টি. এস. এলিয়ট
৮৮. সমাজের মুখের ভেতর আছে অসংখ অসুস্থ দাঁত, যা চোয়ালের হাড় পর্যন্ত পচা। কিন্তু সমাজ তাদের উপড়ে ফেলে স্বস্তি পেতে চায় না। সে সন্তুষ্ট থাকে সোনার ফিলিং নিয়ে।
খলিল জিবরান
৮৯. সমাজতন্ত্রই শোষিত জনগণের মুক্তির একমাত্র পথ।
লেনিন
৯০. মানুষকে, নিপীড়িত জনসাধারণকে যিনি ভালোবাসেন, সমাজতান্ত্রিক মতবাদকে তিনি শ্রেষ্ঠ ও শ্রেয় জ্ঞান না করে পারেন না।
–জ্যোতি বসু
৯১. সমাজতন্ত্রের কাছে একদিন সকল মতবাদকে নতজানু হতেই হবে।
–আবুল ফজল
৯২. সমাজতন্ত্রবাদ হচ্ছে স্ফটিকের ন্যায় শুদ্ধ। সুতরাং একে অর্জন করার জন্য স্ফটিকবৎ পন্থা অবলম্বন করা উচিত।
মহাত্মা গান্ধী
৯৩. সমাজতন্ত্র আধুনিক বিশ্বের মুক্তি সনদ।
–আবু জাফর শামসুদ্দীন
৯৪. যে-দেশে অসংখ্য দরিদ্র লোক আছে তাদের সভ্য জাতি বলে গর্ব করা উচিত নয়।
–জন ডেনহাম
৯৫. ব্যক্তির মতো জাতি বাঁচে ও মরে, কিন্তু সভ্যতা টিকে থাকে।
–মাজিন
৯৬. আমার দৃঢ় বিশ্বাস সরকার মানে এখনও বহুর বিরুদ্ধে গুটিকয়েকের সেই পুরানো ষড়যন্ত্রই, তবে তা এখন নতুন রূপ গ্রহণ করেছে।
বেবফ
৯৭. জনগণের মঙ্গলের জন্যই সরকার। কিন্তু অনুন্নত দেশের সরকার তার আখের গোছাতে গিয়ে জনগণের কথা বেমালুম ভুলে যায়।
সুভাষ মুখোপাধ্যায়
৯৮. যে-দেশের জনগণ শিক্ষিত ও সচেতন, সে-দেশের সরকার জনবিরোধী পদক্ষেপ নিতে ভয় পায়।
–সৈয়দ সব্যসাচী
৯৯. আমেরিকাকে দেখে কখনোই তরুণ সপ্রাণ মনে হয়নি আমার কাছে বরং মনে হয়েছে অকালবৃদ্ধের মতো, যেন পাকার সুযোগ পাওয়ার আগেই পচে গেছে কোনো ফল।
–হেনরি মিলার
১০০. মার্কিনি মনের চেয়ে বিবর্তনশীল কিছু নেই।
ওয়াল্ট হুইটম্যান
১০১. মাতৃভূমিকে যে ভালোবাসতে পারে না, তার পক্ষে অন্যকিছুকে ভালোবাসা সম্ভব নয়।
বায়রন
১০২. আধুনিক রাষ্ট্রনীতির প্রেরণাশক্তি বীর্যাভিমান নয়, সে হচ্ছে ধনের লোভ, এই তত্ত্বটি মনে রাখা চাই। রাজগৌরবের সঙ্গে প্রজাদের একটা মানসিক সম্বন্ধ থাকে, কিন্তু ধনলোভের সঙ্গে তা থাকতেই পারে না। ধন নির্মম, নৈর্ব্যত্তিক। যে মুরগি সোনার ডিম পাড়ে, লোভ যে কেবল তার ডিমগুলোকেই ঝুড়িতে তোলে তা নয়, মুরগিটাকে সুদ্ধ সে জবাই করে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩. কোনটা ইতিহাস তাহা স্থির করিবার পূর্বে কোনটা ইতিহাস নহে তাহা নির্ণয় করা বিপুল পরিশ্রমের ও বিচক্ষণতার কাজ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৪. ইতিহাসের সত্য-মিথ্যা নির্ণয় করা বড়ো কঠিন।… শোনা গেছে ইতিহাসের গান অমিত্রাক্ষর হয় না, এর চরণে চরণে মিল।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৫. ইতিহাস এমন একটি বিষয় যা কখনো ঘটেনি এবং এমন লোকের দ্বারা লিখিত যে কখনো সেখানে ছিল না।
যাযাবর
১০৬. গুজবের চোলাই করা অংশই হল ইতিহাস।
কার্লাইল
১০৭. বস্তুত ইতিহাস একটি স্বীকৃত উপকথা ব্যতীত আর কিছুই নয়।
নেপোলিয়ান
১০৮. ইতিহাস মাত্রই যে বহুল পরিমাণে লেখকের অনুমান ও পাঠকের বিশ্বাসের উপর নির্ভর করে, তাহাতে সন্দেহ নাই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৯. পৃথিবীর ইতিহাস হল মানুষের দৈনন্দিন খাদ্য অন্বেষণের (রুটি ও মাখনের) তালিকা-বিশেষ।
ভ্যান লুন
১১০. কোনো ইতিহাসই কোনোকালে প্রশ্ন ও বিচারের অতীত হইতে পারে না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১১১. কী করে সেই দেশশাসনের আশা কর যেখানে পনিরই আছে দুইশো ছিচল্লিশ রকমের?
শার্ল দ্য গল
১১২. এমন ভালো কাজ এবং মন্দ কাজ নেই যা ইংরেজ করবে না। কিন্তু তুমি কখনোই তাদের অন্যায় বা ভুল করেছ বলতে পারবে না। ইংরেজের প্রতিটি কাজের পিছনে তার একটি আদর্শ থাকে। তোমার সঙ্গে যুদ্ধ করার সময় দেশপ্রেমিকতার আদর্শে যুদ্ধ করবে, সে যদি তোমার সর্বস্ব লুণ্ঠন করে নেয়, তা হলে তা ব্যবসা করার আদর্শেই করবে এবং তোমাকে দাস বানিয়ে দাসত্ব করাতে হলে তার রাজকীয় আদর্শেই তা করবে।
বার্নার্ড শ
১১৩. ঈশ্বর স্বাধীনতা মঞ্জুর করে থাকেন তাদের যারা স্বাধীনতাকে ভালোবাসেন এবং সর্বদা সেটাকে পাহারা দিতে ও রক্ষা করতে প্রস্তুত থাকেন।
দানিয়েল ওয়েবস্টার
১১৪. সংসারে যেখান হইতে ইতিহাস শুরু হয় তাহার অনেক পরের অধ্যায় হইতে লিখিত হইয়া থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১১৫. সব ইতিহাসই বাইরের দিকে অন্ন নিয়ে যুদ্ধ, আর ভিতরের দিকে তত্ত্ব নিয়ে
–রবীন্দ্রনাথ ঠাকুর
১১৬. ইতিহাস হল অসংখ্য জীবনীর নির্যাস।
–বোলিংক
১১৭. ইতিহাস যে যার ইচ্ছা, আদর্শ ও চিন্তা অনুযায়ী লেখে, তাই সঠিক ইতিহাস বিরল।
ক্যানিং
১১৮. যদি এজন নিগ্রো দাসও তোমাদের শাসনকর্তারূপে নিযুক্ত হয়, তাহা হইলেও তাহার কথা শুনিও এবং তাহাকে মানিয়া চলিও। সে (ইমাম) যে-পর্যন্ত পাপকার্য বা অবৈধ কার্য করিতে না বলে সে-পর্যন্ত ইমামের কথা শুনা ও ইমামের হুকুম তামিল করা প্রত্যেক মুসলমানের অবশ্যকর্তব্য। অত্যাচারী শাসনকর্তা কেয়ামতে (শেষবিচারের দিন) খোদাতা’আলার নিকট সর্বাপেক্ষা অধম হইবে।
–আল-হাদিস
১১৯. সেই দেশই সুখী যে-দেশের প্রতিটি মানুষই সর্বক্ষেত্রে তার অধিকার ভোগ করে চলেছে।
শেখ মোঃ আবদু
১২০. সরকার হচ্ছে একটি ট্রাস্ট আর সরকারের কর্মচারীরা ট্রাস্টরক্ষক এবং উভয়ই জনগণের কল্যাণের জন্য সৃষ্ট।
–হেনরি ক্লে
১২১. শাসনব্যবস্থার চারটি স্তর–ধর্ম, ন্যায়বিচার, মন্ত্রণা ও সম্পদ।
