লুইস ক্যারল
১০১. জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।
–ক্রিনেট
১০২. দুঃখমুক্ত জীবনযাপনের ইচ্ছা না থাকলে, যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে। বলে মনে করতে হবে।
–এপিকটেটাস
১০৩. জীবনের অর্থ হল গতি, অর্থাৎ কিনা ছোটাছুটি। প্রাণপণে ছোটার নাম হল বেঁচে থাকা, চুপচাপ থেমে থাকার নাম মরে যাওয়া। ছোটাছুটি না করে যারা বেঁচে আছে, তারা মরে বেঁচে আছে।
অবধূত
১০৪. জীবনকে ঘৃণা কোরো না, ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুষমায় উদ্ভাসিত করে তোলো।
–মিলটন
১০৫. জীবনের মহৎ পরিণতি অভিজ্ঞতায় নয় কর্মে।
–টি, এইচ, হাক্সলি
১০৬. নদীতে স্রোত আসে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়।
টমাস মুর
১০৭. জীবনকে যে ভালোবাসে না, তার কাছে সম্পদ স্বাস্থ্য অর্থহীন।
জুভেনাল
১০৮. জীবনে যদি অগ্রগতি না থাকে, সে-জীবন অবাঞ্ছিত। –রোম্যাঁ রোলাঁ
১০৯. সকল মানসিক দুর্বলতার মধ্যে জীবনের প্রতি ভালোবাসা সবচেয়ে শক্তিশালী।
মলিয়ের
১১০. জীবনের কোনো মূল্য তখনই থাকে যখন এর লক্ষ্য হিসাবে মূল্যবান কিছু থাকে।
হেগেল
১১১. আমরা যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করবার জন্য অবিরাম সগ্রামই হল জীবন।
উইলিয়াম হ্যাজলিট
১১২. জীবনের জন্য প্রস্তুতির শ্রেষ্ঠ উপায় হচ্ছে জীবনযাপন শুরু করা।
এলবার্ট ডুবার্ট
১১৩. বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না।
বুদ্ধদেব গুহ
১১৪. সর্বদুঃখহর জীবনদর্শন বলে কিছু নেই। যখন যে সমস্যা দেখা দেয় তখন তার সমাধান করাই আমাদের সর্বক্ষেত্রে প্রযোজ্য জ্ঞান অবস্থানুযায়ী ব্যবস্থা করার যোগ্যতা।
আব্দুর রহমান শাদাব
১১৫. শিশুর ব্যক্তিত্বের প্রতি বিশ্বাসী হোন, তার উপর মাত্রাতিরিক্ত অভিভাবকত্ব করবেন না, শিশুর রাজ্যে অনধিকার প্রবেশও তার মানসিকতার পক্ষে শুভ নয়।
–ইমারসন
১১৬. শিশুরা ঈশ্বরের দূত, দিনের পর দিন যারা প্রেম, আশা আর শক্তি সম্পর্কে প্রচারের জন্য প্রেরিত হয়।
–জেমস রাসেল লোভেল
১১৭. শিশুর প্রকাশের মাধ্যম অনেক। তার ভাষার প্রয়োজন হয় না।
–চার্লস ডিকেন্স
১১৮. ফুটন্ত কলির মত শিশু মনোরম
তার চেয়ে বেশি কিছু আছে কি সুন্দর?
–আকরাম হোসেন
১১৯. আমার হৃদয় আমার হৃদয়
বেচি নি তো তাহা কাহারো কাছে
ভাঙা চোরা হোক, যা হোক তা হোক
আমার হৃদয় আমারি আছে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১২০. কাব্য নয়, চিত্র নয় প্রতিমূর্তি নয়
এ ধরণী চাহিছে শুধু হৃদয় হৃদয়।
–অক্ষয়কুমার বড়াল
১২১. ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন আর কিছু নাই। দেশকাল শিক্ষা প্রথা অনুসারে বয়স্ক মানবের কত নূতন পরিবর্তন হইয়াছে, কিন্তু শিশু শতসহস্র বৎসর পূর্বে যেমন ছিল আজও তেমন আছে, সেই অপরিবর্তনীয় পুরাতন বারম্বার মানবের ঘরে শিশুমূর্তি ধরিয়া জন্মগ্রহণ করিতেছে, অথচ সর্বপ্রথম দিন সে যেমন নবীন, যেমন সুকুমার, যেমন মূঢ়, যেমন মধুর ছিল; আজও তেমনি আছে। এই চির নবীনত্বের কারণ এই যে, শিশু প্রকৃতির সৃজন, কিন্তু বয়স্ক মানুষ বহুল পরিমাণে মানুষের নিজকৃত রচনা।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১২২. খোকা মাকে শুধায় ডেকে
এলেম আমি কোথা থেকে
কোথায় তুমি কুড়িয়ে পেলে আমারে?
মা তারে কয় হেসে কেঁদে
খোকারে তার বুকে বেঁধে
ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১২৩. আশার তপন নব যুবগণ
সমাজের ভাবী গৌরব কেতন,
তোমাদের ‘পরে জাতীয় জীবন
তোমাদের ‘পরে উত্থান পতন,
নির্ভর করিছে জানিও সবে।
–সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
১২৪. উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়।
–জন গে
১২৫. সম্ভবত পলিমাটির দেশ বলিয়াই আমাদের জীবনের কোনো বাগে কোনো বুনিয়াদ পাকা হইতে পারে না। মাটির উপরেও যেমন কোনো চিহ্ন থাকে না, মনের ভিতরও কোনো স্মৃতি পুষিয়া রাখি না।
–মোহিতলাল মজুমদার
১২৬. একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো।
–জন ওয়েসলে
১২৭. দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়।
রুশো
১২৮. একটি মহৎ অন্তর, পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো।
বুলার লিটন
১২৯. যুবকদের জন্য চল্লিশ বয়স্ক হওয়াটাই বার্ধক্য, কিন্তু বৃদ্ধদের জন্য পঞ্চাশ বছর বয়সটাই পূর্ণ যৌবন।
ভিক্টর হুগো
১৩০. জীবন ছোট বলেই মহান।
–ডিজরেইলি
১৩১. সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শই ক্ষণিকের হয়।
জ্যাকব এ. রিস
১৩২. জীবনের প্রতি মানুষের মায়া অপরিসীম। জীবনকে ভালোবাসে বলেই এত দুঃখ-কষ্ট সংগ্রামের মধ্যেও মানুষ বেঁচে থাকে।
–জর্জ হারবার্ট
১৩৩. জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ।
–এইচ. ডব্লিউ. ভ্যানলুন
১৩৪. শান্ত এবং পরিচ্ছন্ন জীবন স্বাস্থ্যরক্ষার উৎকৃষ্ট খাদ্যের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
–উইলিয়াম ল্যাং ল্যান্ড
১৩৫. জীবনের পিছে মরণ দাঁড়ায়ে
আশার পিছনে ভয়
ডাকিনীর মতো রজনী ভ্ৰমিছে
চিরদিন ধরে দিবসের পিছে
সমস্ত ধরণীময়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৩৬. এই তো জীবন
পাওয়া আর হারানোর
–তবু হাত বাড়ানোর
ভুল আশা-নিরাশার কাঁটার দহন।
