হাদিস নম্বরঃ ৫৫৩৮ | 5538 | ۵۵۳۸
পরিচ্ছদঃ ২৪২৬. যে ব্যক্তি ছবি নির্মাণ করে তাকে কিয়ামতের দিন তাতে রূহ দানের জন্য নির্দেশ দেওয়া হবে কিন্তু সে সক্ষম হবে না
৫৫৩৮। আয়াশ ইবনু ওয়ালীদ (রহঃ) … কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট ছিলাম। আর (উপস্থিত) লোকজন তার কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছিল। কিন্তু (কোন কথার উত্তরেই) তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (হাদীস) উল্লেখ করছিলেন না। অবশেষে তাকে ছবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেনঃ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যাক্তি দুনিয়ায় কোন প্রানীর ছবি নির্মাণ করে, কিয়ামতের দিন তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে ঐ ছবির মধ্যে রূহ দান করার জন্য। কিন্তু সে রূহ দান করতে পারবে না।
হাদিস নম্বরঃ ৫৫৩৯ | 5539 | ۵۵۳۹
পরিচ্ছদঃ ২৪২৭. সাওয়ারীর উপর কারও পশ্চাতে বসা
৫৫৩৯। কুতায়বা (রহঃ) … উসামা ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) গাধার পিঠে আরোহণ করেন। পিঠের উপরে ফাদাকের তৈরী মোটা গদি ছিল। উসামাকে তিনি তাঁর পেছনে বসান।
হাদিস নম্বরঃ ৫৫৪০ | 5540 | ۵۵٤۰
পরিচ্ছদঃ ২৪২৮. এক সাওয়ারীর উপর তিনজন বসা
৫৫৪০। মুসাদ্দাদ (রহঃ) … ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেন তখন আবদুল মুত্তালিব গোত্রের তরুণ বালকরা তাকে অভ্যর্থনা জানায়। তাদের একজনকে তিনি তার সামনে এবং অন্য একজনকে তার পেছনে উঠিয়ে নেন।
হাদিস নম্বরঃ ৫৫৪১ | 5541 | ۵۵٤۱
পরিচ্ছদঃ ২৪২৯. সাওয়ারী জানোয়ারের মালিক অন্যকে সামনে বসাতে পারে কি না? কেউ কেউ বলেছেন, জানোয়ারের মালিক সামনে বসার বেশী হকদার, তবে যদি কাউকে সে অনুমতি দেয়, তবে তা ভিন্ন কথা।
৫৫৪১। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) … আইউব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খারাপ তিন ব্যাক্তির কথা আমার কাছে উল্লেখ করা হয়। তিনি বলেনঃ ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসেন তখন তিনি কুসামকে (তার সাওয়ারীর) সামনে ও ফাযলকে পাশ্চাতে বসান। অথবা কুসামকে পশ্চাতে ও ফাযলকে সামনে বসান। তা হচ্ছে কে তাদের মধ্যে মন্দ অথবা কে তাদের মধ্যে ভাল?
হাদিস নম্বরঃ ৫৫৪২ | 5542 | ۵۵٤۲
পরিচ্ছদঃ ২৪৩০. পরিচ্ছেদ নাই
৫৫৪২। হাফযা ইবনু খালিদ (রহঃ) … মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে বসা ছিলাম। আমার ও তার মাঝে লাগামের রশির প্রান্তদেশ ভিন্ন অন্য কিছুই ছিল না। তিনি বললেনঃ মুআয! আমি বললামঃ হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তারপর কিছুক্ষন চললেন। পুনরায় বললেনঃ হে মু’আয! আমি বললাম হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তারপর আরও কিছুক্ষণ চললেন। আবার বললেনঃ হে মু’আয ইবনু জাবাল! আমি বললাম হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ তুমি জানো, বান্দার উপর আল্লাহর কী হক? আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভাল জানেন। তিনি বললেন বান্দার উপর আল্লাহর হক এই যে, তারা কেবল তারই ইবাদত করবে, অন্য কিছুকে তাঁর শরীক করবে না। এরপর কিছু সময় চললেন। তারপব বললেনঃ হে মু’আয ইবনু জাবাল! আমি বললামঃ হাযির আছি, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ বান্দারা যখন তাদের দায়িত্বপালন করে, তখন আল্লাহর প্রতি বান্দাদের অধিকার কি তা জানো কি? আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভাল জানেন। তিনি বললেনঃ আল্লাহর উপর বান্দার অধিকার এই যে তিনি তাদের আযাব দিবেন না।
হাদিস নম্বরঃ ৫৫৪৩ | 5543 | ۵۵٤۳
পরিচ্ছদঃ ২৪৩১. সওয়ারীর উপর পুরুষের পিছনে মহিলার বসা
৫৫৪৩। হাসান ইবনু মুহাম্মদ ইবনু সাব্বাহ (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগে খায়বার থেকে (মদিনায়) ফিরে আসলাম। আমি আবূ তালহার সাওয়ারীর উপর পেছনে বসাছিলাম, আর তিনি সাওয়ারী চালাচ্ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সহধর্মিণী তার সাওয়ারীর পশ্চাতে বসেছিলেন। হঠাৎ উটনীটি হোঁচট খেয়ে পড়ে গেল। আমি বললাম মহিলা, এরপর আমি নেমে পড়লাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইনি তোমাদের মা। আমি হাওদাটি শক্ত করে বেঁধে দিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারীতে উঠলেন। যখন তিনি মদিনার নিকটবর্তী হলেন, কিংবা রাবী বলেছেন, তিনি যখন (মদিনা) দেখতে পেলেন। তখন বললেনঃ আমরা প্রত্যাগমনকারী, তাওবাকারী, আমাদের রবের ইবাদতকারী , (তার) প্রশংসাকারী।
হাদিস নম্বরঃ ৫৫৪৪ | 5544 | ۵۵٤٤
পরিচ্ছদঃ ২৪৩২. চিৎ হয়ে শয়ন করা এবং এক পা অন্য পায়ের উপর রাখা
৫৫৪৪। আহমাদ ইবনু ইউনূস (রহঃ) … আব্বাদ ইবনু তামীম এর চাচা (আবদুল্লাহ ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদের মধ্যে এক পায়ের উপরে অন্য পা উঠিয়ে চিৎ হয়ে শয়ন করতে দেখেছেন।
আচার-ব্যবহার অধ্যায় (৫৫৪৫-৫৭৯৩)
হাদিস নম্বরঃ ৫৫৪৫ | 5545 | ۵۵٤۵
