• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বাংলা দেশের ইতিহাস – ২য় খণ্ড (মধ্যযুগ) – রমেশচন্দ্র মজুমদার

Bangladesher Itihas [Vol. 3] by Ramesh Chandra Majumdar

এই ছয় গোস্বামী ও অন্যান্য বৈষ্ণবগণের রচিত অসংখ্য সংস্কৃত গ্রন্থে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ লিপিবদ্ধ আছে। এই সম্প্রদায়ের মূলকথা ‘গৌরপারম্যবাদ’ অর্থাৎ চৈতন্যই চরম সত্তা ও পরম উপেয়; চৈতন্য একাধারে কৃষ্ণ ও রাধা। এই দেশে ‘গৌরনাগরভাব’ও প্রচলিত ছিল; ইহাতে রাগানুগা ভক্তির সাহায্যে ভক্তগণ চৈতন্যকে নাগর এবং নিজেকে নাগরীরূপে কল্পনা করিয়া উপাসনায় প্রবৃত্ত হন। বাঙালী বৈষ্ণবগণের মতে, গোপীগণ কৃষ্ণবধূ কৃষ্ণের স্বকীয়া নারী; সুতরাং গোপীগণের সহিত পরকীয়াবাদ বিলাস নহে। গোপগণের সহিত গোপীগণের বিবাহ ও যৌনসম্বন্ধকালে গোপীগণ কৃষ্ণের মায়াশক্তিবলে প্রচ্ছন্ন ছিলেন এবং তাহাদের পরিবর্তে তদনুকারী কায়িকরূপ গোপগণের সংস্পর্শে আসিয়াছিলেন।

গৌড়ী বৈষ্ণবগণ ভক্তিকে অতি উচ্চ স্থান দিয়াছেন। ভক্তি হইতে পারে শুদ্ধা, জ্ঞানমিস্রা, যোগমিশ্রা ও কর্মমিশ্রা শুদ্ধা ভক্তি সর্বশ্রেষ্ঠ। অকৈতবা ভক্তির দুইটি অবস্থা–বৈধী ও রাগানুগা। শাস্ত্রোক্ত বিধিদ্বারা প্রবর্তিত হয় বলিয়া বৈধী ভক্তির ঈদৃশ নামকরণ হইয়াছে। রাগ বা সহজ চিত্তবৃত্তির অনুগমন করে বলিয়া দ্বিতীয় অবস্থার নাম রাগানুগা; ইহাতে শাস্ত্রীয় বিধির কোন প্রয়োজন নাই।

জীবকর্ত্তৃক ভগবানের সাক্ষাৎকার বা ভগবৎ প্রাপ্তিই মুক্তি। একমাত্র প্রীতির দ্বারাই এই সাক্ষাঙ্কার সম্ভব; সুতরাং, ভগবপ্রীতিই চরম কাম্য। শান্ত, দাস্য, মৈত্র, বাৎসল্য ও মাধুর্য–এই পাঁচটি ভগবপ্রীতির মূলীভূত ভাব; ইহারা উত্তরোত্তর শ্রেয়।

উল্লিখিত সংক্ষিপ্ত বিবরণ হইতে বাংলা দেশের বৈষ্ণবগণের ধর্মমত সম্বন্ধে মোটামুটি ধারণা করা যায়। তাঁহাদের আচার, আচারণ ও ধর্ম্মানুষ্ঠান সম্বন্ধে বহু তথ্য লিপিবদ্ধ আছে ‘হরিভক্তিবিলাস’ ও ‘সৎক্রিয়ারদীপিকা’ নামক দুইখানি গ্রন্থে। এই দুই গ্রন্থে পুরাণ ও তন্ত্রের গভীর প্রভাব বিদ্যমান; কিন্তু প্রচলিত স্মৃতিশাস্ত্রের অনুসরণ ইহাদের মধ্যে নাই। ‘হরিভক্তিবিলাসে’ গুরু, শিষ্য, দীক্ষা, দৈনন্দিন ধর্ম্মানুষ্ঠান, বিষ্ণুভক্তির স্বরূপ, ভক্তিতত্ত্ব, পুরশ্চরণ, মূর্ত্তিনির্মাণ, মন্দির নির্মাণ প্রভৃতি বিষয় আলোচিত হইয়াছে; ইহাতে স্মৃতিশাস্ত্রের সংস্কারগুলির কোন উল্লেখ নাই। ‘সৎক্রিয়াসারদীপিকা’য় গ্রন্থকার বলিয়াছেন যে, স্মৃতিশাস্ত্রোক্ত বিধান বৈষ্ণবগণের পক্ষে প্রযোজ্য নহে। কিন্তু, এই গ্রন্থে প্রাচীনতর কতক স্মৃতিগ্রন্থের, বিশেষতঃ বাঙালী স্মৃতিকার ভবদেব ভট্ট ও অনিরুদ্ধ ভট্টের স্মৃতিনিবন্ধের অনুসরণ লক্ষণীয়। ইহা হইতে মনে হয় যে সামাজিক ব্যাপারে গৌড়ীয় বৈষ্ণবগণ সনাতন স্মৃতিশাস্ত্রকে সম্পূর্ণরূপে বর্জন করেন নাই। উক্ত উভয় গ্রন্থে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে শাস্ত্রপ্রসঙ্গ বর্জিত হইয়াছে। ‘হরিভক্তিবিলাসে’ সংস্কারের উল্লেখ না থাকিলেও অপর গ্রন্থে সংস্কারসমূহের ব্যবস্থা আছে; তবে সংস্কারগুলির অনুষ্ঠানপদ্ধতি চিরাচরিত স্মার্ত মত অনুযায়ী নহে। সক্ৰিয়াসারদীপিকার ভগবদ্ধর্মের আচরণ অন্যান্য দেবদেবীর উপাসনা, পূর্বপুরুষের পূজা, এবং নিত্য, নৈমিত্তিক ও কাম্য অনুষ্ঠানাদি অপেক্ষা শ্রেয়। কৃষ্ণপূজা সকল পূজা অপেক্ষা শ্রেষ্ঠ। বিবাহপ্রসঙ্গে গ্রন্থকার বলিয়াছেন যে, বর স্মৃতিশাস্ত্রোক্ত পঞ্চোপাসনা অর্থাৎ গণেশ, শিব, দুর্গা, সূর্য ও বিষ্ণুর পূজা সযত্নে পরিহার করিবেন। নবগ্রহ, লোকপাল এবং ষোড়শমাতৃকার পূজাও তাঁহার পক্ষে বর্জনীয়। ইহাদের পরিবর্তে বিম্বসেন, সনক প্রভৃতি পঞ্চ মহাভাগবত তাঁহার পূজ্য। এতদ্ব্যতীত কবি, হবি, অন্তরীক্ষ প্রভৃতি যোগীন্দ্র, ব্রহ্মা, শুকদেব প্রভৃতি ভাগবত, পৌর্ণমাসী, লক্ষ্মী প্রভৃতি বৈষ্ণবীও তকর্ত্তৃক পূজনীয়। তিনি যদি রাধা, কৃষ্ণ বা বিষ্ণুর কোন অবতারের উপাসক হন তাহা হইলে আনুষঙ্গিক দেবতাগণের পূজাও তাঁহার পক্ষে বিধেয়।

কিন্তু এই সমুদয় শাস্ত্র রচনার পূর্বেই চৈতন্যের সাত্ত্বিক ভাবযুক্ত দিব্য প্রেমোন্মাদনাপূর্ণ রাধাকৃষ্ণের আদর্শানুযায়ী ভগবদ্ভক্তির ও প্রেমের তরঙ্গ সারা দেশে এক অপূর্ব উন্মাদনার সৃষ্টি করিল-রাধাকৃষ্ণের লীলা ও হরিনাম কীর্তনে বাংলা দেশ প্রেমের ও ভক্তির বন্যায় যেন ডুবিয়া গেল। ইহাতে আনুষ্ঠানিক হিন্দুধর্ম্মের আচার বিচারের এবং জাতিভেদের বিশেষ কোন চিহ্ন ছিল না। স্ত্রীলোক, শূদ্র এবং আচণ্ডাল সকলকেই প্রেমের ধর্ম্মে দীক্ষিত করিয়া তাহাদের মনে ভগবৎপ্রেমের ও সাত্ত্বিকভাব জাগাইয়া ভোলাই ছিল চৈতন্যের আদর্শ ও লক্ষ্য।

রাধাকৃষ্ণের প্রেমের মহান আদর্শ চৈতন্যের পূর্বেও এ দেশে প্রচলিত ছিল। কিন্তু তাহা বহুল পরিমাণে সাত্ত্বিক ভাবশূন্য হইয়া নরনারীর দৈহিক সম্ভোগের প্রতীক হইয়া উঠিয়াছিল। জয়দেবের গীতগোবিন্দ কাব্য সমগ্র ভারতে সমাদর লাভ করিয়াছিল। কিন্তু সাধারণ নরনারীর দৈহিক সম্ভোগের যে বাস্তব চিত্র বর্তমান যুগে সাহিত্যে ও সমাজে হেয় ও অশ্লীল বলিয়া পরিগণিত হয়, তাঁহার নগ্নরূপও জয়দেব অঙ্কিত করিয়াছেন। গীতগোবিন্দের দ্বাদশ সর্গে রাধাকৃষ্ণের কামকেলির যে বর্ণনা আছে বর্তমান কালে কোন গ্রন্থে তাহা থাকিলে গ্রন্থকার দুর্নীতি প্রচারের অপরাধে আদালতে দণ্ডিত হইতেন। চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন সম্বন্ধে একজন বৈষ্ণবসাহিত্যের মহারথী লিখিয়াছেন যে “আদিরসের ছড়াছড়ি থাকায় কাব্যখানি প্রায় Pornography পর্যায়ে পড়িয়াছে।” [ডাঃ বিমানবিহারী মজুমদার – ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য, ২৮৪ পৃ.] শুধু তাহাই নহে। এই কাব্যে বর্ণিত কৃষ্ণের চরিত্র বিশ্লেষণ করিয়া তিনি লিখিয়াছেন–কবির কৃষ্ণ কামুক, কপট, মিথ্যাবাদী, অতিশয় দাম্ভিক এবং প্রতিহিংসাপরায়ণ … রাধাকৃষ্ণের প্রণয় কাহিনীর ইহা অত্যন্ত বিকৃত রূপ। এমন কি কৃষ্ণকীর্তনের নায়ক কৃষ্ণ বারংবার রাধাকে বলিয়াছেন যে তাঁহার দেহসম্ভোগের জন্যই তিনি (কৃষ্ণ) পৃথিবীতে অবতার হইয়া জন্মিয়াছেন (অবতার কৈল আহ্মে তোর রতি আসে)।” [ডাঃ বিমানবিহারী মজুমদার – ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য, ২৬৪-৬৫ পৃ.]  অনেক পণ্ডিতের মতে এই কৃষ্ণকীর্তন চৈতন্যের জন্মের অল্প পূর্বেই রচিত। সুতরাং জয়দেব হইতে আরম্ভ করিয়া তিনশত বৎসর যাবৎ রাধাকৃষ্ণের প্রেমের ছদ্ম আবরণে কামের নগ্নরূপ ও পরকীয়া প্রেমের মাহাত্ম বৈষ্ণবধর্মকে কলুষিত করিয়াছিল। অবশ্য চণ্ডীদাসের পদাবলীতে ও অন্যত্র বিশুদ্ধ উচ্চপ্রেমের আদর্শও চিত্রিত হইয়াছে। উচ্চাঙ্গ ভক্তিরসেরও যে অভাব আছে এমন নয়। অর্থনীতির একট মূলসূত্র এই যে যদি খাঁটি ও মেকী টাকা একত্র বাজারে চলে তবে ক্রমে ক্রমে খাঁটি টাকা লোপ পায়। চণ্ডীদাস গাহিয়াছেন “রজকিনী প্রেম নিকষিত হেম কামগন্ধ নাহি তাহে।” কিন্তু সাধারণ মানুষ ‘রজকিনী প্রেম’ এই দুটি কথার উপর যতটা জোর দিয়াছে, কামগন্ধহীন’ প্রেমের উপর ততটা নহে। চণ্ডীদাসের পদাবলী ও ‘শ্রীকৃষ্ণকীর্তন একসঙ্গে প্রচারিত ও এক কবির লেখা হইলেও (এ বিষয়ে কেহ কেহ সন্দেহ করেন) কৃষ্ণকীর্তনের রাধাকৃষ্ণই জনপ্রিয় হইবেন ইহা সম্পূর্ণ স্বাভাবিক।

Page 108 of 206
Prev1...107108109...206Next
Previous Post

বাংলা দেশের ইতিহাস – ১ম খণ্ড – রমেশচন্দ্র মজুমদার

Next Post

বাঙ্গালার ইতিহাস – ১ম খণ্ড – রাখালদাস বন্দ্যোপাধ্যায়

Next Post

বাঙ্গালার ইতিহাস - ১ম খণ্ড - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

ময়ূখ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In