• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

লোকায়ত দর্শন – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Lokayat Dorshon by Debiprasad Chattopadhyaya.

অবশ্যই, ইংরেজ আমলারা প্রাচীন-ভারত আবিষ্কার করবার যে-চেষ্টা করেছেন তার মূল প্রেরণা হলো পুরোনোকালের ভারতবর্ষেও ইংরেজ-শাসনের অনুরূপ কিছু খুঁজে বের করা—ভারতবাসীরা যাতে কল্পনা করতে শেখে যে, এদেশের জমিতে বরাবরই এই রকম ঘটনা ঘটে এসেছে—অর্থাৎ, এটাই হলো স্বাভাবিক। অতএব তাঁরা প্রাচীনকালেও একরকম ‘হোয়াইট্‌ ম্যানস্‌ বার্ডেন’ আবিষ্কার করতে অতো উৎসাহী—বিদেশ থেকে এসে আর্যরা এদেশের অসভ্য মানুষদের সভ্য করেছিলো বা নিজেদের উন্নততর সভ্যতার অন্তর্ভুক্ত করেছিলো। তাই সেকালের ইতিহাস বর্ণনায় ‘আর্য-সভ্যতার অন্তর্ভুক্ত-করা’ বলে শব্দসমষ্টি অমন জোর দিয়ে চালু করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই সভ্য-করণ বলে ঘটনাটি বোঝবার চেষ্টা করা যেতে পারে। ধূর্ততর আমলাদের ভাষায় এ-হলো স্থানীয় জংলি মানুষদের সামনে তাদের উৎসাহ-উদ্দীপনার নতুন বিকাশের পথ খুলে দেওয়া; কিন্তু এই পদ্ধতিরই আরো বাস্তব বর্ণনা হলো : রিক্রুট্‌মেণ্ট। চাবাগান আর কয়লাখনির জন্যে কুলি-সংগ্রহ করা, কিংবা সাম্রাজ্যবাদি যুদ্ধের জন্যে কামানের খোরাক সংগ্রহ করা। এবং ইংরেজ-আমলেও এই রিক্রুট্‌মেণ্ট-ব্যবস্থা সব সময়ই সরাসরি ইংরেজ প্রভুদের জন্যই করা হয়নি; অনেক সময় তা ইংরেজশাসনের খুঁটি স্থানীয় জমিদার-শ্রেণীর খাতিরেও করবার ব্যবস্থা হয়েছিলো। হাণ্টার সাহেবের একটি বর্ণনা(১৯০) দেখা যাক :

Until nearly the end of the last century, the Santals were the pests of the neighbouring plains……But in 1789, the British Government granted a proprietary right in the soil to the land-holders of Bengal under the arrangements which four years later became the Permanent Settlement. Forthwith, every landholder tried to increase the cultivated area on his estate, now become his own property. The Santals and other wild tribes were tempted to issue from their fastness by high wages and rent-free farms. “Every proprietor”, said a London newspaper, the Morning Chronicle, in 1792, “is collecting husbandmen from the hills to improve his lowlands.” The English officers found they had a new race to deal with, and gradually own them to peaceful habits by grants of land and ‘exemption from all taxes.’
অর্থাৎ, গত শতাব্দীর প্রায় শেষাশেষি পর্যন্ত সাঁওতালেরা ছিলো প্রতিবেশীদের কাছে দুষমনের মতো।…কিন্তু ১৭৮৯ খ্রিষ্টাব্দে ব্রিটিস সরকার জমিদারদের উপর জমির মালিকানা অর্পন করলো—এই ব্যবস্থাই চার বছর পরে পার্মানেণ্ট সেট্‌ল্‌মেণ্ট-এ পরিণত হয়। সঙ্গে সঙ্গে, প্রত্যেক জমিদার তার জমিদারিতে আবাদী জমির পরিমাণ বাড়াবার চেষ্টা করতে লাগলো—এখন থেকে ভূসম্পত্তি তাদের নিজেদের হয়েছে। সাঁওতাল এবং অন্যান্য বুনো মানুষেরা চড়া মজুরী ও খাজনাহীন ক্ষেতের টানে নির্জন বনবাস থেকে বেরিয়ে আসতে প্রলুব্ধ হতে লাগলো। মর্নিং ক্রনিক্‌ল্‌ বলে লণ্ডনের খবরের কাগজ ১৭৯২-এ লিখছে : ‘প্রত্যেক জমিদার নিজেদের খারাপ জমিকে উন্নত করবার জন্যে পাহাড় অঞ্চল থেকে কৃষক সংগ্রহ করছে’। ইংরেজ আমলারা দেখলেন, এবার থেকে নতুন একজাতের মানুষের দায়িত্বও তাঁদের উপরে পড়ছে; জমি দিয়ে এবং সমস্ত রকম খাজনা থেকে মুক্তি দিয়ে তাঁরা এদের বিশ্বাস অর্জন করলেন।

বিনে খাজনার জমি, চড়া হারে মজুরী, বিশ্বাস-অর্জন—ইত্যাদি শব্দ ব্যবহার করে এখানে যে রূপকথা রচনা করা হয়েছে তার উপর কোনো মন্তব্য করবার প্রয়োজন নেই; কেননা এগুলির উপর ঐতিহাসিক ভাষ্য হিসেবে ১৮৫৫ সালের সাঁওতাল-বিদ্রোহের বর্ণনা রয়েছে। কিন্তু হাণ্টার সাহেবের এই বর্ণনা, এবং বিশেষ করে মর্নিং-ক্রনিক্‌ল্‌ পত্রিকার উদ্ধৃতিটি, নজর করবার মতো। ইংরেজ আমলেও ট্রাইব্যাল সমাজের মানুষগুলির মধ্যে সভ্যতা-বিস্তারের এই হলো নমুনা। এবং এরই চলতি নাম রিক্রুট্‌মেণ্ট : ট্রাইব্যাল সমাজ থেকে শ্রমিক সংগ্রহ করবার পদ্ধতি। এবং কৌটিল্যের রচনা থেকে বোঝা যায়, এই জাতীয় রিক্রুট্‌মেণ্ট শুধুমাত্র যীশুখ্রীষ্টের ভক্তদের আমলেই নয়—যীশুখ্রীষ্ট জন্মাবার বেশ কয়েক শ’ বছর আগে থাকতেই আমাদের দেশে চালু ছিলো। কেবল, কৌটিল্যের চক্ষুলজ্জাটা ছিলো কম। যীশুখ্রীষ্টের অনুগামীদের মতো কপট রূপকথা রচনা করে তিনি নোংরা বাস্তবকে ঢাকা দেবার চেষ্টা করেননি। এবং ১৮৭১ সালের আদম-সুমারীর হিসেবে যদি দেখা যায়, ১৮৬০ লক্ষ লোকের মধ্যে ১৫২০ লক্ষ লোক এইভাবেই ‘সভ্য’ হয়েছে বা আর্যসভ্যতার আওতায় এসেছে, তাহলে অনুমান করা অসঙ্গত হবে না যে, আমাদের দেশের শাসক-সম্প্রদায় অনেক শতাব্দী ধরেই কৌটিল্যের ওই নীতিটি অনুসরণ করবার চেষ্টা করেছেন।

এই প্রসঙ্গেই বাংলা দেশের কৃষকদের সম্বন্ধে শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্তের(১৯১) বিশ্লেষণটিও উল্লেখযোগ্য :

… …ever since the Aryans come to Bengal, it has been the main object with them to proselytize the aborigines, and large number of the latter have now entered into the ranks of Hinduism but forming separate castes of their own… Dr. Hunter starts a very interesting question, namely what proportion of the total population of Bengal are Hinduised aborigines. To this he gives a very imperfect answer…… Out of a total population of thirty seven million of Bengal proper Mr. Beverley recons the aborigines (Santals, Garos etc.) at nearly 4,00,000 and the Hinduised aborigines at a little over 5 million. Under this last head he includes such people as the Bagdi, the Buna, the Camar, the Muchi, the Candal, the Dome and the Hari, the Kaora, the Mal, the Mathor and many other tribes. Though all these are recorded as Hindus now, any onw who has carefully observed their peculiar modes of living in our villages, would have no difficulty in setting them down as descended from the aboriginal stock. শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্তের নিজের হিসেব অনুসারে উঁচু জাতের খাঁটি হিন্দুদের সংখ্যা মোটের উপর প্রায় পঁচিশ লক্ষ। তাই তিনি বলছেন, Deducting them half a million of aborigines, five million of Hinduised aborigines, two and half a million of high caste Hindus and half a million of high-caste Mohammedans from the total of nearly 37 million, we have about 28 million still to account for. The question arises, then, have these 28 million descended from the aboriginal stock? অবশ্যই, শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্তের বক্তব্য ঠিক তাই এবং তিনি বলছেন : The Aryan conquerors of Bengal, after causing their religion to be wildly spread through the land, did not and could not exterminate the aboriginal tillers of the soil. It stands to reason to suppose that, while the brave and fierce aborigines retired to the wilds and fastness of Bengal, the weaker population accepted the religion of their conquerors and remained, as they were before, the tillers of the soil.
মোদ্দা কথায়, বাংলা দেশের কৃষকদের কথা বিচার করতে গিয়ে শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্ত বলছেন, ৩৭০ লক্ষ মানুষের মধ্যে পাঁচ লক্ষ ট্রাইব্যাল মানুষ এবং পঞ্চাশ লক্ষ হিন্দুধর্মভুক্ত ট্রাইব্যাল মানুষ, পঁচিশ লক্ষ জাত-হিন্দু এবং পাঁচ লক্ষ জাত-মুসলমানদের কথা বাদ দিলেও আমাদের পক্ষে আরো ২৮০ লক্ষের কিছু বেশি মানুষের হিসেব দেওয়া দরকার। এই ২৮০ লক্ষ মানুষকেও তাই স্থানীয় ট্রাইব্যাল মানুষদের বংশধরই মনে করা স্বাভাবিক। আর্যরা বাংলা দেশ আক্রমণ করবার পরে এদেশে তাঁদের ধর্ম ব্যাপকভাবে প্রচার করেছিলেন। কিন্তু দেশের সমস্ত আদিবাসী কৃষকদের তাঁরা নিঃশেষে ধ্বংস করতে পারেনও নি, করেনও নি। তাই একথা মনে করা যেতে পারে যে, এই আদিবাসীদের মধ্যে যারা অপেক্ষাকৃত সাহসী ও দুর্ধর্ষ তারা আত্মসমর্পণ না করে বাংলা দেশের বনজঙ্গলের দিকে গিয়ে আশ্রয় নিয়েছিলো, কিন্তু অপেক্ষাকৃত দুর্বল মানুষগুলি তাদের আক্রমণকারীদের ধর্ম গ্রহণ করলো এবং আগের মতোই কৃষিকর্ম নিয়ে রইলো।

বলাই বাহুল্য, জাতিগত বা ধর্মগত তাৎপর্যের জন্যে শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্তের এই উক্তি উদ্ধৃত করিনি। আমাদের যুক্তির দিক থেকে যে-কথাটা প্রাসঙ্গিক তা হলো, শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্তের হিসেবেও বাংলা দেশের কৃষকেরা প্রধানতই ট্রাইব্যাল মানুষদের বংশধর। আর যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এ-কথা মনে করবার অবকাশ থাকে যে, অনেক শ’ বছর ধরে কৌটিল্যের ওই নীতি শাসক-সম্প্রদায় সত্যিই অনুসরণ করেছিলো : ট্রাইব্যাল সমাজ ভেঙে সে সমাজের মানুষগুলিকে নিয়ে ছোটোছোটো স্বয়ংসম্পূর্ণ কৃষিমূলক গ্রামনিবেশ করতে হবে।

Page 84 of 238
Prev1...838485...238Next
Previous Post

ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Next Post

রাজপাট – তিলোত্তমা মজুমদার

Next Post

রাজপাট - তিলোত্তমা মজুমদার

গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In