawqa baAAdin darajatin liyattakhitha baAAduhum baAAdan sukhriyyan warahmatu rabbika khayrun mimma yajmaAAoona
