• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, সেপ্টেম্বর 1, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

একটা গল্পের নাম–রীবাজ, এ এমন এক অরাজক অন্ধকার প্রদেশের গল্প, সেখানে উচ্চবর্ণ দ্বারা নিম্নবর্ণের মানুষকে নিপীড়নের হাজার রকম পন্থা চলে আসছে অনেক বছর ধরে। যার একটা-যদি কোন নিম্নবর্ণ বিয়ে করে বউ নিয়ে আসে, বউকে প্রথম তিনরাত উচ্চবর্ণের গৃহে পাঠিয়ে শুদ্ধ করে আনতে হবে।

একবার জঙ্গল থেকে কাঠ নিয়ে শহরে যাওয়া এক ট্রাকে সওয়ার হয়ে বসেছিল একটা ছেলে। কয়েক বছর সেখানে কাটিয়ে সে বুঝে যায় যে শুদ্ধিকরণ আসলে একটা ভাঁওতা দিয়ে নিম্নবর্ণের বউদের ভোগ করা।

সে গ্রামে ফিরে এই প্রথার বিরোধ করে। নিজের বউকে কিছুতেই পাঠাতে রাজি হয়না ব্রাহ্মণ পূজারির কাছে। সে একা ছিল এবং দুর্বল। বুঝতে পারে তার পক্ষে এই অন্যায় বন্ধ করা অসম্ভব। তাই গ্রাম ছেড়ে পালিয়ে যায় বউ নিয়ে। যাবার আগে খুন করে যায় বাওন দেওতাকে।

আর একটা গল্পের নাম–মানুষের মুখ। একজন তোক শহরে পঁচিশ বছর ধরে রিকশা চালিয়েছে। তখন কতো মানুষকে সে রিকশায় চাপিয়েছে কতো বাচ্চাকে নিয়মিত পৌঁছে দিয়েছে স্কুলে। যাদের কেউ কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল অফিসার কত কি হয়ে গেছে। সেই নিয়ে তার গর্ব–অহঙ্কার।

একদিন এক দুর্ঘটনায় একটা পা ভেঙে গেল তার। পঙ্গু হয়ে গেল সে চিরদিনের মতো। সেদিন সে চারিদিকে তাকিয়ে দেখল–কেউ তার খোঁজ নিচ্ছে না, কেউ মনে রাখেনি তাকে। সে এতকাল এক মিথ্যে অহঙ্কারের হাওয়া ভরা বেলুনে ভেসে যাচ্ছিল। প্রয়োজন ফুরিয়ে যেতেই স্বার্থপর দুনিয়া তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে।

একটি গল্পের নাম কলমকার। এই গল্পের নায়ক একজন ঝাড়ুদারসে স্কুল ম্যাগাজিনে একটা গল্প ছাপতে দেয়। যখন দেখা যায় তার লেখাটা স্কুলের সব শিক্ষক বা অফিসস্টাফের চাইতে ভালো লেখা হয়ে গেছে, সবাই মিলে পিছনে লাগতে থাকে তার শত্রুতা করা শুরু করে দেয়। তাদের একটাই রাগ-ঝাড়ুদার মাস্টারদের চেয়ে এত ভালো কেন লিখবে, যাতে তাদের অপমান হয়।

একটা আছে যুদ্ধ বিরোধী গল্প, যার নাম–নিছক মোরগ লড়াই। মানুষ দুটো নিরীহ মোরগকে নানারকম ট্রেনিং দিয়ে হিংস্র করে তোলে। আর তার পায়ে ধারালো চাকু বেঁধে নামিয়ে দেয় লড়াইয়ের ময়দানে। তখন সে তারইমতো আর একটা মোরগকে মারে যার সাথে তার কোনকালে কোন শত্রুতা ছিল না। এই মরা আর মারার খেলায় তাদের কারো কোন লাভ নেই।

এই রকম গল্প ঘিরে সাজানো থাকে একশো নব্বই পাতার বই–জিজীবিষার গল্প। এই সময় একদিন পথেই পরিচয় হয়ে গেল একজন অসাধারণ–বাউলমন, লেখক মানিক মণ্ডলের সাথে। সে এমন এক মানুষ যে দিনের পর দিন চান করে না, খায় না ঘুমায় না। পথে পথে ঘুরে বেড়ায়। মাথার চুল-দাড়ির চেহারা দেখলে পাগল বলে মনে হয়। তবে মানুষটা বড়ই গুণী। রাজা থেকে ফকির সবার সাথে তার চেনা।

যেদিন তার সাথে তার বাসায় গেছি, আমার সব কথা শুনে বলে সে, দাঁড়াও তোমার একটা টি.ভি.র প্রোগ্রাম করিয়ে দিই। আর তখনই কাকে যেন ফোন করে। এর আধঘন্টা পরে এসে গেল তার এক বন্ধু যার নাম অমিত ঘোষ। কথা বলল আমার সাথে। এরই দিন কয়েক পরে একটা পুরো ইউনিট লাইট ক্যামেরা নিয়ে চলে এল আমার বাড়ি। তিন চারদিন ধরে চলল শুটিং। কিছু কথা আমাকে দিয়ে বলানো হল, কিছু কথা আমার চরিত্রে অভিনয় করা অভিনেতা বলল। প্রায় দশবারো জন অভিনয় করে নানা চরিত্রে। তৈরি হয়ে গেল একটা তথ্যচিত্র যার নাম সাধারণ-অসাধারণ।

আধ ঘন্টার এই প্রোগ্রাম এরপর আকাশ বাংলা চ্যানেলে পরপর তিনবার দেখানো হল কিছুদিন পরে। এরপর তো বলতে গেলে আমার বাড়ির দরজায় টিভি সাংবাদিকদের ভিড় লেগে গেল। অনন্যা নামের এক সাংবাদিকের দ্বারা তারা নিউজ চ্যানেল থেকে “তারার নজর” নামে আধ ঘন্টার আবার একটা প্রোগ্রাম হল। এল আকাশ বার্তার অধীর নামে এক সাংবাদিক, দিশারী কেবল চ্যানেল থেকে এলদীপান্বিতা নামের এক মহিলা সাংবাদিক।ই.টি.ভি থেকে মনিরুল নামে আর এক সাংবাদিক।

আর কিছুদিন পরে আবার এলেন–নিজে এলেন না, লোক পাঠালেন সেই দিব্যজ্যোতি বসু। তখন তিনি আকাশ বাংলা চ্যানেলে নতুন একটা প্রোগ্রাম করছেন যার নাম খোঁজ খবর। এই সময়–যত আমাকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা–কৌতূহল বাড়ছিল, ততই আমার স্কুলের সহকর্মী–প্রভাবশালী লোকদের গাত্রদাহ বেড়ে যাচ্ছিল। তখন আমার মনে হতো যারা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে–নরমাংস ভোজী চিতা হায়নার পাল। সুযোগ পেলেই যারা আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। এত নাম কেন হবে আমার। কেন বার বার আমাকে টিভিতে দেখাবে। এতেই তাদের ক্রোধ বাড়ে।

এই রকম একদিন সাহিত্য আকাদেমি থেকে আঞ্চলিক সচিব রাম কুমার মুখোপাধ্যায়ের সাক্ষর সম্বলিত একখানা চিঠি এসে পৌঁছালো আমার নামে–বিদ্যালয়ের ঠিকানায়। যাতে লেখা—’সাহিত্য আকদেমি’ জীবনতারা ভবনের নিজস্ব সভাঘরে একটি অস্মিতা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে আপনি ছোট গল্প/কবিতা পাঠ করলে আমরা বাধিত হবো।

নানা প্রতিকুলতার মধ্যেও যারা সাহিত্য চর্চা করছেন এবং যাদের রচনার মধ্যে নিজস্বতার ছাপ আছে তাদের রচনা শোনার জন্যই আমাদের অস্মিতা অনুষ্ঠানের আয়োজন।

আমরা আশা করবো আপনি অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হবেন।…আপনার সম্মতি পত্রযোগে বা দূরভাষে জানিয়ে ধন্য করবেন।”

Page 294 of 384
Prev1...293294295...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In