• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আমার জবানবন্দি – নির্মল সেন

amar jobanobondi by Nirmol Shen

বাসার সামনের ভিড় ঠেলে আমি এক সময় ঘরে ঢুকে গেলাম। আস্তে আস্তে মা আমার দিকে এগিয়ে এলেন। মা‘র চেহারা তেমন বদলায়নি। সবাই চুপচাপ তাকিয়ে ছিল। কেউ ভাবেনি তাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে। কেউ জানত না বাংলাদেশের সৃষ্টি হবে। সবারই ধারণা পাকিস্তান সরকার কোনোদিন আমাকে পাসপোর্ট দেবে না। সুতরাং এ জীবনে কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই–এ বিষয়ে সবাই নিশ্চিত ছিল।

মা বললেন, তোর চেহারাটা খারাপ হয়ে গেছে। আমি বললাম, তুমি বুঝলে কী করে। ১৯৪৮ সালে তুমি আমাকে শেষ দেখেছ। তখন আমার দাড়ি গোফ গজায়নি। এখন আমার মুখভর্তি দাড়ি। পরনে পাজামা পাঞ্জাবি। আমার সব কিছু পাল্টে গেছে। মা হঠাৎ আমার পকেটে হাত দিলেন। আমি বললাম, পকেটে হাত দিচ্ছ কেন? মা বললেন, এক সময় তোর রুমালটা খুব অপরিষ্কার থাকত। তাই দেখলাম তোর রুমালের অবস্থা কী। আমি বললাম–সে যুগ কেটে গেছে। তখন তোমাদের সাথে থাকতাম। স্কুল কলেজে পড়তাম। তারপর ২৩ বছর কেটে গেছে। এই দীর্ঘদিন একান্তই একা জীবন কাটিয়েছি। কখনো জেলে, কখনো আত্মগোপন করে, আবার কখনো বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। এখন আমি স্বাবলম্বী। নিজের কাজ নিজে করতে হয়।

তারপর রাত বাড়তে থাকল। আমাদের কথা তেমন জমল না। ফেলে আসা ২৩ বছরের কথা যেন হারিয়ে গেল। সেদিন অনেক কথা বলার ছিল। মনে হচ্ছিল যেন কেউ কোনো কথা স্মরণ করতে পারছি না। সব কথা ছিল আবেগের, দুঃখ এবং বেদনার। কোনো কথাই সেদিন সুস্পষ্ট রূপে বলা হলো না। শুধু এক সময় মা জিজ্ঞেস করলেন-কবে যাবি? কিছুদিন থাকবি তো? ২৩ বছর পর কোলকাতায় এলি। কিন্তু আমাদের সাথে দেখা করলি না। এখন কিছুদিন থেকে যা। শরীরটা ভালো হোক। তারপর বাংলাদেশে যাবি। আমরা তোকে বাংলাদেশে যেতে বাধা দেব না।

আমি বললাম, আমি পরশু চলে যাব। কোলকাতায় কয়েকদিন থাকব। রাজনৈতিক বন্ধুদের সাথে আলাপ করব। তারপর দেশে ফিরে যাবো। আমার কথা শুনে সবাই যেন অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলল না। অনুরোধ জানাল না একটি দিনও বেশি থাকার জন্যে। মা জানতেন, তার এ ছেলেটি শৈশব থেকেই কারো কথা শুনতে অভ্যস্ত নয়। কোনো অনুরোধই তাকে ঠেকাতে পারবে না। সেদিন আমার যে আদৌ খারাপ লাগেনি তা নয়। কিছুটা দুঃখও পেয়েছিলাম। ভাবছিলাম নিজেকে এমন করে তৈরি করেছি যে আমাকে দ্বিতীয়বার কেউ কোনো অনুরোধও করবে না। কখনো কখনো ইচ্ছে থাকলেও আমার সিদ্ধান্ত পরিবর্তন করার সাধ্য থাকে না।

দু’দিন পরে দুপুরের দিকে আবার আসানসোল স্টেশনে এলাম। বাসায় সকলেই চুপচাপ। মা বললেন, বাড়ি পৌঁছে চিঠি দিস। স্টেশনে আমাকে তুলে দিতে এল আমার ছোট ভাই। সে বলল, ঢাকায় ফিরে চিঠি লিখবেন। তার এই ঢাকা শব্দটি ট্রেনের কক্ষে একটি অদ্ভুত পরিবেশ সৃষ্টি করল। সকল যাত্রী তখন আমার দিকে তাকাচ্ছে। তাদের প্রশ্ন, ঢাকা যাচ্ছে এ লোকটি কে? সকলেরই তখন কথা বলার পালা। পাশে এক ভভদ্রলোক বসেছিলেন। তার পাশে ২২/২৩ বছরের এক তরুণী। তাদের কৌতূহলের শেষ নেই। তরুণীর পিতার বাড়ি বরিশাল জেলায়। বরিশালে স্টিমারে কাজ করতেন তার বাবা। ১৯৫০ সালের দাঙ্গায় তার বাবা নিহত হন। তরুণীর বয়স তখন দেড় বছর। সেই দেড় বছর বয়স থেকেই সে দেশ ছাড়া। বাংলাদেশের সাথে তার পরিচয় ভুগোলের মানচিত্রে। আর ৭১-এর যুদ্ধে। তাই তার চরম কৌতূহল বাংলাদেশ ও বরিশাল সম্পর্কে। ট্রেনের সমগ্র কক্ষের সকলের কৌতূহল হলো আমাকে নিয়ে। আমার মা আসানসোলে থাকে। কিন্তু আমি ঢাকায় থাকি কেন। কিভাবে আছি ঢাকায়। ঢাকায় ফিরে নতুন বিপদ আসবে না তো?

সেদিন ট্রেনের কক্ষে এ কথার জবাব দিতে পারিনি। তবে কলকাতায় পৌঁছে মনে হলো যুদ্ধে আমরা জিতেছি সত্য কিন্তু পরিবেশ আমাদের অনুকূলে নয়। পরদিন ভোরে আনন্দবাজার পড়ে মনে হলো কোথায় যেন একটা গোলমাল হয়ে যাচ্ছে। আনন্দবাজারে বলা হয়েছে, ভারত থেকে আইএএস অফিসার বিআর গুপ্তের নেতৃত্বে ১৩ জন আমলা বাংলাদেশে যাবে। তারা বাংলাদেশের ভেঙে পড়া প্রশাসন গড়ে তুলবে। এ খবর আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারলাম না। আমার দুঃখ হলো আমাদের বন্ধুরা বুঝতে পারছেন

যে এ খবরে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া হবে। কেউ বুঝতে পারছে না যে আমরা একটি ভিন্ন জাতি। কারো খবরদারি আমাদের পছন্দ নয়। এ জন্যেই আমরা পাঞ্জাবি অর্থাৎ অবাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা বলেছি আমাদের দেশ আমরাই গড়ব। আমরা অন্যের সাহায্য সহযোগিতা চাই কিন্তু খবরদারি চাই না। খবরদারি চাইলে পাঞ্জাবিদের সাথেই থাকতাম। মনে রাখতে হবে ধর্মের দিক থেকে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষই মুসলমান। স্বাভাবিক কারণেই পাকিস্তানের মুসলমানদের সাথে তাদের সুসম্পর্ক থাকারই কথা। কিন্তু শাসন-শোষণ ও খবরদারির প্রশ্নে বাঙালি মুসলমান অবাঙালি মুসলমানদের মানতে চায়নি। এটাই ছিল ১৯৭১ সালের যুদ্ধের মূল কারণ। এই যুদ্ধে জয়লাভের পর যদি লক্ষ করা যায় যে আরেকটি দেশ সাহায্যের নামে আমাদের ওপর খবরদারি করছে তাহলে একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া পাকিস্তান সৃষ্টির পর ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল না। এ সময় ভারতের সাথে পাকিস্তানের কাশ্মীর নিয়ে দু’বার যুদ্ধ হয়েছে। ২৩ বছরের এই বৈরী সম্পর্কের ইতিহাস নিশ্চয়ই ন’মাসেই মুছে যায়নি। যারা দেশ চালান এবং দেশ চালাতে সহযোগিতা করেন তাদের এ অপ্রিয় সত্যটি প্রথম থেকেই অনুধাবন করা উচিত ছিল। কিন্তু আনন্দবাজারের খবরে মনে হলো কেউ যেন এই অপ্রিয় সত্যটি মেনে নিতে চাইছে না। বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি আদৌ গ্রহণযোগ্য হবে না তারা যেন তাও মেনে নিতে পারছে না।

Page 159 of 265
Prev1...158159160...265Next
Previous Post

আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

Next Post

টেনিদা আর সিন্ধুঘোটক – নারায়ণ গঙ্গোপাধ্যায়

Next Post

টেনিদা আর সিন্ধুঘোটক - নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঝাউ বাংলোর রহস্য - নারায়ণ গঙ্গোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In