YUSUFALI: We blessed him and Isaac: but of their progeny are (some) that do right, and (some) that obviously do wrong, to their own souls.
PICKTHAL: And We blessed him and Isaac. And of their seed are some who do good, and some who plainly wrong themselves.
SHAKIR: And We showered Our blessings on him and on Ishaq; and of their offspring are the doers of good, and (also) those who are clearly unjust to their own souls.
KHALIFA: We blessed him and Isaac. Among their descendants, some are righteous, and some are wicked transgressors.
১১৩। আমি তাঁকে এবং ইস্হাককে কল্যাণ দান করেছিলাম। তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে [ কতক ] ছিলো সৎকর্মশীল এবং [ কতক ] নিজেদের আত্মার প্রতি স্পষ্ট অত্যাচার করেছিলো ৪১০৬।
৪১০৬। যতদিন ইসরাঈলী বা ইহুদীরা আল্লাহ্র পতাকা ধারণ করে ছিলো অর্থাৎ আল্লাহ্র প্রদত্ত বিধানে জীবন যাপন করতো ততদিন তারা আল্লাহ্র আর্শীবাদ লাভ করেছে, ইসরাঈলীদের ইতিহাস এ কথার সাক্ষ্য দেয়। যখন তারা আল্লাহ্র রাস্তা থেকে বিচ্যুত হয়, তখন তারা আল্লাহ্র অনুগ্রহ বঞ্চিত হয় ফলে তাদের পতন ঘটে। তাদের পতন আল্লাহ্র পরিকল্পনা ব্যহত করতে পারে নাই। বিভিন্ন ভাবে আল্লাহ্র পরিকল্পনা বাস্তবায়িত হবেই। তারা শুধু তাদের আত্মাকেই ধ্বংস করে পরিণামে নিজেদের ধ্বংস ডেকে আনে।
উপদেশ : পৃথিবীর সকল জাতির জন্য এ এক অমূল্য উপদেশ।
আয়াতঃ 037.114
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
Again (of old) We bestowed Our favour on Moses and Aaron,
وَلَقَدْ مَنَنَّا عَلَى مُوسَى وَهَارُونَ
Walaqad mananna AAala moosa waharoona
YUSUFALI: Again (of old) We bestowed Our favour on Moses and Aaron,
PICKTHAL: And We verily gave grace unto Moses and Aaron,
SHAKIR: And certainly We conferred a favor on Musa and Haroun.
KHALIFA: We also blessed Moses and Aaron.
রুকু – ৪
১১৪। [ প্রাচীন কালে ] আমি আমার অনুগ্রহ দান করেছিলাম মুসা ও হারুণের প্রতি ৪১০৭।
৪১০৭। বিভিন্ন প্রেক্ষাপটে কোরাণ শরীফে হযরত মুসার কাহিনী বর্ণনা করা হয়েছে। বর্তমান সূরার প্রেক্ষাপট বিশদ বর্ণনা করা হয়েছে [ ২৮ : ৪ ] আয়াতে , যেখানে বর্ণনার বিষয়বস্তু হচ্ছে মিশরে ইসরাঈলীদের উপরে অত্যাচারের কাহিনী। এবং [ ২০ : ৭৭-৭৯ ] আয়াতে বর্ণনা করা হয়েছে ইসরাঈলীদের শত্রুদের উপরে বিজয়ের কাহিনী যখন তাদের শত্রুরা লোহিত সাগরে নিমজ্জিত হয়ে যায়।
আয়াতঃ 037.115
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
And We delivered them and their people from (their) Great Calamity;
وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
Wanajjaynahuma waqawmahuma mina alkarbi alAAatheemi
YUSUFALI: And We delivered them and their people from (their) Great Calamity;
PICKTHAL: And saved them and their people from the great distress,
SHAKIR: And We delivered them both and their people from the mighty distress.
KHALIFA: We delivered them and their people from the great disaster.
১১৫। এবং আমি তাঁদের, এবং তাঁদের সম্প্রদায়কে মহাবিপর্যয় থেকে উদ্ধার করেছিলাম ; ৪১০৮
৪১০৮। মিশরে ইসরাঈলীদের উপরে যে নিমর্ম অত্যাচার চলছিলো তা বর্ণনাতীত। দাসত্বের শৃঙ্খলে তারা ছিলো আবদ্ধ ; তাদের ছেলে সন্তানদের হত্যা করা হতো , এবং মিশরবাসীদের ভোগের জন্য তাদের মেয়ে সন্তানকে জীবিত রাখা হতো।
আয়াতঃ 037.116
আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
And We helped them, so they overcame (their troubles);
وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ
Wanasarnahum fakanoo humu alghalibeena
YUSUFALI: And We helped them, so they overcame (their troubles);
PICKTHAL: And helped them so that they became the victors.
SHAKIR: And We helped them, so they were the vanquishers.
KHALIFA: We supported them, until they became the winners.
১১৬। এবং আমি তাদের সাহায্য করেছিলাম ,সুতারাং তারা [ বিপর্যয়কে ] জয় করেছিলো ; ৪১০৯।
৪১০৯। ইসরাঈলীদের মুক্তির তিনটি ধাপকে সংক্ষেপে ১১৪, ১১৫, এবং ১১৬ আয়াতগুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিন্তু আয়াত [ ১১৭ – ১১৮ ] তে বর্ণনা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ পরিপূর্ণ করার বিবরণ। তাদের আল্লাহ্ প্রত্যাদেশ বা কিতাব দান করেন ; যার সাহায্যে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। ততদিনই তারা সঠিক সরল পথে থাকবে যতদিন তারা আল্লাহ্ প্রদত্ত কর্মবিধি মেনে চলবে। যে তিনটি ধাপের উল্লেখ এখানে করা হয়েছে সেগুলি হলো : ১) হযরত মুসা ও হারুনকে ঐশ্বরিক দায়িত্ব প্রদান, ২) ইসরাঈলীদের মিশরের দাসত্ব থেকে মুক্তি দান; ৩) এবং তাঁদের লোহিত সাগর অতিক্রম করতে সাহায্য করা ও ফেরাউনের সেনাবাহিনীর সাথে ফেরাউনের ধ্বংসের মাধ্যমে।
