পরিচ্ছদঃ ৩০০১. পরিচ্ছেদ নাই
৬৬৩৫। মুসাদ্দাদ (রহঃ) … হারিসা ইবনু ওয়াহাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমরা সাদাকা কর। কেননা, অচিরেই এমন এক যুগ আসবে যে মানুষ সাদাকা নিয়ে ঘোরাফেরা করবে। কিন্তু সাদাকা গ্রহণ করে এমন কাউকে পাবে না। মুসাদ্দাদ (রহঃ) বলেন, হারিসা উবায়দুল্লাহ ইবনু উমর (রাঃ) এর বৈপিত্রেয় ভাই।
হাদিস নম্বরঃ ৬৬৩৬ | 6636 | ٦٦۳٦
পরিচ্ছদঃ ৩০০১. পরিচ্ছেদ নাই
৬৬৩৬। আবুল ইয়ামান (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত কায়েম হবে না যতক্ষন দুটি বড় দল পরস্পরে মহাযুদ্ধে লিপ্ত না হবে। উভয় দলের দাবি হবে অভিন্ন। আর যতক্ষন ত্রিশের কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জাল এর প্রকাশ না পাবে। তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর প্রেরিত রাসুল বলে দাবি করবে এবং যতক্ষন ইল্ম তুলে নেওয়া না হবে। আর ভূমিকম্প অধিক হারে না হবে। আর যামানা (কাল) সংক্ষিপ্ত না হবে এবং (ব্যাপক হারে) ফিতনা প্রকাশ না পাবে। আর হারজ ব্যাপকতর হবে। হারজ হল হত্যা। আর যতক্ষন তোমাদের মাঝে ধন-সম্পদ বৃদ্ধি না পাবে। তখন সম্পদের এমন সয়লাব শুরু হবে যে, সম্পদের মালিক তার সাদাকা কে গ্রহণ করবে- এ নিয়ে চিন্তাগ্রস্থ হয়ে পড়বে। এমন কি যার নিকট সে সম্পদ পেশ করবে সে বলবে আমার এ মালের কোনই প্রয়োজন নেই। আর যতক্ষন মানুষ সুউচ্চ প্রাসা’দ নির্মাণের ক্ষেত্রে পরস্পরে প্রতিযোণিতায় অবতীর্ন না হবে। আর যতক্ষন এক ব্যাক্তি অপর ব্যাক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে হায়! আমি যদি এ কবরবাসীর স্থলে হতাম এবং যতক্ষন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে।
যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং সকল লোক তা দেখবে। এবং সেদিন সকলেই ঈমান আনবে। কিন্তু সে দিন তার ঈমান কাজে আসবে না, যে ব্যাক্তি এর আগে ঈমান আনেনি। কিংবা ইতিপূর্বে যারা ঈমান আনেনি কিংবা ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি (৬ঃ ১৫৮) আর অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে দু’ব্যাক্তি (পরস্পরে বেচাকেনার উদ্দেশ্যে) কাপড় খুলবে। কিন্তু তারা বেচাকেনা ও গুটিয়ে রাখা শেষ করতে পারবে না। অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে, এক ব্যাক্তি তার উটের দুধ দোহন করে নিয়ে ফিরেছে কিন্তু সে তা পান করতে পারবে না। কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে, এক ব্যাক্তি তার হাওয আস্তর করছে, কিন্তু সে পানি পান করাতে পারবে না। অবশ্যই কিয়ামত এমন (অতর্কিত) অবস্থায় কায়েম হবে যে, এক ব্যাক্তি মুখের কাছে লোকমা তুলবে কিন্তু সে তা আহার করতে পারবে না।
হাদিস নম্বরঃ ৬৬৩৭ | 6637 | ٦٦۳۷
পরিচ্ছদঃ ৩০০২. দাজ্জাল সংক্রান্ত আলোচনা
৬৬৩৭। মুসাদ্দাদ (রহঃ) … মুগীরা ইবনু শুবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেরূপ আর কেউ করেনি। তিনি আমাকে বললেনঃ তা থেকে তোমার কি ক্ষতি হবে? আমি বললাম, লোকেরা বলে যে, তার সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে। তিনি বললেনঃ আল্লাহর কাছে তা অতি সহজ।
হাদিস নম্বরঃ ৬৬৩৮ | 6638 | ٦٦۳۸
পরিচ্ছদঃ ৩০০২. দাজ্জাল সংক্রান্ত আলোচনা
৬৬৩৮। মূসা ইবনু ইসমাঈল (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, আবূ আবদুল্লাহ (রহঃ) বলেনঃ আমার মনে হয় তিনি হাদীসটি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করেছেন। তিনি বলেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে, যেন তা ফোলা আঙ্গুরের ন্যায়।
হাদিস নম্বরঃ ৬৬৩৯ | 6639 | ٦٦۳۹
পরিচ্ছদঃ ৩০০২. দাজ্জাল সংক্রান্ত আলোচনা
৬৬৩৯। সা’দ ইবনু হাফস (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দাজ্জাল আসবে। অবশেষে মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। (এ সময় মদিনা) তিনবার প্রকম্পিত হবে। তখন সকল কাফের ও মুনাফিক বের হয়ে তার কাছে চলে আসবে।
হাদিস নম্বরঃ ৬৬৪০ | 6640 | ٦٦٤۰
পরিচ্ছদঃ ৩০০২. দাজ্জাল সংক্রান্ত আলোচনা
৬৬৪০। আবদুল আযীয ইবনু আবদুল্লাহ (রহঃ) … আবূ বাকরা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ মাসীহ দাজ্জালের ভয় থেকে মদিনায় প্রবেশ করবে না। সে সময় মদিনায় সাতটি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক প্রবেশ পথে দু’জন করে ফেরেশতা নিয়োজিত থাকবেন।
ইবনু ইসহাক … ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি যখন বসরায় আগমন করলাম তখন আবূ বাকরা (রাঃ) আমাকে বললেন যে, এ হাদীসটি আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।
হাদিস নম্বরঃ ৬৬৪১ | 6641 | ٦٦٤۱
পরিচ্ছদঃ ৩০০২. দাজ্জাল সংক্রান্ত আলোচনা
৬৬৪১। আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) … আবূ বাকরা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ মদিনায় মাসীহ দাজ্জাল এর প্রভাব পড়বেনা। সে সময় মদিনার সাতটি প্রবেশদ্বার থাকবে। প্রতি প্রবেশদ্বারে দু’জন করে ফেরেশতা নিয়োজিত থাকবেন।
হাদিস নম্বরঃ ৬৬৪২ | 6642 | ٦٦٤۲
