–প্রমথ চৌধুরী
৩০১. বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমনি করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩০২. যে-শিক্ষা আত্মাকে বলিষ্ঠ করে না, দৃষ্টিকে প্রসারিত করে না, তা আদৌ শিক্ষা নয়।
–জে. আর. লাওয়েল
৩০৩. মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ।
নেপোলিয়ন বোনাপার্ট
৩০৪. একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে সম্পদশালী লোক।
–লা ফন্টেইন
৩০৫. তরুণ শিক্ষার্থী তার দৈনন্দিন কার্যকালকে তিন ভাগে ভাগ করবে। যথা– পাঠাভ্যাস, পানাহার এবং খেলাধুলা।
জন মিলটন
৩০৬. যারা নিজেকে জেনেছে তারা আর মুখ নয়; তারা জ্ঞানের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
–হ্যাভলক এলিস
৩০৭. শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ করা, চাকুরী বা শুধু জ্ঞান অর্জন নয়। জ্ঞান খুবই বড় জিনিস। যে জাতি জ্ঞানে যত উন্নত তাদের সম্মান ও ঐশ্বর্য তত উন্নত।
ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩০৮. জ্ঞান আহরণ ধাপে ধাপে না হলে তা মোটেও স্থায়ী হয় না।
–বেঞ্জামিন ফ্রাংকলিন
৩০৯. অজানা বিষয়ে জানার নাম বিদ্যা, আর জানা বিষয়কে কার্যে পরিণত করার নাম জ্ঞান।
–আবদুস সালাম খাঁ
৩১০. ধনের মালিকরা প্রায়ই বখিল হয়। তারা মানুষকে পর করে দেয়। কিন্তু জ্ঞানীরা মানুষকে মহব্বত করেন।
–হযরত আলি (রা.)
৩১১. জ্ঞানের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই।
লা ফন্টেইন
৩১২. অজ্ঞতার ন্যায় মহাশ মানবজীবনে আর নেই।
–ডা. লুৎফর রহমান
৩১৩. ধনদৌলতকে মানুষের পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান নিজেই মানুষকে হেফাজত করে এবং মন্দ কাজ হতে বিরত রাখে।
–হযরত আলি (রা.)
৩১৪. একজন জ্ঞানী ও ভালোমানুষ কখনো হতাশায় ভোগে না।
–ফেবিয়াস ম্যাক্সিমাস
৩১৫. বিদ্যাই হল ভোগের বস্তু, বিদ্যাই এনে দেয় যশ, কল্যাণ, বিদ্যাই হল গুরুর
প্রাচীন কবি
৩১৬. জ্ঞানের প্রথম ধাপ হচ্ছে আমরা যে মূর্খ এই কথা জানা।
সিসিল
৩১৭. জ্ঞানসাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।
–আল-হাদিস
৩১৮. তুমি প্রতিদিন পাঁচ ঘণ্টা পড়ো, তবেই তুমি জ্ঞানী হবে। স্যামুয়েল জনসন ৩১৯. বিতরণের মাধ্যমেই জ্ঞান পূর্ণতা লাভ করে।
ডি. গ্রামে
৩২০. এমন কোনো জ্ঞান নেই যার শক্তি নেই।
–এন. দি. উইনট
৩২১. জ্ঞানই একমাত্র উৎপন্ন সামগ্রী যা খরচ করলে কমতি পড়ে না।
–লাও সি
৩২২. বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে-সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।
–হযরত আলি (রা.)
৩২৩. যারা মূর্খ, যারা কোনোকালেই কিছু করবে না, তারাই শুধু বলে অসম্ভব। এ জগতে মানুষের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই।
নেপোলিয়ন বোনাপার্ট
৩২৪. আমরা সবাই জানি অল্পবিদ্যা ভয়ংকরী। কিন্তু কেন ভয়ংকরী তা জানি না। মানুষের জ্ঞান-বিজ্ঞান বাড়িয়ে চলার সাধনায় চিরদিন সবচেয়ে বড় বাধা হয়ে থেকেছে আমিত্বের অহংকার। আমি যেটুকু জানি, সেটা জানাই যথেষ্ট–এই অহংকার।
–মানিক বন্দ্যোপাধ্যায়
৩২৫. আজ সাধনাও নাই, সিদ্ধিও নাই; আজ বিদ্যার স্থলে বাচালতা, বীর্যের স্থলে অহংকার এবং তপস্যার স্থলে চাতুরী বিরাজ করিতেছে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩২৬. শিশুর প্রথম পাঠ আজ্ঞাপালন হওয়া উচিত, তা হলে দ্বিতীয় পাঠ তুমি যা ইচ্ছা করবে তা-ই হবে।
ফ্রাংকলিন
৩২৭. আমার ব্যাপারে যদি জিজ্ঞেস কর তা হলে আমি জানিয়ে দেব যে, আমি কিছুই জানি না।
সক্রেটিস
৩২৮. জ্ঞানের লক্ষ্য হচ্ছে বুদ্ধির বিশুদ্ধতা।
ইকবাল
৩২৯. তোমার সন্তানকে প্রথমে বড়দের মান্য করতে এবং পরে মিষ্টি আচরণ করতে শেখাও।
ফ্রাংকলিন
৩৩০. গুরু সম্বন্ধে আমাদিগকে প্রথমে দেখিতে হইবে, যেন তিনি শাস্ত্রে মর্মাভিজ্ঞ হন। দ্বিতীয়ত, গুরুর সম্পূর্ণ নিষ্পাপ হওয়া আবশ্যক। তৃতীয়ত, গুরুর উদ্দেশ্য কি দেখিতে হইবে। দেখিতে হইবে তিনি যেন নাম, যশ বা অন্য কোনো উদ্দেশ্য লইয়া শিক্ষা দিতে প্রবৃত্ত না হন। কেবল ভালবাসা, আপনার প্রতি অকপট ভালাবাসাই যেন তাহার কার্যপ্রবৃত্তির নিয়ামক হয়।
–স্বামী বিবেকানন্দ
৩৩১. লোকে গুণকীর্তন করলে নিজেকে গুণী ভেবো না। কেননা লোকের কথায় কয়লা সোনা হয় না।
লোকমান হাকিম
৩৩২. দৃষ্টান্ত এক ধরনের শিক্ষা, যা প্রত্যেকে পড়তে পারে।
গিলবার্ট ওয়েস্ট
৩৩৩. জ্ঞানের চেয়ে কল্পনা বেশি প্রয়োজনীয়।
–আলবার্ট আইনস্টাইন
৩৩৪. অজ্ঞতার শিশুকেই কুসংস্কার বলা হয়ে থাকে।
–হেজলিট
৩৩৫. যার বুদ্ধি নেই, তার থেকে কৃতজ্ঞতার আশা কোরো না।
–হযরত আলি (রা.)
৩৩৬. জ্ঞান নির্জীব আত্মাকে সজীব করে তোলে।
সুইনবার্ন
৩৩৭. তরুণ ছাত্রদের মধ্যে যদি ছাত্রজীবনের আদর্শবাদ প্রবল না থাকে, তবে পরবর্তী জীবনে সংসারের ঘাত-প্রতিঘাতের মধ্যে তারা আদর্শবাদী হইবে–এ কল্পনা আরো সুদূরপরাহত।
–হুমায়ুন কবীর
৩৩৮. এ জগতে মানুষকে যা কিছু দাওনা, জ্ঞানদান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পথিককে পথ দেখানো, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম।
–ডা. লুৎফর রহমান
৩৩৯. নকল হচ্ছে আত্মহত্যা।
ইমারসন
৩৪০. দেশের নিরক্ষরতার মূলে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ও শিক্ষানীতির প্রভাব যে-কোনো ভাষাগত প্রতিবন্ধকতার চেয়ে প্রবলতর।
