• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

তখনও কেউ আমাকে বলে দেয়নি যে আক্রমণই আত্মরক্ষার সর্বশ্রেষ্ঠ উপায়। সে শিক্ষা দিল সেই অস্থির অবিশ্বাসী সময়ের উদ্ভুত এক পরিস্থিতি। তখন আর আমার এ কথা মনে করবার মতো অবস্থা বা অবকাশ ছিল না, ওরা এক একা কিশোরকে পেয়ে ভয় দেখিয়ে একটু মজা পেতে চাইছে। কিনা! চারিদিকে তাকিয়ে দেখলাম, কোথাও কোন জনমানব নেই। রাস্তার পাশের নিরেট দেওয়ালের ওপাশের মানুষগুলো বিশ্ব জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ঝড়ের মধ্যে বালির ভিতর মুখ গুঁজে পড়ে থাকা উটের মত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাকালাম আমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে। দেখলাম সামান্য কিছু দূরে একখানা আধলা ইট পড়ে আছে। এ সেইইট যা একবার আমার জীবন বাঁচিয়ে ছিল। সারা দেশটায় এখন শেয়াল কুকুরে ভরে গেছে। এ সময়ে মানুষকে বাঁচতে হলে বারবার ইট পাথর তুলতে হবে।

ওরা কিছু বুঝে উঠবার আগে বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে নিলাম আধলা খানা তারপর সমস্ত শক্তি দু-হাতে সংহত করে সেটা বসিয়ে দিলাম চাকু বাগিয়ে থাকা ছেলেটার ব্রহ্মতালুতে। এটা সেই জায়গা যেখানে সাধারণ একটা আঘাতে মানুষ মরে যেতে পারে। ইঁটের একটা কোন বসে গেল মাথার মাঝখানে। ছিটকে নিচে পড়ে গেল তার ধারাল চাকু। গোঁ গোঁ করে সে লুটিয়ে পড়ল পথের ধুলোর উপরে। চাকুটা কুড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালাম আমি–আয় এইবার কেডা আবি। কিন্তু তারা কেউ এগিয়ে এল না। আহত সঙ্গীকে পেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাল অন্ধকারের মধ্যে।

ছোটবেলায় প্রচণ্ড রোগে ভুগেছিলাম। কোনদিন পেট ভরে খেতে পাইনি। সে কারণে শরীরটা ছিল খুবই রোগা আর দুর্বল। আমার বয়সে যে ভাবে বাচ্চাদের শরীর বৃদ্ধি পায় আমার তা হয়নি। ফলে খেলাধুলোয় আমি সব সময় হেরে যেতাম। কারও সাথে ঝগড়া মারামারি হলে মার আমিই খেতাম। সেই আমি–পরাজিত দুর্বল অক্ষম আমি আজ বিজয়ী হয়েছি। আমার পায়ের কাছে এখন পড়ে আছে সবল সশস্ত্র প্রতিপক্ষ। যার গরম রক্তের ছিটে লেগে রয়েছে আমার হাতে। জীবনে কখনও একটা ইঁদুরও মারতে পারিনি। পারব সে বিশ্বাসটাই মরে গিয়েছিল। এখন মনে হচ্ছে, পারি। আমিও মারতে পারি। আর মারতে যখন শিখে গেছি বাঁচাটাও শিখে নিতে পারব।

আমার আর এরপর বিড়ি নিয়ে সেই দোকানে ফিরে যাওয়া হল না। কে জানে পালিয়ে যাওয়া ওই ছেলেরা কেউ হয়ত আমাকে চেনে। কোন দোকানের কর্মচারী সেটা জানে। ওরা এতক্ষণে নিজেদের মহল্লায় গিয়ে খবরটা নিশ্চয় দিয়েছে। তখন মহল্লার লোক অবশ্যই ধাওয়া করে আসবে চা দোকানের দিকে। আমাকে নাগালে পেলে ধরে পাঠা কাটা করে দেবে। তাই পালিয়ে গেলাম দোকান মালিককে কিছু না বলে, আমার পাওনা পয়সাও না নিয়ে।

সেদিন সেই ভয়ানক রাতে আমার দিগ্বিদিক কোনও জ্ঞান ছিল না। অর্ধচেতন অধঅচেতন একটা বোধশূন্য ঘোরের মধ্যে কেবলই ছুটে যাচ্ছিলাম সামনের দিকে। সর্বক্ষণ মনে হচ্ছিল আমার পিছনে পিছনে কেউ তাড়া করে আসছে। আমি থামলেই সে ধরে ফেলবে।

এইভাবে কতক্ষণ ছুটে ছিলাম, কতপথ পার হয়েছিলাম, কোথায় গিয়ে পৌঁছে ছিলাম তার কিছুই জানা নেই। সামনে একটা পার্ক দেখতে পেয়ে পথশ্রমে ক্লান্ত শরীর নিয়ে ঢুকে পড়েছিলাম তার মধ্যে। একটা অন্ধকার কোণ খুঁজে নিয়ে সেখানে লুকিয়ে কাটিয়ে ছিলাম সারাটা রাত। সূর্য ওঠার আগে পার্ক থেকে বের হয়ে আবার শুরু করেছিলাম ছোটা। ছুটে ছুটে আমি যেন পৌঁছে যেতে চেয়েছিলাম পৃথিবীর সেই প্রান্তে যেখানে কোন মানুষ থাকে না। হিন্দু মুসলমান থাকে না, শ্মশান গোরস্থান মন্দির মসজিদ থাকে না। হন্তা থাকে না হন্তব্য থাকে না।

সেটা সেই ১৯৬৫ সালের কথা। যে বছর ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধমতো হয়েছিল! দু-দেশই ছিল অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। তাই মানুষের দৃষ্টি মূল সমস্যা থেকে অন্যদিকে ঘোরাতে একটা যুদ্ধ যুদ্ধ খেলা না খেলে উপায় ছিল না। সে সময় একটা পাকিস্তানি প্লেন উড়ে এসে ব্যারাকপুরে বোমা ফেলে গিয়েছিল। জনরব ছিল, পাকিস্তানি বোমারু বিমান নাকি হাওড়া ব্রিজ গুঁড়িয়ে দেবে। যে কারণে ভারতীয় প্রতিরক্ষা বিভাগ ব্রিজ পাহারার ব্যবস্থা খুবই জোরদার করে রেখেছিল। পঞ্চাশ ফুট অন্তর একজন অস্ত্রধারী পুলিশ।

আমি এক পলাতক ‘খুনি’। বহুদিন ধরে বহু পথ পার হয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলাম হাওড়া ব্রিজের উপর। যার নীচ থেকে বয়ে চলেছে হিন্দুধর্মের কাছে বড়ই পবিত্র নদী গঙ্গা। এ নদীতে নাকি একবার স্নান করলে সব পাপ ধুয়ে যায়। যে কারণে কলকাতার বড় বাজারে একটি বেওসায়ি জাতি গোষ্ঠির মানুষ ব্যবসা ফেঁদে ছিল। সারা দিন লোক ঠকাবে আর পরদিন সকালে গঙ্গায় ডুব মেরে আসবে। লোক ঠকানো পয়সায় ইহকাল, গঙ্গাস্নানের পুণ্যে পরকাল, দুকালই সুখে কাটবে।

আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছিলাম। গঙ্গা নদীর বুক বেয়ে ভেসে চলেছে কত লঞ্চ জাহাজ নৌকা। মানুষ ভেসে চলেছে জলযানে কোথায় কোন নিরুদ্দেশে তা কে জানে। ওই ভাসমান জলযানে চেপে আমার মনটাও ভেসে যাচ্ছে। আমার বাবা কাকা, উধ্বর্তম দশ পুরুষ এমনই জলপথে নৌকা নিয়ে চলে যেতেন মাছ ধরতে। যদি দেশভাগ না হোত আমিও একদিন বাবা কাকার সাথে যেতাম। বলা যায় না, কোন এক নদীর মোহনায় আমার সাথে দেখা হয়ে যেত অতল জলের তল থেকে উঠে আসা কোন এক জলপরীর। সুলোচনা, সুকেশী, সুনাসিকা সেই জলকন্যার দর্শন পেয়ে পূর্ণ হয়ে যেত জীবন। এই সব কত কী ভাবছিলাম তখন সেই কিশোর মনে, ব্রিজের উপর দাঁড়িয়ে। যা একান্তই নাবালক ভাবনা।

Page 29 of 384
Prev1...282930...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In