• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, আগস্ট 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

সব লোকের একটা করে নাম থাকে। এরও আছে। ধরা যাক তার নাম দত্তদা। যখন আমি যাদবপুর স্টেশনে ঘাঁটি গেড়ে ছিলাম সেই সময় গায়ে সিপিএম গন্ধ মাখা কিছু গুণ্ডাদের সাথে মাঝে মধ্যে ছোট ছোট গণ্ডগোল হয়েছিল আমার। তারা আমাকে মারুক কী আমি তাদের মারি–এমন কী খোকা দাসের শাগরেদ কার্তিককে কামারপাড়ার ভিতরে চাকু মেরে চিৎ করে দিয়ে আসার পরেও উনি আমাকে দোষারোপ করেননি। যেন একটুখানি আক্ষেপ ছিল তার গলায় এ তুই কী করে দিলি। কামারপাড়ার ইতিহাসে যা কোনোদিন ঘটেনি কোনোদিন ঘটবে কেউ ভাবতে পারেনি তাই করে ফেললি।

এটা সত্যি যে আজ পর্যন্ত কেউ কামারপাড়ার বুকের ভিতর ঢুকে এক মহাবীরকে চাকু গেঁথে চলে আসবে, কারও কল্পনায় ছিল না। কী করে সেটা আমার দ্বারা সংঘটিত হয়ে গিয়েছিল কে জানে। তবে সেই ঘটনার পর মানুষের মনে হয়েছিল মাস্তানির ময়দানে আর এক মল্ল অনুপ্রবেশ করল। যে কয়দিন না মরে, জেলে না যায় খুব দাপাবে।

দত্তদা আগে টিবি হাসপাতালের এক কোয়াটার্সে থাকতেন। ওনার বাবা ওখানে চাকরি করতেন। তিনি মারা যাবার পর দত্তদাকে কোয়াটার্স ছেড়ে দিতে হয়। তখন উনি জমি কিনে বাড়ি বানিয়ে বাইপাশের ওদিকে এক সদ্য গড়ে ওঠা উপনগরিতে চলে আসেন। আজকাল আর খুব একটা স্টেশনের দিকে আসা হয়ে ওঠেনা। বহুদিন পরে মর্নিংওয়াক করতে কেন কে জানে এদিকে এসেছিলেন, তাই আমার সাথে দেখা হয়ে গেল।

আমার জীবনে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। আমি যাকে মণিহারা ফণীর মতো পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছি, ক্ষ্যাপা যেমন খোঁজে পরশ পাথর–খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। পেয়ে গেলাম তাকে যাকে কোনোদিন খুঁজিনি। আর সেই আকস্মিক সাক্ষাৎ আমার জীবনে এক একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়ে গেছে।

আমি গিয়ে দত্তদার সামনে দাঁড়াই, আর আমাকে দেখে যেন সে ভূত দেখার মতো চমকে ওঠে। শেষে এক মহাবিস্ময় গলায় ঢেউ খেলে, তুই মদন না। এখনও মরিসনি। কোন্ ভাগাড়ে গিয়ে পড়েছিলি? জেলে ছিলি নাকি?

খ্রিস্টানের যেমন যিশুর সামনে কনফেস করে সেইভাবে বলি, আমি ছত্তিশগড়ে চলে গিয়েছিলাম। কাল ফিরেছি।

আমি একটু ভাবনা চিন্তা করেই ছত্তিশগড় বলেছি। দণ্ডকারণ্য বলিনি। এতে সেই অশ্বত্থামা হত ইতি গজঃ বলার মতো সত্য বলা হল আবার বলা হল না। এক সময় দণ্ডকারণ্য থেকে হাজার হাজার বাস্তুহারা মানুষ এই বাংলার এক কোণে একটু আশ্রয়ের জন্য এসেছিল। তখন সিপিএম দল প্রচার চালিয়েছিল ওই সব লোক স্রেফ বিরোধীদের উস্কানিতে গরিব দরদী বামফ্রন্টকে বিপন্ন বিব্রত করার বদ উদ্দেশ্য নিয়ে এমনভাবে ঝাঁকে ঝাকে পশ্চিমবঙ্গে আসছে। এরপরই ক্ষুধার্ত হায়নার মতো বামফ্রন্টের পুলিশ আর ক্যাডাররা ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। খুন, জখম, ধর্ষণ, অগ্নি সংযোগ, মিথ্যে মামলায় জেল–এইসব অস্ত্রের প্রয়োগে মরিচঝাঁপি থেকে উৎখাত করা হয় তাদের।

দত্তদা সিপিএম কর্মী। যদি সে জেনে যায়, দণ্ডকারণ্য থেকে এসে মরিচঝাঁপিতে বুকের হাড় ভেঙে আবার দণ্ডকারণ্যে ফিরে গিয়ে মরে যাওয়া এক বাপের সন্তান আমি, কে জানে যদি সেই বামফ্রন্টকে বিপদে ফেলা দ্বেষ উথলে ওঠে। আমার প্রতি ভুলে যাওয়া রাগ চাগাড় দেয় আবার। তাহলে যে বিপদে পড়ে যাব। কে আমাকে বাঁচাবে সেই বিপদ থেকে? তাই ছত্তিশগড় বলা। তবে ছত্তিশগড় নামটাও তার ত্রাসের বিষয়। আঁতকে উঠে বলে দত্তদা, ওখানে শুনি নকশালদের জব্বর ঘাঁটি। তুই সেখানে কী করতিস? আবার ওদের সাথে ভিড়ে গেছিস নাকি?

বলি আমি, নিয়োগীজির সংগঠনের কাজ করি।

নিয়োগী। কোন্ নিয়োগী?

শঙ্কর গুহনিয়োগী।দল্লী রাজহরায় থাকতেন। মস্ত বড় নেতা। পশ্চিমবঙ্গের লোক।ভিলাইয়ের শিল্পপতিরা ভাড়াটে খুনি লাগিয়ে খুন করে দিয়েছে ওনাকে। এখানকার পত্র পত্রিকায় তো খুব হৈ চৈ হয়েছিল।

ও ওইটা। ওতো একটা নকশাল ছিল।

শঙ্কর গুহ নিয়োগী কোনো সাধারণ নেতা নন। সারা দেশে বীরসা-মুণ্ডা, সিধু-কানহু বীর নারায়ণ সিং, ভগৎ সিং–এই সব শহিদের সমতুল্য–সৎ, সাহসী নির্ভীক এক জননেতা হিসাবে সম্মানের আসন দখল করে আছেন। সেই মহান মানুষের নাম এমন তাচ্ছিল্য সহকারে উচ্চারণ করতে শুনে মনটা ক্ষুব্ধ হয়ে ওঠে আমার।

বলি,উনি বন্দুকের উপর আস্থা রাখতেননা। আস্থা রাখতেন মানুষের উপর। গণআন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ন্যায় দাবি আদায় করতেন। এই কারণে মানুষ তাকে ছত্তিশগড়ের গান্ধি বলে।

একটু থেমে আবার বলি, আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি। ওনার সংগঠনের কাজ করতাম যে।

কী কাজ করতি?

যে কাজের ভার দিতেন।

কথাটা বলার পরে আমার মনে হল, অনেক বেশি বলা হয়ে গেছে। এসব কথা একে বলার কোনো দরকার ছিল না। আমরা এসেছি ঘুরতে, ঘুরে চলে যাব। এখানে রাজনীতি নিয়ে আলোচনা অর্থহীন। তাই সামলে নেবার জন্য বলি, পশ্চিমবঙ্গে তো কোনো কাজ-টাজ পাইনি। আমার এক কবিদাদা বলতেন ছত্তিশগড়ে যাও, ওখানে কাজের লোক খুব দরকার। গেলে কাজ করতে পারবে। তাই গেছিলাম।

তবে যে বললি সংগঠনের কাজ করি।

সংগঠনেরই কাজ তো। একটা সংগঠনে কত রকম কাজের লোক লাগে। সব কাজ কী সদস্য সমর্থকরা করে, না করতে পারে।

দত্তদা বুঝতে পারলেন আমি যে কাজ করতে ওখানে গিয়েছিলাম তার নাম শ্রমদান। যার জন্য একটা পারিশ্রমিক ধার্য করা থাকে। পশ্চিমবঙ্গের পার্টিরও এমন সব লোক লাগে। যে ঘরদোর সাফ সাফাই করে, জমাদার, ড্রাইভার এরা মাইনে নেয় কাজ করে। মদন সেই রকম কোনো কাজ করত। দত্তদা বেশ কিছুক্ষণ কী যেন ভাবলেন। দাবার বোর্ডের সামনে বসে পাকা খেলোয়াড় যেমন অনেক ভেবে বুঝে সামনে ঘুটি ঠেলে দেয় উনি আমার দিকে কথা ঠেলে দিলেন, পশ্চিমবঙ্গে কী ফিরে আসতে চাস? তাহলে বল, তোকে এখানে কোনো একটা কাজে কর্মে লাগিয়ে দিই।

Page 203 of 384
Prev1...202203204...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In