• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

রাতের ট্রেনের চলার ছন্দে এক অদ্ভুত মাদকতার মিশ্রণ আছে। এক মনে অনেকক্ষণ ধরে কান পেতে ছুটে চলা বেগবান ট্রেনের চাকার সাথে লাইনের ঘর্ষণের যে শব্দ, ইঞ্জিনের ফোঁস ফোঁস গর্জন, সব মিলে যে মধুর বাদ্যধ্বনি তা শুনে যেন নেশায় চোখ বুজে আসে। তারপরে বহু সময়ের একই ধরনের যন্ত্রসঙ্গীতের পর, কোন এক স্টেশনে যখন ট্রেন থামে, হকারদের সম্মিলিত কলতান, কুলিদের হাঁকাহাকি ছোটাছুটি সব মিলিয়ে যেন কোন মৃত নগরীর হঠাৎ কোন যাদুকাঠির ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়ে জেগে ওঠার উল্লাস উৎসব আর আনন্দ আমেজ ফুটে ওঠে।

জীবন এখন সান্ধ্য শোক বিস্মৃত হয়ে রাত্রি গভীরের অনির্বচনীয় মাদক আমেজে ডুবে যায়। রাত যত বেড়ে চলে তত তার নেশা গাঢ়তর হয়। তখন চা অলার দ্বিমাত্রিক বাঁশচেড়া গলার গর্জনে, পাকোড়া ফল্লিদানা বিক্রেতার আনুনাসিক শব্দে, তার সাথে মিলে মিশে আসা আরও নানাবিধ জটিল এলোমেলো ধ্বনি তরঙ্গের মধ্যে একটা কাব্যিক সুষমা খুঁজে পায়। খুঁজে পায় নিশুতি রাতের শরীরময় এক আবহ সঙ্গীতের বর্ণময় রেশ।

জীবন নামক এক বালকের জীবনে এমন রাত আগে আর আসেনি। এ যেন জীবনকে সমৃদ্ধ করা নতুন রাগে রূপে উপস্থাপিত অন্যতর এক রাত। ফলে তার সারা শরীর মনে বহে যায় অদ্ভুত এক শিহরণ। এক ভালো লাগা ঢেউ। অনাস্বাদিত রোমাঞ্চের অগুনতি সেই ঢেউ দোলায় দুলে যায় প্রাণের ছোট তরণীখানি।

বেলা আট কি সাড়ে আটটার সময় ট্রেন পৌঁছে গেল ফরাক্কা স্টেশনে। এ স্টেশন হাওড়া শিয়ালদহের মত রেলিং গেট শেড দিয়ে অত ঘেরা ঘোরা নয়। চারদিকে অত পথঘাট যান বাহন বড় ছোট গাড়ির মিছিলও নেই। নেই উঁচু উঁচু বাড়ি গিজগিজে লোকের ভিড়। এখান থেকে এক দেড় মাইল দুরে ফেরীঘাট। ট্রেন থেকে নামা সব যাত্রীর পা সেই দিকে সচল। সবার পিছু পিছু রাজা আর জীবনও হাটা দেয় সেই পথ বেয়ে।

ফেরীঘাটে এসে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে জলে গা ভাসিয়ে দু-তিনখানা স্টীমার। যারা অকারণে অথবা যাত্রী ডাকার জন্য মাঝে মাঝে ভেঁপু বাজাচ্ছে। আশেপাশে দাঁড়িয়ে আছে বড় বড় বেশ কিছু পণ্যবাহী নৌকা। যাতে মাল ওঠা নামা চলছে। রয়েছে কতগুলো মাছ ধরা ছোট নৌকাও। মালকোচা মারা খালি গায়ের কালো কালো কিছু মৎস্যজীবী ঝুড়ি ভরে ভরে নামাচ্ছে নানা জাতের নদীর মাছ। এই ফেরী ঘাট ঘিরে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট। সবই দরমা টিনের। সেগুলোয় এখন উপছে পড়া ভিড়।

যে স্টীমারটা প্রথম ছেড়ে যাবে তাতে যাত্রী বোঝাই করা হচ্ছে। কাঠের একটা পাটাতন বেয়ে মালপত্র নিয়ে ধীরে ধীরে তাতে চড়ছে মানুষ। পাটাতনের শেষ মাথায় স্টীমারের দরজায় রোগা কালো লুঙ্গি পড়া দুতিন জন চেকার যাত্রীদের টিকিট চেক করে তবেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। রাজা জীবনের টিকিট নেই। তাদের পক্ষে এই স্টীমারে চড়া অসম্ভব। সে কথা বুঝে রাজার দিকে তাকিয়ে বলে জীবন, কী হবে রাজা। আমরা ও পারে যামু কেমনে?

জীবনের কাতরতাকে কোন আমল দেয় না রাজা। দৃপ্ত গলায় বলে, আমরা ওপারে যাবো আর স্টীমারেই যাবো। একটু ধৈর্য্য ধরে দেখ।

স্টীমার তো ছাড়ে ছাড়ে।

ছাড়ুক না। এটাই কী শেষ নাকি! এরপর আরো কত আছে, আধ ঘণ্টা পরপর। একটা না একটায় চান্স পাবো।

আর একবার স্টীমার ভোঁ বাজালো। এটাই শেষ ভো। এর আগে দুবার বাজানো হয়ে গেছে। যারা যাবার সব উঠে পড়েছে। এবার লুঙ্গি পড়া চেকার ক’জন মুখের বিড়ি জলে ছুঁড়ে ফেলে প্রস্তুত হল পাটাতন সরিয়ে দেবার জন্য। ঠিক সেই সময় এক মহিলা মাথায় একটা বড় মোট আর এক দঙ্গল ছেলে পুলে নিয়ে ছুটে এল স্টীমারের দিকে। এখানকার অধিকাংশ দোকানদার স্টীমার লঞ্চের কর্মচারী সম্ভবতঃ সবাই ভালোমত তাকে চেনে। কারণ তাকে দেখেই হেসে নানা দোকান থেকে নানা মন্তব্য ছুটে আসতে লাগল। মহিলা তাদের অকথ্য ভাষায় গাল দিতে দিতে গাদা গুচ্ছের বাচ্চা নিয়ে পাটাতন বেয়ে স্টীমারে উঠার মুখে বোধ হয় কোন নতুন কর্মচারী তার কাছে টিকিট দেখতে চেয়ে থাকবে। সাথে সাথে সে জুড়ে দিল চিল চিৎকার কান্না ঝগড়া গালাগালি–টিকিট! কেন–ঘরে তোর মা নেই, বোন নেই! তার টিকিট দেখতে পারিস না। টিকিট দেখবি তো চল আমার সাথে, চল তোকে দেখাবো টিকিট! মহিলার কথ্য ভাষার সাথে বিচিত্র অঙ্গভঙ্গি দেখে সে গোবেচারা চেকার ভয়ে এক পাশে সরে দাঁড়ায় আর মহিলা সদলবলে প্রবিষ্ট হল জলযানের অন্দর মহলে। প্রায় সাথে সাথে পিছন পিছন দৌড়ে যায় রাজা, বিড়ি ফোঁকা বোকা বোকা চেকারের সামনে দুটো হাত জোড় করে তুলে ধরে বলে বাবু, রাগ করবেন না বাবু। মা-টার আমার মাথার ঠিক নেই তো। একে বাবু শব্দ, তার উপর জোড় হাত–এই দুই ধাক্কায় চেকার কাত। তারা ধাতস্ত হবার আগেই জীবনের হাত টেনে ধরে স্টীমারের গিজ গিজ ভিড়ের মধ্যে রাজা উধাও।

বলে রাজা–যা বাবা চড়া তো হলো। এবার যা পারে হোক। রাজার স্বস্তিতে জীবন স্বস্তি পায় না। বলে–এখন যদি ওরা এসে আমাদের ধরে?

ধরলে ধরবে। বলে রাজা–ধরে আর কি করবে। হয় এপারে নয় ওপারে এক পারে তো নামাবে। ধাক্কা মেরে জলে তো ফেলে দিতে পারবে না।

ওরা ওঠবার প্রায় সাথে সাথে চলতে শুরু করে দিয়েছে সেই জলযান। জলের রঙ ঘোলা লাল মাটির মতো। যার উপর খেলছে ছোট ছোট ঢেউ। কিছুক্ষণ সেটা চলার পর ডানদিকে দূরে দেখা যায় একটা ছোট গ্রামের আম, জাম, নারকেল সুপারির সবুজ বাগান। ঠিক তারই সামনে জলে মাছ ধরছে কিছু নৌকা চড়া মৎস্যজীবী মানুষ।

Page 36 of 384
Prev1...353637...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In