• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

যাদবপুর কফি হাউসে এক রকম জোর করে ধরে নিয়ে এল আমার বন্ধু বাপ্পা। আমি এখানে পৌঁছবার আগে পৌঁছে গিয়েছিল ইতিবৃত্তে চণ্ডাল জীবন। ফলে আমি আসা মাত্র পেয়েছিলাম উষ্ণ অভ্যর্থনা আর একদল বন্ধু।

এখানেই একদিন দেখা হয়ে গেল গৌতম ভদ্রের সাথে। পরিচয় পাওয়া মাত্র বুকে জড়িয়ে ধরলেন। কত বড় মাপের মানুষ তিনি। শুনি, ওনার ‘ন্যাড়া বেলতলায় ক’বার যায়’-বইখানার দাম আঠারোশো টাকা। সে বইয়ে এমন কী আছে যে, লোকে এত দাম দিয়ে কিনে পড়ছে। ওনার স্পর্শে আবেগ বিহ্বল হয়ে পড়ি আমি। বলি–দাদা! আপনি আমার বইটা পড়েছেন!! চোখে ভালো লাগা আলো ছড়িয়ে বলেন তিনি–না, পড়িনি। মুখস্থ করেছি! চারবার।

বিজ্ঞানী সুজয় বসু লেখক শঙ্কর রায় তপন বন্দ্যোপাধ্যায়–জানলাম এনারাও আমার পাঠক। শঙ্করদা তপনদা তত আমার সঙ্গে পরিচয় হবার অনেক আগে–যখন সেই যুগ পরিবর্তন পত্রিকায় প্রতিবেদন লিখতাম সেই লেখা নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন ইংরাজি পত্রিকায়–যার মধ্যে অন্যতম-ফ্রন্টিয়ার পত্রিকা।

আমার অনেক লেখায় যেসব উচ্চবর্ণ মধ্যবিত্তদের বিরুদ্ধে বহু বিষোদ্গার করেছি–তারা যে আমাকে এত আপন করে নেবে, আগে জানতাম না। কেন কে জানে বন্ধু বাপ্পার কথাই এখন সত্যি বলে মনে হয়–”শ্রেণি নয় বর্ণ নয়, ধর্ম নয়–পৃথিবীতে মাত্র দু রকম মানুষ হয়–ভালো মানুষ আর মন্দ মানুষ।”

সে যাইহোক–এই কফিহাউসের কিছু বন্ধুও দায়িত্ব নিয়েছিল সেদিন হলের ফাঁকা চেয়ারগুলো ভরে দেবার।

কথা ছিল উত্তর ২৪ পরগণার নমঃশূদ্র সমাজ থেকে একটা বড় ‘মিছিল’ আসবে। শেষ মুহূর্তে তারা আর আসতে পারেনি। কামদুনির ঘটনার প্রতিবাদে ট্রেন অবরোধে আটকে যায়। তবে বজবজের মাঝের হাট থেকে হিমাংশু বিশ্বাসের উদ্যোগে কিছু লোক এসেছিল। সবটা মিলিয়ে হল ছিল “কানায় কানায় ভরা”। আকাদেমির সচিব শেখর বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করেছিলেন–এমন ভিড় আগে কখনও হয়নি।

অনুষ্ঠানের শেষ বক্তা আমি। সবার আগে বলেছেন সুনন্দা শিকদার। ওনার জীবন-গাথা-যা লেখা আছে দয়াময়ীর কথায়–কিছুটা শোনালেন শ্রোতাদের। তারপর বললেন সদানন্দ পাল, ওনার মাটি মাখা কুমোরের আত্মকথা থেকে। এরপর এল আমার পালা।

আমি এখন রণাঙ্গণে। আমার সামনে কোনো শ্রোতা নেই। আছে প্রতিপক্ষ সেনা। যে কোনো যুদ্ধের নিয়ম সেনাপতিকে ঘায়েল করে দেওয়া সেটা করতে পারলেই বিজয় অনিবার্য। ছোট খাটো সৈন্য মেরে কী হবে, প্রধানকে টার্গেট করি! প্রধান তো এখানে শাঁওলি মিত্র। বাংলা আকাদেমির বর্তমান সভাপতি। আমি তুলে নিই শক্তিশালী শব্দাস্ত্র।

অনেকদিন–তা প্রায় বছর তিরিশ আগে যাদবপুরের এক রিকশাঅলা অতি কষ্টের সারাদিনের রোজগার পনের টাকা দিয়ে টিকিট কেটে এই পাশের আকাদেমি মঞ্চে একটা নাটক দেখতে এসেছিল সেই নাটকের নাম ছিল—’নাথবতী অনাথবৎ’।

তাকিয়ে দেখি আমার শব্দাঘাতে শাঁওলি মিত্র চেয়ারের উপর নড়ে উঠলেন। তার শিল্প একজন সাধারণ মানুষকে কতখানি মোহিত করেছিল শোনবার জন্য চঞ্চল হয়ে উঠলেন।

বলি, চেয়ার থেকে দেড়ঘণ্টায় আমি নড়তে পারিনি। আমাকে যিনি চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছিলেন সেই শাঁওলি মিত্র মহাশয়া এখানে উপস্থিত আছেন–আমি এখন ওনাকে প্রণাম ছাড়া আর কি বা দিতে পারি।

তালি তালি। মঞ্চে যখন প্রথম উঠেছিলাম তালি দিয়ে অভিনন্দিত করেছিল মানুষেরা। এখন আবার তালি পড়ল। তবে আগের চেয়ে দ্বিগুণ জোরে। তালি দিলেন শাঁওলি দিদিও।

বলি–আমি আজ সেদিনের বদলা নেব। উনি আমাকে দেড়ঘণ্টা বসিয়ে রেখেছিলেন, আজ আমি ওনাকে বসিয়ে রাখব। সেদিন আমি ওনার নাটক দেখেছি আজ আমার নাটক উনি দেখবেন।

আবার করতালি। আমার বন্ধু-পাঠক-স্বজাতি-স্বশ্রেণির লোকসব উৎসাহে টগবগ করে ফুটছে। কিছুক্ষণ আগের সেই ঝিমিয়ে থাকা হলঘর যেন ঝাঁকুনি খেয়ে জেগে উঠেছে। তখন উপস্থিত সব দর্শক শ্রোতাকে সম্মোহিত করে ফেলেছি। এখন তাদের একটাই কাজ মাঝে মাঝে তালি বাজানো। কারণ মঞ্চে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে তারা নিজেরাই যারা দলিত-দরিদ্র চিরবঞ্চিত, মানহারা মানব, যেভাবে ফুটবল সম্রাট পেলের এক একটা লাথি–যেমনভাবে মহম্মদ আলির এক একটা ঘুষি বিশ্বের সব কালো মানুষের ক্রোধ-ঘৃণার প্রকাশ হয়ে যায়, এখন মঞ্চে আমার উপস্থিতি ঘোষণা করছে শ্রম-সংস্কৃতির জয়।

আমি সেই মানুষ যা কাল ছিলাম। কাল যা বলেছি আজও আমার বলার কথা সেই একই। সময় বদলে গেছেমঞ্চ বদলে গেছে সে আমি কি করতে পারি। তাই বিহারের পাটনা লিটারেচারে ফেস্টিভ্যালে–সংসদ আর অধ্যক্ষর যে গল্প বলেছিলাম সেটা আর একবার বলে জনতাকে সম্মান জানাই। আমি একটু উঁচু জায়গায় বসে আছি বলে এটা ভাববার কোনো কারণ নেই যে কেউ-কেটা হয়ে গেছি। আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। বলি মহাভারতের সেই অর্জুন আর বব্ৰুবাহনের যুদ্ধের গল্প। যে যুদ্ধে অর্জুন বব্ৰুবাহনের রথ চল্লিশ যোজন দুরে ছুঁড়ে ফেলেছিল এক বাণ মেরে আর বব্ৰুবাহন সরিয়েছিল অজুনের রথ মাত্র তিন পা।তবু অর্জুনকে সাবাশি দেয়নি শ্রীকৃষ্ণ দিয়েছিল বীর বব্ৰুবাহনকে।

এসব গল্প-কথার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতিটা কিছু নিজের অনুকূলে এনে তৃণ থেকে বের করি তীক্ষ্ণ শর। বন্ধুগণ আপনারা ভালো বাড়িতে থাকেন, ভালো জামা কাপড় পরেন, খান ভালোমন্দ, লেখাপড়া শিখেছেন ভালোভালো স্কুলে। আপনারা তো ভালো লিখবেনই। সেটা না করতে পারা আপনাদের ব্যর্থতা। আমি ভালো লিখতে পারব না, কী করে লিখব? যে বয়সে আপনি স্কুলে গেছেন আমি গেছি পাঁচনবারি হাতে গরু চরাতে। যখন আপনি কলেজে পড়ছেন আমি জেলখানার মাটিতে কাঠির আঁচড়ে বর্ণমালা শিখেছি। আপনি আমার চেয়ে এগিয়ে আছেন–এক হাজার মাইল, আর এক হাজার বইয়ে। তবু যদি আমার লেখায় সাহিত্যের রথ এক পাও এগিয়ে থাকে আপনার একটা তালি পাবার হকদার। আপনার সেই তালি আমার কাছে শ্রীকৃষ্ণের তালি। সব পুরস্কারের চেয়ে বড় পুরস্কার।

Page 352 of 384
Prev1...351352353...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In