হাদিস নম্বরঃ ৬৬২৭ | 6627 | ٦٦۲۷
পরিচ্ছদঃ ২৯৯৭. যখন কেউ কোন সম্প্রদায়ের কাছে কিছু বলে পরে বেরিয়ে এসে বিপরীত বলে
৬৬২৭। আহমাদ ইবনু ইউনূস (রহঃ) … আবুল মিনহাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু যিয়াদ ও মারওয়ান যখন সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত ছিলেন এবং ইবনু যুবায়র (রাঃ) মক্কার শাসনক্ষমতা দখল করে নিলেন, আর ক্বারী নামধারীরা (খারেজীরা) বসরায় ক্ষমতায় চেপে বসল, তখন একদিন আমি আমার পিতার সঙ্গে আবূ বারযা আসলামী (রাঃ) এর উদ্দেশ্যে রওনা করে আমরা তার ঘরে প্রবেশ করলাম। এ সময় তিনি তার বাশের তৈরি কুঠরীর ছায়াতলে বসা ছিলেন। আমরা তার কাছে বসলাম। আমার পিতা তার কাছ থেকে কিছু হাদীস শুনতে চাইলেন। পিতা বললেন, হে আবূ বারযা! লোকেরা কি ভীষণ সংকটে পতিত হয়েছে তা কি আপনি লক্ষ্য করছেন না?
সর্বপ্রথম যে কথাটি তাঁকে বলতে শোনলাম তা হল, আমি যে কুরায়শের গোত্রসমূহের প্রতি বিরূপ ভাব পোষণ করি, এজন্য আল্লাহর কাছে অবশ্যই সাওয়াবের প্রত্যাশা করি। হে আরববাসীরা! তোমরা যে কিরূপ গোমরাহী, অভাব-অনটন ও লাঞ্চনাকর অবস্থায় ছিলে তা তোমরা জানো। মহান আল্লাহ তা’আলা ইসলাম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সে অবস্থা থেকে মুক্ত করে তোমাদের বর্তমান অবস্থায় পৌছিয়েছেন, যা তোমরা দেখছ। আর এ পার্থিব দুনিয়াই তোমাদের মাঝে বিশৃংখলা সৃষ্টি করেছে। ঐ যে লোকটা সিরিয়ায় (ক্ষমতা দখল করে) আছে, আল্লাহর কসম। একমাত্র দুনিয়ার সার্থ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সে লড়াই করেনি।
হাদিস নম্বরঃ ৬৬২৮ | 6628 | ٦٦۲۸
পরিচ্ছদঃ ২৯৯৭. যখন কেউ কোন সম্প্রদায়ের কাছে কিছু বলে পরে বেরিয়ে এসে বিপরীত বলে
৬৬২৮। আদম ইবনু আবূ ইয়াস (রহঃ) … হুযায়ফা ইবনুু-ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বর্তমান যুগের মুনাফিকরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের মুনাফিকদের চাইতেও জঘন্য। কেননা, সে যুগে তারা (মুনাফিকী) করত গোপনে আর আজ করে প্রকাশ্যে।
হাদিস নম্বরঃ ৬৬২৯ | 6629 | ٦٦۲۹
পরিচ্ছদঃ ২৯৯৭. যখন কেউ কোন সম্প্রদায়ের কাছে কিছু বলে পরে বেরিয়ে এসে বিপরীত বলে
৬৬২৯। খাল্লাদ ইবনু ইয়াহইয়া (রহঃ) … হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিফাক বস্তুত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ছিল। আর এখন হল তা ঈমান গ্রহণের পর কুফরী।
হাদিস নম্বরঃ ৬৬৩০ | 6630 | ٦٦۳۰
পরিচ্ছদঃ ২৯৯৮. কবরবাসীদের প্রতি ঈর্ষা না জাগা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না
৬৬৩০। ইসমাঈল (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ কিয়ামত কায়ম হবে না যতক্ষন এক ব্যাক্তি অপর ব্যাক্তির কবরের পাশে দিয়ে যাওয়ার সময় না বলবে হায়! যদি আমি তার স্থলে হতাম।
হাদিস নম্বরঃ ৬৬৩১ | 6631 | ٦٦۳۱
পরিচ্ছদঃ ২৯৯৯. যামানার এমন পরিবর্তন হবে যে, পূনরায় মূর্তিপূজা শুরু হবে
৬৬৩১। আবুল ইয়ামান (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কিয়ামত কায়েম হবে না, যতক্ষন ‘যুলখালাসার’ পাশে দাওস গোত্রীয় রমনীদের নিতম্ব দোলায়িত না হবে। ‘যুলখালাসা’ হল দাওস গোত্রের একটি মূর্তি। জাহিলি যুগে তারা এর উপাসনা করত।
হাদিস নম্বরঃ ৬৬৩২ | 6632 | ٦٦۳۲
পরিচ্ছদঃ ২৯৯৯. যামানার এমন পরিবর্তন হবে যে, পূনরায় মূর্তিপূজা শুরু হবে
৬৬৩২। আবদুল আযীয ইবনু আবদুল্লাহ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত কায়েম হবে না যতক্ষন না কাহতান গোত্র থেকে এমন এক ব্যাক্তি আবির্ভূত হবে, যে মানুষকে লাঠি দিয়ে তাড়িয়ে নেবে।
হাদিস নম্বরঃ ৬৬৩৩ | 6633 | ٦٦۳۳
পরিচ্ছদঃ ৩০০০. আগুন বের হওয়া। আনাস (রাঃ) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেনঃ কিয়ামতের সর্বপ্রথম আলামত হবে আগুন, যা মানুষকে পূর্ব থেকে তাড়িয়ে নিয়ে পশ্চিমে সমবেত করবে
৬৬৩৩। আবুল ইয়ামান (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত কায়েম হবে না যতক্ষন না হিজাযের যমীন থেকে এমন আগুন বের হবে, যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে।
হাদিস নম্বরঃ ৬৬৩৪ | 6634 | ٦٦۳٤
পরিচ্ছদঃ ৩০০০. আগুন বের হওয়া। আনাস (রাঃ) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেনঃ কিয়ামতের সর্বপ্রথম আলামত হবে আগুন, যা মানুষকে পূর্ব থেকে তাড়িয়ে নিয়ে পশ্চিমে সমবেত করবে
৬৬৩৪। আবদুল্লাহ ইবনু সাঈদ কিন্দী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অদ্য ভবিষ্যতে ফোরাত নদী তার গর্ভস্ত স্বর্ণের খনি বের করে দেবে সে সময় যারা উপস্থিত থাকবে তারা যেন তা থেকে কিছুই গ্রহণ না করে।
উকবা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। তবে সেখানে كَنْزٍ مِنْ ذَهَبٍ এর স্থলে جَبَلٍ مِنْ ذَهَبٍ (স্বর্ণের পাহাড়) উল্লেখ আছে।
হাদিস নম্বরঃ ৬৬৩৫ | 6635 | ٦٦۳۵
