স্টেনডাল
২. একজন নারী হয় ভালোবাসে অথবা ঘৃণা করে, এ ছাড়া জানে না তৃতীয় কোনো পন্থা।
পিউবিলিয়াসসিরাস
৩. প্রাণকে নারী পূর্ণতা দেয়, এইজন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪. মেয়েমানুষের কান্নার পেছনে সবসময় কারণ বা যুক্তি থাকে না।
–হোমার
৫. কর্মরতা নারীকে ঈশ্বর রক্ষা করেন।
এডগার স্মিথ
৬. ছলনা ও অভিনয়ে মেয়েদের কাছে পুরুষ কখনোই পারে না।
বালজাক
৭. নারীকে প্রকৃতি সর্বপ্রথম সৌন্দর্য দিয়ে মণ্ডিত করে এবং সবচেয়ে আগে তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়।
–মেরে
৮. মেয়েদের ছায়ার সাথে তুলনা করা যায়–তাকে যদি অনুসরণ করা যায় সে তোমার কাছ থেকে পালিয়ে বেড়াবে, আর যদি তার কাছ থেকে পালিয়ে বেড়াও সে তোমাকে অনুসরণ করবে।
–চেম্পফোর্ড
৯. মেয়েদের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০. মেয়েরা সব ব্যাপারে খুব ভালো অভিনয় করতে পারে।
বালজাক
১১. সুন্দরী মেয়ে বহু পাওয়া যায় কিন্তু সঠিক মেয়ে পাওয়া কষ্টকর।
–ভিক্টর হুগো
১২. যে-মহিলা তার বয়স প্রকাশ করে তার আর কিছুই অপ্রকাশিত থাকে না।
–অস্কার ওয়াইল্ড
১৩. যে-নারীকে ভালোবাসি তার জন্য জীবন দেয়া যত সহজ, তার সঙ্গে ঘর করা তত সহজ নয়।
বায়রন
১৪. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মেয়েদের দৌড় বাপের বাড়ি পর্যন্ত।
প্রবাদ
১৫. অর্থের অস্তিত্বটা নারীর কাছে যথেষ্ট নয়, তাই প্রমাণটা যথোচিত পরিমাণে পরিস্ফুট না হলে তার তৃপ্তি নেই। তাই জড়োয়া গহনা সিন্দুকে থাকলেই মেয়েরা খুশি নয়, নিজের সর্বাঙ্গে ঐশ্বর্যের বিজ্ঞপ্তি বহন করে, আপন ধনসম্ভারের প্রচারকার্যে তাদের দুর্জয় আসক্তি।
যাযাবর
১৬. দুষ্টু মেয়েমানুষের মতো আর অশুভ কিছু নেই এবং সৎ মেয়েমানুষের মতো ঈশ্বর আর কিছু সৃষ্টি করতে পারেননি।
ইউরিপিডিস
১৭. পুরুষমানুষ বেদনা সহ্য করে অবাঞ্ছিত শাস্তি হিসেবে, আর স্ত্রীলোক বেদনাকে গ্রহণ করে স্বাভাবিক উত্তরাধিকার হিসেবে।
অজ্ঞাত
১৮. পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেরল ভারে অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেন, তাতে বৃহৎ কাজ চলে না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৯. সৎ পুরুষ ঈশ্বরের সৃষ্টি।
–পোল
২০. পুরুষ পরিবেশের দাস নয়, পরিবেশই পুরুষের দাস।
ডিজরেইলি
২১. রমণী অনর্থক হাসে …… তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক কাঁদে, অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে, অনেক পুরুষ গলায় দড়ি দিয়া মরে। –রবীন্দ্রনাথ ঠাকুর
২২. মেয়েরা যা অনুমান করে, তা পুরুষদের নিশ্চয়তার চেয়ে অনেক বেশি ঠিক।
–কিপলিং
২৩. পুরুষেরা সবসময় চায় নারীর প্রথম প্রেমাস্পদ হতে। এটা হচ্ছে তাদের একটা দুর্বোধ্য অহংকার। আমাদের (নারীদের) এ বিষয়ে আরও সূক্ষ্মসহজাত ধারণা রয়েছে। আমরা (নারীরা) হতে চাই পুরুষের শেষ প্রণয়িনী।
–অস্কার ওয়াইল্ড
২৪. দেশের কল্যাণ স্ত্রীজাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই, একপক্ষ পক্ষীর উত্থান সম্ভব নয়।
স্বামী বিবেকানন্দ
২৫. নারীর শরীরই তার নিয়তি, দৈহিক ও মানসিক উভয় প্রয়োজনেই পুরুষের উপর অবলম্বন করা ব্যতীত উপায় নেই।
–ফ্রয়েড
২৬. দুনিয়ার সবচেয়ে বড় হেঁয়ালি হচ্ছে মেয়েদের মন।
কাজী নজরুল ইসলাম
২৭. একজন ভালো স্বামী তার স্ত্রীকে ভালোভাবে গড়ে নিতে পারে।
রবার্ট বার্টন
২৮. মেয়েরা লেখাপড়া শিখে যত উঁচুতে উঠুক, প্রেমের চেয়ে অলংকার উপহার বা টাকাপয়সাই তারা চেনে বেশি।
–আবু জাফর
২৯. পুরুষমানুষের সঙ্গে এক টেবিলে বসে খাবার অধিকার মেয়েদের নেই। তাদের উপযুক্ত স্থান হচ্ছে ঘরের মধ্যে রান্নাঘরে।
বায়রন
৩০. নারীর গতি মিলনের পথে, পুরুষের গতি বিরহলোকে। নারী চলেছে পরমপুরুষের পায়ে আত্মদান করতে, পুরুষ চলেছে জ্যোতির্ময়ীকে আবিষ্কার করতে। মিলনের আনন্দে নারী অতিক্রম করে নিজেকে, আবিষ্কারের আনন্দে পুরুষ অতিক্রম করে জীবনকে। নারী সৃজন করেছে প্রেমে সুকোমল মতলোক, পুরুষ সৃষ্টি করেছে বিরহের সুদূর স্বর্গলোক। নারীর তপস্যা আনন্দময় বন্ধন, পুরুষের দুঃখময় মুক্তি।
–প্রবোধকুমার সান্যাল
৩১. পুরুষের প্রেম নারীকে কাঁদায়, নারীর প্রেম পুরুষকে উন্নত করে। যে পুরুষ জীবনে উন্নতি করিতে পারে নাই, তাহার জীবনে নারীর প্রেমের প্রেরণার অভাব। নারী তাহার আসক্তিকে তৃপ্ত করিয়াছে, হৃদয়কে পরিতৃপ্ত করে নাই। নারী পুরুষের জীবনে সর্বক্ষেত্রে শক্তি সঞ্চার করে তাই নারীর নাম শক্তি। সকল ঐশ্বর্য আহরণের মূলে নারীর প্রেরণা, নারীর উৎসাহ লইয়া যাহারা যুদ্ধে যাত্রা করে, তাহারা হয় যুদ্ধে প্রাণ দেয়, নয়তো যুদ্ধে জয় করিয়া আসে। যে জাতির নারীশক্তি জাগ্রত হয় নাই, সে জাতির পুরুষগণের আশা-আকাঙ্ক্ষা সুদূরপরাহত। নারীর কার্যকলাপ জাতীয় স্বাস্থ্য ও শক্তির পরিচায়ক।
–প্রবোধকুমার সান্যাল
৩২. অলঙ্কার মাত্রই অত্যুক্তি। সে তো বিধাতার তৈরি নয়। মানুষের বানানো। পশুর চেয়ে মানুষের এইখানে শ্রেষ্ঠত্ব, আবার পুরুষের চেয়ে মেয়েদের শ্রেষ্ঠতাও এইখানে– মেয়েদেরই বিস্তর অলংকার সাজে এবং বিস্তর মিথ্যাও মানায়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তো নারীর সাজগোজ, সৌন্দর্যচর্চা।
