• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 13, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

খেয়া – রবীন্দ্রনাথ ঠাকুর

Kheya by Rabindranath Tagore

 দান

ভেবেছিলাম চেয়ে নেব ,
চাই নি সাহস করে—
সন্ধেবেলায় যে মালাটি
গলায় ছিলে পরে—
আমি চাই নি সাহস করে ।
ভেবেছিলাম সকাল হলে
যখন পারে যাবে চলে
ছিন্ন মালা শয্যাতলে
রইবে বুঝি পড়ে ।
তাই আমি কাঙালের মতো
এসেছিলেম ভোরে—
তবু চাই নি সাহস করে ।
এ তো মালা নয় গো , এ যে
তোমার তরবারি ।
জ্বলে ওঠে আগুন যেন ,
বজ্র – হেন ভারী—
এ যে তোমার তরবারি ।
তরুণ আলো জানলা বেয়ে
পড়ল তোমার শয়ন ছেয়ে ,
ভোরের পাখি শুধায় গেয়ে
‘ কী পেলি তুই নারী ‘ ।
নয় এ মালা , নয় এ থালা ,
গন্ধজলের ঝারি ,
এ যে ভীষণ তরবারি ।

তাই তো আমি ভাবি বসে
এ কী তোমার দান ।
কোথায় এরে লুকিয়ে রাখি
নাই যে হেন স্থান ।
ওগো , এ কী তোমার দান ।
শক্তিহীনা মরি লাজে ,
এ ভূষণ কি আমায় সাজে ।
রাখতে গেলে বুকের মাঝে
ব্যথা যে পায় প্রাণ ।
তবু আমি বইব বুকে
এই বেদনার মান—
নিয়ে তোমারি এই দান ।

আজকে হতে জগৎমাঝে
ছাড়ব আমি ভয় ,
আজ হতে মোর সকল কাজে
তোমার হবে জয়—
আমি ছাড়ব সকল ভয় ।
মরণকে মোর দোসর করে
রেখে গেছ আমার ঘরে ,
আমি তারে বরণ ক’রে
রাখব পরান – ময় ।
তোমার তরবারি আমার
করবে বাঁধন ক্ষয় ।
আমি ছাড়ব সকল ভয় ।

তোমার লাগি অঙ্গ ভরি
করব না আর সাজ ।
নাই – বা তুমি ফিরে এলে
ওগো হৃদয়রাজ ।
আমি করব না আর সাজ ।
ধুলায় বসে তোমার তরে
কাঁদব না আর একলা ঘরে ,
তোমার লাগি ঘরে – পরে
মানব না আর লাজ ।
তোমার তরবারি আমায়
সাজিয়ে দিল আজ ,
আমি করব না আর সাজ ।

দিঘি

জুড়ালো রে দিনের দাহ , ফুরালো সব কাজ ,
কাটল সারা দিন ।
সামনে আসে বাক্যহারা স্বপ্নভরা রাত
সকল – কর্ম – হীন ।
তারি মাঝে দিঘির জলে যাবার বেলাটুকু
একটুকু সময়
সেই গোধূলি এল এখন , সূর্য ডুবু – ডুবু—
ঘরে কি মন রয় ।

কূলে কূলে পূর্ণ নিটোল গভীর ঘন কালো
শীতল জলরাশি ,
নিবিড় হয়ে নেমেছে তায় তীরের তরু হতে
সকল ছায়া আসি ।
দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে
জলের কিনারায় ,
পথে চলতে বধূ যেমন নয়ন রাঙা ক’রে
বাপের ঘরে চায় ।

শেওলা – পিছল পৈঁঠা বেয়ে নামি জলের তলে
একটি একটি করে ,
ডুবে যাবার সুখে আমার ঘটের মতো যেন
অঙ্গ উঠে ভরে ।
ভেসে গেলেম আপন – মনে , ভেসে গেলেম পারে ,
ফিরে এলেম ভেসে—
সাঁতার দিয়ে চলে গেলেম , চলে এলেম যেন
সকল – হারা দেশে ।

ওগো বোবা , ওগো কালো , স্তব্ধ সুগম্ভীর
গভীর ভয়ংকর ,
তুমি নিবিড় নিশীথ – রাত্রি বন্দী হয়ে আছ—
মাটির পিঞ্জর ।
পাশে তোমার ধুলার ধরা কাজের রঙ্গভূমি ,
প্রাণের নিকেতন ,
হঠাৎ থেমে তোমার’পরে নত হয়ে পড়ে
দেখিছে দর্পণ ।

তীরের কর্ম সেরে আমি গায়ের ধুলো নিয়ে
নামি তোমার মাঝে—
এ কোন্‌ অশ্রুভরা গীতি ছল্‌ছলিয়ে উঠে
কানের কাছে বাজে ।
ছায়া – নিচোল দিয়ে ঢাকা মরণ – ভরা তব
বুকের আলিঙ্গন
আমায় নিল কেড়ে নিল সকল বাঁধা হতে ,
কাড়িল মোর মন ।

শিউলি – শাখে কোকিল ডাকে করুণ কাকলিতে
ক্লান্ত আশার ডাক ।
ম্লান ধূসর আকাশ দিয়ে দূরে কোথায় নীড়ে
উড়ে গেল কাক ।
মর্মরিয়া মর্মরিয়া বাতাস গেল মরে
বেণুবনের তলে ,
আকাশ যেন ঘনিয়ে এল ঘুমঘোরের মতো
দিঘির কালো জলে ।

সন্ধ্যাবেলার প্রথম তারা উঠল গাছের আড়ে ,
বাজল দূরে শাঁখ ।
রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে
গেল বকের ঝাঁক ।
পথে কেবল জোনাক জ্বলে , নাইকো কোনো আলো
এলেম যবে ফিরে—
দিন ফুরালো , রাত্রি এল , কাটল মাঝের বেলা
দিঘির কালো নীরে ।

দিনশেষ

ভাঙা অতিথশালা ।
ফাটা ভিতে অশথ – বটে
মেলেছে ডালপালা ।
প্রখর রোদে তপ্ত পথে
কেটেছে দিন কোনোমতে ,
মনে ছিল সন্ধ্যাবেলায়
মিলবে হেথা ঠাঁই—
মাঠের’পরে আঁধার নামে ,
হাটের লোকে ফিরল গ্রামে ,
হেথায় এসে চেয়ে দেখি
নাই যে কেহ নাই ।

কত কালে কত লোকে
কত দিনের শেষে
ধুয়েছিল পথের ধুলা
এইখানেতে এসে ।
বসেছিল জ্যোৎস্নারাতে
স্নিগ্ধ শীতল আঙিনাতে ,
কয়েছিল সবাই মিলে
নানা দেশের কথা ।
প্রভাত হলে পাখির গানে
জেগেছিল নূতন প্রাণে ,
দুলেছিল ফুলের ভারে
পথের তরুলতা ।

আমি যেদিন এলেম সেদিন
দীপ জ্বলে না ঘরে ,
বহু দিনের শিখার কালি
আঁকা ভিতের’পরে ।
শুষ্কজলা দিঘির পাড়ে
জোনাক ফিরে ঝোপে ঝাড়ে ,
ভাঙা পথে বাঁশের শাখা
ফেলে ভয়ের ছায়া—
আমার দিনের যাত্রা – শেষে
কার অতিথি হলেম এসে !
হায় রে বিজন দীর্ঘ রাত্রি ,
হায় রে ক্লান্ত কায়া !

দুঃখমূর্তি

দুখের বেশে এসেছ বলে
তোমারে নাহি ডরিব হে ।
যেখানে ব্যথা তোমারে সেথা
নিবিড় ক’রে ধরিব হে ।
আঁধারে মুখ ঢাকিলে স্বামী ,
তোমারে তবু চিনিব আমি ;
মরণরূপে আসিলে প্রভু ,
চরণ ধরি মরিব হে—
যেমন করে দাও – না দেখা
তোমারে নাহি ডরিব হে ।
নয়নে আজি ঝরিছে জল ,
ঝরুক জল নয়নে হে ।
বাজিছে বুকে , বাজুক তব
কঠিন বাহুবাঁধনে হে ।
তুমি যে আছ বক্ষে ধরে
বেদনা তাহা জানাক মোরে ,
চাব না কিছু , কব না কথা ,
চাহিয়া রব বদনে হে ।
নয়নে আজি ঝরিছে জল ,
ঝরুক জল নয়নে হে ।

নীড় ও আকাশ

নীড়ে বসে গেয়েছিলেম
আলোছায়ার বিচিত্র গান ।
সেই গানেতে মিশেছিল
বনভূমির চঞ্চল প্রাণ ।
দুপুরবেলার গভীর ক্লান্তি ,
রাত্রিবেলার নিবিড় শান্তি ,
প্রভাত – কালের বিজয় – যাত্রা ,
মলিন মৌন সন্ধ্যাবেলার ,
পাতার কাঁপা , ফুলের ফোটা ,
শ্রাবণ – রাতে জলের ফোঁটা ,
উসুখুসু শব্দটুকুন
কোটর – মাঝে কীটের খেলার ,
কত আভাস আসা – যাওয়ার ,
ঝর্‌ঝরানি হঠাৎ – হাওয়ার ,
বেণুবনের ব্যাকুল বার্তা
নিশ্বসিত জ্যোৎস্নারাতে ,
ঘাসের পাতার মাটির গন্ধ ,
কত ঋতুর কত ছন্দ—
সুরে সুরে জড়িয়ে ছিল
নীড়ে – গাওয়া গানের সাথে ।

Page 5 of 11
Prev1...456...11Next
Previous Post

খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

Next Post

দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই – হুমায়ূন আহমেদ

Next Post

দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই - হুমায়ূন আহমেদ

দারুচিনি দ্বীপ - হুমায়ূন আহমেদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In