–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭৬. জ্ঞানী ব্যক্তিরা বিনয়ী হয়।
বি. সি. রায়
৩৭৭. জ্ঞানী ব্যক্তির সব পরামর্শই নির্বিচারে পালনীয় নয়; কারণ জ্ঞানী ব্যক্তিরও ভুল থাকতে পারে।
উইলিয়াম মরিস
৩৭৮. বেফাঁস কথা বলার চেয়ে চুপ করে থাকাটাই নিরাপদ।
–জর্জ হার্বার্ট
৩৭৯. বড় বড় চিন্তাগুলো হৃদয় থেকে উদ্ভূত হতে থাকে।
ভাউভেনারগাস
৩৮০. নিজের একটা চিন্তা অন্যের কাছ থেকে ধার করা দুটো চিন্তার চেয়ে অনেক বেশি দামি।
–গোর্কি
৩৮১. যে-ব্যক্তি বিদ্যা অন্বেষণ করে, সে খোদার ইবাদত করছে।
–আল-হাদিস
৩৮২. শিক্ষা একজন মানুষের জন্মলগ্ন থেকেই শুরু হয়।
ফ্রাংকলিন
৩৮৩. একটি উৎকৃষ্ট মাথা বহু মানুষের উপকার করতে পারে।
ভার্জিল
৩৮৪. গাধাকে যদি স্বর্ণ দ্বারাও আচ্ছাদিত করা হয় তবু সে গাধাই থাকবে।
জন মরলে
৩৮৫. মানব চিন্তাধারাই আমাকে মুক্ত অথবা দাস বানাতে পারে।
–জে. জি. হল্যান্ড
৩৮৬. আমার শ্রেষ্ঠ বন্ধু আমার গ্রন্থসমূহ–তোমরা আমার কাছেই থাকো আর। আমাকে আলোর রাজ্যে নিয়ে চলো।
আব্রাহাম কাওলি
৩৮৭. সে-ই সবার প্রিয় হতে পারে যে মাটির ভাষায় কথা বলে।
ফ্রিম্যান
৩৮৮. পৃথিবীতে অজ্ঞ লোকদেরই দম্ভ বেশি।
মারলো
৩৮৯. আমরা যত বেশি পড়াশোনা করব, তত বেশি নিজের অজ্ঞতা আবিষ্কার করে লজ্জিত হব।
জন অলকট
৩৯০. কারও কিছু জিজ্ঞাসার জবাব জানা না থাকলে আমি জানি না একথা বলতে লজ্জাবোধ কোরো না।
–হযরত আলি (রা.)
৩৯১. মানুষ জ্ঞান আহরণ করলে শক্তিকেও সে আহরণ করে এবং এটাই তার হৃদয়ের লুকানো গুণগুলোকে শক্তিশালী করে তোলে।
মনীষী ওথার
৩৯২. জ্ঞান ও অভিজ্ঞতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু।
–মেরি ডিথ
৩৯৩. জ্ঞানী লোকেরাই সময়ের সঙ্গে সঙ্গে যে-পবিরতন ঘটে তা মেনে নেয়।
–জে, জি, হল্যান্ড
৩৯৪. আলো যেমন অন্ধকার দূর করে, জ্ঞান তেমনি সমস্ত সংকীর্ণতা দূর করে মানুষকে সত্যিকার অর্থে দেশপ্রেমিক করে তোলে।
–এ. আর. রবিনানে
৩৯৫. শিক্ষিত জাতিই নিখুঁত গণতন্ত্রের সুন্দর লজ্জামুক্ত জিনিস উপহার দিতে পারে।
–জি, জে, বেইলি
৩৯৬. শুধু বুদ্ধি আর অভিজ্ঞতা থাকলেই হবে না, তোমাকে কৌশলি হতে হবে।
উইলিয়াম ব্রাইয়ান
৩৯৭. একমাত্র শিক্ষাই জাতীয় ও সামাজিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে পারে।
জন লিলি
৩৯৮. আমার কলমকে জিজ্ঞেস করো আমি তাকে শাসন করি না, সে-ই আমাকে শাসন করে।
জন টেলর
৩৯৯. কিছু-কিছু বিষয় সম্বন্ধে অজ্ঞ থাকা মানুষের জন্য কল্যাণকর।
ওদি
৪০০. নতুন চিন্তাভাবনা, ধ্যানধারণা নতুন সময়েরই দিকনির্দেশ করে।
সারা এইচ. পি. হুইটম্যান
৪০১. হয় মানুষের মতো হুঁশ করে কথা বলো, নতুবা গবাদি পশুর মতো চুপ করে থাকো।
হল্যান্ড
৪০২. আমি জ্ঞানী নই, কিন্তু ভাগ্যবান; কাজেই আমি সর্বতোভাবে সুখী।
ডব্লিউ জি. বেনহাম
৪০৩. সে-ই অমর, যে জ্ঞানের জন্য জীবনপণ করে।
–আল-হাদিস
৪০৪. শিক্ষা যে দান করে সে আলোর মানুষ; তা তার জীবন আলোকময় করে।
–আলফ্রেড নোয়েস
৪০৫. সত্যিকারভাবে শিক্ষিত না হলে মর্যাদাবোধ জাগে না।
–মেরি ই বুয়েস
৪০৬. বিদ্যার আধিক্য দ্বারা বিশেষজ্ঞের পরীক্ষা হয় না।
–এম. আরনল্ড
৪০৭. অনেকে দার্শনিকের মতো কথা বলতে এবং বোকার মতো আচরণ করতে ভালোবাসে।
–এইচ. জি. ভন
৪০৮. বারবার ভুল করে ক্ষমা চাওয়ার চেয়ে ভুল কম করা বুদ্ধিমানে কাজ।
–টমাস পেইন
৪০৯. শিক্ষার অর্থ সম্প্রদায় বা জাতিবিশেষের অন্ধ অনুকরণ নহে। ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা (Faculty) দিয়াছেন সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি (Develope) করাই শিক্ষা। ঐ গুণের সদ্ব্যবহার করা কর্তব্য এবং অপব্যবহার করা দোষ।
–বেগম রোকেয়া
৪১০. জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না।
জর্জ হার্বার্ট
৪১১. সূর্যের আলোতে যেরূপ পৃথিবীর সকল কিছু ভাস্বর হয়ে ওঠে, তেমনি জ্ঞানের আলোতে জীবনের সকল অন্ধকার দিক আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে।
ওমর খৈয়াম
৪১২. এ জগতে একই পুঁথি খোলা রয়েছে–সেই পুঁথিকে শিশু পড়ছে ছড়ার মতো, যুবা পড়ছে কাব্যের মতো এবং বৃদ্ধ তাতেই পড়ছে ভাগবত।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪১৩. এই মহাবিশ্বের স্থানে কোনো কিনারা (edge) নেই, কালে কোনো শুরু কিম্বা শেষ নেই এবং শ্রষ্টার করার মতো তেমন কিছু নেই।
–হকিং
৪১৪. কলেজ তোমায় শুধু পথ দেখিয়ে দেয়। সারাজীবন তোমায় দেখতে হবে, শিখতে হবে, জ্ঞানার্জন করতে হবে।
–ডা. লুৎফর রহমান
০২. শিল্প ও সাহিত্য
১. শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে আত্মার খাদ্যের সংস্থান করা যায়।
শেলি
২. সবসময় মনে রাখবেন, শিল্পের মাঝেই শিল্পী বেঁচে থাকে।
রিচার্ড হার্ভে
৩. যন্ত্রণাকাতর মনের জন্য সঙ্গীত ওষুধের কাজ করে।
জন কীটস
৪. শত দুঃখের মধ্যেও সঙ্গীত হৃদয়কে স্পর্শ করে।
জন রে
৫. সঙ্গীত পুরুষের হৃদয় থেকে অগ্নি উৎপাদন করে, আর নারীর চোখ থেকে অশ্রু ঝরায়।
বিটোভেন
৬. সঙ্গীত মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত হৃদয় স্পর্শ করে।
জন ক্রাউন
৭. সাহিত্য হচ্ছে জীবনের সমালোচনা।
ম্যাথু আরলল্ড
৮. সাহিত্য হচ্ছে সাধারণ মানুষের সুখদুঃখপূর্ণ জীবনের দলিলবিশেষ।
–টমাস মফেট
৯. অভিনয় প্রাণবন্ত না হলে সুসজ্জিত মঞ্চের কোনো মূল্য নেই।
–ডেভিড এভারেস্ট
১০. গান ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ বিরল। যদি কেউ থাকে সে নিশ্চয় পাগল।
