৭৩। আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রভুর উপর ঈমান এনেছি। তিনি যেনো ক্ষমা করেন আমাদের দোষত্রুটি এবং জাদুবিদ্যা যা তুমি আমাদের করতে বাধ্য করেছ। নিশ্চয়ই আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ ও স্থায়ী ২৫৯৬।
২৫৯৬। মিশরবাসীদের ধর্মমতে এক প্রধান অংশ ছিলো যাদুকরদের প্রতারণার হাস্যকর অনুষ্ঠান , যা প্রতিটি মিশরবাসীকে মানতে বাধ্য করা হতো, এবং যা ধর্ম যাজকেরা অনুশীলন করতো। ফেরাউন ছিলো এ সবের প্রধান পুরোহিত বা তাদের প্রধান ও সর্বশক্তিমান ঈশ্বর। সত্যের আলো যাদুকরদের মাঝে বিবেক – বুদ্ধির উদয় করে। ফলে তারা আল্লাহ্র প্রতি ঈমান আনে এবং সদ্য পরিবর্তিত যাদুকরেরা সমস্ত দোষ ফেরাউনের প্রতি অর্পণ করে। এ ভাবেই ফেরাউন যে কুটিল অভিযোগ উত্থাপন করে বলেছিলো যে, যাদুকরেরা ফেরাউনের অনুসারী, সে অভিযোগ তারা খন্ডন করে।
উপদেশ : বিচিত্র পদ্ধতিতে আল্লাহ্র পরিকল্পনা বাস্তবায়িত হয় এবং তা হবেই।
আয়াতঃ 020.074
নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবে না এবং বাঁচবেও না।
Verily! Whoever comes to his Lord as a Mujrim (criminal, polytheist, disbeliever in the Oneness of Allâh and His Messengers, sinner, etc.), then surely, for him is Hell, therein he will neither die nor live.
إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيى
Innahu man ya/ti rabbahu mujriman fa-inna lahu jahannama la yamootu feeha wala yahya
YUSUFALI: Verily he who comes to his Lord as a sinner (at Judgment),- for him is Hell: therein shall he neither die nor live.
PICKTHAL: Lo! whoso cometh guilty unto his Lord, verily for him is hell. There he will neither die nor live.
SHAKIR: Whoever comes to his Lord (being) guilty, for him is surely hell; he shall not die therein, nor shall he live.
KHALIFA: Anyone who comes to his Lord guilty will incur Hell, wherein he never dies, nor stays alive.
৭৪। [ শেষ বিচারের দিনে ] যে তার প্রভুর নিকট পাপী হিসেবে আগমন করবে, তার জন্য আছে জাহান্নাম। সেখানে সে মরবেও না বাঁচবেও না ২৫৯৭।
২৫৯৭। আয়াত [ ২০ : ৭৪ – ৭৬ ] পর্যন্ত সেই সব মিশরবাসীদের জন্য প্রযোজ্য যারা মিথ্যাকে ত্যাগ করে সত্যকে গ্রহণ করেছিলো এবং নিজেকে পাপ থেকে রক্ষা করে পবিত্র হয়েছিলো তাদের জন্য মন্তব্য হিসেবে অনুবাদ করা হয়েছে। আবার অনেক অনুবাদকের মতে এই আয়াত কয়টি যাদুকরদের বক্তব্যের ধারাবাহিকতা।
আয়াতঃ 020.075
আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা।
But whoever comes to Him (Allâh) as a believer (in the Oneness of Allâh, etc.), and has done righteous good deeds, for such are the high ranks (in the Hereafter),
وَمَنْ يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُوْلَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى
Waman ya/tihi mu/minan qad AAamila alssalihati faola-ika lahumu alddarajatu alAAula
YUSUFALI: But such as come to Him as Believers who have worked righteous deeds,- for them are ranks exalted,-
PICKTHAL: But whoso cometh unto Him a believer, having done good works, for such are the high stations;
SHAKIR: And whoever comes to Him a believer (and) he has done good deeds indeed, these it is who shall have the high ranks,
KHALIFA: As for those who come to Him as believers who had led a righteous life, they attain the high ranks.
৭৫। কিন্তু যে ঈমান ও সৎকাজ নিয়ে আসবে, তাদের জন্য আছে উচ্চ মর্যদা , –
৭৬। অনন্ত জান্নাত , যার পাদদেশে নদী প্রবাহিত। হ্যাঁ , সেখানে তারা বাস করবে। যারা নিজেদের পবিত্র রাখে [পাপ থেকে] ,তাদের পুরষ্কার হবে এরূপই ২৫৯৮।
২৫৯৮। মিশরের যাদুকরেরা যেরূপ সত্যকে গ্রহণ করে এবং আল্লাহ্র একত্বকে স্বীকার করে নিজেকে বেহেশতের যোগ্যরূপে গড়ে তোলে, সেরূপ সকল মোমেন বান্দাদের কথা বলা হয়েছে।
আয়াতঃ 020.076
বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার, যারা পবিত্র হয়।
’Adn (Edn) Paradise (everlasting Gardens), under which rivers flow, wherein they will abide forever: such is the reward of those who purify themselves [(by abstaining from all kinds of sins and evil deeds) which Allâh has forbidden and by doing all that which Allâh has ordained)].
جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاء مَن تَزَكَّى
Jannatu AAadnin tajree min tahtiha al-anharu khalideena feeha wathalika jazao man tazakka
