হাদিস নম্বরঃ ৬৩৭১ | 6371 | ٦۳۷۱
পরিচ্ছদঃ ২৮৫১. অবিবাহিত যুবক, যুবতী উভয়কে কশাঘাত করা হবে এবং নির্বাসিত করা হবে। (মহান আল্লাহর বাণীঃ) ব্যভিচারিণী ও ব্যভিচারী ওদের প্রত্যেককে একশ’ কশাঘাত করবে … বিশ্বাসীদের জন্য এদেরকে বিবাহ করা অবৈধ পর্যন্ত (২৪ঃ ২-৩) ইবন উয়াইনাহ (রহঃ) বলেন, رافة হদ প্রয়োগ (সহানুভূতি প্রদর্শন) করা
৬৩৭১। মালিক ইবনু ইসমাঈল (রহঃ) … যায়িদ ইবনু খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দিতে শুনেছি ঐ ব্যাক্তি সম্বন্ধে একশ কশাঘাত করার ও এক বছরের জন্য নির্বাসনের, যে অবিবাহিত অবস্থায় যিনা করেছে। ইবনু শিহাব (রহঃ) বলেন, আমাকে উরওয়া ইবনু যুরায়র (রাঃ) বলেছেন যে, উমর ইবনু খাত্তাব (রাঃ) নির্বাসিত করতেন। তারপর সর্বদাই এ সুন্নাত চালু রয়েছে।
হাদিস নম্বরঃ ৬৩৭২ | 6372 | ٦۳۷۲
পরিচ্ছদঃ ২৮৫১. অবিবাহিত যুবক, যুবতী উভয়কে কশাঘাত করা হবে এবং নির্বাসিত করা হবে। (মহান আল্লাহর বাণীঃ) ব্যভিচারিণী ও ব্যভিচারী ওদের প্রত্যেককে একশ’ কশাঘাত করবে … বিশ্বাসীদের জন্য এদেরকে বিবাহ করা অবৈধ পর্যন্ত (২৪ঃ ২-৩) ইবন উয়াইনাহ (রহঃ) বলেন, رافة হদ প্রয়োগ (সহানুভূতি প্রদর্শন) করা
৬৩৭২। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যাক্তি সম্বন্ধে যে যিনা করেছে অথচ সে অবিবাহিত ‘হদ’ প্রয়োগসহ এক বছরের জন্য নির্বাসনের ফায়সালা করেছেন।
হাদিস নম্বরঃ ৬৩৭৩ | 6373 | ٦۳۷۳
পরিচ্ছদঃ ২৮৫২. গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা
৬৩৭৩। মুসলিম ইবনু ইবরাহীম (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের উপর এবং বলেছেনঃ তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন।
হাদিস নম্বরঃ ৬৩৭৪ | 6374 | ٦۳۷٤
পরিচ্ছদঃ ২৮৫৩. ইমাম অনুপস্থিত থাকা অবস্থায় অন্য কাউকে হদ প্রয়োগের নির্দেশ প্রদান করা
৬৩৭৪। আসিম ইবনু আলী (রহঃ) … আবূ হুরায়রা ও যায়িদ ইবনু খালিদ (রাঃ) থেকে বর্ণিত যে, এক বেদুঈন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এল। এ সময় তিনি ছিলেন উপবিষ্ট। সে বলল, হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে আল্লাহর কিতাব মুতাবিক ফয়সালা করে দিন। এরপর তার প্রতিপক্ষ দাঁড়াল এবং বলল, এ সত্যই বলেছে হে আল্লাহর রাসূল! আল্লাহর কিতাব মুতাবিক আমাদের ফায়সালা করে দিন। আমার ছেলে তার অধীনে চাকর ছিল, সে তার স্ত্রীর সহিত যিনা করে ফেলে। তখন লোকেরা আমাকে জানাল যে, আমার ছেলের উপর রজমের হুকুম হবে। ফলে আমি একশ ছাগল ও একজন দাসীর বিনিময়ে আপোস করে নেই। এরপর আমি আলিমদেরকে জিজ্ঞাসা করি, তখন তারা বললেন যে আমার ছেলের হদ হল একশ- কশাঘাত ও এক বছরের নির্বাসন। তা শুনে তিনি বললেনঃ কসম ঐ সত্তার যার হাতে আমার প্রাণ! আমি অবশ্যই তোমাদের উভয়ের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করে দেব। ঐ ছাগল ও দাসীটি তোমার কাছে ফেরত যাবে এবং তোমার ছেলের ওপর অর্পিত হবে একশ কশাঘাত ও এক বছরের নির্বাসন। হে উনাইস! তুমি প্রত্যূষে ঐ মহিলার কাছে যাও এবং তাকে রজম কর। উনাইস সকালে গেলেন ও তাকে রজম করলেন।
হাদিস নম্বরঃ ৬৩৭৫ | 6375 | ٦۳۷۵
পরিচ্ছদঃ ২৮৫৫. দাসী যখন যিনা করে
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلاً أَنْ يَنْكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلاَ مُتَّخِذَاتِ أَخْدَانٍ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ وَأَنْ تَصْبِرُوا خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ}
২৮৫৪. আল্লাহর বাণীঃ তোমাদের মধ্যে কারো সাধ্বী, বিশ্বাসী নারী বিবাহের সামর্থ্য না থাকলে … আয়াতের শেষ পর্যন্ত (৪ঃ ২৫) غَيْرَ مُسَافِحَاتٍ অর্থ زواني (ব্যাভিচারিণী) وَلاَ مُتَّخِذَاتِ أَخْدَانٍ অর্থ اخلاء (বন্ধু)
৬৩৭৫। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) … আবূ হুরায়রা ও ইবনু খালিদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবিবাহিতা দাসী যিনা-করলে তার হুকুম সষ্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, সে যদি যিনা করে তাকে তোমরা কশাঘাত করবে। পুনঃ যদি যিনা করে তাহলেও কশাঘাত করবে। তারপরও যদি যিনা করে তাহলেও কশাঘাত করবে। এরপর তাকে একগুচ্ছ চুলের বিনিময়ে হলেও বিক্রি করে ফেলবে। ইবনু শিহাব (রহঃ) বলেন, আমি অবগত নই যে, (বিক্রির কথা) তৃতীয়বারের পর না চতুর্থবারের পর।
হাদিস নম্বরঃ ৬৩৭৬ | 6376 | ٦۳۷٦
পরিচ্ছদঃ ২৮৫৬. দাসী যিনা করে বসলে তাকে তিরস্কার ও নির্বাসন দেওয়া যাবে না
৬৩৭৬। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দাসী যখন যিনা করে আর প্রমাণিত হয়ে যায়, তখন যেন তাকে কশাঘাত করে এবং তিরষ্কার না করে। পুনরায় যদি যিনা করে তাহলেও যেন কশাঘাত করে, তিরষ্কার না করে। যদি তৃতীয়বারও যিনা করে তাহলে যেন চুলের একটি রশির বিনিময়ে হলেও তাকে বিক্রি করে দেয়। ইসমাঈল ইবনু উমাইয়া (রহঃ) সাঈদ আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লায়স (রহঃ) এর অনুসরণ করেছেন।
