• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বাংলা দেশের ইতিহাস – ২য় খণ্ড (মধ্যযুগ) – রমেশচন্দ্র মজুমদার

Bangladesher Itihas [Vol. 3] by Ramesh Chandra Majumdar

মীরজাফরের মৃত্যুর পর ইংরেজ কাউসিল নজমদ্দৌল্লাকে এই শর্তে নবাব করিলেন যে তিনি নামে নবাব থাকিবেন, কিন্তু সমস্ত শাসনক্ষমতা একজন নায়েব সুবাদারের হস্তে থাকিবে। ইংরেজের অনুমোদন ব্যতীত তিনি কোন নায়েব সুবাদার নিযুক্ত বা বরখাস্ত করিতে পারিবেন না। অর্থাৎ পরোক্ষভাবে ইংরেজই বাংলার শাসনভার গ্রহণ করিল। এই শর্তে নবাবী করিবার জন্য নজমুদ্দৌল্লা ইংরেজ গভর্নর ও অন্যান্য সদস্যগণকে প্রায় চৌদ্দ লক্ষ টাকা উপঢৌকন দিলেন।

অতঃপর গভর্নর ভ্যানসিটার্ট অনুগত বাদশাহ শাহ্ আলমকে অযোধ্যা প্রদেশ দান করিবেন, এইরূপ প্রতিশ্রুতি দিলেন। কিন্তু শীঘই তাঁহার স্থানে ক্লাইব পুনরায় গভর্নর হইয়া কলিকাতায় আসিলেন (মে, ১৭৬৫ খ্রীষ্টাব্দ)। তিনি এই ব্যবস্থা উল্টাইয়া শুজাউদ্দৌল্লার সঙ্গে সন্ধি করিলেন। তাঁহাকে তাঁহার রাজ্য ফিরাইয়া দেওয়া হইল, বিনিময়ে তিনি নগদ ৫০ লক্ষ টাকা এবং এলাহাবাদের উপর অধিকার ছাড়িয়া দিলেন। তারপর ক্লাইব শাহ্ আলমের সহিত সন্ধি করিলেন। এলাহাবাদ ও চতুস্পার্শ্ববর্তী ভূখণ্ড শাহ্ আলমকে দেওয়া হইল। তৎপরিবর্তে বাদশাহ ইংরেজ কোম্পানীকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ান নিযুক্ত করিয়া এক ফরমান দিলেন। নবাবের সহিত সন্ধির ফলে বাংলার সৈন্যবল ও শাসনক্ষমতা পূর্বেই ইংরেজের হস্তগত হইয়াছিল।

দিওয়ানী পাইবার পর রাজস্ব আদায়ের ভারও ইংরেজরা পাইল। স্থির হইল যে প্রতি বত্সর আদায়ী রাজস্ব হইতে মুর্শিদাবাদের নাম-সর্বস্ব নবাব ৫৩ লক্ষ এবং দিল্লির নাম-সর্বস্ব বাদশাহ ২৬ লক্ষ টাকা পাইবেন। বাকী টাকা ইংরেজরা ইচ্ছামত ব্যয় করিবে। নবাবের বার্ষিক বৃত্তি কমাইয়া ১৭৬৬ খ্রীষ্টাব্দে ৪১ লক্ষ এবং ১৭৬৯ খ্রীষ্টাব্দে ৩২ লক্ষ করা হইয়াছিল। প্রকৃতপেক্ষ বাংলার নবাবী আমল ১৭৬৫ খ্রীষ্টাব্দেই শেষ হইল।

১১. মুসলিম যুগের উত্তরার্ধের রাজ্যশাসন ব্যবস্থা

একাদশ পরিচ্ছেদ – মুসলিম যুগের উত্তরার্ধের রাজ্যশাসন ব্যবস্থা

১

বারো ভুঞার যুগ

জাহাঙ্গীরের রাজত্বে এবং সুবাদার ইসলাম খাঁর কঠোর নীতিতে, বাংলার মুঘল শাসনপ্রণালী দৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়। আকবরের হস্তে দাউদ খান কররানীর পরাজয়ের পরে প্রায় চল্লিশ বৎসর পর্যন্ত বাংলায় কোন শৃঙ্খলাবদ্ধ শাসনপ্রণালী ছিল না। বারো ভুঞা নামে পরিচিত বাংলার জমিদারগণ স্বেচ্ছামত নিজের নিজের রাজ্য শাসন করিতেন। সুতরাং ইহা বারো ভুঞার যুগ বলা যাইতে পারে। পরবর্তীকালে বাঙালীর কল্পনায় এই যুগ এক নূতন রূপে চিত্রিত হইয়াছে। মুঘলদের সঙ্গে বারো ভুঞার সংঘর্ষ বাঙালীর স্বাধীনতা রক্ষার যুদ্ধ বলিয়া কল্পিত হইয়াছে এবং বাংলার যে সকল জমিদার মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলেন, তাঁহাদের অপূর্ব বীরত্ব ও স্বদেশপ্রেম রঙীন কল্পনায় রঞ্জিত হইয়া সাহিত্যে ও বাঙালীর মনে উজ্জ্বল রেখাপাত করিয়াছে।

বারো ভুঞাদের প্রায় সকলেই এই যুগসন্ধির অরাজকতার সুযোগ লইয়া বাংলার নানাস্থানে স্বীয় আধিপত্য প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ইহারা কোন প্রাচীন বংশের প্রতিনিধি নহেন এবং নিজের সম্পত্তি রক্ষার জন্যই যুদ্ধ করিয়াছিলেন। ইঁহাদের কেহ কেহ অসাধারণ বীরত্ব দেখাইয়াছেন, কিন্তু বাঙালীর কল্পনায় যাহারা বীর বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন, তাঁহারা সকলেই ইহার যোগ্য নহেন। প্রতাপাদিত্য অতুলনীয় বীর ও দেশপ্রেমিক বলিয়া খ্যাতিলাভ করিয়াছেন, কিন্তু তিনি কোন যুদ্ধেই বীরত্ব দেখাইতে পারেন নাই এবং বাঙালী জমিদারদের বিরুদ্ধে যুদ্ধে মুঘল সুবাদারকে সাহায্য করিবেন বলিয়া প্রতিশ্রুতি দিয়াছিলেন। যাহারা বীরত্ব দেখাইয়ছিলেন ঈশা খাঁ, উসমান প্রভৃতি–তাঁহাদের অধিকাংশই মুসলমান। যে অর্থে মুঘলেরা বাংলায় বিদেশী, সে অর্থে এই সব পাঠানেরাও বিদেশী। পাঠানেরাও হিন্দুদের উপর অত্যাচার কম করেন নাই এবং স্বার্থের খাতিরে বাংলার হিন্দুদের সহিত একত্র হইয়া সাধারণ শত্রু মুঘলের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছেন। সুতরাং বারো ভুঞার যুগ হিন্দু-মুসলমানের ঐক্যের উপর প্রতিষ্ঠিত বাঙালী জাতির বিদেশী মুঘল শত্রুর আক্রমণ হইতে দেশের স্বাধীনতা রক্ষার্থে সংগ্রামের যুগ–এরূপ মনে করিবার কোনই কারণ নাই। মুঘলরা বাংলা দেশ অধিকার না করিলে হয় বারো ভুঞার অরাজকতার যুগই চলিত, নয় তো কোন মুসলমান জমিদার বাংলায় একচ্ছত্র আধিপত্য স্থাপন করিয়া আবার পাঠান যুগের প্রবর্তন করিত। কারণ কোন হিন্দুকে যে মুসলমানেরা রাজা বলিয়া স্বীকার করিত না, হিন্দু রাজা গণেশ ও তাঁহার মুসলমান ধর্ম্মাবলম্বী পুত্রের ইতিহাস স্মরণ করিলেই সে বিষয়ে কোন সন্দেহ থাকে না। মুর্শিদকুলী খাঁর সময় হইতে বাংলার মুসলমান নবাবগণ বাংলা দেশেই স্থায়িভাবে বসবাস করিতেন। সিরাজউদ্দৌলা, মীর কাশিম প্রভৃতিকেও বাঙালীরা ইংরেজের বিরুদ্ধে বাংলা দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামের নায়ক বলিয়া কল্পনা করিয়াছেন। ঐতিহাসিক তথ্যের দিক দিয়া পাঠান জমিদারদের মুঘল শক্তির সহিত যুদ্ধের সঙ্গে ইহার কোন প্রভেদ নাই। সপ্তদশ শতাব্দীতে যে মুঘলরাজ বিদেশী শত্রু বলিয়া পরিগণিত হইত–তাহারাই অষ্টাদশ শতাব্দীতে পাঠান জমিদারদের ন্যায় বাংলায় স্বাধীনতা সংগ্রামে স্বদেশপ্রেমিক বলিয়া খ্যাতি লাভ করিয়াছে। এই দুইয়ের তুলনা করিলেই দেখা যাইবে যে জাতীয়তা এবং স্বাধীনতার সংগ্রামের দিক দিয়া বারো ভুঞার যুগের সহিত নবাবী আমলের বাংলার যুগের বিশেষ কোন প্রভেদ নাই। সিরাজউদ্দৌলা ও মীর কাশিমের বিরুদ্ধে যাহারা ইংরেজের সহিত চক্রান্ত করিয়াছিলেন, তাঁহাদের অধিকাংশই ছিলেন হিন্দু। সুতরাং হিন্দু-মুসলমানের ঐক্যের উপর প্রতিষ্ঠিত বাঙালী জাতির স্বাধীনতা সংগ্রামের কল্পনা মুঘল যুগের প্রারম্ভের ক্ষেত্রেও যেরূপ, ইংরেজ আমলের প্রথম ভাগের ক্ষেত্রেও সেরূপ অলীক ও সম্পূর্ণরূপে অনৈতিহাসিক।

Page 88 of 206
Prev1...878889...206Next
Previous Post

বাংলা দেশের ইতিহাস – ১ম খণ্ড – রমেশচন্দ্র মজুমদার

Next Post

বাঙ্গালার ইতিহাস – ১ম খণ্ড – রাখালদাস বন্দ্যোপাধ্যায়

Next Post

বাঙ্গালার ইতিহাস - ১ম খণ্ড - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

ময়ূখ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In