• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 26, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

লোকায়ত দর্শন – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Lokayat Dorshon by Debiprasad Chattopadhyaya.

সাবেকী ভারতবর্ষের আইনকানুন বলতে সমাজের সদরমহলে যদিও প্রধানত স্মৃতি-শাস্ত্রগুলিরই উল্লেখ করবার প্রথা ছিলো তবুও ইংরেজশাসকেরা এসে দেখলো, দেশের বিশেষ করে পিছিয়ে-পড়া অঞ্চলগুলিতে আইনকানুন বলতে স্মৃতিশাস্ত্রের প্রভাব প্রায় নেই বললেই চলে। এ বিষয়ে স্যর হেনরি মেইন্‌-এর (২৬৯) মন্তব্য উল্লেখ করাই সবচেয়ে প্রাসঙ্গিক হবে। তিনি বলেছেন, স্মৃতিশাস্ত্রগুলিতে দেশের আইনকানুন হিসেবে যেটুকুর পরিচয় পাওয়া যায় তার সঙ্গে অনেক ক্ষেত্রেই দেশের বাস্তব আইনকানুনগুলির মিল নেই। কেননা, বাস্তবভাবে দেখা যায় একজাতীয় অলিখিত আইনেরই ব্যাপকতম প্রসার। এই অলিখিত আইনের দুটি সুস্পষ্ট ধারা রয়েছে : এক, স্মৃতিমূলক আইন, বা codified laws; দুই, লোকাচারমূলক আইন, বা customary laws. আমাদের যুক্তি অনুসারে দেশের আইনের ক্ষেত্রে এই দ্বিতীয় ধারাটির মধ্যে ট্রাইব্যাল-সমাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, এবং অতএব এর ব্যাখ্যা হিসেবে ট্রাইব্যাল-সমাজের অসম্পূর্ণ বিলোপ সংক্রান্ত আমাদের প্রকল্পটিকেই মানা দরকার : ট্রাইব্যাল-সমাজের স্মারক এই লোকাচারমূলক আইনগুলির প্রভাব ব্যাপক এবং গভীরভাবে দেশে টিকে থেকেছে, তার কারণ এ-দেশে ট্রাইব্যাল-সমাজের বিলোপ পরিপূর্ণ হয়নি। দেশের আইনকানুন এবং দেশের দার্শনিক ধ্যানধারণা—দুই-ই সমপর্যায়ের। তাই, যে-কারণে আমাদের দেশে ওই লোকায়তিক ও তান্ত্রিক ধ্যানধারণার প্রভাব আজো এতো প্রবল সেই কারণেই আইনের ক্ষেত্রেও লোকাচারমূলক বিধিব্যবস্থাগুলি অত্যন্ত সাম্প্রতিক যুগেও দেশ থেকে বিলুপ্ত হয়নি। প্রথমে দেখা যাক, স্মৃতিমূলক ও লোকাচার-মূলক আইনের তফাতটা কী রকম। স্যর হেনরি মেইন (২৭০) বলছেন :

The whole of the codified law of the country—that is, he law contained in the codes of Manu, and in the treatises of the various schools of commentators who have written on that Code and greatly extended it—is theoretically connected together by certain ideas definite of a sacerdotal nature. But the most recent observation goes to prove that the portion of the law codified and the influence of this law are much less than once supposed, and that large bodies of indigenous customs have grown up independently of the codified law. But on comparing the written and the unwritten law, it appears clearly that the sacerdotal motives which permeate the first have invaded it from without, and are of Brahminical origin.
দেশের লিখিত আইনের (codified laws = স্মৃতিমূলক আইনের) সবটুকুই,—অর্থাৎ মনুস্মৃতি এবং তার উপর টীকারচনা প্রসঙ্গে বিভিন্ন সম্প্রদায় এই স্মৃতিকে যে-ভাবে ব্যাপকতর করেছে সেগুলি—পৌরোহিত্যমূলক কয়েকটি ধারণার দ্বারা একত্র গ্রথিত। কিন্তু অতি আধুনিক পরিদর্শনের ফলে দেখা গিয়েছে এককালে এই আইনগুলির প্রভাব যতোখানি মনে হয়েছিলো আসলে এগুলির প্রভাব তার চেয়েও ঢের কম এবং স্মৃতিমূলক আইন-নিরপেক্ষভাবেই বিস্তর স্থানীয় লোকাচারের উদ্ভব হয়েছে। এই লিখিত ও অলিখিত আইনগুলির তুলনা করলে স্পষ্টই দেখা যায় যে, পৌরহিত্য-অভিপ্রায় প্রণোদিত স্মৃতিমূলক আইনগুলির মূল প্রেরণা বাইরে থেকে এসেছে এবং ব্রাহ্মণ্যমূলক সেগুলির উৎস।

কিংবা (২৭১)

Complete and consistent in appearance as is the codified law of India, the law enunciated by Manu and the Brahminical commentators on him, it embraces a far smaller portion of the whole law of India than was once supposed, and penetrates far less deeply among the people. What an Oriental is really attached to, is his local custom.
যদিও স্মৃতিমূলক (লিখিত) আইনগুলিকে—অর্থাৎ মনু ও তাঁর টীকাকারদের লেখা আইনগুলিকে—আপাত দৃষ্টিতে সুসম্পর্ণ ও সামঞ্জস্যময় মনে হয় তবুও এককালে এগুলিকে ভারতবর্ষীয় আইনকানুনের যতো বড় অংশ মনে করা হয়েছিলো এগুলি আসলে ভারতবর্ষীয় আইনের তার চেয়ে ঢের ছোটো অংশ এবং জনসাধারণের মধ্যে এগুলির প্রভাব অনেক অগভীর। প্রাচ্যদেশবাসীর আসল আকর্ষণটা তার স্থানীয় লোকাচারের প্রতিই।

কিংবা (২৭২)

…the more exclusively an Anglo-Indian functionary has been employed in ‘revenue’ administration, and the further removed from great cities has been the scene of his labour, the greater is his hesitation in admitting that the law assumed to begin with Manu is, or ever has been, of universal application.
…ফিরিঙ্গি চাকুরে যতোই একান্তভাবে খাজনা-সংক্রান্ত শাসনকাজে লিপ্ত হয়েছে এবং তার কর্মস্থল বড়ো বড়ো শহর থেকে যতোই দূরে হয়েছে ততোই এ-কথা স্বীকার করতে তার দ্বিধা হয়েছে যে, যে-আইনগুলিকে মনু-লিখিত বলা হয় সেগুলির প্রয়োগ একালে, বা এমন কি কোনো কালেই, সার্বভৌম ছিলো।

আমরা আগেই বলেছি, যে-কারণেই হোক আমাদের দেশের রাষ্ট্রশক্তির অধিনায়কেরা ব্রাহ্মণ্য-ঐতিহ্যের গরিমা খুঁজেছিলেন। এবং স্যর হেনরি মেইন যে-আইনকানুনকে পৌরহিত্য-অভিপ্রায়-প্রণোদিত বলে উল্লেখ করছেন,—অর্থাৎ স্মৃতিশাস্ত্র বা দেশের লিখিত আইনকানুন,—সেগুলি এই রাষ্ট্রশক্তির মুখপাত্রদেরই রচনা। কিন্তু রাষ্ট্রশক্তির অধিনায়কদের সঙ্গে দেশের সাধারণ মানুষদের যোগসূত্র ছিলো নেহাতই ক্ষীণ : গ্রাম-সমবায়গুলিতে উৎপাদিত মোট দ্রব্যের একটি অংশমাত্রকে রাজস্ব হিসেবে কেড়ে নিতে পেরেই রাজারাজড়ারা খুশি ছিলেন,—এই গ্রাম-সমবায়গুলির আভ্যন্তরীণ ব্যাপারের সঙ্গে তাদের বিশেষ কোনো সম্পর্ক ছিলো না বললেই হয়। এবং গ্রাম-সমবায়গুলির মানুষেরাও ছিলো রাজারাজড়াদের ব্যাপার একান্ত উদাসীন। মেগাস্থিনিসের বর্ণনায় (২৭৩) দেখা যায়, আশেপাশে রাজায়-রাজায় যখন ঘোর যুদ্ধ চলছে তখনো গ্রামবাসীরা সে-সম্বন্ধে সম্পূর্ণ নির্লিপ্তভাবেই নিজেদের গ্রাম্যজীবন যাপন করছে। হেগেল এবং মার্ক্‌স্‌ও বলছেন, এ-দেশের কৃষকদের জীবনের সঙ্গে বড়ো বড়ো সাম্রাজ্যের উত্থান-পতনের কোনো সম্পর্ক ছিলো না (২৭৪)।
তাই রাষ্ট্রশক্তির মুখপাত্ররা স্মৃতিশাস্ত্র নামে যে-আইনকানুন প্রবর্তন করেছিলেন তার সঙ্গে জনসাধারণের জীবনে বাস্তবভাবে প্রযোজ্য আইনকানুনের বিশেষ কোনো সম্পর্ক থাকাই অস্বাভাবিক। ফলে সাবেকী ভারতবর্ষে আইনকানুনের দুটি স্বতন্ত্র ধারা দেখতে পাওয়া যায়, এই দুটিকেই বলা হয় স্মৃতিমূলক এবং লোকাচারমূলক আইন।
প্রশ্ন ওঠে, লোকন্যায়মূল ওই আইনগুলির জন্মাদি রহস্য নিয়ে। এগুলি এলো কোথা থেকে? এগুলির প্রভাব এমন গভীর হয়ে থাকলো কী করে? স্যর হেন্‌রি মেইন (২৭৫) বলছেন :

The great instrumentality through which this body of customary law is preserved is the perpetual discussion by the people; and that it could be so preserved is accounted for by the fast that the social constitution of India is extreme ancient.
অর্থাৎ, যে-ব্যবস্থার সাহাযেয়ে লোকন্যায়মূলক এই আইনগুলি টিকে থেকেছে তা হলো জনসাধারণের মধ্যে অবিরাম আলোচনা এবং এগুলি যে ওইভাবে টিকে থাকতে পারলো তার কারণ ভারতবর্ষের সামাজিক সংগঠনটা অত্যন্ত প্রাচীন।

কিন্তু, প্রশ্ন হলো, ‘ভারতবর্ষীয় সমাজ-সংগঠন অত্যন্ত প্রাচীন’—এ-কথা বলতে ঠিক কী বোঝায়? স্যর হেনরি মেইন কি বলতে চাইছেন, ভারতবর্ষের সমাজসংগঠনের কোনো প্রাচীন পর্যায় উত্তর যুগেও টিকে থেকেছিলো, সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি? যদি তাই হয় তাহলে তাঁর মন্তব্যটিও ট্রাইব্যাল সমাজের অম্পূর্ণ বিলোপ সংক্রান্ত আমাদের প্রকল্পের সঙ্গে অভিন্ন হবে। এবং আমাদের ধারণায়, মেইন যদিও এখানে সোজাসুজি ‘ট্রাইব্যাল’ শব্দটি ব্যবহার করছেন না তবুও তাঁর মূল বক্তব্যটি ওই ট্রাইব্যাল সমাজ সংগঠনেরই ইংগিত দেয়। এখানে তাঁর রচনা থেকে দীর্ঘ উদ্ধৃতি তুল সে-কথা প্রমাণ করবার চেষ্টা করলে আমাদের আলোচনা ভারাক্রান্ত হবে; তাই সে-চেষ্টা পাদটীকায় (২৭৬) করাই ভালো।
তাহলে, ট্রাইব্যাল-সমাজের ওই অসম্পূর্ণ-বিলোপের প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে সাবেক ভারতবর্ষের আইনকানুন সংক্রান্ত দুটি স্বতন্ত্র ধারার মধ্যে। একদিকে, রাষ্ট্রশক্তির যে-অধিনায়কেরা বাইরে থেকে আক্রমণ করে গণসমাজকে ধ্বংস করেছিলো এবং ওই গণসমাজের মানুষগুলিকে নিয়েই ছোটোছোটো স্বয়ংসম্পূর্ণ গ্রামসমবায় গড়ে তোলবার চেষ্টা করেছিলো,—তাদেরই মুখপাত্র আইনকার্তাদের আইনকানুন। কিন্তু গ্রামসমবায়গুলির সঙ্গে রাষ্ট্রশক্তির যোগাযোগ অত্যন্ত ক্ষীণ ছিলো বলেই এই সব আইনকানুন দেশের জনসাধারণের মধ্যে পরিব্যাপ্ত হতে পারেনি। অপরপক্ষে, গ্রামসমবায়গুলির মধ্যে উৎপাদন পদ্ধতির কোনো মৌলিক পরিবর্তন দেখা দেয়নি, তাই পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়নি ওই গ্রামসমবায়গুলির মধ্যে থেকে ট্রাইব্যাল-সমাজের চিহ্ন। ফলে, আইনকানুন বলতে এই-গ্রামসমবায়গুলির মধ্যে সম্পূর্ণ স্বতন্ত্র একটি ধারা প্রবর্তিত ছিলো এবং এই ধারাটিতে স্পষ্টভাবে চোখে পড়ে ট্রাইব্যাল সমাজের শাসন ব্যবস্থারই ধ্বংসাবশেষ। স্যর মেইন (২৭৭) বলছেন, বিলেতের চাষীদের সঙ্গে ভারতবর্ষের মানুষদের জীবনে মৌলিক তফাত আছে :

But the smaller organic groups of Indian society are very differently situated. They are constantly dwelling on tradition of a certain sort, they are so constituted that one man’s interests and impressions correct those of another, and some of theme have in their council of elders a permanent machinery for declaring traditional usages, and solving doubtful points.
অর্থাত, ভারতীয় সমাজের ছোটোছোটো অঙ্গাঙ্গী-সম্পর্ক-আবদ্ধ গোষ্ঠীগুলির বেলায় একেবারে অন্য রকম। এগুলি সর্বদাই কোনো-না-কোনো ঐতিহ্যের উপর নির্ভর করছে, এগুলির সংগঠন এমনই যে, একজনের স্বার্থ ও ধারণা অপরজনের স্বার্থ ও ধারণা দ্বারা সংশোধিত হয়, এবং বহু ক্ষেত্রে মাতব্বরদের পঞ্চায়েৎ বলে একটি ব্যবস্থার সাহায্যে নির্ণয় করবার প্রথা আছে, কোনটা সাবেক কালের আসল ঐতিহ্য এবং সংশয়ের ক্ষেত্রে কী বিধান হবে।

এরই দরুন ভারতবর্ষে লোকাচার-মূলক আইনকানুনের প্রভাব অতো প্রবল এবং এই ব্যবস্থাটির মধ্যে ট্রাইব্যাল-সমাজের চিহ্ন অত্যন্ত স্পষ্ট।
স্মৃতিমূলক আইনকানুন এবং লোকচার-মূলক আইনকানুন—স্যর হেনরি মেইন-এর পরিভাষায় codified law এবং customary laws—এই দুয়ের মধ্যে স্মৃতিমূলক আইনকানুনগুলি নিশ্চয়ই চূড়ান্তভাবে কৃত্রিম এবং অর্থহীন হবার কথা। কেননা, জনসাধারণের বাস্তব জীবনের সঙ্গে এগুলির সম্পর্ক প্রায় শূন্য বললেই হয়। স্যর হেনরি মেইনও (২৭৮) সেই কথা বলছেন, এবং স্মৃতিমূলক আইনকানুনগুলি যে কী অসম্ভব রকমের কৃত্রিম হয়ে দাঁড়িয়েছিলো তার নমুনা হিসেবে তিনি দেখাচ্ছেন এই আইন অনুসারে মানুষ সারা জীবন ধরে অর্থোপায়ের চেষ্টা করবে শেষ পর্যন্ত মৃত্যুর (শ্রাদ্ধের) খরচ যোগাবার জন্যেই! এই রকমের আরো কিছু কিছু দৃষ্টান্ত তিনি দিচ্ছেন। এবং এর তুলনায় নিশ্চয়ই লোকাচারমূলক আইনকানুনগুলির আভ্যন্তরীণ প্রাণশক্তি একেবারে সম্পূর্ণভাবে মুছে যায়নি। তার দৃষ্টান্ত হিসেবে স্যর হেনরি মেইন (২৭৯) দেখাচ্ছেন, সম্পত্তিতে বিধবার অধিকার ইত্যাদি নানা ব্যাপারে এই লোকাচার-মূলক আইনগুলির মধ্যে কিছুটা বেশি পরিমাণ সহজবুদ্ধির পরিচয় (‘a greater dose of commonsense’) পাওয়া যায়।
কিন্তু সেইসঙ্গেই মনে রাখতে হবে, ট্রাইব্যাল-সমাজের প্রাণশক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন পরিবেশের মধ্যে গ্রথিত হবার পর একান্তভাবে অতীত-আশ্রয়ী এই লোকাচার-মূলক আইনকানুনগুলি মানুষের জীবনে এক অদ্ভুত বোঝার মতো হয়ে দাঁড়িয়েছিলো। এগুলি মানুষকে ভবিষ্যৎ দেখতে দেয়নি, বেঁধে রাখতে চেয়েছে ‘হাজার বছরের পুরানো অচল খোঁটায়’। ট্রাইব্যাল-সমাজের পটভূমিতে যে-পঞ্চায়েৎশাসন দলের সব মানুষকেই স্বাধীনতার ও সাম্যের মর্যাদা দিয়েছিলো, গ্রাম-সমবায়গুলির মধ্যে টিকে থাকতে গিয়ে সেই পঞ্চায়েৎশাসনই মানুষকে করে তুলেছিলো প্রাচীন প্রথার ক্রীতদাস। মার্ক্‌স তাই বলেছেন, এই গ্রাম-সমবায়গুলি মানবমনকে আবদ্ধ রেখেছিলো সংকীর্ণতম পরিধির মধ্যে, করে তুলেছিলো কুসংস্কারের সামনে প্রতিরোধহীন যন্ত্রের মতো, সাবেক নিয়মকানুনের ক্রীতদাস-বিশেষ। এবং স্মৃতিমূলক আইনের তুলনায় ওই লোকাচার-মূলক আইনগুলির মধ্যে আপেক্ষিকভাবে সাধারণ বুদ্ধির পরিচয় বেশি দেখতে পেলেও স্যর হেনরি মেইন (২৮০) এ-কথা বলতে ভুলছেন না যে,

Such individual in India is a slave to the customs of the group to which be belongs; and the customer of the several groups, various as they are, do not differ from one another with that practically infinite variety of difference which is found in the habits and practices of the individual men and women who make up the modern societies of the civilized West.
অর্থাৎ, ভারতবর্ষে ব্যক্তিবিশেষ হলো নিজের গোষ্ঠীর লোকাচারের দাস; এবং বিভিন্ন গোষ্ঠীর লোকাচারের মধ্যে যদিও বৈশিষ্ঠ্য আছে তবুও পশ্চিম দেশের আধুনিক সভ্য সমাজে নরনারীর অভ্যাস ও আচার ব্যবহারের মধ্যে যে-রকম প্রায় অসীম বৈচিত্র দেখা যায়, (এই গোষ্ঠীগুলির ব্যাপারে) তা নেই।

ট্রাইব্যাল-সমাজের বৈশিষ্ট্যগুলি ট্রাইব্যাল-সমাজের পটভূমি থেকে উৎপাটিত হয়ে নতুন পরিবেশে স্থানাস্তরিত হবার পর সেগুলির আদি-তাৎপর্য কী ভাবে বিপরীতে পর্যবসিত হয়, এই লোকাচার-মূলক আইনগুলি তারও দৃষ্টান্ত : ট্রাইব্যাল-সমাজের পটভূমিতেও ব্যক্তিবিশেষের স্বাতন্ত্র্য নেই, একের সঙ্গে দশের সম্পর্ক অঙ্গাঙ্গী। এবং ট্রাইব্যাল-সমাজের পটভূমিতে এই সম্পর্কের দরুনই মানুষগুলির মধ্যে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার স্বাভাবিক বিকাশ। অথচ গ্রামসমবায়গুলির মধ্যে সেই বৈশিষ্ট্যের ধ্বংসাবশেষই মানুষগুলিকে করে তুললো দাসের সামিল—অনড়, অচল কয়েকটি প্রাচীন প্রথার ক্রীতদাস।
আমাদের যুক্তি হলো, একদিক থেকে আইনকানুন এবং দর্শন, উভয়ই সমগোত্রীয়। উভয়কেই superstructure—এর বা খিলানের সঙ্গে তুলনা করা হয়, এবং উভয়েরই ভিত্তি হলো মানুষের বাস্তব-জীবনধারণ প্রণালী। তাই, লোকাচার-মূলক আইনকানুন, এবং ব্যাপক অর্থে, লোকায়তিক ধ্যানধারণা—উভয়ের স্বরূপই এক ধরনের হওয়া সম্ভব। অর্থাৎ, এগুলিও ট্রাইব্যাল-পর্যায়েরই স্মৃতিচিহ্ন বহন করছে, যদিও কিনা ট্রাইব্যাল-সমাজ থেকে উৎপাটিত হয়ে নতুন পরিস্থিতিতে এসে পড়বার পর এগুলির আদি-তাৎপর্য বিপরীতে পর্যবসিত হতে বাধ্য হয়েছে। তাই, এ-জাতীয় ধ্যানধারণা আজো আমাদের দেশে কী করে এমন ব্যাপকভাবে টিকে থাকলো, সে-প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে ট্রাইব্যাল-সমাজের অসম্পূর্ণ বিলোপ সংক্রান্ত প্রকল্পটির দিক থেকেই।

Page 101 of 238
Prev1...100101102...238Next
Previous Post

ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Next Post

রাজপাট – তিলোত্তমা মজুমদার

Next Post

রাজপাট - তিলোত্তমা মজুমদার

গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In