• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 30, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী

Itibritte Chondal by Manoranjan Byapari

তখন চিবিয়ে চিবিয়ে আমাকে বলে কানা অজিত–তাহলে এখনও বিশ্বনাথ ওটা হাতে পায়নি।

বলি–না, পায়নি।

–টাকা নিয়ে গেলে পেয়ে যাবে!

–তা পেতে পারে। ওরা তো সুদাশের ঠেক জানে। গিয়ে নিয়ে আসতে কোন অসুবিধা নেই। এটা তো সুদাশের ব্যবসা।

–আমি যে তোমার কাছে এসেছিলাম কাউকে বোলো না। বলে কানা অজিত সেদিন চলে গেল। আর পরের দিন সন্ধ্যায় গুলি করে, চপার দিয়ে কুপিয়ে বিশ্বনাথকে তারই চোলাই ঠেকের সামনে খুন করে দিল। তখন সবে সন্ধ্যা নেমেছে। রাজডাঙা ব্রিজের উপর বসেছিলাম আমি আর বাপি নামের একটা ছেলে। এই বাপি পরবর্তী কালে নোনাডাঙ্গা আন্দোলনের এক বিশিষ্ট নেতা হয়ে উঠেছিল। কানা অজিত আমাদের সামনে দিয়ে হেঁটে বিশ্বনাথের মদের ঠেকে গেল, তাকে মেরে ফিরে এল আর চলে গেল আমাদের সামনে দিয়ে। মাত্র চব্বিশ ঘন্টা আগে আমাকে দেখে নেবে বলে ধমকে ছিল। চব্বিশ ঘন্টা পরে তাকেই দেখে নিল তার মামা।

বিশ্বনাথ তো মারা গেল, কিন্তু একা গেল না। তার পিছনে শুরু হয়ে গেল মৃত্যুর এক মিছিল। রামলাল বাজারের এপাশে লাল গেটে থাকত স্বপন নামে এক মাস্তান। তখন রুবি-গোলপার্ক অঞ্চলে প্রচুর জমি জায়গা বেচাকেনা হচ্ছে। চলছে ঠিকেদারি প্রোমোটারি সাপ্লাইয়ের রমরমা ব্যবসা। এ অঞ্চল যার অধিকারে থাকবে তারই পকেট ভারি হবে। এতকাল কানা অজিতের কারণে স্বপন এখানে নাক গলাবার সুযোগ পায়নি। এখন তার হাতে সুযোগ এল। কানা অজিত তখন পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পোত তারা দাদার বদলা নেবার জন্য ফুঁসছে। স্বপন পোতোকে ডেকে অর্থ অস্ত্র জনশক্তি দিল–মার শালা কানা অজিতকে। পোতো কানা অজিতের তো নাগাল পেল না। পেয়ে গেল বিশ্বনাথ মার্ডারে যুক্ত তার এক শাগরেদকে। গলার নলি কেটে তাকে বস্তায় ভরে ড্রেনে ফেলে দিল। এরপর কানা অজিত দলবল নিয়ে মেরে দিল পোতের দলের একজনকে।

এক সকালে ঘরে ঘুমাচ্ছি। সারারাতে অসহ্য গরমে চোখের পাতা এক করতে পারিনি হাত পাখা নাড়তে নাড়তে রাত কাবার। ভোরের দিকে চোখটা সবে লেগে এসেছে, হঠাৎ দরজায় জোর ধাক্কা। খোল দরজা। দরজা খুলে সারা শরীর কেঁপে গেল আমার। পুলিশ দাঁড়িয়ে আছে দরজায়। তারা ঘরে ঢুকে আমাকে দেখল। আমার বউ বাচ্চা, চৌকির তলা সব দেখল। তারপর মাঝবয়সী এক অফিসার গর্জন করল তোদের রোজ এইভাবে বিরক্ত করব। একরাতও ঘুমাতে দেব না। যতক্ষণ না তোরা রিকশাঅলা মদনকে ধরিয়ে দিবি।

প্রথমে ভেবেছিলাম ওরা বোধ হয় আমাকেই খুঁজছে। পরে ভুল ভাঙল। আমি তো যাদবপুরের রিকশাওলা মদন। ওরা খুঁজছে কসবার রিকশাঅলা মদনকে। তখন আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল।

সে যাই হোক, এর দিন সাতেক পরে আমি মার্ডার হয়ে গেলাম। কারা যেন আমার গলায় গামছায় ফাঁস দিয়ে মেরে বাইপাশে ফেলে এল। সে খবর পেয়ে যাদবপুর স্টেশন থেকে গণেশ গোপাল আমার বাসায় এল, সদ্য বিধবা আমার স্ত্রীকে সমবেদনা জানাবে বলে। এসে আমাকে ঘরে বসে তেজপাতা দেওয়া গুড়ের চা খেতে দেখে তারা তো ভীষণ অবাক কীরে দাদা তুই মারা যাসনি? তবে যে হোসেনপুরের নন্দু বলল রিকশাঅলা মদনকে মেরে বাইপাশে ফেলে দিয়েছে। তখন তাদের বলি–ও মদন কসবার।

মরা মানুষের কোন ভয় থাকে না। যত ভয় জীবিতের। আমার মনে তখন এক অন্য ভয় উঁকিঝুঁকি দিতে শুরু করেবঙ্গোমাথা ফাতারকিক নেই। সব যেন পাগলা কুকুরতুল্য হয়ে গেছে। পাগলা কুকুরের আয়ু মাত্র দশদিন। কিন্তু সেই দশ দিনের মধ্যে যাকে কামড়ায় সে-ও মরে যায়। যদি কোন সময় পোতোর হঠাৎ করে মনে পড়ে যায় এই সব খুনোখুনির আসল কারণ তো আমি। যদি আমি কানা অজিতের কানে রিভালবার বিষয়ক সংবাদটা না দিতাম বিশ্বনাথ মরত না। যদি কেউ পোতোকে সেটা বলে দেয়? তখন যদি পোতো মনে করে পাঁচ মাসে পাঁচটা যখন গেছে, আর একটা যাক! তখন আমার কী হবে? ওরা যদি বলে কয়ে আক্রমণ করে তখন একটা সামলে নেবার সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু তা তো করবে না। যদি হামলা করে তা হবে অতর্কিত এবং অসতর্ক সময়ে। নাহঃ, এ বিপদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এতে আমার পাবার কিছু নেই, তাহলে অজিতের দলে নাম লেখাতাম। তবে হারাবার অনেক কিছু আছে। আমার ঘর সংসার সব ভেসে যাবে। তাই সিদ্ধান্ত নিলাম–এখান থেকে চলে যাব।

চলে যাব ভেবেছিলাম সকালে। আর দুপুরেই একটা ভ্যান রিকশা ডেকে সব মাল তুলে রওনা দিলাম যাদবপুরের দিকে এক নিরাপদ আশ্রয়ের সন্ধানে। রাত আসছে। এক অদৃশ্য আততায়ী ঘুরে বেড়াচ্ছে রাজডাঙায়। কে জানে সে এইরাতে আমার উপর হামলে পড়বে কী না! তার চেয়ে নিজের এলাকায় চলো। যেখানে বন্ধু চেনা শত্রু চেনা।

আমি ওখান থেকে চলে আসবার প্রায় একমাস পরে দশমীর দুর্গাপূজার দিন, দুপুরে কানা অজিত মার্ডার হয়ে যায়। এক চা দোকান থেকে তাকে ধরে পিটিয়ে মেরে পা ধরে সারা রাস্তাময় টেনেটেনে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে আসে তার শত্রুপক্ষ। মোট ছয়টি মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে সেই ঘটনার।

যে ভ্যানে মালপত্র তুলেছি তাকে বলা আছে, আমার জন্য যা সময় নষ্ট হবে তার দাম আমি দিয়ে দেব। ভ্যান এনে দাঁড় করালাম সন্তোষপুর জোড়া ব্রিজের কাছে। এখানে তখন এত দালান কোঠা ছিল না। ছিল অগুনতি ঝুপড়ি। জোড়া ব্রিজের কাছে একটা রিকশা লাইন আছে। যার মধ্যে দুচার জন আমার চেনা। বললাম তাদের এখানে কোন বাড়িতে কী ঘর ভাড়া পাওয়া যাবে? সন্ধান জানা আছে? জানতাম পাওয়া যাবে। এক চেনা রিকশাঅলার নিজের বাড়িতে একখানা ঘর পেয়ে গেলাম মাসিক একশো টাকা ভাড়ায়। অন্য সময় হলে ভাড়া কম হোত। এখন ভ্যানের উপর মাল নিয়ে ঘর খুঁজছি ভাড়া তো একটু বেশি লাগবেই। তবু ভালো যে পাওয়া গেল, না হলে রেল স্টেশনে থাকতে হতো।

Page 138 of 384
Prev1...137138139...384Next
Previous Post

মূলধারা ’৭১ – মঈদুল হাসান

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই – হুমায়ূন আহমেদ

Next Post

হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই - হুমায়ূন আহমেদ

কবির বউঠান - মল্লিকা সেনগুপ্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In