ওঁ, অয়মূর্জাবতো বৃক্ষ উজ্জীব ফলিনী ভব। পর্ণং বনস্পতের্নুত্বে নুত্বা চ সুয়তাং রয়িঃ।(৫৫৩)
অর্থাৎ, হে শক্তিমতী বৃক্ষ, (তুমি) বাঁচিয়া ওঠো ও ফলবতী হও। বনস্পতির পাতাকে সেবা করে ধন প্রসব কর।
অনেক সময় ঘটের উপরের ডাবটির গায়েই সিন্দুরপুত্তলি এঁকে দিয়ে মানবীয় ফলপ্রসূতার সঙ্গে প্রাকৃতিক ফলপ্রসূতার সাদৃশ্যে বিশ্বাসকে আরো স্পষ্ট ও অভ্রান্ত করবার আয়োজন দেখা যায়।
ওই যন্ত্র আর ঘটই হলো তুর্গাপূজার প্রধানতম অঙ্গ। তার মানে, কৃষি-আবিষ্কার পর্যায়ের এক আদিম বিশ্বাসই এ-পূজার প্রাণবস্তু। সেদিকে দৃষ্টি আকর্ষণ করে প্রদ্ধেয় রমাপ্রসাদ চন্দ নিশ্চয়ই আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। কিন্তু সেই প্রসঙ্গেই মনে করা দরকার, এই বিষয়টিকে আরো খুঁটিয়ে পরীক্ষা করলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন, আদিপর্বে দুর্গাপূজা আসলে পূজাই ছিলো না। পূজার বদলে ছিলো জাদুঅনুষ্ঠান। জাদুবিশ্বাসের মূল কথাও একটা কামনা সফল করবার চেষ্টাই। কিন্তু তা প্রার্থনা-উপাসনার সাহায্যে ঈশ্বরের করুণা উদ্রেক করে নয়। তার বদলে, কামনা সফল হওয়ার একটা নকল তুলে ওই নকলের সাহায্যেই বাস্তবভাবে কামনাটিকে সফল করবার কল্পনা। অষ্টদলপদ্মের ছবি এঁকে সিন্দুরপুত্তলীর ছবি এঁকে, মানবীয় ফলপ্রস্তার নকল তোলা হলো আর কল্পনা করা হলো প্রাকৃতিক ফলপ্রসূতার কামনাও এইভাবেই সফল হবে।
বলাই বাহুল্য, আমাদের আধুনিক চেতনার দিক থেকে এ বিশ্বাস একেবারে অর্থহীন। নারী-জননাঙ্গের সঙ্গে প্রাকৃতিক ফলপ্রসূতার সম্পর্ক কোথায়? কিন্তু আধুনিক চেতনার মাপকাঠিতে তন্ত্রকে বোঝা যাবে না। তার বদলে, আমাদের পদ্ধতি অনুসারে, এই তান্ত্রিক বিশ্বাসটিকে ঠিকভাবে বুঝতে হলে পৃথিবীর পিছিয়ে-পড়া মানুষদের আচার-অনুষ্ঠানকে—বা পিছিয়ে-পড়া পর্যায়ের আচার-অনুষ্ঠানের স্মারকগুলিকে—বিচার করতে হবে।
অধ্যাপক জর্জ টম্সন-এর(৫৫৪) একটি উদ্ধৃতি থেকে শুরু করা যাক :
In North America, when the corn is attacked by grubs, menstruating women go out at night and walk naked through the fields. Similar customs still survive among the European peasanty. Pliny recommended as an antidote to noxious insects that menstruating woman should walk through the fields with bare feet, loose hair, and skirts drawn up to the hips, Demokritos, according to Columella, held the same opinion : the women, he said, should run round the crop three times with bare feet and flowing hair. The idea was evidently to diffuse the fertile energy with which the female body was believed at such times to be charged. Elsewhere the energy is regarded as inherent in their sex. Among the Zulus, for example, the girls who perambulate must be naked but need not be actually menstruating at the time. This is the orgin of the well-known women’s rite of exposing the genitalia by drawing up the skirts—a rite which in Greece was especially associated with Demeter; and the custom common to many Greek cults of female votaries walking in procession without shoes, headbands or girdles belongs to the same circle of ideas.
অর্থাৎ (সংক্ষেপে), উত্তর আমেরিকায় ফসলে পোকা ধরলে ঋতুমতী মেয়েরা রাত্রে নগ্ন হয়ে ক্ষেতের উপর হাঁটে। ইয়োরোপের চাষীদের মধ্যে এ-প্রথা আজো টিকে আছে। খারাপ পোকার প্রতিষেধক হিসেবে প্লিনি . ব্যবস্থা দিয়েছেন, ঋতুমতী মেয়েরা খালিপায়ে এলোচুলে কোমরের ওপর পর্যন্ত কাপড় তুলে ক্ষেতের উপর হাঁটবে। কলিউমেল্লার মতে ডিমোক্রাইটসেরও সেই বিধান : তিনি বলেছেন, মেয়েরা খালিপায়ে আর এলোচুলে তিনবার দৌড়ে ক্ষেত প্রদক্ষিণ করবে। ধারণাটা স্পষ্টই এই যে, এ-অবস্থায় নারীদেহে যে-উর্বরাশক্তির আবির্ভাব হয় তাই এ-ভাবে ক্ষেতের মধ্যে সঞ্চারিত করা হবে। অন্যত্র দেখা যায়, ওই শক্তিকে নারীত্বের সহজাত শক্তি হিসেবেই মনে করা হচ্ছে। জুলুদের মধ্যে প্রথা হলো, ক্ষেতে ঘোরবার সময় মেয়েরা নগ্ন হবে, কিন্তু তখন ঋতুমতী যে হতেই হবে তা নয়। মেয়েদের জননাঙ্গ প্রদর্শন-মূলক অম্লষ্ঠানাদিরও একই উৎস—এই অনুষ্ঠান গ্রীসে বিশেষ করে ডিমিটর-দেবীর সঙ্গে সংযুক্ত। নানান গ্রীক পূজাপদ্ধতিতে ব্যবস্থা দেখা যায়, পূজারিণীর খালিপায়ে আর এলোচুলে সার বেঁধে হাঁটবে—ওই পূজাপদ্ধতিগুলিও একই জাতীয় ধারণা থেকে এসেছে।
নারী জননাঙ্গকেই মানুষ এককালে উৎপাদন-শক্তির আধার মনে করেছে আর তাই প্রাকৃতিক উৎপাদনে সংকট দেখা গেলে মেয়েরা নগ্নতার সাহায্যে সে-সংকট দূর করতে চেয়েছে। এখানে শ্রীযুক্ত শরৎচন্দ্র রায়ের(৫৫৫) রচনা থেকে কিছু দৃষ্টান্ত উদ্ধৃত করা যায় :
during the famine which took place in..the district of Gorakhpur…, parties of women, at night time, stripped themselves naked, went out of their houses, and taking the ploughs with them dragged the same across the field…
The performance of a similar nudity-spell on the occassion of a longstanding draught has been recorded from Chunar in the district of Mirzapur. There…three women from a cultivator’s family stripped themselves stark naked, all malefolk having been excluded from that place from beforehead. Then two of these nude women were yoked like oxen to a plough; while the third held the handle of the plough with her hands. Thereafter they began to imitate the action of ploughing
…whenever a draught occurs in Northern Bengal, the womenfolk of Rajbansis or Kochs,…strip themselves stark naked and in that state of nudity, dance before the image of their Rain-god, Hutum Deva…
সংক্ষেপে, গোরক্ষপুর, চুনার এবং উত্তর বাংলার নানান দৃষ্টান্তে দেখা যাচ্ছে, অনাবৃষ্টির সংকটকে অতিক্রম করবার কামনায় মেয়েরা নগ্নতার সাহায্য নিচ্ছে।
