আয়াতঃ 020.052
মূসা বললেনঃ তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এং বিস্মৃতও হন না।
[Mûsa (Moses)] said: ”The knowledge thereof is with my Lord, in a Record. My Lord is neither unaware nor He forgets, ”
قَالَ عِلْمُهَا عِندَ رَبِّي فِي كِتَابٍ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى
Qala AAilmuha AAinda rabbee fee kitabin la yadillu rabbee wala yansa
YUSUFALI: He replied: “The knowledge of that is with my Lord, duly recorded: my Lord never errs, nor forgets,-
PICKTHAL: He said: The knowledge thereof is with my Lord in a Record. My Lord neither erreth nor forgetteth,
SHAKIR: He said: The knowledge thereof is with my Lord in a book, my Lord errs not, nor does He forget;
KHALIFA: He said, “The knowledge thereof is with my Lord in a record. My Lord never errs, nor does He forget.”
৫২। সে উত্তর দিয়েছিলো, ” ইহার জ্ঞান আমার প্রভুর নিকট উপযুক্ত নথিভুক্ত করা আছে। আমার প্রভু কখনও ভুল করেন না , ভুলেও যান না ২৫৭৫।
২৫৭৫। মুসা কিন্তু ফেরাউনের এই ফাঁদে পা দেন নাই। তিনি কোনওরূপ হঠকারিতার আশ্রয় না নিয়ে নম্র ভাষাতে তাঁর বক্তব্য পেশ করেন, কারণ আল্লাহ্ তাঁকে নম্র ভাষাতে ফেরাউনের সাথে কথা বলার আদেশ দান করেছেন [ ২০ : ৪৪ ]। মুসা নম্র ভাষাতে কথা বলেন কিন্তু কোনও অবস্থাতেই তিনি সত্যকে দ্বিখন্ডিত করেন নাই। তিনি বলেন যে, “আল্লাহ্র জ্ঞান স্বয়ং সম্পূর্ণ এবং তা লিপিবদ্ধ আছে লওহে মাহ্ফুজে। মানুষ ভুল করে, ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ্ কখনও ভুল করেন না বা ভুলে যান না। আল্লাহ্ শুধু সর্বজ্ঞ -ই নন, তিনি সর্ব কল্যাণের অধিকারী। আল্লাহ্র কল্যাণময় স্পর্শের বিবরণ আছে পরের আয়াতে। চারিদিকে তাকাও সমস্ত পৃথিবী কার্পেটের ন্যায় আরামদায়ক রূপে সৃষ্টি করা হয়েছে। মানুষ এখানে নিরাপদে বিচরণ করে। তিনি আকাশ থেকে বৃষ্টি রূপ পানি প্রেরণ করেন, যা নীল নদীরূপে প্রবাহিত হয় মিশরের ভূমিকে উর্বর করে এবং মানুষের আহারের বন্দোবস্ত করেন। “
আয়াতঃ 020.053
তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি।
Who has made earth for you like a bed (spread out); and has opened roads (ways and paths etc.) for you therein; and has sent down water (rain) from the sky. And We have brought forth with it various kinds of vegetation.
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّى
Allathee jaAAala lakumu al-arda mahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssama-i maan faakhrajna bihi azwajan min nabatin shatta
YUSUFALI: “He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels); and has sent down water from the sky.” With it have We produced diverse pairs of plants each separate from the others.
PICKTHAL: Who hath appointed the earth as a bed and hath threaded roads for you therein and hath sent down water from the sky and thereby We have brought forth divers kinds of vegetation,
SHAKIR: Who made the earth for you an expanse and made for you therein paths and sent down water from the cloud; then thereby We have brought forth many species of various herbs.
KHALIFA: He is the One who made the earth habitable for you, and paved in it roads for you. And He sends down from the sky water with which we produce many different kinds of plants.
৫৩। ” তিনিই তোমাদের জন্য জমিনকে কার্পেটের ন্যায় বিছিয়ে দিয়েছেন ,সেখানে চলাচলের জন্য রাস্তা , [ ও নদী নালা ] দিয়েছেন ২৫৭৬। তিনি আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করেন।” এর সাহায্যে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি , যার প্রত্যেকটিই স্বতন্ত্র ২৫৭৭ , ২৫৭৮।
২৫৭৬। “Sabil ” অর্থ শুধুমাত্র স্থলপথ নয়, এর অর্থ জলপথ, ও খাল এবং বর্তমান কালে তা আকাশ পথ ও যোগাযোগের সকল মাধ্যম।
২৫৭৭। “আমি উহা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি।” এই বাক্যটি দ্বারা প্রতীয়মান হয় যে, মুসার বক্তব্যের পরে আল্লাহ্র বক্তব্যকে তুলে ধরা হয়েছে কারণ এই আয়াতটিকে আয়াত [ ২০ : ৫৪ – ৫৬ ] এর সাথে সংযুক্ত করলে আল্লাহ্র বক্তব্য সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়। এই আয়াতগুলিতে বিশ্ব প্রকৃতিতে আল্লাহ্র মহিমাকে তুলে ধরা হয়েছে।
২৫৭৮। “Azway ” এখানে এই শব্দটিকে বিভিন্ন ” প্রকার ” বাক্য দ্বারা অনুবাদ করা হয়েছে। আবার ইংরেজীতে এর অনুবাদ করা হয়েছে “Diverse Pair” . সেখানে আয়াত [ ১৩ : ৩ এবং টিকা ১৮০৪ ] এর অনুসরণ করা হয়েছে।
