• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুলাই 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

এ প্রায় ছয় সাত বছর আগের ঘটনা। এখন সেই ছোট্ট মেয়ে শরীর মনে পরিণত হয়ে উঠেছে। বুঝতে শিখেছে পুরুষের এই পেষনের মধ্যে লুকানো আছে অনেক আনন্দ। যা না পেলে নারীর দেহমন যৌবন অতৃপ্ত অপূর্ণ উষর হয়ে থাকে। এখন তার দেহমন আত্মা একটা সবল পুরুষের জন্য আকুল হয়। যা হোক আর যেমন তোক খেটে না খাওয়াতে পারে, না পারুক, আমি এখন যেমন খেটে খাচ্ছি তখনও খাব, তবু কেউ একজন আসুক। যে সুখ আমি পেয়ে হারিয়েছি সেই সুখে সিক্ত করুক।

চেষ্টা সে খুব করেছে। কিন্তু তেমন কাউকে জোটাতে পারেনি। কেন কে জানে তার মনে হয়েছে এই কাজের পক্ষে আমি উপযুক্ত লোক। তাই এখন ধরে ফেলেছে আমাকে। আমি তার মনোভাব বুঝতে না পেরে যখন বলি, লাভমেরেজ করতে চাও, কইরা ফালাও। তয় এই কামে আমি কোন সাহায্য করতে পারমুনা। ঘটকালি ক্যামনে করে আমি জানি না। তখন বলে সে–আমি তোমার সাতে লাবমেরেজ করবো।

বলি আমি–তুমি জানো না আমি কী? মাইনষে আমারে গুন্ডা কয়!

তার সপাট জবাব–গুন্ডা বলে কি মানুষ না!

–তা, তোমারে নিয়া রাখমু কই। আমার তো ঘরদুয়ার নাই।

–মোনের মানুষ কাঁচে থাকলি বোনে গে থাকায়ও সুখ। তুমি আমারে যেখেনে নে রাখবে, গাছ তলায়, ফুটপাতে, আমি সিখেনে থাকবো।

এ এক মহা সমস্যায় পড়ে গেছি আমি। আমি তাকে যত আমার অক্ষমতা বোঝাতে চাই, সে বুঝতে চায় না। আমি যত পিছলে যেতে চাই সে চেপে ধরে। মনের সাথে যুদ্ধ করে করে আমিও তখন পর্যদস্ত হয়ে পড়ি।

যাদবপুর স্টেশনের আসা যাওয়া করা গোটা চল্লিশ মেয়ে আমার চেনা। তাদের কাউকে কাউকে আমার ভালোলাগে। ভালোবেসে ঘর বাধতেও ইচ্ছা করে। কিন্তু পদ্মপাতায় জলের মত টলটলায়মান যে জীবন, সাহস হয়নি কাউকে সেই জীবনে যুক্ত করি। যাদের এক দু জনকে পরে আমি হাড়কাটা গলিতে দেখেছি। অন্ততঃ একটা মেয়েকে সেই ঘৃণ্য জীবন থেকে বাঁচাতে পারতাম, যদি আমার তেমন ক্ষমতা থাকত। এখন এ সেই অস্থির জীবনের অংশ হতে চাইছে। মরণ ডেকে আনছে। যে নিজে মরতে চায় তাকে কে বাঁচাতে পারে।–মর। আমি আর কদিন? তখন ভোগ নিজের কর্মফল।

বলি–এখন বাড়ি যাও গিয়া। দুই দশদিন আমারে এ্যু সোমায় দাও। তারপর যা হোউক একটা ব্যবস্থা করমু।

–আমার সাতে লাবমেরেজ করবে?

–কইলাম তো করমু। যাও?

তখন বলে–তালি আমি কবে আসবো?

–দশদিন পর।

এরই মধ্যে ঘটে গেছে বাবলু হত্যাকান্ড। আর তার সাথে আমার দেখা করার সুযোগ ঘটেনি। দেখা হয়ে গেল আজ প্রায় তিনচার মাস বাদে। সেই সোনারপুর থানার সামনে থেকে ছুট মেরে পালিয়ে আসবার পর আট-দশদিন ধরে ঘুরে ঘুরে দিন কাটছিল আমার। খুঁজে বেড়াচ্ছিলাম এমন একটা জায়গা যেখানে থিতু হয়ে দাঁড়ানো যায়, একটা কোন কাজকর্ম পাওয়া যায়। আমার কাছে দুশো মত টাকা আছে। যা দিয়ে লাইসেন্স করব ভেবেছিলাম। এখন ভাবছি যদি এই টাকায় একটা ব্যবসা করা যায়। পুরনো নারকেলের ব্যবসা করবার আশায় কোলে মার্কেটেও গিয়েছিলাম। আমার সেই জায়গা আর খালি নেই। অন্য লোক দখল করে নিয়েছে। অন্য কোন ফুটপাতে গিয়ে বসব, সেখানে কেউ চেনা জানা নেই। যার পরিচয়ে এখানে “ঠেক” পেয়েছিলাম সে এক সবজিওয়ালিকে ফুসলিয়ে কোথায় নিয়ে গিয়ে কী সব করেছে যে কারণে সবজিওয়ালির স্বামী তাকে খুঁজছে। সে আর এখানে আসে না।

এইরকম বিপন্ন বিব্রত সময়ে এসে বসেছিলাম এক স্টেশনে। তখনই দেখা হয়ে গেল তার সাথে। সে কাজ করে যাদবপুর থেকে ফিরছিল। মনে হয় আমার ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছিল। না হলে হবে কেন? সে আমাকে দেখতে পেয়েই সামনে এসে দাঁড়াল–কোতায় পেলিয়ে ছেলে এ্যাতোদিন? আমি তোমারে খুঁজে খুঁজে হাল্লাক। এখেনে বসে রয়েছে কার খোঁজে শুনি।

যখন কোন মানুষ ডুবে যেতে থাকে হাতের কাছে যা পায় তা সে খড়কুটো যা-ই হোক আঁকড়ে ধরে বাঁচতে চায়। মানুষ যখন প্রবল ক্ষুধায় কাতর হয়ে পড়ে পঁচা বাসি এটো যা পায় গোগ্রাসে গেলে। মানুষের যখন নিদারুণ তৃষ্ণায় ছাতি ফাটে মরীচিকা দেখে জল ভেবে সেদিকে ছোটে।

আমি এখন জানি না ঠিক কোন উপমাটা বর্তমান এবং ভবিষ্যৎ কালের জন্য সুপ্রযোজ্য হবে। তবে এটা সত্যি যে এই অনাত্মীয়-নিবন্ধিব, একাকীত্বময় মানসিক বিপর্যয়ের সময়ে ওকে বলে বসেছিলাম–তোমারে খোঁজ করতে আইছি।

চলো চলো আমাগার বাড়ি চলো। গেরামের সবাইরে তোমার কতা বলে দিইচি। তারা তোমারে দেখতি চাচ্ছে।

স্টেশন থেকে ওদের গ্রাম মাইল সাতেক দুরে। মাইল চার বাসে আসা যেত তারপর খাল পাড়ের চা পথ ধরে বাকিটা হাঁটা। আমরা সবটাই হেঁটে গিয়েছিলাম। ওরা সবদিনই হেঁটে যাওয়া আসা করে। বাসে যেতে পঁচিশ পয়সা আসতে পঁচিশ পয়সা, মাসে যদি সাড়ে সাতটাকা এতে চলে যায় তাহলে আর হাতে কী থাকে সারামাস কাজ করে? যা দুপয়সা চোখে দেখা যায় সে তো ওই বাসভাড়া বাঁচিয়ে ট্রেনভাড়া না দিয়ে।

যখন আমরা ওদের গ্রামে পৌঁছালাম চারদিকে নেমেছে ঘুরঘুট্টি অন্ধকার। সেই অন্ধকারে বিচ্ছিন্ন একটা দ্বীপের মত দেখাচ্ছে সেই গ্রামটাকে। এখানে গোটা তিরিশ পরিবারের বাস। এরা জাতিগত পরিচয়ে কাওড়া। মাছ ধরা, পালকি বওয়া, আর ঢোল বাজানো এদের পুরাতন পেশা। তবে এখন খাল বিল সব হেঁজে মজে গেছে, মাছ আর মেলে না। পালকির স্থান দখল করে নিয়েছে মোটরকার আর ঢোলের জায়গা নিয়ে নিয়েছে মাইক। তাই পুরুষেরা খাটে জন মজুর আর মেয়েরা কেউ মাজে বাসন কেউ শাকপাতা যা পায় বাজারে গিয়ে বেঁচে আসে। কারও কোন জমি নেই। শুধু বসতবাড়ি।

Page 93 of 384
Prev1...929394...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In