চার্লস ডব্লিউ ইলিয়ট
৮৩. সেই ব্যক্তিই সুখী যে দুনিয়াকে জানে এবং তার তোয়াক্কা করে না।
–জোসেফ হল
৮৪. সুখের সাগরে ডুব দিয়ে দুঃখ উপলব্ধি করা যায় না।
অ্যারিস্টটল
৮৫. যদি তুমি সুখী হতে চাও তবে তোমাকে অবশ্যই সৎ হতে হবে।
ডগলাস মেল
৮৬. দুঃখময় জীবনেও একধরুনের আলোর দীপ্তি থাকে, যা অত্যন্ত দুর্লভ।
–টেরেন্স
৮৭. ধনসুখ আছে যার ভাণ্ডারে
দান সুখে তার সুখ আরো বাড়ে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৮. সুখ সুখ বলে তুমি,
কেন কর হাহুতাশ
সুখ ত পাবে না,
বৃথা সে সুখের আশা।
কায়কোবাদ
৮৯. সুখী হবার মাত্র একটি উপায় আছে, তা হল আমাদের আত্মশক্তির বাইরের কোনো জিনিস সম্বন্ধে দুশ্চিন্তা না করা।
–কে, টি. কেলার
৯০. দুনিয়াতে প্রত্যেকেই সুখ খুঁজছে এবং তাকে খুঁজে পাওয়ার একটি নিশ্চিত পথ রয়েছে, অর্থাৎ তোমার ভাবনাগুলোকে সামনে রেখে। সুখ বাইরের অবস্থার ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে অভ্যন্তরীণ অবস্থার ওপর। তোমার কী আছে বা তুমি কে বা তুমি কোথায় আছ বা তুমি কী করছ এটাই তোমাকে সুখী বা অসুখী করে না। তুমি সুখ সম্পর্কে যা ভাব সুখ হচ্ছে তা-ই।
–ডেল কার্নেগি
৯১. অন্ধ হয়ে থাকা দুঃখের নয়–দুঃখের কথা হল অন্ধত্বকে সহ্য করার শক্তি না থাকা।
–জন মিল্টন
৯২. অন্যের দুর্ভাগ্যে শুধু সান্ত্বনাই দিও না, নিজেও সাবধান হয়ো।
সিসেরো
৯৩. পৃথিবীর সমস্ত অসুখেরই হয় ওষুধ আছে, নয়তো নেই, যদি থাকে তা হলে খোঁজাই শ্রেয়, না থাকে তো চিন্তা নেই।
ডীন হকস
৯৪. ঈশ্বর আমায় এই প্রশান্তি দিন, যেন আমি যা বদলাতে পারি না তা সহ্য করতে পারি। আর যা বদলানো সম্ভব তা বদলানোর সাহস দিন। আর আমি যেন এই দুই-এর পার্থক্য বুঝতে পারি।
–ড, রাইনোল্ড লাইবুর
৯৫. অল্পে যে তৃপ্ত নয়, কিছুই তাকে তৃপ্তি দিতে পারে না।
গ্রীসীয় প্রবাদ
৯৬. যার তৃপ্তি নেই সে-ই সবচেয়ে দরিদ্র।
জাপানি প্রবাদ
৯৭. যে-ব্যক্তি জাতির মনে শান্তি দিতে পারে, সে নিঃসন্দেহে মহামানব।
ওয়ালপেপাল
৯৮. গৃহের শান্তি স্বর্গের শান্তির চেয়ে কম নয়।
–গোল্ডস্মিথ
৯৯. শান্তি এমন মূল্যবান মণিমাণিক্য বিশেষ, একমাত্র সত্য ছাড়া আমি সবকিছু এর পরিবর্তে দিয়ে দিতে পারি।
–এন. হেনরি
১০০. একজন মানুষকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়।
ইয়ং
১০১. কী পেলাম আর কী পেলাম না, তার হিসেবনিকেশ না করে যা পাচ্ছি তাতে সন্তুষ্ট থাকাটাই বুদ্ধিমানের কাজ।
–জি. এস. হিলার্ড
১০২. স্বল্পে সন্তুষ্ট হওয়ার মতো সুখ এবং স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই।
টমাস রাইট
১০৩. মন যখন রাজত্ব করে তখন সে আপনার সুখ আপনি সৃষ্টি করিতে পারে; কিন্তু ধন যখন সুখ সঞ্চয়ের ভার নেয় তখন মনের আর কাজ থাকে না। তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৪. মানুষের মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি সুখী ছিলেন কি না, একথা কেউ বলতে পারে না।
–সোলন
১০৫. প্রকৃত সুখ কোথায়? পরকে ফাঁকি দিয়ে নিজের সুখটুকু ভোগ করে নেওয়াতে কি সত্যিকারের সুখ আছে? আত্মার সাত্ত্বিক তৃপ্তির কাছে জড়দেহের ভোগ সুখের মূল্য কিছুই না; যতদিন না মানুষ পরকে সুখ দিতে আনন্দবোধ করবে; ততদিন তার যথার্থ কল্যাণ নাই।
–ডা. লুৎফর রহমান
১০৬. সুখ ক্ষণিকের আনন্দের ফসল নয়–অধিকাংশ সময়েই এটা দুর্লভ।
–ইমারসন
১০৭. সুখ কী এ বিষয়ে যার যথার্থ জ্ঞান নেই, সে কোনোদিন সুখী হতে পারবে না।
ফুলার
১০৮. যে অল্প নিয়ে সুখী সে-ই ভাগ্যবান, আর বিত্তশালী হয়েও যে অসুখী যে দুর্ভাগাই বটে।
–ডেমোক্রিটাস
১০৯. যার আছে সন্তুষ্টি, সৌভাগ্য তারই জন্যে। সমস্ত পৃথিবীই কি সেই লোকের কাছে চামড়ায় ঢাকা নয় যার নিজের পায়ে আছে জুতো?
–পঞ্চতন্ত্র
১১০. তোমার যা নেই তার পেছনে ছুটে যা আছে তা নষ্ট কোরো না; মনে রেখো, আজকে তোমার যা আছে, গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে।
–এপিকিউরাস
১১১. সন্তানদের নিয়ে যে সুখী, সে যথার্থই সুখী।
-বেয়ার্ড টেলর
১১২. পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও;
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
কামিনী রায়
১১৩. ঈশ্বর মানুষকে সবকিছু দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, একমাত্র সুখ নামক পদার্থটি ছাড়া।
বি. সি. রায়
১১৪. আল্লাহ যাকে অল্পে তুষ্টি ও পুণ্যবতী স্ত্রী দান করেছেন, সে-ই সবচেয়ে বেশি সুখী।
–হযরত আলি (রা.)
১১৫. চণ্ডীদাস বাণী শুন বিনোদিনী
সুখ-দুখ দুটি ভাই।
সুখলাভ তরে পিরিতি যে করে
দুখ যায় তার ঠাঁই।
বড়ু চণ্ডীদাস
১১৬. আমরা যদি সুখী হতে চাই তা হলে কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতার কথা ভুলে যাওয়া ভালো, আর দান করার আনন্দেই দান করা উচিত।
–ডেল কার্নেগি
১১৭. বিধাতা মানুষকে সুখ দিয়ে তাকে ধৈর্যের সঙ্গে পরীক্ষা করেন।
ক্লাউডিয়ান
১১৮. ভোগে প্রকৃত সুখ নাই, কর্ম সম্পাদন করাতেই সুখ।
ভূদেব মুখোপাধ্যায়
১১৯. নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেই দোষমুক্ত হওয়া যায়।
কল্টন
১২০. দুঃখ, ঘৃণা এবং ভয়কে পরিহার করতে জানলে সংসারের অনেক অশান্তি দূর হয়।
–জেফারসন
১২১. আনন্দ এবং কাজ সময়কে সংক্ষিপ্ত করে।
শেক্সপীয়ার
১২২. নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়।
