• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

ওই নিমন্ত্রিত মুসলমানদের একজনের একটা রেডিও সেট ছিল সে সেটা সর্বক্ষণ সাথে নিয়ে ঘুরত। ওটা সে এখানে ফেলে চলে গিয়েছিল। সুইচ অফ থাকায় তার অস্তিত্ব কেউ টের পায়নি। কিছুদূর পথ পার হয়ে গিয়ে রেডিও ফেলে যাবার বিষয়টা মনে পড়ে যাওয়ায় সেটা নিতে তারা ফিরে এসেছিল। কিন্তু ডাক্তারের গিন্নির বিষবাক্য আর গোবর জলের বন্যা দেখে তারা আর বাড়ির ভিতর ঢুকতে পারেনি। পাথর হয়ে দাঁড়িয়ে পড়েছিল পুকুর পাড়ের রাস্তার উপর।

বাড়ির কেউ তাদের দেখতে পায়নি। পুকুরে জল আনতে গিয়ে দেখে ফেলেছিলাম আমি। মৃদুজোছনার আবছা আলো অন্ধকারে অপমানে পাথর হয়ে যাওয়া সেই মানুষগুলোর দুচোখে যেন জ্বলছিল সর্বনাশা আগুন। যে আগুনে ঘর পোড়ে শান্তি সম্প্রীতি পোড়ে সমাজ পোড়ে দেশ পোড়ে।

কেন জানিনা সেদিন আমার অপরিণত কিশোর মনে ছায়া ফেলেছিল একটা অশুভ আশংকা, ওরা এই অপমান হজম করতে পারবে না। কোন একদিন পেটের মধ্যে যাওয়া পায়েস বমি হয়ে বেড়িয়ে আসবে। সেই ঘৃণার স্রোতে ভেসে যাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকল প্রয়াস। কারণ ঘৃণা তো ঘৃণারই জন্ম দেয়, যেমন ভালোবাসা জন্ম দেয় ভালোবাসার। যে ঘৃণা নিয়ে আজ এরা ফিরে যাচ্ছে, কাল দ্বিগুণ করে ফিরিয়ে দিতে আসবে।

শত শত বছর ধরে এই অভাগা দেশে একদল মানুষ আর একদল মানুষকে ধর্মের নামে বর্ণের নামে বিনা কারণে যে অপমান অত্যাচার করে চলেছে নিউটনের সূত্র যদি সত্যি হয় তবে তা একদিন ফেরত আসবেই। কোন উপায় নেই সেদিন চোখের জলে, বুকের দীর্ঘশ্বাসে তোমার পাওনা, তোমাকে বুঝে নিতেই হবে।

সেদিনের সেই আশংকা আমার সত্যে পরিণত হয়েছিল মাত্র অল্প কিছুদিন পরেই। সেটা যতদূর মনে পড়ে ১৯৬৩ সাল। যেবার কাশ্মীরের কোন এক মসজিদ থেকে যেন হজরত সাহেবের “বাল” চুরি গিয়েছিল। সত্যিই চুরি গিয়েছিল না নিজেরাই লুকিয়ে রেখে গুজব ছড়িয়ে ছিল কিছু দুষ্ট লোক, তা কে জানে। তবে সেই উপলক্ষ্যে সারাদেশ জুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। যে দাঙ্গায় বহু নিরীহ মানুষও মারা যায়। সে দাঙ্গার রক্তদাগ আমার কিশোর হাতেও লেগে ছিল। আমার হাতে লেগে যাওয়া সে রক্তের গন্ধ এখনও টের পাই।

শুনেছি সেই সময়ে কে বা কারা ডাক্তারের বাড়িতে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়। তার আগে ঘরের মূল্যবান যা কিছু লুঠপাট করে নেয়।

.

শহর কলকাতার মধ্যে একটা জায়গার নাম আমার জানা ছিল। সেটা যাদবপুর। একদিন এসে পড়লাম সেই যাদবপুরে। যেখানে নানা রকম কাজ পাওয়া যায়। আমার বাবা এখানে এসে কাজ পেতেন। বাবা যখন পেয়েছেন ছেলেও পাবে। তাই ট্রেন থেকে নেমেছিলাম এখানে। প্রথম রাতটা কাটাতে হল এক নম্বর প্ল্যাটফর্মে এখন যেখানে গণশক্তি সাঁটা হয় সেই দেওয়ালের কাছে পানের পিক পোড়া সিগারেটের টুকরো ছেঁড়া কাগজ ধুলোময়লার মধ্যে শুয়ে। সে রাতে ধুম জ্বর এসেছিল আমার। সারা গায়ে ছিল পাকা ফোঁড়ার মত বিষ ব্যথা। ডাক্তারের বেপরোয়া কঞ্চি চালনায় শরীরের নানা জায়গা ছিল দাগড়া দাগড়া ফোলা।

পরের দিন সকালে জ্বর আর ছিল না, ছিল পেটে ভীষণ খিদে। আর গায়ের ব্যথাটা বেড়ে গিয়েছিল বেশ খানিকটা। কিন্তু এইসব অসুবিধার কাছে আত্মসমর্পণ করে বসে থাকলে সমস্যা যে বেড়ে যাবে। তাই সব শারীরিক ক্লেশ অস্বীকার করে খুঁজতে বের হলাম একটা কাজ। তখন কতই বা বয়স আমার। এই বয়সে এমন কীবা কাজ আমি পেতে পারি। তাই যে কাজ আমার সামর্থে কুলায় যে কাজের আমি যোগ্য, পেয়েছিলাম সেই কাজ, এক হিন্দুস্থানির চায়ের দোকানে গেলাস ধোবার চাকরি। যার মাইনে মাসে দশটাকা। আমার মনের মধ্যে ডাক্তারের বাড়ির স্মৃতি তখন একেবারে টাটকা, নিম্নবর্ণ হবার যে যন্ত্রণা-অপমান তা আমার হাড়ে হাড়ে জানা। তাই নিজের নামটা বদলে একটা নাম রেখে নিলাম যাতে আমাকে কেউ নমঃশূদ্র বলে শনাক্ত করতে না পারে। তাহলে হয়ত আর কাজেই রাখবে না। যদি বা রাখে ব্যবহার করবে ঘৃণ্য কোন জীবের মত। দোকান মালিক উত্তর প্রদেশের লোক। যাদের মধ্যে জাতপাত ছুয়াছুত বাঙালীদের চেয়ে ঢের বেশি। তবে আমার ভাগ্য এসময়ে ভালো বলে তারা আমার জাত বিষয়ে বিশেষ আগ্রহ দেখাল না।

সঠিক মনে নেই বোধ হয় চার পাঁচ মাস এই দোকা্নে কাজ করেছিলাম। এরা মাসমাইনের দশ টাকা মাসের শেষে চাইলেই দিয়ে দিত। তবে ধোবার সময় হাত ফসকে পড়ে গিয়ে গেলাস ভেঙে গেলে তার দামটা মাইনে থেকে কেটে নিত। এটা শাস্তি, যাতে কাজের লোক কাজের প্রতি অমনযোগী না হয়। প্রায় মাসেই শত সাবধানতা সত্ত্বে একটা দুটো গেলাস ভেঙেই যেত। একবার প্রায় চারসের দুধ হাত থেকে পিছলে নিচে পড়ে গিয়েছিল। সে মাসে মাইনে মেলেনি।

আমি তখনও কোন খুন জখম দেখিনি। দাঙ্গা কাকে বলে জানি না। রামায়ণ মহাভারত পাঠ শুনেছি, মানুষ মানুষকে বধ করে সেটা জানি। কিন্তু সেটা যে কী মর্মান্তিক দৃশ্য। সেই দৃশ্যের সামনে পড়তে হল একদিন।

এক সকালে দেখি সামনের রাস্তা ধরে বাঁশ টালি বয়ে নিয়ে দলে দলে লোক চলেছে পুর্বদিকে। কারা এরা! যাচ্ছে বা কোথায় এইসব নিয়ে? এরা চলেছে সন্তোষপুর খাল পার হয়ে এখন যেখানে ইস্টার্ন বাইপাস সেখানে। ওখানে বিশাল এলাকা জুড়ে জমিদারদের কবজা করে রাখা জমি এরা দখল করে নিচ্ছে। এখানে আর একটা জবরদখল কলোনি করবে। অহীন রায় চৌধুরী নামের এক কংগ্রেস নেতার নেতৃত্বে এসব হচ্ছে। তার সাথে রয়েছে সোনাইয়া নামের আর একজন। যে পরে হাতকাটা সোনা নামে খ্যাত হয়। যখন জমি জবর দখল হয় তখন তার হাত ছিল। প্রায় আট দশ দিন ধরে চলল এই পথে দখলদার লোকদের মিছিল। এক দুপুরে আমি সেই নতুন কলোনি দেখতে গিয়েছিলাম। দেখেছিলাম যতদূরে চোখ যায়, তৈরি করা হয়েছে ছোট ছোট ঘর। কোনটা হোগলার কোনটা মুলিবাঁশের। গোনা যায় না, তবে মনে হয় কুড়ি পঁচিশ হাজার পরিবার বসে গেছে ইতিমধ্যে। ইচ্ছে হয়েছিল এখানে এক খণ্ডভূমি আমিও দখল করব। আমাদেরও তো কোথাও থাকবার মত জায়গা নেই। কিন্তু আমার ভাবনাটা ছিল যে পরিমাণ বড় বয়স আর শরীরটা ছিল সে তুলনায় ছোট। তাছাড়া একটা ঝুপড়ি খাড়া করতে যে কটা বাঁশ আর হোগলা দরমা দরকার সে টাকাই বা কোথায় পাব।

Page 26 of 384
Prev1...252627...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In