• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নির্বাচিত কলাম – তসলিমা নাসরিন

Nirbachito Column by Taslima Nasrin

সে মানুষ আরও বলেছিলেন– এই মিথ্যা ধ্বংস হোক। যতদিন পর্যন্ত নারী-জাতি নির্যাতিত, যতদিন পর্যন্ত অত্যাচারী শ্রেণী বর্তমান, যতদিন পুঁজি ও শেয়ারের ওপর থাকছে ব্যক্তিগত মালিকানা, আর যতদিন ভূরিভোজিরা বাড়তি শস্যের জোরে ক্ষুধার্তদের গোলামি খতে বেঁধে রাখছে, ততদিন পর্যন্ত যারা সকলের জন্য স্বাধীনতা ও সাম্যের কথা বলে, সেই মিথ্যাবাদিরা নিপাত যাক। চাই নিপীড়িত নারীজাতির স্বাধীনতা ও সমান অধিকার চাই অত্যাচারীর বিরুদ্ধে পুঁজিপতির বিরুদ্ধে, চোরাবাজারী কুলাকের বিরুদ্ধে লড়াই।‘ (প্রাভদা ৬ নভেম্বর, ১৯৬৯)

পৃথিবীতে একজন মানুষ জন্মেছিলেন, সে মানুষ বলেছিলেন–‘বুর্জোয়া গণতন্ত্র শুধু গালভরা কথার, জমকালো বুলির, সাড়ম্বর প্রতিশ্রুতির আর স্বাধীনতা ও সাম্যের বড় বড় ধ্বনির গণতন্ত্র। কিন্তু কাজের বেলায় এই গণতন্ত্র মেয়েদের স্বাধীনতা-হীনতা ও অসাম্য, মেহনতী ও শোষিতের স্বাধীনতা-হীনতা ও অসাম্যকে আড়াল করে। ধ্বংস হোক এই জঘন্য মিথ্যা ! অত্যাচারী ও অত্যাচারিতের মধ্যে, শোষক ও শোষিতের মধ্যে কখনও সাম্য হতে পারে না, নেই, হবে না। যতক্ষণ না পুরুষের আইনগত বিশেষ সুবিধা থেকে মেয়েরা স্বাধীনতা পাচ্ছে, যতক্ষণ পুঁজির কবল থেকে শ্রমিকের, এবং পুঁজিপতি, জমিদার ও বণিকের জোয়াল থেকে মেহনতী কৃষকের স্বাধীনতা না থাকছে, ততক্ষণ প্রকৃত ‘স্বাধীনতা’ হতে পারে না, নেই, হবে না।‘ (প্রাগুক্ত)

পৃথিবীর কিছু অসভ্য ও উন্মাদ মানুষ আজ সেই প্ৰণম্যকে পায়ের তলায় ফেলে নৃত্য করছে। প্রাচুর্য ও জৌলুসের মোহে অন্ধ উন্মাদের আজ সেই মহান মানুষের ভাস্কর্য ছড়ে ফেলে দিচ্ছে। গলায় দড়ি বেঁধে ওরা নামিয়ে ফেলছে সকল সন্মানিত স্মৃতি। ওরা ‘সমতাকে’ ছুঁড়ে নামাচ্ছে, ওরা ‘স্বাধীনতা’ নামাচ্ছে। ভুলুষ্ঠিত লেনিন, আপনি বলেছিলেন, ‘মেয়েদের সামাজিক জীবনের প্রত্যেকটি জাগরণ ও ক্রিয়াকলাপকে সাহায্য করা চাই যাতে তারা তাদের কুপমণ্ডুক, আত্মকেন্দ্রিক, ঘরোয়া ও সাংসারিক মনস্তত্ত্বের সঙ্কীর্ণতা ছাড়িয়ে উঠতে পারে। ভলাদিমির ইলিচ লেনিন, আপনি বলেছিলেন–দিয়াবতী মাসিমার মত মিউমিউ করা চলবে না, কথা বলা চাই জোর গলায়, যোদ্ধাদের মত, কথা চলা চাই পরিষ্কার করে। দেখিয়ে দিন যে আপনারা লড়াই করতে পারেন।‘ (ডঃ ক্লারা সেৎকিনের ‘আমার স্মৃতিতে লেনিন’)

আমরা তো লড়াই করতে শিখছিলাম মহামতি লেনিন। যে পুঁজিবাদ নারীকে ‘সাংসারিক বাঁদিগিরি’-তে ঠেলে দেয়, যে পুঁজিবাদ নারীকে ‘গণিকাবৃত্তি’-তে ঠেলে দেয়—আমরা সেই পুঁজিবাদের বিপক্ষে কথা বলছিলাম। ‘ঘরোয়া দাসত্ব’ থেকে মুক্তির জন্য যুদ্ধ করছিলাম, একই আদর্শ সামনে রেখে আমরা আপনার সঙ্গে একাত্ম হয়েছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম— ‘মেয়েদের দাবিয়ে রাখছে, শ্বাসরুদ্ধ করছে, বিমূঢ় করছে, হীন করে রাখছে খুঁদে সাংসারিক গৃহস্থালি, বেঁধে রাখছে তাকে পাকশালায় তার শিশুপালন-ঘরে, অমানুষিক রকমের অনুৎপাদক, তুচ্ছ, পিত্তি-জ্বালানো, মন ভোতা করা, হাড়-গুড়ানো কাজে অপচয় হচ্ছে তার শ্রম।‘ আমরা এই শৃঙ্খল থেকে নারীর মুক্তির স্বপ্ন দেখছিলাম। আমাদের সব স্বপ্ন, সব সাধ সব স্বাধীনতার গলায় দড়ি বেঁধে হেঁচকা টানে টানছে উন্মাদ শাসকেরা আর তাদের অসংখ্য লোভাতুর অনুসারী।

একদা সমাজতন্ত্র নামে পৃথিবীর কোনও কোনও দেশে একপ্রকার রাষ্ট্র শাসন পদ্ধতি ছিল। সমাজতন্ত্র এখন বিপর্যন্ত, বিকলাঙ্গ—এতে সভ্যতা ও মানবতার ক্ষতি কতটুকু হয়েছে, এতে তৃতীয় বিশ্বের ওপর সাম্রাজ্যবাদী আগ্রাসনের আশঙ্কা কতটা ভয়াবহ হল, তা হিসেব করে দেখিনি; কেবল একথা স্পষ্ট জানি নারীর বড় ক্ষতি হল। নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার জন্য কল্যাণকর একটি নীতি বা আদর্শের নির্মম মৃত্যু হল।

এখন ধুলোয় লুটোচ্ছে লেনিন, ভ্‌লাদিমির ইলিচ লেনিন। এখন চুড়ো থেকে খসিয়ে ফেলা হচ্ছে তার আপাদমস্তক। নারীকে পণ্য করবার বিরুদ্ধে, নারীর গণিকাবৃত্তির বিরুদ্ধে, নারীর ক্ষুদ্র তুচ্ছ সাংসারিক দাসত্বের বিরুদ্ধে ইতিহাসে যে কণ্ঠটি সবচেয়ে সোচ্চার ছিল সে লেনিনের কণ্ঠস্বর, যে হাতটি সবচেয়ে কর্মঠ ছিল, সে লেনিনের হাত। অপদার্থ মানুষেরা আজ সেই ইতিহাসকে দলিত করছে—এতে ক্ষতি কার কত জানি না,তবে নারীর ক্ষতি সবচেয়ে বেশি।

আমরা, নারীরা আজ পতিত লেনিনের জন্য, পতিত আদর্শের জন্য, পতিত সাম্যের জন্য শোকস্তব্ধ মাথা নত করছি।

৭০. ধর্মের শৃঙ্খল থেকে বেরিয়ে না এলে নারীর মুক্তি অসম্ভব

সভ্যতার শুরু থেকে সমাজ ও ধর্ম মানুষকে পরিচালিত করেছে, আর সমাজ ও ধর্মের পরিচালক হিসেবে যুগে যুগে পুরুষরাই কর্তৃত্ব করেছে। সমাজ ও রাষ্ট্র তো বটেই, নারীকে সবচেয়ে বেশি অমর্যাদা করেছে ধর্ম। কোনও ধর্মের আশ্রয়ে নারীর ওপর অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, তখন কিছুটা সহনীয় করে বিধিনিষেধ আরোপ করবার জন্য নতুন ধর্মের আহ্বান আসে। বৌদ্ধ ধর্মের শুরুতে নির্যাতনের হাত থেকে বাঁচবার তাগিদে লক্ষ লক্ষ নারী ভিক্ষুণী সংঘে আশ্রয় নিয়েছিল। জার্মান সমাজবিজ্ঞানী আগুস্ট বেবেল তার উওম্যান ইন দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার গ্রন্থে লিখেছেন–খ্রিস্টধর্মের আবির্ভাব হলে অন্য সব দুর্ভাগাদের মত নারীরাও তাদের দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য এই ধর্মের প্রতি খুব আগ্রহী ও অনুরক্ত হয়ে পড়ল। কিন্তু খ্রিস্টধর্ম নারীর জীবন থেকে দুর্দশা দূর করতে পারেনি। এই ধর্ম নারীকে পুরুষের বশবর্তী হয়ে থাকতে বাধ্য করল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলেছেন– ‘জেসাস ক্রাইস্ট নারীর অধিকার বলতে কিছু দেননি। দাসীবৃত্তি ছাড়া নারীর আর কোনও কাজই সমাজে ও ধর্মে নির্দেশিত হয়নি।‘

Page 70 of 81
Prev1...697071...81Next
Previous Post

নিষিদ্ধ – তসলিমা নাসরিন

Next Post

ছোট ছোট দুঃখ কথা – তসলিমা নাসরিন

Next Post

ছোট ছোট দুঃখ কথা - তসলিমা নাসরিন

নারীর কোনও দেশ নেই - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In