ল্যান্সার
৩৫. অধিকাংশ মানুষ এমনভাবে খায় যেন তারা নিজেদেরকে বাজারে বিক্রিত হবার মতো চর্বিদার করার তালে আছে।
–ই. ডব্লিউ. হাই
৩৬. জঠর যন্ত্রটার মতো প্যাচাল জিনিস আর নেই। যত রোগ, যত যুদ্ধবিগ্রহ, যত চুরি-ডাকাতির মূল কারণ তার নাড়িতে নাড়িতে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. চুরি করে যে খাবার খাওয়া হয়, তা অত্যধিক সুস্বাদু হয়।
টমাস র্যাল্ডলপ
৩৮. ভোজনবিলাসীরা আহারের বিনিময়ে নিজেদের পদমর্যাদাকে খর্ব করতেও দ্বিাধাবোধ করেন না।
রুডিয়ার্ড কিপলিং
৩৯. রান্না যদি ভালো হয় তবে তার প্রশংসা দশ বছর পরেও হয়ে থাকে।
জেমস ফাফহিল
৪০. ঈশ্বর মাংস পাঠিয়েছেন এবং বঁধুনি পাঠিয়েছে শয়তান।
–জন টেইলার
৪১. রান্নাবান্নার কাজ এক সুচারু কলাবিদ্যায় পরিণত হয়েছে, এটা এক মহান বিজ্ঞান, আর পাঁচকরা ভদ্রলোক।
রবার্ট বার্টন
৪২. ক্ষুধার অগ্নিপ্রবাহ আণবিক অস্ত্র অপেক্ষাও ভয়ংকর।
ভ্যানল্যান্স কট
৪৩. ক্ষুধার্তরা তীক্ষ্ণ তলোয়ারের চেয়েও বেশি ধারালো। উইল রজার ৪৪. যেখানে কাকের আগমন বেশি বুঝতে হবে সে স্থান নোংরা। প্লিনি ৪৫. মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত মানুষ ক্ষুধার্ত থাকে।
বিশপ জন পিয়ারসন
৪৬. ভিক্ষার দ্বারা জাতীয় সম্মানে সবচেয়ে বড় আঘাত হানা হয়। তাই সর্বপ্রথম দেশকে খাদ্যসংকটের রাহুগ্রাস হতে উদ্ধার করতে হবে।
কাশতকার
৪৭. কোনো দেশে গিয়ে যদি তুমি নিজের খাবারই খাও, তা হলে তুমি যেন সেদেশে যাওয়া মাত্র অর্ধেক রাস্তা অতিক্রম করেছ।
ডিউক অব এডিনবরা
৪৮. আমরা এদিকে খিদেয় মরে যাচ্ছি
আর তোমরা ফিরে আসছ বিজয়ীর মতো
দেখাচ্ছ কি জয় করছ
এক টুকরো রুটি
–ব্ৰেটোল্ট ব্রেশট
৪৯. প্রাণিকুলের একমাত্র মৌলিক চাহিদা খাদ্য প্রাণিশ্রেষ্ঠ মানুষের বেলাতে কথাটি প্রযোজ্য। মানুষ উলঙ্গ হয়েও বাঁচতে পারে–অতীতে বেঁচেছে, কিন্তু না খেয়ে বাঁচতে পারেনি।
বি. সি. রায়
৫০. পৃথিবীতে অস্ত্র দ্বারা যত মানুষ নিহত হয়, তার চেয়ে অধিকসংখ্যক নিহত হয় অতিরিক্ত পরিমাণে ভোজন ও পানক্রিয়া দ্বারা।
স্যার উইলিয়াম ওসলার
৫১. এক মুঠো ভাতের জন্য মানুষ সবকিছু করতে পারে। একজনকে অনায়াসে খুন করতে পারে, পারে নিজের যথাসর্বস্ব তথা ইজ্জত পর্যন্ত বিকিয়ে দিতে।
বি. সি. রায়
৫২. পশুকে খাওয়াতে হয়, মানুষ খাদ্য গ্রহণ করে, আর বুদ্ধিমান মানুষই কেবল জানে কীভাবে খেতে হয়।
বিলাত সাভারিন
৫৩. মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল,
দুধে রক্ত বৃদ্ধি শাকে বৃদ্ধি মল।।
খনার বচন
৫৪. প্রফুল্ল উল্লসিত চাহনির দ্বারা যে-কোনো সাধারণ খাদ্যসামগ্রী ভোজের উপাদেয় খাবারে রূপান্তরিত হয়ে থাকে।
হার্বার্ট
৫৫. এক কণা স্বর্ণ কালিফোর্নিয়ার ভূমিতে নিক্ষেপ করো; ওটি সেখানে অনন্তকাল অপরিবর্তিত থাকবে। আমাদের এক কণা আশীর্বাদ স্বর্ণ (গম) ভূমিতে নিক্ষেপ করো এবং দ্যাখো কী এক রহস্যজনক ব্যাপার ঘটে।
–এডওয়ার্ড এভারেস্ট
৫৬. আত্মতৃপ্তির জন্য আহার করো এবং পরতৃপ্তির জন্য পরিধান করো।
ফ্রাংকলিন
৫৭, সচেতনভাবে খাদ্য গ্রহণ করতে জানলে নিরোগ স্বাস্থ্য লাভ করা যায়।
ডব্লিউ টি. হেলমুর
৫৮. খাও, পান করো; কিন্তু অপচয় কোরো না।
–আল-কোরআন
৫৯. খাদ্যের প্রশ্ন দুনিয়ার সকলের প্রশ্ন। এর সমাধান সকলে মিলেই করতে হবে।
কাশতকার
৬০. দুপুরের খাবারের পর বিশ্রাম নাও এবং রাত্রের খাবারের পর হাঁটো।
–জন রে
৬১. তুমি বেঁচে থাকার জন্যই খাবে, খাওয়ার জন্য বেঁচে থাকবে না।
এসিসেরো
৬২. মানবসমাজে যে-সকল কারণে অশান্তি দেখা দেয় তার মধ্যে খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দুটো প্রধান কারণ। দুনিয়ায় স্থায়ী শান্তি কায়েম করতে হলে উৎপাদন ও সুষ্ঠু বন্টনের স্থায়ী বন্দোবস্ত করতে হবে।
কাশতকার
৬৩. একটি দিনের মধ্যে তিনবার উদরপূর্তি করে ভোজন করার কাজটি নিকৃষ্ট প্রকারের জীবনযাপনের নামান্তর।
ফ্রাংকলিন
৬৪. আমরা যে-কোনো মুহূর্তে মরে যেতে পারি–এই চিন্তা করে প্রচুর খাওয়া উচিত নয়। কারণ তাতে বাঁচার সম্ভাবনা একেবারেই লোপ পাবে।
–ফ্রিরি লরেন্স
৬৫. আহার প্রয়োজনীয় বটে; কিন্তু রসিকজনের মতে আহার করা আর্ট।
–বশফুকোল
৬৬. আমি খাওযার সময় হাসি না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ।
ডি. জি. রসেটি
৬৭. উৎকৃষ্ট খাবারের সঙ্গে উৎকৃষ্ট বন্ধুর প্রয়োজন।
–এমিলি ডিকেনসন
৬৮. ঠোঁট যত লাল টুকটুকেই হোক না কেন, তাকে খাওয়াতে হবে।
–এ. বি. ডিলায়েন্স
৬৯. একজন ধনীলোকের মস্তক যেরূপই থাকুক না কেন, পাকস্থলী ভালো হওয়া। চাই।
–সেনেকা
৭০. জ্ঞানী বা বিজ্ঞ লোকের জন্য পানিই একমাত্র পানীয়।
–থোবে
৭১. হৃদয়টা যা-হোক পেটটা ছোট নয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৭২. ভালো ভোজ বুদ্ধিকে তীক্ষ্ণ করে ও নরম করে।
–ডোরান
৭৩. আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, মনুষ্যজাতিই খুব বেশি খাদ্য ভক্ষণ করে থাকে।
সিডনি স্মিথ
৭৪. যে-বিবাহভোজে দরিদ্রদের পরিত্যাগ করে শুধু ধনী ব্যক্তিদেরই আমন্ত্রিত করা হয়, তা সর্বনিকৃষ্ট ভোজ।
–আল-হাদিস
৭৫. হুইস্কির মধ্যে ভীরু সাহস খোঁজে, দুর্বল শক্তি খোঁজে, দুখি সুখ খোঁজে, কিন্তু অধঃপতন ছাড়া আর কিছুই পায় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৭৬. রান্নাঘরে পাঁচক ডাক্তারের চেয়েও দায়িত্বপূর্ণ ব্যক্তি।
