–রবীন্দ্রনাথ ঠাকুর
২৭০. হিন্দু সভ্যতার মূলে সমাজ; ইউরোপীয় সভ্যতার মূলে রাষ্ট্রনীতি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৭১. সভ্যতার ইতিহাস মানবজাতির ধীরগতি ও বেদনাপূর্ণ রাজনৈতিক অধিকার অর্জনের ইতিহাস।
রবার্ট জি. ইনগারসন
২৭২. সভ্যতার সম্মুখে বর্তমানে সবচেয়ে বড় কর্তব্য যন্ত্রকে মানুষের প্রভু করার পরিবর্তে যন্ত্রের যা হওয়া উচিত অর্থাৎ যন্ত্রকে দাসে পরিণত করা।
হ্যাভলক এলিস
২৭৩. প্রত্যেক স্বাধীন নাগরিকের সৈনিক হওয়া উচিত। গ্রীক ও রোমানদের বেলায় এ ছিল সত্য এবং এটা প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের ব্যাপারেও সত্য হওয়া উচিত।
জেফারসন
২৭৪. যারা ইতিহাস রচনা করেন তারা ইতিহাস লেখার সময় পান না।
ম্যাটারনিক
২৭৫. স্বাধীনতা হল সৈকতবিহীন একটি প্রস্তরময় দ্বীপের মতো।
নেপেলিয়ন
২৭৬. একটি সুন্দর মুখের জন্য যেমন প্রসাধনের দরকার নেই, তেমনি একটি দেশপ্রেমিক জাতির জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
জন লিলি
২৭৭. পৃথিবী আমার দেশ, সমগ্র মানবজাতি আমার ভাই এবং মানুষের মঙ্গল করাই আমার ধর্ম।
টমাস পেইন
২৭৮. মাতৃভাষা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যারা অনুরাগহীন তাহারা পশু বিশেষ। মাতৃভাষা মাতৃস্তনের ন্যায়। বিদেশী ভাষার মাধ্যমে শিক্ষায় তোতা পাখীর মত মুখস্থ শক্তি যেমন বাড়ে সে পরিমাণে মস্তিষ্কের শক্তি বাড়ে না।
ড. মুহম্মদ শহীদুল্লাহ
০৬. ধনী ও ধনসম্পদ
১. তোমাদের ধনসম্পদ ও পুত্রকন্যা আমার নৈকট্যলাভের সহায়ক হবে না।
–আল-কোরআন
২. যার ধনলিপ্সা যত বেশি, আল্লাহর প্রতি বিশ্বাস তার তত কম।
–হযরত আলি (রা.)
৩. সে-ই সবচেয়ে বড় ধনী যার নিজস্ব বলতে কিছু নেই। ফরাসি প্রবাদ
৪. অল্প দ্রব্য দান করিতে লজ্জিত হইও না; কেননা, বিমুখ করা অপেক্ষা অল্প দান ভালো।
–হযরত আলি (রা.)
৫. কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া যায় তাহা সর্বশ্রেষ্ঠ দান। –আল-হাদিস ৬. অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল।
স্যার টমাস ব্রাউন
৭. অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থ মানুষকে মহৎও করে তোলে।
ক্যাম্বেল ৮. মানুষ ব্যয় করে বাঁধা নিয়মে, অপব্যয় করে নিজের খেয়ালে। –রবীন্দ্রনাথ ঠাকুর
৯. সমাজ দুই ধরনের লোক নিয়ে গঠিত–যারা তাদের আহারের রুচি বা ক্ষুধার তুলনায় অনেক বেশি ভোজ পায়, আর যারা ক্ষুধার তুলনায় খুব কম ভোজ পায়।
–রোস নিকোলাস চেমস ফোর্ড
১০. অহংকার ও দারিদ্র ঘনিষ্ঠ বন্ধু, পাশাপাশি থাকতেই পছন্দ করে।
লর্ড হ্যালিফাক্স
১১. অভাব-অভিযোগ এমন একটা সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো।
পিথাগোরাস
১২. যতক্ষণ টাকাই পারে জবাব দিতে ততক্ষণ জীবন বাজি রাখা নিরর্থক।
–শেখ সাদি
১৩. বিপদ আর বিলাসের জন্ম একই বৃন্তে।
ইংরেজি প্রবাদ
১৪. অমিতব্যয়ী লোকের জীবনে কখন দুর্দশা ঘনিয়ে আসবে, কেউ তা বলতে পারে।
সিনেকা
১৫. যিনি অতিশয় ধনী লোক, তাঁর পক্ষেও নিজের সংসারের আয়-ব্যয়ের খুঁটিনাটি দেখাতে হীনতা বলে কিছু থাকতে পারে না।
ফ্রান্সিস বেকন
১৬. সব রকমের খরচের বেলাতেই যদি কেউ সমানভাবে মুক্তহস্ত হতে চায়, তা হলে তাকে অতি অল্প সময়ে নিঃস্ব হতে হবে।
–ফ্রান্সিস বেকন।
১৭. যে-সম্পদ কারও চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষান্বিত করে তোলে।
বেকন
১৮. এখন আর আগেকার মতো বংশগৌরবের আভিজাত্য নয়, টাকার শক্তিই শ্রেষ্ঠ আভিজাত্য।
সঞ্জীব চট্টোপাধ্যায়
১৯. বাড়তি সম্পদ শিশুর হাতে ছুরির মতো। এটা যে-কারও ঠোঁট কাটতে পারে।
হ্যারল্ড লাস্কি
২০. আয় যত বৃদ্ধি পায় সঙ্কুলান ততই কঠিন হয়ে পড়ে।
হোয়াইট লী
২১. যে যত ঐশ্বর্যের অধিকারী, সে তত পরমুখাপেক্ষী।
–শেখ সাদি
২২. প্রকৃত ঐশ্বর্য হৃদয়ে, ধনে নয়–পূর্ণতা জ্ঞানে, বয়সে নয়।
–শেখ সাদি
২৩. সন্তান উৎপাদনের যেমন একটিমাত্র প্রক্রিয়াই রয়েছে তেমনি কোটিপতি হওয়া যায় একটিমাত্র পন্থাতেই চৌর্যবৃত্তি ও দুর্নীতির মাধ্যমে।
জহুর হোসেন চৌধুরী
২৪. বুদ্ধি থাকলে অর্থোপার্জন এবং অন্তর থাকলে তা খচর করা যায়।
উইলিয়াম হুইটিয়ার
২৫. টাকা কখনো কখনো মানুষকে হাস্যাস্পদ করে তোলে।
জর্জ মুর
২৬. যার টাকার চাহিদা বেশি তার সংসারে সবকিছুরই চাহিদা বেশি।
–টমাস ফুলার
২৭. অনেক কিছুর মায়া কাটিয়েছে মানুষ, কিন্তু একটি জিনিসের মায়া কাটাতে পারেনি? সেটা টাকা। আর সবকিছু না হলেও চলে, টাকা না হলে চলে না। টাকার ক্ষেত্রে আর কেউ ঠোঁট উলটে বলে না, আরে ভাই এই তো জীবন–কী হবে টাকা দিয়ে! বেঁচে থাকতে হলেই টাকার প্রয়োজন। যতক্ষণ শ্বাস ততক্ষণ টাকা আয় কমে তো আয়ু কমে।
ডি. এইচ. লরেন্স
২৮. হাতে যদি অর্থ না থাকে, তা হলে পরদুঃখকাতর হইয়া লাভ নেই।
ডা. লুৎফর রহমান
২৯. মানুষের পয়সা যে অনুপাতে বাড়তে থাকে ঠিক সেই অনুপাতেই কমে।
বুদ্ধদেব গুহ
৩০. আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না।
জোসেফ কনরাড
৩১. কম টাকা হলেও চলে যদি বুদ্ধি থাকে ও উদ্যম থাকে, যদি নিজের ওপর ভরসা থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩২. টাকার প্রশ্নে সবাই এক ধর্মাবলম্বী।
–ভলতেয়ার
৩৩. লাভ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়, কল্যাণ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪. যে-মানুষ টাকা খরচ করে ও টাকা জমায় বা সঞ্চয় করে সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। কারণ দুটি কাজ করারই পুলক সে অনুভব করতে পারে।
