৮৫। দেখো ! সে তাঁর পিতা এবং তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিলো , ” তোমরা কিসের পূঁজা করছো?”
৮৬। ” তোমরা কি আল্লাহকে ত্যাগ করে মিথ্যা উপাস্য কামনা করছো ? ৪০৮৭
৪০৮৭। মিথ্যা উপাস্যের অনেক ধরণ আছে , যেমন মূর্তি, গ্রহ নক্ষত্র , উপদেবতা, আত্মপূঁজা, অথবা আল্লাহ্র সম্বন্ধে বিকৃত ধারণা বা অতীন্দ্রিয় কোন কিছুকে কল্পনার সাহায্যে বিশ্বাস করা। এ সব ক্ষেত্রেই উপাস্য সম্বন্ধে যে ধারণা করা হয় তা অলীক বা কল্পনাপ্রসূত যা জ্ঞান ও বিবেকের সমর্থন করে না। হযরত ইব্রাহীম তাঁর সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করেন।
আয়াতঃ 037.087
বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
“Then what is your idea about the Lord of the worlds?”
فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ
Fama thannukum birabbi alAAalameena
YUSUFALI: “Then what is your idea about the Lord of the worlds?”
PICKTHAL: What then is your opinion of the Lord of the Worlds?
SHAKIR: What is then your idea about the Lord of the worlds?
KHALIFA: “What do you think of the Lord of the universe?”
৮৭। ” তাহলে জগৎ সমূহের প্রভু সম্বন্ধে তোমাদের ধারণা কি ? “৪০৮৮
৪০৮৮। এই আয়াতটি হযরত ইব্রাহীমের বক্তব্য : ” তোমরা কি প্রকৃত স্রষ্টাকে হৃদয়ে অনুভবে অক্ষম ? প্রকৃত স্রষ্টা এক এবং অদ্বিতীয়। তিনি বিভিন্ন আকৃতি বা রূপের উর্দ্ধে। তোমরা তাঁর সম্বন্ধে যে সব কুসংস্কার প্রয়োগ কর তিনি তার বহু উর্দ্ধে অবস্থান করেন।
আয়াতঃ 037.088
অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
Then did he cast a glance at the Stars.
فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
Fanathara nathratan fee alnnujoomi
YUSUFALI: Then did he cast a glance at the Stars.
PICKTHAL: And he glanced a glance at the stars
SHAKIR: Then he looked at the stars, looking up once,
KHALIFA: He looked carefully at the stars.
৮৮। অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকালো ,
৮৯। এবং বললো , ” আমি [ অন্তরে ] অসুস্থ। ” ৪০৮৯
৪০৮৯। ধর্ম বিষয়ে হযরত ইব্র্রাহীমের সম্প্রদায়ের কর্মকান্ড তাঁকে বিচলিত করে তুললো – তাঁর সম্প্রদায়ের বিভ্রান্তিতে তার অন্তর ব্যথিত হয়ে পড়লো। বিশেষত : তাঁর পিতা ছিলেন সম্প্রদায়ের প্রধান এবং সম্প্রদায়ের লোকেরা মিথ্যা উপাস্যের উপাসনার ক্ষেত্রে তাকে অন্ধভাবে অনুসরণ করতো। হযরত ইব্রাহীমের পক্ষে ধর্ম বিষয়ের এ সব হাস্যস্কর অনুষ্ঠান অনুসরণ করা ছিলো অসম্ভব ব্যাপার ; যা তাঁর হৃদয় ও আত্মাকে ব্যথিত করতো। হৃদয়ে বিতৃষ্ণা সৃষ্টি করতো। সূরা [ ২১: ৫৬ – ৬৪ ] আয়াতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে হযরত ইব্রাহীম এসবের প্রতিবাদ জ্ঞাপন করেন।
আয়াতঃ 037.089
এবং বললঃ আমি পীড়িত।
And he said, “I am indeed sick (at heart)!”
فَقَالَ إِنِّي سَقِيمٌ
Faqala innee saqeemun
YUSUFALI: And he said, “I am indeed sick (at heart)!”
PICKTHAL: Then said: Lo! I feel sick!
SHAKIR: Then he said: Surely I am sick (of your worshipping these).
KHALIFA: Then he gave up and said, “I am tired of this!”
৮৮। অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকালো ,
৮৯। এবং বললো , ” আমি [ অন্তরে ] অসুস্থ। ” ৪০৮৯
৪০৮৯। ধর্ম বিষয়ে হযরত ইব্র্রাহীমের সম্প্রদায়ের কর্মকান্ড তাঁকে বিচলিত করে তুললো – তাঁর সম্প্রদায়ের বিভ্রান্তিতে তার অন্তর ব্যথিত হয়ে পড়লো। বিশেষত : তাঁর পিতা ছিলেন সম্প্রদায়ের প্রধান এবং সম্প্রদায়ের লোকেরা মিথ্যা উপাস্যের উপাসনার ক্ষেত্রে তাকে অন্ধভাবে অনুসরণ করতো। হযরত ইব্রাহীমের পক্ষে ধর্ম বিষয়ের এ সব হাস্যস্কর অনুষ্ঠান অনুসরণ করা ছিলো অসম্ভব ব্যাপার ; যা তাঁর হৃদয় ও আত্মাকে ব্যথিত করতো। হৃদয়ে বিতৃষ্ণা সৃষ্টি করতো। সূরা [ ২১: ৫৬ – ৬৪ ] আয়াতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে হযরত ইব্রাহীম এসবের প্রতিবাদ জ্ঞাপন করেন।
আয়াতঃ 037.090
অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
So they turned away from him, and departed.
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
Fatawallaw AAanhu mudbireena
YUSUFALI: So they turned away from him, and departed.
PICKTHAL: And they turned their backs and went away from him.
SHAKIR: So they went away from him, turning back.
KHALIFA: They turned away from him.
৯০। সুতারাং তারা তাকে পিছনে ফেলে চলে গেল।
৯১। তারপরে সে তাদের উপাস্যদের দিকে ফিরলো এবং বললো , ” [ তোমাদের সম্মুখের নৈবেদ্য ] তোমরা আহার করবে না ?
৯২। ” তোমাদের ব্যাপার কি যে তোমরা [ বুদ্ধিমানের মত ] কথা বল না ? ”
৯৩। তারপরে সে উহাদের ডানহাত দিয়ে সবলে আঘাত করলো ৪০৯০, ৪০৯১।
৪০৯০। উপরের টিকাতে বিষয়বস্তুর বিবরণ সম্বন্ধে যে আয়াতসমূহের উল্লেখ করা হয়েছে তা দেখুন।
৪০৯১। “সবলে” – অর্থাৎ তিনি তাঁর সর্বশক্তি প্রয়োগ করে মূর্তিগুলিকে আঘাত হানেন।
আয়াতঃ 037.091
অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
Then did he turn to their gods and said, “will ye not eat (of the offerings before you)?…
