সুবিমল গম্ভীরভাবে বলে, না।
—তাহলে উপায়? তিন মাস ভাড়া বাকি। আজ বাড়িওয়ালা এসেছিল। বলেছে ভাড়া দিতে না পারলে যেন অন্য ঘর দেখে। বুবুনের স্কুলের মাইনেও দুমাস বাকি পড়ে গেছে। বাজারে আর ধারের কোন জায়গা নেই। আমি কি যে করি। মাধুরী একের পর এক আর্থিক পরিস্থিতির কথা বলে যায়। কিন্তু সুবিমল নিরুত্তর।
এক সময় টিং টিং শব্দ করে ঘড়িতে বারটা বাজে। মাধুরী বিচলিত হয়। সে জানে সুবিমল যা অভিমানী এখন আর কোন উত্তর দেবে না। স্বামীর প্রতি মমতা আর ভালবাসায় চোখ ঝাঁপসা হয়ে আসে। নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে বলে, আমি খাবার আনছি, তুমি হাত মুখ ধুয়ে এস। সুবিমল মাধুরীর অন্তর্দাহ কোথায় ভালভাবে বোঝে। তাই চেয়ার থেকে উঠে নিঃশব্দে বাথরুমের দিকে এগিয়ে যায়।
বিছানায় শুয়ে সুবিমলের ঘুম আসে না। সুনীল বোস, রণধীর চৌধুরী, ধর্ষণের গল্প, বিজয়া, মাধুরী, বাহাদুর, বুবুনের স্কুলের মাইনে, বাড়িভাড়া প্রভৃতি হাজার চিন্তা ক্রমান্বয়ে ঘুরে ফিরে আসে। আসে যায়-আবার আসে। চিন্তা তার মস্তিষ্কের স্নায়ু কোষকে উত্তপ্ত করে। যখন ঘুম এল তখন রাত প্রায় চারটে। তাও পাতলা, ছেঁড়া ছেঁড়া। ঘুমের মধ্যে সুবিমল আবার দেখতে পায় বিজয়াকে। তবে অন্যরকমভাবে। নাইট শো সিনেমা দেখে বিজয়া আর সে হেঁটে চলেছে গ্রামে ঢোকার আলপথ ধরে। নির্মল আকাশে মাঘী পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্না যেন গলে গলে পড়ছে দুব্বো ঘাসের মাথায়, ধান, আলু সর্ষেক্ষেত্রে বুকে। অদ্ভুত সুন্দর মায়াময় পৃথিবী। পৃথিবীর এমন সুন্দর রূপ গ্রামের ছেলে হয়েও ইতিপূর্বে সে কোনদিন দেখেনি, উপলব্ধি করেনি। রাস্তার পাশে বুড়ো আশুধ গাছ। গাছের কোটর থেকে বেরিয়ে ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে একটি লক্ষ্মী পেঁচা উড়ে যায়। বিজয়া লক্ষ্য করে বলে, আজ লক্ষ্মী পুজো, দেখ কি উড়ে গেল? সুবিমল বলে, লক্ষ্মী পেঁচা। বিজয়া মুখে আঙুল তুলে বলে, ইস নাম করে ফেললে। আজ না পুজো। দিলে তো সাঁতটা মাটি করে। কথা বলতে বলতে ওরা এসে পড়েছিল বটপুকুরের পাড়ে। বটপুকুরের বটগাছটা অনেক দিনের পুরনো। জনশ্রুতি দু’আড়াইশো অথবা তারও পূর্বের। ঝুরি, গাছের পাতা, কুল ঝোঁপ, সেঁকুল ঝোঁপ ঘিরে কিছুটা পথ ঘন ছায়ার অন্ধকারে আবৃত। ছায়া দু’জনের শরীর স্পর্শ করতেই কোন কিছু বুঝে ওঠার পূর্বেই হিংস্রপশুর মত কারা যেন ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর। চিৎকার করার সুযোগ না দিয়ে গামছা, দড়ি দিয়ে বেঁধে, বিজয়াকে টেনে নিয়ে যায় সামান্য দূরে। সুবিমল স্পষ্ট দেখে, প্রথমে ওরা শাড়ি পরে ব্লাউজ মাংসল জায়গা শকুনের মত খুবলে খুবলে খাচ্ছে। তারপর একে একে চারজন বলাৎকার করল বিজয়াকে। মুখে কালিঝুলি মাখায় ওরা ভেবেছিল চিনতে পারবে না। কিন্তু আবাল্য পরিচিত কণ্ঠস্বর, হাত, পা, শরীরের গঠন কি লুকানো যায়? সে সহজেই চিনে নেয় নিমাই, কালু, ঝন্টে আর পদাকে। কামনা চরিতার্থ করার পর হিংস্র পশুদের সেই শানি—। মুহূর্তে দৃশ্যপট পরিবর্তন হয়। সুন্দর সাজানো গোছানো ঘরে, অদ্ভুত গোল হাঁড়ির মত মাথা, চওড়া গোঁফ, পুরুষ্টু মাংসলহাত একজন লোক, মাধুরীকে জাপটে ধরে শুইয়ে দিল নরম গদিওয়ালা বিছানায়। তারপর একে একে খুলে ফেলল শরীরের সব কিছু আবরণ। সে স্পষ্ট দেখতে পায় মাধুরীর গোল দুধসাদা দুটি স্তন খামচে ধরে দলাই মলাই করছে দৈত্যাকৃতি লোকটি। কিন্তু কি আশ্চর্য মাধুরী কোন বাধা দিচ্ছে না। মাধুরীর দু’হাতে একশ টাকার দুটি নোটের বান্ডিল। মুখে একই সঙ্গে রমণ ও গুপ্তধন পাওয়ার স্নিগ্ধ কোমল পরিতৃপ্ত হাসি। শরীরের শক্ত দড়ির বাঁধন ঘেঁড়ার জন্যে সুবিমল প্রাণপণ চেষ্টা করে ঠোঁটের ওপর ঠোঁট চাপে। ঠোঁট কেটে লাল রক্তের ফোঁটা বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ে—প্রথমে পাঞ্জাবিতে, পাঞ্জাবি বেয়ে ট্রাউজারে। ট্রাউজার সিক্ত হলে মাটিতে। হঠাৎ সুবিমল পেয়ে গেছি, পেয়ে গেছি, ইউরেকা-ইউরেকা, শব্দে ভয়ঙ্কর চিৎকার করে উঠে বসে বিছানায়। তীব্র চিৎকারে মাধুরীর ঘুম ভেঙে যায়। ক্ষিপ্রগতিতে উঠে বসে সুবিমলকে জড়িয়ে ধরে ভয়ার্ত গলায় জিজ্ঞেস করে, কি পেয়ে গেছ?
গলগল করে ঘামতে ঘামতে সুবিমল বলে–ধর্ষণের গল্পের প্লট।
জারিনার প্রেম – তারাপদ রায়
পাঠিকা ঠাকুরানি নিজগুণে ক্ষমা করবেন। মাতালের গল্প ছাড়া আমার গতি নেই।
মাতাল যেমন বারবার তার ঠেকে ফিরে যায়, তেমনি আমি ঠেকে গেলেই মাতালের গল্পে ফিরে আসি।
এক মদ্যপ মধ্যরাতে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তার কপাল কেটে যায়। বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কপালের কাটা জায়গায় স্টিচিং প্ল্যাস্টার লাগিয়ে সে শুতে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার কপালে কোথাও স্টিচিং প্ল্যাস্টার লাগানো নেই, বিছানাতেও পড়ে নেই। পরে দাড়ি কামাতে গিয়ে সে দেখে ছোট স্টিচিং প্লাস্টার আয়নার সঙ্গে লেগে আছে। তার মানে তার কপালের কাটা জায়গায় প্ল্যাস্টারটা না লাগিয়ে সে সেটা আয়নায় তার ছায়ার কপালে লাগিয়ে দিয়েছিল।
জগৎ সংসারে মাতালের মত রহস্যময় জীব আর নেই। সে একাধারে সরল ও জটিল, বলংবদ ও মারকুটে, কৃপণ ও উদার, সনাতন ও আধুনিক। প্রকৃত মদ্যপের কথাকার হতে পারেন চেকভ কিংবা শরৎচন্দ্র।
